Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ক্রিকেট

হাইভোল্টেজ লড়াই আজ, ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

হাইভোল্টেজ লড়াই আজ, ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

স্টক নিউজ বিডি September 4, 2022

রাজনৈতিক বৈরিতার কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ হয় না। ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ভারত-পাকিস্তান লড়াই তাই দেখা যায় কালেভদ্রে।

এক একটি ম্যাচের জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হয় ক্রিকেটভক্তদের। তবে এবার যেন মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে যাচ্ছেন তারা। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ভারত আর পাকিস্তান।

সুপার ফোর পর্বে আজ (রোববার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

গত ২৮ আগস্ট এশিয়া কাপের গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সে লড়াইয়ে শেষ ওভারে গিয়ে ৫ উইকেট আর ২ বল হাতে রেখে জেতে ভারত।

পাকিস্তানের জন্য তাই সুপার ফোর পর্বের লড়াইটি এক অর্থে প্রতিশোধের। এমনিতেই মর্যাদার লড়াই। তার ওপর এক সপ্তাহ আগে হার। পাকিস্তান চাইবে যে করেই হোক প্রতিশোধ নিতে।

সাম্প্রতিক ফর্মের বিচারে অবশ্য এগিয়ে রয়েছে ভারতই। গ্রুপপর্বে দুই ম্যাচই জিতে (পাকিস্তান আর হংকং) ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে রোহিত শর্মার দল নিশ্চিত করেছে শেষ চার।

হংকংকে গ্রুপপর্বে ভারত হারায় ৪০ রানে। সেই তুলনা করলে অবশ্য পাকিস্তান নিজেদের এগিয়ে রাখতে পারে। হংকংকে তারা রীতিমত বিধ্বস্ত করে পা রেখেছে সুপার ফোরে।

শুক্রবার রাতে হংকংকে মাত্র ৩৮ রানে গুটিয়ে দিয়ে ১৫৫ রানের জয় তুলে নেয় পাকিস্তান। ফলে প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও ‘এ’ গ্রুপে রানার্সআপ হিসেবে সুপার ফোরের টিকিট পেয়ে যায় বাবর আজমের দল।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ ওভারে পাকিস্তানকে হারালো ভারত

স্টক নিউজ বিডি August 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টানটান উত্তেজনা। পুরো স্টেডিয়ামে পিনপতন নীরবতা। কি হতে কী হয়! কোন দল জিতবে, শেষ ওভার পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছিল না। যদিও ভারতের পাল্লাই ভারি ছিল শেষ দিকে এসে।

তবে লড়াইটা শেষ ওভারের চতুর্থ বল পর্যন্ত উম্মুক্তই ছিল দুই দলের জন্য। শেষ পর্যন্ত এই লড়াইয়ে হাসলো ভারত। হার্দিক পান্ডিয়ার ছক্কায় ভাঙলো পাকিস্তানের স্বপ্ন। দুবাইয়ে এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৫ উইকেট আর ২ বল হাতে রেখে জিতেছে ভারত।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। অভিষিক্ত নাসিম শাহর করা দ্বিতীয় বলে বোল্ড হন লোকেশ রাহুল। কাট করতে গিয়ে বল উইকেটে টেনে আনেন রাহুল (১ বলে ০)।

এরপর বিরাট কোহলি, রোহিত শর্মা বেশ কয়েকবার পরাস্ত হয়েছেন। তবে ভাগ্যগুণে আউট হওয়া থেকে বেঁচে গেছেন দুজনই। ৬ ওভারের পাওয়ার প্লেতে ভারত তোলে ১ উইকেটে ৩৮ রান।

সপ্তম ওভারে শাদাব খান দেন মাত্র ৩ রান। রানের চাপ কমাতে পরের ওভারে মোহাম্মদ নেওয়াজের ওপর চড়াও হন রোহিত। লংঅনের ওপর দিয়ে হাঁকান বিশাল এক ছক্কা। তবে এক বল পর আরেকটি ছক্কা হাঁকাতে গিয়েই বিপদ ডেকে এনেছেন ভারতীয় দলপতি।

মিডঅফে তুলে মারতে গিয়ে ঠিকমতো ব্যাটে-বলে করতে না পেরে লংঅনে ক্যাচ হন রোহিত। তাতেই থামে তার ১৮ বলে ১২ রানের ধীরগতির ইনিংসটি। এক ওভার পর আরেক সেট ব্যাটার কোহলিকেও ফেরান নেওয়াজ। ৩৪ বলে ৩৫ করে লংঅফে ধরা পড়েন কোহলি।

১১ থেকে ১৪-চার ওভারে মাত্র ২৭ রান তুলতে পারে ভারত। সেই চাপ থেকে সূর্যকুমার ১৫তম ওভারে চড়াও হতে চান নাসিম শাহর ওপর। কিন্তু ওভারের দ্বিতীয় বলটি ক্রস খেলতে গিয়ে পুরোপুরি মিস করে বসেন ডানহাতি এই ব্যাটার, বোল্ড হয়ে ফেরেন ১৮ বলে ১৮ করে।

এর আগে ভুবনেশ্বর-হার্দিকদের তোপে ইনিংসের এক বল বাকি থাকতে ১৪৭ রানেই অলআউট হয়ে গেছে পাকিস্তান। অর্থাৎ জিততে হলে ভারতকে করতে হবে ১৪৮।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের হাতে তুলে দেন প্রথম ওভার।

অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথম ওভারেই পাকিস্তানকে চেপে ধরেন এই পেসার। ওভারের দ্বিতীয় বলেই আবেদন। ভুবনেশ্বরের বাউন্সারটি গিয়ে আঘাত করে রিজওয়ানের ভেতরের পায়ে। আবেদনে সাড়াও দেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান।

আম্পায়ার আঙুল তুলে দিলে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন রিজওয়ান। রিভিউতে দেখা যায়, বল চলে যেতো স্টাম্পের অন্তত তিন থেকে চার ইঞ্চি ওপর দিয়ে। সুতরাং, নট আউট। রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে যান মোহাম্মদ রিজওয়ান।

ওভারের শেষ বলে আবারও ব্যাটার রিজওয়ান। অফ স্টাম্পের বাইরে বলটি খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু বল ব্যাটকে ফাঁকি দিয়ে চলে যায় উইকেটরক্ষক দিনেশ কার্তিকের হাতে। ফের আউটের আবেদন তোলে ভারতীয়রা। আম্পায়ার মাসুদুর থাকেন নির্বিকার। এবার ভারত নেয় রিভিউ।

এবারও বেঁচে যায় পাকিস্তান। রিভিউতে দেখা যায়, বল ব্যাটকে ছুঁয়ে যায়নি, একেবারে কাছ ঘেঁষে চলে যায়। ফলে দুই দুইবার আউটের খুব কাছে এসেও আউট হননি রিজওয়ান।

এক ওভার পর এসে ভুবনেশ্বরই ভারতকে প্রথম সাফল্য এনে দেন। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে ভুবনেশ্বরের বাউন্সার পুল করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন বাবর। ৯ বলে তিনি করেন মাত্র ১০ রান।

এরপর মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিটি যখন থিতু হওয়ার পথে, তখনই ফাখরকেও হারিয়ে বসেছে পাকিস্তান। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে আভেশ খানের বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ব্যাট চালিয়ে আউট হন ফাখর (৬ বলে ১০)।

অবশ্য বলটি গ্লাভসে নিলেও ব্যাটে লেগেছে কিনা নিশ্চিত ছিলেন না উইকেটরক্ষক দিনেশ কার্তিক। আবেদন করেননি ভারতীয় ফিল্ডাররাও। ফাখরই নিজে বেরিয়ে যান ক্রিজ থেকে। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৪৩ রান তোলে পাকিস্তান।

এরপর ৩৮ বলে ৪৫ রানের জুটি গড়েন ইফতিখার আহমেদ আর রিজওয়ান। ১৩তম ওভারে জুটিটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। তার বাউন্সার হুক করতে গিয়ে উইকেটরক্ষক কার্তিকের গ্লাভসবন্দী হন ইফতিখার (২২ বলে ২৮)।

নিজের পরের ওভারে এসে জোড়া শিকার করেন হার্দিক। সেট ব্যাটার রিজওয়ান (৪২ বলে ৪৩) আর খুশদিল শাহকে (২) ফিরিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেন ভারতীয় অলরাউন্ডার।

সেখান থেকে দ্রুত আরও দুই উইকেট হারায় পাকিস্তান। ভুবনেশ্বরের লেগকাটারে আসিফ আলি (৭ বলে ৯) জোরে হাঁকাতে গিয়ে ক্যাচ হন বাউন্ডারিতে। পরের ওভারে মোহাম্মদ নেওয়াজকে (১) তুলে নেন অর্শদীপ সিং।

১১৪ রানে ৭ উইকেট হারানো পাকিস্তান এরপর লড়াকু পুঁজি পর্যন্ত গেছে শেষ উইকেট জুটির কল্যাণে। হারিস রউফ আর শাহনেওয়াজ দাহানি ৮ বলে যোগ করে দেন মূল্যবান ১৯ রান। রউফ ৭ বলে ১৩ আর দাহানি ৬ বলেই ২ ছক্কায় করেন ১৬ রান।

১৯তম ওভারে জোড়া উইকেট শিকার করা ভুবনেশ্বরই ছিলেন ভারতের পক্ষে সবচেয়ে সফল। ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এই পেসার। ৩টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘বাংলাদেশের জন্য দ্বিতীয় রাউন্ডে যাওয়া কঠিন চ্যালেঞ্জ’

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শনিবার রাতে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৫তম আসরের খেলা। উদ্বোধনী ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে বাংলাদেশ দলের মিশন শুরু হবে মঙ্গলবার, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল।

গ্রুপে সেরা দুই দলের মধ্যে থাকতে পারলেই মিলবে সুপার ফোরের টিকিট, যেখানে খেলা যাবে আরও তিনটি ম্যাচ। তবে সুপার ফোরে যাওয়ার আগে পেরোতে হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বাধা। যা মোটেও সহজ নয় বলে জানালেন টাইগারদের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনের ফাঁকে সুমন বলেছেন, ‘সবাই চাচ্ছে বিশেষ কিছু করতে। আমাদের জন্য দ্বিতীয় রাউন্ডে যাওয়া কঠিন একটা চ্যালেঞ্জ, গ্রুপটাও ওরকম। একটা সেরা দল বাদ পড়বে। এখানে ভুল করার সুযোগ খুব একটা নেই।’

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের পর থেকেই আমূল পরিবর্তনের কথা শোনা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। এরই মধ্যে হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে বিশ্রাম দিয়ে এশিয়া কাপে দলের সঙ্গে পাঠানো হয়েছে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামকে। এছাড়া খেলার ধরনেও পরিবর্তন আনা হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

সেই পরিবর্তন কতটা কী হলো তা খেলার দিন বোঝা যাবে বলে মনে করেন সুমন, ‘পরিবর্তন নির্ভর করছে খেলার ওপর, খেলার দিন বোঝা যাবে। অনুশীলনে সবকিছু খোলা মনে করা যায়, সবাই নিজের সেরাটা খেলতে পারে। কথাবার্তায়ও সবাই অনেক ইতিবাচক। আমরা কতটা বদলাতে পেরেছি, কতটা খেলতে পারছি সেটা ম্যাচের দিনই বোঝা যাবে।

তবে পরিবর্তন যাই হোক, মূল লক্ষ্য যে ম্যাচ জেতা তা মনে করিয়ে দিতে ভোলেননি টাইগারদের নির্বাচক। তার ভাষ্য, ‘আমি খুব আশাবাদী। পরিবর্তন আমরা যেটাই করতে চাই, মূল লক্ষ্য তো ম্যাচটা জেতা। সবাই খুব ইতিবাচক। আশা করছি ম্যাচে আমরা প্রতিফলনটা দেখতে পারবো।’

তিনি আরও বলেন, ‘একটা পরিষ্কার ধারণা নিয়ে আমরা এখানে এসেছি। দলগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা রয়েছে কারণ আগেও ওদের সঙ্গে খেলেছি। কন্ডিশন একটু আলাদা। সন্ধ্যায় খেলা হবে, আশা করি গরম খুব একটা সমস্যা করবে না। মূলত আমরা কী করতে চাই, কীভাবে খেলতে চাই তা নিয়েই বেশি আলোচনা হচ্ছে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মোসাদ্দেকের দায়িত্ব ও কর্তব্য ঠিক করে দিয়েছেন সাকিব

স্টক নিউজ বিডি August 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে এবার আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস সাকিব আল হাসান। মনোযোগ, মনসংযোগ বেড়েছে বহুগুনে। আজ সহযোগি মোসাদ্দেক হোসেন সৈকতের কাছ থেকে জানা গেল, এরই মধ্যে সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে আলাদা কথা বলছেন সাকিব। কার কী দায়িত্ব, ভূমিকা তাও বাতলে দিচ্ছেন। কার কাছে অধিনায়ক সাকিব কি চান, সেটাও জানিয়ে দিয়েছেন।

এই যেমন আজ শেরে বাংলায় হওয়া ম্যাচ আবহে প্রস্তুতি ম্যাচে শেষ ৪ ওভারের করণীয় ঠিক করে দিয়েছিলেন অধিনায়ক সাকিব। দিন শেষে উপস্থিত সাংবাদিকদের তা জানিয়েছেন মোসাদ্দেক নিজেই। বলেছিলেন, আমি শেষ ৪ ওভারে ৪টি ছক্কা চাই।

অধিনায়কের চাওয়া ৪ ছক্কার বদলে তার দল শেষ ৪ ওভারে পেয়েছে ৫ ছক্কা। সে সময়ের বর্ননা দিয়ে মোসাদ্দেক জানান, আমি আর সাকিব ভাই যখন ব্যাটিং করছিলাম তখন সাকিব ভাই বলেছিলেন, শেষ চার ওভারে চারটা ছয় হলেই হবে। ওই জায়গায় পাঁচটা ছয় হয়েছে এটা একটা ভালো দিক।’

মোসাদ্দেক আরও যোগ করেন, ‘সাকিব ভাইয়ের সাথে যখন ব্যাটিং করি, তিনি সবসময়ই অনেক বেশি হেল্প করেন। এবং সে সিচুয়েশনগুলো বোঝানোর চেষ্টা করেন, এখন কি হতে পারে বা কি করলে ভালো হবে।’

মোসাদ্দেক আরও জানালেন, অধিনায়ক সাকিবের সঙ্গে তার নিজের কারণীয় কাজ ও ভূমিকা নিয়ে কথা হয়েছে। অধিনায়ক তার কাছে কি চান? তা জানিয়ে দিয়েছেন। এ সম্পর্কে মোসাদ্দেক বলেন, ‘সাকিব ভাইয়ের সাথে সবারই টুকটাক কথা হয়েছে। আমি আমারটা জানি, বাকিদেরটা তাদের সাথে কিভাবে কথা হয়েছে সেটা আমি জানি না। কিন্তু আমারটা তো বললাম।’

অধিনায়কের কাছ থেকে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে নিজের করনীয় স্থির করে ফেলেছেন মোসাদ্দেক। ময়মনসিংহের এ অলরাউন্ডারের শেষ কথা, ‘শেষ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে যে জায়গাতে সুযোগ পেয়েছি, ওই জায়গায় আমি ভালো করার চেষ্টা করেছি। শেষ দুইটা সিরিজ আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালো গেছে। সে জায়গা থেকে আমি আত্মবিশ্বাসী এশিয়া কাপে হয়তো ভালো করবো ইনশাআল্লাহ।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এশিয়া কাপের ধারাভাষ্যে ওয়াসিম-ওয়াকার, বাংলাদেশের শুধু আতহার

স্টক নিউজ বিডি August 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: খেলোয়াড়ি ক্যারিয়ারে দীর্ঘদিন জুটি বেঁধে ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন পাকিস্তানের দুই কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। তাদেরকে এবার জুটি বাঁধতে দেখা যাবে ধারাভাষ্য কক্ষেও। আসন্ন এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে রয়েছেন এ দুজন।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। শ্রীলঙ্কার আয়োজনে আরব আমিরাতে বসছে ছয় দলের এ আসর। এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব রয়েছে স্টার স্পোর্টসের অধীনে। এরই মধ্যে জানা গেছে, কারা থাকবেন এশিয়া কাপের ধারাভাষ্যে।

বরাবরের মতো ভারতীয়দের আধিপত্য ধারাভাষ্য প্যানেলে। ইংরেজি ও হিন্দি ধারাভাষ্য মিলে ভারত থেকে রয়েছেন মোট ৮ জন ধারাভাষ্যকার। এর মধ্যে রবি শাস্ত্রী, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, দ্বীপ দাসগুপ্ত ও সঞ্জয় মাঞ্জরেকার ইংরেজি ও হিন্দি- উভয় ধারাভাষ্যেই থাকবেন।

পাকিস্তান থেকে রয়েছেন দুজন- ওয়াসিম ও ওয়াকার। বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে রয়েছেন মাত্র একজন করে। শ্রীলঙ্কা থেকে রয়েছেন সাবেক তারকা রাসেল আর্নল্ড। এছাড়া এশিয়ার বাইরের একমাত্র ধারাভাষ্যকার হিসেবে এশিয়া কাপে থাকবেন সাবেক নিউজিল্যান্ড তারকা স্কট স্টাইরিশ।

বাংলাদেশ থেকে এশিয়া কাপের ধারাভাষ্যে আমন্ত্রণ পাওয়া একমাত্র ধারাভাষ্যকার হলেন আতহার আলি খান। ধারাভাষ্যে অভিজ্ঞ শামীম আশরাফ চৌধুরী ছাড়াও উঠতি মুখ হিসেবে রয়েছেন মাজহার উদ্দিন অমি, সমন্বয় ঘোষরা। তাদের কাউকেই এশিয়া কাপের ধারাভাষ্য কক্ষে দেখা যাবে না।

এশিয়া কাপের ইংরেজি ধারাভাষ্য প্যানেল: আতহার আলি খান, রবি শাস্ত্রী, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, রাসেল আর্নল্ড, দ্বীপ দাসগুপ্ত, স্কট স্টাইরিশ, সঞ্জয় মাঞ্জরেকার, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য