Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

ঘুরে দাঁড়ানোর ম্যাচে ভারতের মুখোমুখি আফগানিস্তান

স্টক নিউজ বিডি October 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বকাপে আজ একমাত্র ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত এবং যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। উভয় দলের দ্বিতীয় ম্যাচ আজ। প্রথম ম্যাচে দুই দলের অভিজ্ঞতা সম্পূর্ণ বিপরীত। অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত বিশ্বকাপের মিশন শুরু করেছে। অন্যদিকে আফগানিস্তান বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হয়েছে। ফলে ভিন্ন ভিন্ন স্মৃতি নিয়ে আজ তারা মাঠে নামছে। দিল্লিতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় পেলেও ম্যাচে কিছু দুঃসহ স্মৃতি ভারতের সঙ্গী হয়েছে। মাত্র ২ রানের মধ্যে ৩ উইকেট হারানোর ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েছিল দলটি। সেখান থেকে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের দূর্দান্ত ব্যাটিং ভারতকে উদ্ধার করেছিল। ওপেনিংয়ে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে শুভমানের গিলের অনুপস্থিতি প্রকট হয়ে দেখা দিয়েছিল। অসুস্থতার কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি গিল। আজকের ম্যাচেও তার খেলার কোনো সম্ভাবনা নেই। ফলে তাকে বাদ দিয়েই মাঠে নামতে হচ্ছে। সম্ভবত প্রথম ম্যাচের দলটা অপরিবতির্ত থাকবে এ ম্যাচে।

জ্বরের কারণে দলে নেই শুভমান গিল। হাসপাতাল থেকে সোমবার ছাড়া পেয়েছেন তিনি। ফলে আজকের ম্যাচে তো নয়, পাকিস্তানের বিপক্ষেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। আবার কেউ কেউ মনে করছেন এবারের বিশ্বকাপে হয়তো তার খেলা হবে না।

অপেক্ষাকৃত দুর্বল দল আফগানিস্তানের বিপক্ষে এর আগে মাত্র একবারই খেলেছে ভারত। ২০১৯ সালের সেই ম্যাচে স্বাভাবিকভাবেই জয় পেয়েছিল ভারত। হ্যাটট্রিক করেছিলেন মোহাম্মদ শামি। বিশ্বকাপে দ্বিতীয় ভারতীয় হিসেবে এ কৃতিত্ব দেখিয়েছিলেন শামি। তার আগে প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করেন চেতন শর্মা।

ভারত প্রথম ম্যাচে যেভাবে খেলেছে তাতে ব্যাটিং নিয়ে তাদের দুঃশ্চিন্তার খুব একটা কারণ নেই। কোহলি, লোকেশ রাহুল রান পেয়েছেন। এবার রোহিত শর্মার পালা। আজকের ম্যাচে ব্যাটিং ভালো হলে ব্যাটিং নিয়ে যে দুঃশ্চিন্তা তার দূর হয়ে যাবে। অন্যদিকে বোলিং নিয়ে ভারত অনেকটা নির্ভার। এতটাই নির্ভার যে মোহাম্মদ শামির মতো বোলারকে রিজার্জ বেঞ্চে বসে থাকতে হচ্ছে।

শুরুটা ভালো করতে পারেননি আফগানিস্তান। ব্যাটিং বোলিং উভয় বিভাগে ছন্নছাড়া অবস্থা ছিল তাদের। এবার ঘুরে দাঁড়ানোর পালা। আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারলে আফগানিস্তানের সামনের পথটা বড্ড কঠিন হয়ে পড়বে। ভারত শক্তিশালী দল। তবে ক্রিকেট বলে কথা। যে কোনো দিন যে কোনো দলের হতেই পারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘চিরপ্রতিদ্বন্দ্বী’ শব্দটা ভালো লাগে না সাকিবের

স্টক নিউজ বিডি August 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে এখন বড় প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা। লঙ্কানদের সঙ্গে ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই, দুই দেশের দর্শকদের বাড়তি উত্তেজনা। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানও বেশ উন্নতি করেছে। মাঠে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বাংলাদেশকে।

এই দুই দলের বিপক্ষে এবার এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচ বাংলাদেশের। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইটা কেমন হবে?

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের অবশ্য ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ শব্দটাই শুনতে চাইলেন না। তার কথা, ‘দেখুন চিরপ্রতিদ্বন্দ্বী এই শব্দটা আমার খুব বেশি একটা ভালো লাগে না। কিন্তু শেষ কিছু ম্যাচ আমরা অনেক কম্পিটিটিভ খেলেছি দুইটা দলের সঙ্গেই। ওরা যখন খেলে সর্বোচ্চ চেষ্টাটাই করে জয়ের জন্য এবং আমরাও যখন খেলি আমাদেরও সর্বোচ্চ চেষ্টা থাকে জয়ের। এটা আসলে সমর্থকদের জন্য ভালো ক্রিকেটের জন্য ভালো। আমরাও চাই এমন কিছু হোক।’

সাকিব যোগ করেন, ‘তবে দিনশেষে আমাদের চাওয়া থাকবে আমরাই যেনো জিততে পারি। যেহেতু এখন সবাই সবাইকে চেনে ওইরকম চিরপ্রতিদ্বন্দ্বিতার বিষয়টি খেলোয়ারদের মধ্যেও নেই। তবে দেশের জন্য একটি ম্যাচ সবসময় অনেক গুরুত্ব বহন করে। এবং আমরা বাংলাদেশ টিম সেটাই করার চেষ্টা করি। এরকম অনেক বড় যখন টুর্নামেন্টে আমরা খেলতে যাই আমরা অনেক বেশি ফ্লেক্সিবল থাকার চেষ্টা করি। যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও একই সুরে কথা বললেন, ‘আমি এ রকম কোনো দ্বৈরথের ব্যাপারে অবগত নই। তবে এর আগে এশিয়া কাপে দুই দলের সঙ্গে আমাদের ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি মনে করি, দুই দলই আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলবে।’

শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ম্যাচ। সাকিব আবার লঙ্কানদের মাঠে সম্প্রতি খেলে এসেছেন এলপিএল ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট। পিচ কেমন হয় তাই ধারণা ভালোই দিতে পারবেন সাকিব।

টাইগার অধিনায়ক পিচ নিয়ে বললেন, ‘যেহেতু আমাদের প্রথম খেলা, ওখানে আগের যে রেকর্ডগুলো আছে সব সময় প্যাকিং পিচই হয়ে থাকে। এখানে ব্যাটসম্যানরা রান করার সুবিধা পায় যে কারণে বোলারদের জন্য খুবই চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যানদের জন্য দ্রুত রান করা একটা আরও বড় চ্যালেঞ্জিং। তাই আমাদের আসলে সবদিকেই প্রিপারেশন থাকতে হবে।’

এলপিএলে খেলা নিয়ে বলেন, ‘এলপিএলে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল। তবে এশিয়া কাপ হয়তো ডিফারেন্ট পিচে হবে। যে কারণে ওইটার সাথে এটা কম্পেয়ার করাটা একটু ডিফিকাল্ট হবে। তবে যে কন্ডিশন আমি জানি এবং কিছুদিনের পার্থক্যে আমি যা দেখে আসলাম তাতে খুব বেশি একটা পার্থক্য হওয়ার কথা না। আর আমরা যেহেতু তিন চারদিন আগে যাচ্ছি, ওইটা নিয়ে তো অবশ্যই আমাদের মধ্যে আলোচনা হবে। তাই আশা করছি এটা নিয়ে খুব বেশি একটা ঝামেলা হবে না।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রোনালদোর হ্যাটট্রিক, সাদিও মানের জোড়া গোল

স্টক নিউজ বিডি August 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মৌসুমের প্রথম দুই ম্যাচে হারের পর স্বরূপে দেখা দিলো আল নাসর। প্রতিপক্ষকে রীতিমতো দুমড়ে-মুচড়ে দিয়ে জয়ের ধারায় ফিরলো তারা। সেই জয়টা আবার এসেছে দলের সেরা দুই বিদেশি তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আর সাদিও মানের হাত ধরে।

রোনালদো করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক, সাদিও মানে জোড়া গোল। সৌদি প্রো লিগে শুক্রবার আল নাসর ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আল ফাতেহকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এশিয়া কাপে এবাদতের খেলা নিয়ে শঙ্কা

স্টক নিউজ বিডি August 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চোটের কারণে আসন্ন এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে পেসার এবাদত হোসেনের। যদিও এখন পর্যন্ত নিশ্চিত করে তার ছিটকে পড়ার কথা স্বীকার করেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান এবাদত। যে কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না।

সোমবার পড়ন্ত বিকেলে এবাদতের ব্যাপারে জানতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে ফোন করা হলে তিনি জাগো নিউজকে জানান, ‘এবাদতের হাঁটুতে ব্যথা। তার এমআরআই করানো হয়েছে। এমআরআই রিপোর্ট এখনো হাতে পাইনি। রিপোর্ট পেলে বলা যাবে।’

এটুকু বলার পাশাপাশি দেবাশীষ চৌধুরী আরও জানান, ‘এবাদত এশিয়া কাপ খেলতে পারবেন না, এমন খবর জানা নেই আমার। তবে এমআরআই রিপোর্ট পেলে বলতে পারবো।’

এদিকে বেশ কয়েকটি গণমাধ্যমে এসেছে, এবাদতের এশিয়া কাপ শেষ। এই ব্যাপারে আজ সন্ধ্যায় ঠিক মাগরিবের নামাজের আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি কোথাও বলিনি যে এবাদতের এশিয়া কাপ শেষ। আমার কাছে এবাদতের ব্যাপারে জানতে চেয়ে ফোন করা হলে আমি বলেছি, আগামীকাল রিপোর্ট হাতে পেলে চূড়ান্ত কথা বলতে পারবো।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

১১ শটের টাইব্রেকার রোমাঞ্চে চ্যাম্পিয়ন মিয়ামি

স্টক নিউজ বিডি August 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: লিগ কাপের ফাইনাল। অসাধারণ দক্ষতায় একটি গোল করলেন লিওনেল মেসি। ম্যাচের সবচেয়ে আবেগঘণ মুহূর্ত যদি এটা হয়, তাহলে টাইব্রেকারকে বলা যাবে সবচেয়ে স্নায়ুক্ষয়ী উত্তেজনাকর মুহূর্ত। ক্যারিয়ারে এতটা স্নায়ুর চাপে লিওনেল মেসি নিজেও ভুগেছেন কি না সন্দেহ।

বিশ্বকাপ জয় করেছেন, হাতে উঠেছে কোপা আমেরিকা থেকে শুরু করে ক্লাব পর্যায়ের সব ধরনের শিরোপা। কিন্তু ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে টাইব্রেকার নামক এতটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির কখনো মুখোমুখি হবেন কি না, তা হয়তো ভাবতেও পারেননি।

১-১ গোলে ম্যাচ ড্র। খেলা গড়ালো টাইব্রেকারে। নির্ধারিত ৫টি করে শট নিয়েছে দুই দলই। গোল হয়েছে ৪টি করে। এরপর সাডেন ডেথ। কিন্তু কেউ কাউকে ছেড়ে দেয়ার পাত্র নয়। ভাবটা এমন, ‘বিনা যুদ্ধে নাহি দেবো সূচাগ্র মেদিনি।’ একে একে টানা ৬টি শট হলো সাডেন ডেথে। সব মিলিয়ে ১১ নম্বর শটে গিয়ে ব্যর্থ হলো ন্যাশভিলে। সফল হলো ইন্টার মিয়ামি।

সে সঙ্গে ন্যাশভিলেকে টাইব্রেকারে ১০-৯ গোলে হারিয়ে এই প্রথমবারের মত কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো ইন্টার মিয়ামি। লিওনেল মেসি যোগ দেয়ার পর এই ক্লাবটির যে বিশাল পরিবর্তন হলো, এই চ্যাম্পিয়নশিপই তার তার প্রমাণ।

টাইব্রেকারের সাডেন ডেথে একে একে প্রতিটি শটই জড়িয়ে যাচ্ছিলো জালে। দুই পক্ষের কারোরই যেন থামার কোনো লক্ষণ নেই। ১১ নম্বর শটটি নেন দুই দলের গোলরক্ষকরা। ইন্টার মিয়ামির হয়ে ড্রেক ক্যালেন্ডার নিজের শট জালে জড়াতে সক্ষম হন। তবে ন্যাশভিলের গোলরক্ষক এলিয়ট প্যানিক্কোর শটটি ডান পাশের কর্নারে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন মিয়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার।

সঙ্গে সঙ্গেই বাধভাঙা উল্লাসে মেতে ওঠেন ইন্টার মিয়ামির ফুটবলাররা। মেসিকে ঘিরে চলতে থাকে সেই উল্লাস। শুধু ইন্টার মিয়ামিই নয়, পুরো টুর্নামেন্টের মধ্যমনিতে পরিণত হন যেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কোচ-অধিনায়কের মত নিয়েই বাদ দেয়া হয়েছে মাহমুদউল্লাহকে

স্টক নিউজ বিডি August 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাহমুদউল্লাহ রিয়াদ এশিয়া কাপের স্কোয়াডে নেই- এটা এখন সবচেয়ে আলোচিত খবর দেশের ক্রিকেটাঙ্গনে। তিনি যে থাকবেন না আগে থেকেই অনুমিত হচ্ছিল। তবুও ভক্তরা আশায় বুক বেধেছিলেন, শেষ মুহূর্তেও যদি তাকে দলে রাখা হয়! কিন্তু না, আজ সকালে ১৭ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখানে ঠাঁই হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের।

সিনিয়র এই ক্রিকেটারকে কী আরেকটা সুযোগ দেয়া যেতো না? বিশেষ করে তার অভিজ্ঞতাকে মূল্যায়ন করে। জাতীয় দলের যে কোনো বিপদের মুহূর্তে তো অভিজ্ঞ ক্রিকেটাররাই শেষ পর্যন্ত হাল ধরতে সক্ষম হন।

কিন্তু সেই সুযোগ আর মিলবে বলে মনে হচ্ছে না রিয়াদের। কারণ, শুধুমাত্র এশিয়া কাপ কিংবা বিশ্বকাপই নয়, যে দলটি ঘোষণা করা হয়েছে তা দীর্ঘ সময়ের কথা চিন্তা করেই ঘোষণা করা হলো। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় আপাতত সেটাই ফুটে উঠেছে।

দল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচকের প্রতি প্রথমেই প্রশ্ন ছিল, মাহমুদউল্লাহ রিয়াদকে কেন বাদ দেয়া হলো? জবাবে প্রধান নির্বাচক জানালেন, রিয়াদকে দলে নেয়া না নেয়ার ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়েছে। এরপর টিম ম্যানেজমেন্টের মতামত নেয়া হয়েছে। যেখানে রয়েছেন কোচ-অধিনায়কও। তাদের মতামতের পরই বাদ দেয়া হয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে।

মিনহাজুল আবেদিন নান্নু এ নিয়ে বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে প্রথম দিকে। তারপর অনেক আলোচনা করার পর টিম ম্যানেজম্যান্ট আমাদেরকে একটা পরিকল্পনা দেয়, সামনে কিভাবে কোন দেশের সঙ্গে খেলবে, কী পরিকল্পনা- এসব চিন্তা-ভাবনা করেই কিন্তু রিয়াদকে বাদ দেওয়া হয়েছে। ম্যানেজম্যান্টের পরিকল্পনাকে আমরা মনে করেছি অবশ্যই এটা ভালো। ওদের সঙ্গে যেহেতু হেড কোচের একটা পরিকল্পনা আছে টিম কিভাবে পরিচালনা করা হবে। সব আলোচনা হয়েছে, আমাদের অধিনায়কের সঙ্গে আলোচনা হয়েছে।’

প্রধান নির্বাচকের এই কথাতেই স্পষ্ট মাহমুদউল্লাহ রিয়াদের বিষয়ে তারা কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে আলাপ করেছেন। তাদের দু’জনের মতামতেই ‘না’ বোধক জবাব উঠে এসেছে। যার ফলে তাকে বাদ দিতে বাধ্য হয়েছেন নির্বাচকরা।

২০১৯ বিশ্বকাপের আগেও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে নেতিবাচক মানসিকতা প্রকাশ করেছিলেন সাকিব। তখন তিনি দলের অধিনায়ক ছিলেন না। এবার তো তিনি নিজেই অধিনায়ক। তারওপর চারবছরের একটা গ্যাপ, রিয়াদের বয়স বেড়ে গেছে। আগের মত ফর্ম নেই। শরীরও ঠিকমত চলে না- সব মিলিয়ে সাকিব শুধু অভিজ্ঞতার আলোকে এমন একজন ক্রিকেটারকে দলে চাইবেন না- এটাই স্বাভাবিক।

মাহমুদউল্লাহর সঙ্গে সৌম্য সরকারকে কেন বাদ দেয়া হলো সে বিষয়েও প্রশ্নের উত্তর দিতে হয়েছে নির্বাচকদের। প্রধান নির্বাচক জানালেন, দল নির্বাচনে মূলত সৌম্যর কথা আলোচনাই করা হয়নি। তিনি বলেন, ‘সৌম্য সরকারের আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা আছে। ইমার্জিং কাপে আমরা দেখেছিলাম, কারণ ঘরোয়া ক্রিকেটটা তার যথেষ্ট খারাপ গিয়েছে। এজন্য ফিরে আসতে পারে কি না। কিন্তু এশিয়া কাপে ওকে নিয়ে কোনো আলোচনাই করিনি।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

২৫ আগস্ট শুরু বিশ্বকাপের টিকিট বিক্রি, কবে কোথায় পাওয়া যাবে?

স্টক নিউজ বিডি August 10, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পরিবর্তন করে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে আইসিসির পক্ষ থেকে। একই দিন ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিলো, ২৫ আগস্ট থেকে অনলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। অর্থাৎ ক্রিকেটপ্রেমীরা আর ১৬ দিন পর থেকেই বিশ্বকাপে নিজেদের পছন্দের দলের খেলা দেখতে টিকিট কেনা শুরু করতে পারবেন। স্বাভাবিক ভাবেই উদ্বোধনী ম্যাচ, ভারত-পাকিস্তান ম্যাচ এবং ফাইনাল নিয়ে আগ্রহ থাকবে সবচেয়ে বেশি।

তবে অনলাইনে টিকিট কিনতে গেলে বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। যারা স্টেডিয়ামে বসে ম্যাচ দেখতে ইচ্ছুক, তাদের ১৫ আগস্টের মধ্যে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে নাম ‘রেজিস্টার’ করতে হবে https://www.cricketworldcup.com/ এই ঠিকানায় গিয়ে। টিকিটের চাহিদা কেমন থাকবে, তার ওপর ভিত্তি করে টিকিট বিক্রি শুরু হবে। আইসিসি আগেই জানিয়েছিল, অনলাইনে বিশ্বকাপের টিকিট কিনলেও তার ছাপা টিকিট সংগ্রহ করতে হবে। তাহলেই মাঠে ঢোকা যাবে।

২৫ আগস্ট থেকে ভারত ছাড়া অন্য দলের প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। ৩০ আগস্ট থেকে গুয়াহাটি ও তিরুভানান্তপুরমে ভারতের যে প্রস্তুতি ম্যাচ রয়েছে, তার টিকিট বিক্রি শুরু হবে।

৩১ আগস্ট চেন্নাই, দিল্লি এবং পুণেতে ভারতের যে ম্যাচগুলো রয়েছে তার টিকিট বিক্রি শুরু হবে। ১ সেপ্টেম্বর ভারতের যে ম্যাচ ধর্মশালা, লখনৌ এবং মুম্বাইয়ে রয়েছে সেগুলোর টিকিট বিক্রি শুরু হবে। ২ সেপ্টেম্বর বেঙ্গালুরু এবং কলকাতায় ভারতের যে ম্যাচগুলো রয়েছে, তার টিকিট বিক্রি শুরু হবে।

৩ সেপ্টেম্বর শুরু হবে আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। ১৫ সেপ্টেম্বর থেকে সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট বিক্রি শুরু করা হবে।

বিভিন্ন কেন্দ্রে টিকিটের দামও আলাদা হতে যাচ্ছে। অর্থাৎ, মুম্বাই বা চেন্নাইয়ে টিকিটের দাম যা থাকবে, কলকাতায় টিকিটের দাম এক হবে না। গত ১০ জুলাই ইডেনে ম্যাচ দেখার জন্য পাঁচ রকম টিকিটের প্রস্তাবিত দাম ঘোষণা করা হয়েছিল। ৬৫০ রুপি থেকে ৩০০০ রুপির মধ্যে কলকাতার ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে।

সিএবি কর্তারা দাবি করেন, সাধারণ মানুষের সাধ্যের কথা মাথায় রেখেই টিকিটের দাম স্থির করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী সব থেকে কম দাম বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ম্যাচের। ইডেনের আপার টায়ারে বসে এই ম্যাচ দেখতে হলে খরচ করতে হবে ৬৫০ রুপি। ‘ডি’ বা ‘এইচ’ ব্লকে বসে খেলা দেখতে চাইলে ১০০০ রুপির টিকিট কাটতে হবে। ‘বি’, ‘সি’, ‘কে’ এবং ‘এল’ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০০ রুপি করে।

তবে এত কম খরচে বিশ্বকাপের বাকি চারটি ম্যাচ দেখতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তান বনাম ইংল্যান্ড এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম সমান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বোচ্চ স্কোর শান্তর, বয়স বিবেচনায় উতরে গেলেন মাহমুদউল্লাহ

স্টক নিউজ বিডি August 3, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটার গত কয়েকদিন ধরেই প্রস্তুতি ক্যাম্পে ঘাম ঝরাচ্ছেন।

আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে জাতীয় দলের ট্রেনার নিক লি’র তত্ত্বাবধানে হয়ে গেলো ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট।

ফিটনেসের এই পরীক্ষায় পাশ মার্ক ছিল ১৮.৬। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনি পেয়েছেন ১৯.৫। দ্বিতীয় সর্বোচ্চ ১৯.৩ পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

তবে ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ পাস করতে পারেননি। তিনি পেয়েছেন ১৭.৬। তবে ন্যূনতম স্কোর না তুলতে পারলেও মাহমুদউল্লাহ অবশ্য ফিটনেস পরীক্ষায় অকৃতকার্য হননি।

মাহমুদউল্লাহর স্কোর মানদণ্ডের নিচে হলেও এতে সমস্যা নেই, বয়স বিবেচনায় ফিটনেস পরীক্ষায় তিনি উতরে গেছেন।

ফিটনেস টেস্ট কার্যক্রমে দায়িত্ব পালন করা বিসিবির একটি সূত্র জানিয়েছে, ইয়ো ইয়ো টেস্টের স্কোর শুধু দেখার জন্য। না উতরাতে পারলেও তা প্রভাব ফেলবে না।

সূত্রের ভাষ্য, ‘ইয়ো ইয়ো টেস্টে যারা ১৮.৪ এর মধ্যে আছে, তাদের নিয়ে আমরা সন্তুষ্ট। এই মানদণ্ডকে আমরা ফিট হিসেবে বিবেচনা করি। এই টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা তাদের নিয়ে কাজ করব। আর মাহমুদুল্লাহ রিয়াদ পেয়েছেন ১৭.৬, এটিও তার বয়স বিবেচনায় ঠিক আছে। কোনো ক্রিকেটারই ১৭-এর নিচে পাননি।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আবারও মেসির জোড়া গোল, শেষ ষোলোয় মিয়ামি

স্টক নিউজ বিডি August 3, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সর্বশেষ কবে নকআউট ম্যাচ জিতেছিলো ইন্টার মিয়ামি? পরিসংখ্যান ঘেঁটে তাদের নিজেদেরও বের করতে কষ্ট হওয়ার কথা। কারণ, যুক্তরাষ্ট্রের লিগে পেছনের সারির দল ছিল ইন্টার মিয়ামি। তবে, লিওনেল মেসি নামক জিয়ন কাঠির ছোঁয়ায় যেন রাতারাতি বদলে গেলো যুক্তরাষ্ট্রের এই ক্লাবটি।

এবার লিগ কাপের শেষ ৩২-এর ম্যাচে খেলতে নেমেও জোড়া গোল করলেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা। তার জোড়া গোলে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ইন্টার মিয়ামি। সে সঙ্গে তারা উঠে এসেছে শেষ ষোলোয়।

লিগ কাপের এবার প্রথম আসর। এই আসরে মেসির ছোঁয়ায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে ইন্টার মিয়ামি। স্বাগতিক অরল্যান্ডো সিটির বিপক্ষে দুর্দান্ত জয়ই তার প্রমাণ।

এ নিয়ে তিন ম্যাচে ৫ গোল করলেন মেসি। প্রথম ম্যাচে একটি, পরের দুই ম্যাচে ২টি করে গোল এলো তার কাছ থেকে। বুধবার রাতেও মেসি শুরুতে এগিয়ে দিয়েছিলেন দলকে। ম্যাচের সপ্তম মিনিটেই রবার্ট টেলরের লফটেড বলটিকে ধরে নিয়ে দুর্দান্ত এক ভলিতে অরল্যান্ডোর পেদ্রো গ্যালেসকে ফাঁকি দিয়ে জালে বল জড়িয়ে দেন মেসি।

১০ মিনিট পরই অবশ্য ম্যাচে ফিরে আসে অরল্যান্ডো। ১৭তম মিনিটে সিজার আরাউজোর দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে অরল্যান্ডো। ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিয়ামিকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ।

ম্যাচের ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করে ইন্টার মিয়ামির জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। ম্যাচের ৬৩তম মিনিটে বার্সেলোনা থেকে আসা ডিফেন্ডার জর্ডি আলবাকে মাঠে নামান কোচ জেরার্ডো মার্টিনো। সে সঙ্গে যুক্তরাষ্ট্রের ফুটবলে অভিষেক হলো তার। শুধু তাই নয়, সে সঙ্গে সাবেক সতীর্থ লিওনেল মেসি এবং সার্জিও বুস্কেটসের সঙ্গে খেলার সুযোগ পেলেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ফিফা বর্ষসেরা পুরস্কারে আর্জেন্টিনার জয়জয়কার

স্টক নিউজ বিডি February 28, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তমবারের মতো ফিফার সেরা খেলোয়াড় হয়েছেন লিওনেল মেসি, সেরা কোচ লিওনেল স্কালোনি ও সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ফিফার বেস্ট অ্যাওয়ার্র্ডের আট ক্যাটেগরির চারটিই উঠেছে আর্জেন্টিনার ঝুলিতে।

ফিফা দ্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শুরুতেই কিংবদন্তি পেলেকে স্মরণ। তাকে উৎসর্গ করে একটি সঙ্গীত পরিবেশন করেন ব্রাজিলিয়ান শিল্পী। অতিথিদের সারিতে এসময় উপস্থিত ছিলেন পেলের স্ত্রী মার্সিয়া আওকি।

প্যারিসে পুরস্কারের মঞ্চ প্রস্তুতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। লিওনেল মেসির হাতে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার দ্য বেস্ট তুলে দেয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয় সেই আনুষ্ঠানিকতা।

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়োনো মার্টিনেজ যেন বড় মঞ্চের তারকা। লিওনেল মেসিদের সঙ্গে অনেকটা আলো কেড়ে নেন মার্টিনেজ। হয়েছেন ফিফার বর্ষসেরা গোলরক্ষক।

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়োনো মার্টিনেজ যেন বড় মঞ্চের তারকা

এদিকে প্যারিসে এসেই সুখবর পেলেন লিওনেল স্কালোনি। ২০২৬ সাল পর্যন্ত আর্জেন্টিনা কোচের দায়িত্ব নিশ্চিত করে ফিফার মঞ্চে উঠেন পুরষ্কার নিতে। কাতারে বিশ্বকাপ জেতানোর সুবাদে বেস্ট কোচের পুরষ্কার জিতেছেন স্কালোনি।

আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জয় দেখেছেন পাসকুয়াস। তাইতো বেস্ট ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও পেয়ে গেলেন আর্জেন্টিনার এই সমর্থক।

এদিকে, টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতলেন আলেক্সিয়া পুতেয়াস। ইংলিশ ফুটবলার বেথ মিড ও যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মর্গ্যানকে হারিয়ে পুরস্কারটি জিতলেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার পুতেয়াস। ২০২১ ও ২০২২ সালের ব্যালন ডিঅ’রও জিতেছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

বেস্ট অ্যাওয়ার্র্ডের আট ক্যাটেগরির চারটিই উঠেছে আর্জেন্টিনার ঝুলিতে

এছাড়া ফিফার বর্ষসেরা গোলের জন্য ‘পুসকাস অ্যাওয়ার্ড’ পেয়েছেন পোল্যান্ডের মারচিন ওলেকসি। বর্ষসেরা নারী কোচের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের সারিনা উইগমান। ‘ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ জিতেছেন জর্জিয়ান লুকা লোশোভিলি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য