স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রবিবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৯১পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ৮৯ পয়সা আয় (ইপিএস) হয়ে ছিলো । হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১০ পয়সা, যা আগের বছর ৪০ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৪ টাকা ৮৮ পয়সা।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…
