Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

ফাইনালে যেতে কুমিল্লার লক্ষ্য ১২৬ রান

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগে ব্যাট করতে নেমে শুরুতেই হারিয়ে ফেলে তিন উইকেট। এরপর নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মিলে গড়েন প্রতিরোধ।

কিন্তু খুব বেশিক্ষণ টিকতে পারেননি। দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে সিলেট স্ট্রাইকার্সকে অল্পতেই গুটিয়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে যেতে কেবল ১২৬ রানের লক্ষ্য পেয়েছে তারা।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায় ইমরুল কায়েসের দল। আন্দ্রে রাসেলের ফুলটস বল গাফারির কানায় লেগে সোজা চলে যায় মোসাদ্দেক হোসেনের হাতে। দুই বল পর রান আউটের শিকার হয়ে ফেরেন তৌহিদ হৃদয়। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার গুরুত্বপূর্ণ ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি। তৃতীয় ওভারের শেষ বলে জাকির হাসানকে তুলে নেন মঈন আলী।

মাত্র ১৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিলেট। অনেকটা অবাক করেই পাঁচ নম্বরে ব্যাটিং করতে আসেন মাশরাফি। শান্তর সঙ্গে গড়েন ৫৬ রানের জুটি। যা ভাঙেন রাসেল। নবম ওভারে তার শিকার হওয়ার আগে ১৭ বলে দুটি করে চার ও ছক্কায় ২৬ রান করেন মাশরাফি। ঠিক পরের ওভারেই তানভীর হাসানের বলে বোল্ড হন শান্ত। ২৯ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৮ রান করেন বাঁহাতি এই ব্যাটার। এরপর মুলত ধস নামে সিলেটের ব্যাটিংয়ে। ভেঙে যায় তাসের ঘরের মতো। তিন ওভার বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয় তারা। মাঝে দিয়ে ২২ বলে ৪ চারে ২৯ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। কুমিল্লার হয়ে দুটি করে উইকেট নেন তানভীর, রাসেল ও মুস্তাফিজুর রহমান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রান সংগ্রহে এগিয়ে বাংলাদেশিরাই

স্টক নিউজ বিডি January 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিপিএলে ঢাকার পর চট্টগ্রাম পর্বেও রানের ফোয়ারা ছুটেছে। ২২ গজে দাপট দেখাচ্ছে দেশি ক্রিকেটাররাই। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বাংলাদেশিরাই এগিয়ে। উইকেট শিকারেও পিছিয়ে নেই দেশীয়রা। চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে এখনো মাশরাফির সিলেটই সবার উপরে।

গোলমেলে সূচি, নেই আধুনিক প্রযুক্তি ডিআরএস। খুব বেশি বিদেশি তারকাও নেই। এতোসব বিতর্ক পাশে ঠেলে চার-ছক্কার খেলায় দর্শকদের মুগ্ধ করছে বিপিএলের নবম আসর।

মিরপুরের পর চট্টগ্রামেও রানের বন্যা। গত আসরে যেখানে গড় রান ছিল দুই ইনিংস মিলিয়ে ১৪২-এর কম। সেখানে এ আসরে প্রথমে ব্যাট করা দলের গড় রান ১৬০ এরও বেশি। পরে ব্যাট করা দলের গড়ও দেড়শ’র কাছাকাছি।

৬ ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে ২৭৫ রানের মালিক সাকিব আল হাসান। যা এপর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। সাকিবের চেয়ে মাত্র ৬ রান কম নিয়ে তালিকার দ্বিতীয়তে নাসির হোসেন।

ছয় ম্যাচে সবচে বেশি ১৮টি ছক্কা হাঁকিয়েছেন ফরচুন বরিশালের পাকিস্তানি রিক্রুট ইফতিখার আহম্মেদ। সাকিবের ব্যাট থেকে এসেছে ১৫টি। পাঁচ ম্যাচে হাত ঘুরিয়ে ১১ উইকেট শিকারে সবার উপরে পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। দুই উইকেট কম নিয়ে তালিকার দ্বিতীয়তে সিলেট অধিনায়ক মাশরাফি।

৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে সিলেট স্ট্রাইকার্স। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় সাকিবের ফরচুন বরিশাল। তিন জয়ে ৬ পয়েন্টে তৃতীয় কুমিল্লা। চারে আছে তামিমের খুলনা। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে রংপর, চট্টগ্রাম ও ঢাকা।

আগামী ২৩ ও ২৪ জানুয়ারি মিরপুরে চারটি ম্যাচের পর ২৭ জানুয়ারি সিলেট যাবে বিপিএল। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কোনো দিন ভুলব না এমন একটি বছর শেষ হলো : মেসি

কোনো দিন ভুলব না এমন একটি বছর শেষ হলো : মেসি

স্টক নিউজ বিডি January 1, 2023

ফুটবল মেগাস্টার লিওনেল মেসির জন্য বিদায়ী ২০২২ সালটি ছিল স্বপ্নপূরণের বছর। ২০০৬ সাল থেকে বিশ্বকাপ খেলছেন তিনি। আগের চারটি বিশ্বকাপের অধরা স্বপ্ন এবার ধরা দিয়েছে তার হাতের মুঠোয়। সাতটি ব্যালন ডি’অর জয়ী এই তারকা বিশ্বকাপ জয় করে পূরণ করেছেন তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। বিদায়ী বছরটিকে তাই কোনো দিন ভুলবেন না বলে জানিয়েছেন ভুবনজয়ী এই ফুটবলার।

পরিবার, বন্ধু ও ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে এক বার্তায় ইনস্টাগ্রামে লেখা এক বার্তায় লিওনেল মেসি লিখেছেন, ‘কোনো দিন ভুলব না এমন একটি বছর শেষ হলো। সবসময় তাড়া করে বেড়িয়েছি এমন একটি স্বপ্ন শেষপর্যন্ত সত্যি হলো।’

তিনি আরও লিখেছেন, ‘এই শিরোপার জয়ের উৎসব আমার কাছে অসাধারণ মনে হতো না, যদি পরিবার ও বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করতে না পারতাম। আমি সবসময় চাইতাম, যারা আমাকে অনুসরণ করেন তাদের জন্য বিশেষ মুহূর্ত উপহার দিতে।’

ইনস্টাগ্রামে সবাইকে নতুন বছরের শুভকামনা জানিয়ে মেসি লিখেছেন, ‘যদি আমার দেশের লোকজন, প্যারিস, বার্সেলোনা কিংবা আরও অন্যান্য দেশের ভক্তরা সমর্থন দিয়ে না যেতেন তাহলে যেখানে আমি এসেছি, যা অর্জন করেছি তা অসম্ভব ছিল। আশা করছি, সকলের জন্য ভালো একটি বছর কাটবে। নতুন বছরে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে আমার আলিঙ্গন।’

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান

ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান

স্টক নিউজ বিডি December 27, 2022

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান কী ভারতে বিশ্বকাপ খেলতে আসবে? এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা। পাকিস্তানের সাবেক বোর্ড প্রধান রমিজ রাজা হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন, যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে ভারত, তাহলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

এ নিয়ে কথা বলেছেন পিসিবির নতুন চেয়ারম্যান নাজম শেঠি। তিনি জানিয়ে দিয়েছেন- পাকিস্তান ক্রিকেট বোর্ড নয়, তার দেশ বিশ্বকাপ খেলতে ভারত যাবে কি না সে সিদ্ধান্ত নেবে দেশের সরকার। তার মতে, সরকারেরই একমাত্র ক্ষমতা রয়েছে এ ব্যাপারে শেষ কথা বলার।

রমিজ রাজার দেয়া সেই হুঁশিয়ারির সূত্র ধরেই এদিন নতুন বোর্ড প্রধান বলেছেন, ‘যদি সরকার বলে যে ভারতে যেও না, তাহলে আমরা যাব না। ভারত এবং পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক মাথায় রেখে সত্যি কথাটা বলা দরকার। আমরা একে অপরের বিরুদ্ধে খেলব কিনা বা সে দেশে যাব কিনা, এটা সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ সরকারেরই ক্ষমতা রয়েছে এ ব্যাপারে শেষ কথা বলার। বোর্ড শুধু মাত্র ব্যাখ্যা জানতে চাইতে পারে।’

এশিয়া কাপ প্রসঙ্গে শেঠি বলেছেন, ‘আগে দেখে নিই পরিস্থিতি কী? সেই অনুযায়ী এগোতে পারব। যে সিদ্ধান্তই নিই না কেন, বাকিদের চেয়ে যাতে বিচ্ছিন্ন না হয়ে পড়ি সে খেয়াল রাখব সব সময়।’

শেঠি এটাও জানিয়েছেন, রমিজ যদি ধারাভাষ্য দেওয়া শুরু করেন, তাহলে আপত্তি নেই তার। বলেছেন, ‘রমিজকে আমি সমীহ করি। ধারাভাষ্যে ফেরাকে কোনও ভাবেই আমরা বাধা দেব না।’

শেঠি জানিয়েছেন, সাবেক কোচ মিকি আর্থারকেই আবার কোচ করে আনার চেষ্টা চালাচ্ছেন তারা। বলেছেন, ‘এই মুহূর্তে মিকি ডার্বিশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ। ওর সঙ্গে কথা বলেছি। আগামী ৮-১০ দিনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। নতুন কোচিং দল তৈরি করার ব্যাপারে ওর পরামর্শ চেয়েছি। যখন ও দলের সঙ্গে ছিল তখন অনেক ভাল কাজ করেছে। বাবর আজমকে ওই সাফল্য পেতে সাহায্য করেছে। দলের মধ্যে শৃঙ্খলা এবং ফিটনেস ছিল। আশা করি আবার ওকে পাওয়া গেলে আমাদের লাভই হবে।’

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেসি ও ম্যারাডোনা

মেসি ও ম্যারাডোনা মিলে গেলেন এক মোহনায়

স্টক নিউজ বিডি December 19, 2022

এই চিত্রনাট্য লিখেছিলেন কে! উত্তরটা সবাই জানেন। সবার জীবনের চিত্রনাট্য যিনি লিখেছেন, তিনি-ই লিখেছেন। ৩৬ বছর আগে ডিয়েগো ম্যারাডোনার চিত্রনাট্যও তিনি লিখেছিলেন। তখনই হয়তো ভেবে রেখেছিলেন, সাড়ে তিন দশক পর যে চিত্রনাট্য লিখতে হবে, সেটি পাল্টাবেন না। আর তাই লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনা মিলে গেলেন এক মোহনায়।

বিধিলিপি দুজনকে এমন এক মোহনায় মিলিয়ে দিয়েছে, যা দেখে বিস্ময় না জাগাই অস্বাভাবিক। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের পর কেঁদেছিলেন ম্যারাডোনা। লুসাইলেও ঠিক একই চূড়ায় ওঠার পর মেসিও কেঁদেছেন। কেঁদেছেন আর্জেন্টিনার তরুণ সমর্থকেরা, যেভাবে ম্যারাডোনার হাতে বিশ্বকাপ ট্রফি দেখে চোখের বাঁধ ভেঙে গিয়েছিল সেসব সমর্থকের বাবা-মায়ের প্রজন্মের।

আজ সেভাবেই সেই কান্নার স্রোত আছড়ে পড়েছে লুসাইল ও আর্জেন্টিনার সীমানা ডিঙিয়ে পৃথিবীর আনাচ-কানাচে—তাবৎ আর্জেন্টিনার সমর্থকদের চোখে কিংবা বুকে।

সেসব আনন্দশ্রুর দমকে সন্তুষ্টির যে বারিধারা বর্ষিত হলো, তা দেখে সেই পরম স্বত্ত্বাও নিশ্চয়ই খুশি হবেন! কতটা প্রার্থনায় এই শিরোপা মেলে, কতটা অপেক্ষায় সেই শিরোপাটা আর্জেন্টাইন ফুটবলের বরপুত্রের হাতের ওঠে—উদাহরণ হয়ে থাকবে এ পৃথিবীর সব অপেক্ষাধীন মানুষের জন্য। মেসিকে দেখে নিজ নিজ প্রার্থনার হাত হয়তো তাঁরাও ছাড়বেন না!

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এটাই রোমাঞ্চ এটাই তো ফুটবলের সৌন্দর্য

এটাই রোমাঞ্চ, এটাই তো ফুটবলের সৌন্দর্য

স্টক নিউজ বিডি December 15, 2022

কাতার বিশ্বকাপে ফেভারিট ছিলো না আফ্রিকার দেশ মরক্কো। কেউ হয়তো কল্পনাও করেনি বিশ্বকাপে সেমিফাইনালে খেলবে মরক্কো। তবে ঠিকিই নিজেদের জাত চিনিয়ে বিশ্বকাপের শেষ চারে পা রাখে মরক্কো। শুধু তাই নয়, ইতিহাস গড়ে প্রথম আফ্রিকার দেশ হিসেবে বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নেয় মরক্কো। ফাইনাল খেলার স্বপ্ন নিয়েই সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমেছিলো মরক্কো। তবে মরক্কোর সেই স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স।

তবে হারেও মাথা উঁচু রাখতেই পারেন মরক্কোর ফুটবলাররা। যেই দলকে নিয়ে কেউ কল্পনায় করেনি এতো দূর আসবে সেই কল্পনায় সত্যি করে সেমিফাইনাল খেলেছে মরক্কো। অদম্য মানসিকতা ও সাহসী ফুটবল খেলে নিজেদের জাত চিনিয়েছেন আশরাফ হাকিমি, জিয়েচ, ওনাহি। তাদের সাহসী ফুটবলের কাছে পরাজয় বরণ করতে হয়েছে বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মত ইউরোপিয়ান পরাশক্তিদের। বিপক্ষ দলের চোখে চোখ রেখে বিশ্বকাপ রাঙ্গিয়েছেন তারা।

এমনকি সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হারলেও চেষ্টার কোন কমতি ছিলো না মরক্কোর ফুটবলারদের। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ৬১% বল পজিশন নিজেদের দখলে রেখে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন তারা। শুধু গোলের দেখা পায়নি তারা। নিজেদের লড়াকু মানসিকতা দিয়ে জয় করে নিয়েছেন হাজারো ফুটবলপ্রেমীর মন। এছাড়াও সমীহ আদায় করেছেন বিপক্ষ দলের কোচ ও খেলোয়াড়দের। তাইতো ম্যাচ শেষে ফ্রান্সের ফুটবলার ও কোচদের। জিরুড ও দেশম মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগুইকে জড়িয়ে ধরে জানিয়েছেন সাধুবাদ। আর তাই হারলেও মাথা উঁচু আছে মরক্কোর ফুটবলারদের।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কাতার বিশ্বকাপে মেসির এক গোলে ৩ রেকর্ড

কাতার বিশ্বকাপে মেসির এক গোলে ৩ রেকর্ড

স্টক নিউজ বিডি December 14, 2022

কাতার বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমেই মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি।

বুধবার দিবাগত রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গে দুটি রেকর্ড গড়েন মেসি। আর পেনাল্টি থেকে গোল করে আরও একটি রেকর্ড গড়েন আর্জেন্টাইন ‍সুপারস্টার।

এদিন আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেই বিশ্বকাপে সর্বাধিক ম্যাচের রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। এতদিন তার নামের পাশে শোভা পাচ্ছিল বিশ্বকাপের ২৪টি ম্যাচ। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গে হয়ে গেলো ২৫টি ম্যাচ।

বিশ্বকাপে এতদিন সর্বাধিক ২৫টি ম্যাচ খেলে শীর্ষে ছিলেন জার্মানির লোথার ম্যাথাউস। এবার মেসি এই রেকর্ডে বসে গেলেন তার পাশে। এই বিশ্বকাপেই ম্যাথাউসকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটা গড়ে ফেলেন আর্জেন্টাইন তারকা।

বিশ্বকাপে অধিনায়ক হিসেবে এই ম্যাচের আগ পর্যন্ত ১৮টি ম্যাচ খেলে মেসি বসেছিলেন মেক্সিকোর সাবেক অধিনায়ক রাফায়েল মার্কুয়েজের সঙ্গে। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার পর অধিনায়ক হিসেবে মেসির হয়ে গেলো ১৯ ম্যাচ। বিশ্বকাপে এটা একটা রেকর্ড।

এই তো গেলো মাঠে নামার সঙ্গে সঙ্গে রেকর্ড। এরপর পেনাল্টি থেকে গোল করে আরও একটি রেকর্ড গড়লেন মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে মেসি এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতার গোল ছিল সমান ১০টি করে।

আজ পেনাল্টি থেকে গোল করে নতুন রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে এখন সর্বোচ্চ ১১টি গোল লিওনেল মেসির।

এই বিশ্বকাপেই ম্যারাডোনাকে ছাড়িয়ে যান মেসি। ম্যারাডোনার ছিল ৮ গোল। মেসি এখনও পর্যন্ত এই বিশ্বকাপে করলেন ৪ গোল।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ক্রোয়েশিয়াকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

ক্রোয়েশিয়াকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

স্টক নিউজ বিডি December 14, 2022

আবারও বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপের ২২ আসরে এনিয়ে পঞ্চমবার ফাইনালে উন্নীত আর্জেন্টিনা। অতীতে চারবার ফাইনালে খেলে ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে শিরোপা ঘরে তুলে দক্ষিণ আমেরিকার দলটি।

কাতারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন বিশ্ব ফুটবলের এই সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। ৩৫ বছর বয়সী মেসির পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্ষিণ। তাই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপকে রাঙ্গাতে চান এই আর্জেন্টাইন।

বুধবার কাতারের লুসাইল স্টেডিয়ামে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা।

খেলার ৩২ মিনিটে এনজো ফার্নান্দেজের ফারুণ এক পাস থেকে ডি বক্সের ভেতর বল পান আলিলভারেজ। আলভারেজকে ফাউল করে বসেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ। রেফারি সাথে সাথে পেনাল্টির বাঁশি বাজান।

স্পট কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে ৩৩ মিনিটে (১-০) এগিয়ে নেন লিওনেল মেসি। এই বিশ্বকাপে এটি তার ৫ম গোল। তাছাড়া সব মিলিয়ে বিশ্বকাপে ১১টি গোল করলেন তিনি।

খেলার ৩৯ মিনিটে মাঝমাঠ থেকে মেসির পাস থেকে বল পেয়ে ক্ষিপ্র গতিতে বল নিয়ে ডি বক্সের ভেতর ঢুকে ক্রোয়েশিয়ার দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল নিশ্চিত করে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল।

৬৯ মিনিটে মাঝ মাঠ থেকে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে গোলের জন্য দৌড় শুরু করেন মেসি। ডি বক্সের মধ্যে থাকা আলভারেজকে বলটি পাস করে দেন তিনি। বলটি পেয়ে কোনো ভুল করেননি আলভারেজ। দুর্দান্ত শটে গোল করে ব্যবধান আরও (৩-০) বাড়িয়ে নেন। বিশ্বকাপে এটা হুলিয়ান আলভারেজের চতুর্থ গোল।

এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জিতে ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। বিদায় নিশ্চিত হয়ে যায় গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার।

আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। এই ম্যাচে যারা জিতবে তারা আর্জেন্টিনার সঙ্গে আগামী ১৮ ডিসেম্বর রাত ৯টায় ফাইনালে মুখোমুখি হবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

হোয়াইটওয়াশ মিশনে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্টক নিউজ বিডি December 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঘরের মাঠে ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামছে বাংলাদেশ। শনিবার (১০ ডিসেম্বর) সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।

এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা। প্রথম দুই ম্যাচে রান খরায় থাকা নাজমুল হোসেন শান্তের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ইয়াসির আলি ও ইনজুরি থেকে ফিরে দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। তাসকিনকে জায়গা ছেড়ে দিতে বাদ পড়ছেন গত ম্যাচে বেশ খরুচে বোলিং করা নাসুম আহমেদ।

হোয়াইটওয়াশ লজ্জার এড়ানোর লক্ষ্যে এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট দল। ইনজুরির কারণে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, তার জায়গা ফিরেছেন ঈশান কিষান। সুযোগ পেয়েছেন কুলদীপ ইয়াদভ।

বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি রাব্বি, মুশফিকুর রহিম, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ।

ভারতীয় একাদশ : লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ইশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, আক্সার প্যাটেল, কুলদীপ ইয়াদভ, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিদায় ব্রাজিল সেমিফাইনালে আর্জেন্টিনা

বিদায় ব্রাজিল, সেমিফাইনালে আর্জেন্টিনা

স্টক নিউজ বিডি December 10, 2022

বাংলাদেশি ফুটবল সমর্থকদের কাছে বিশ্বকাপ মানেই ব্রাজিল-আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে ৩২টি দল অংশ নিলেও বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রিয় দল দুটি, ব্রাজিল ও আর্জেন্টিনা।

দুর্ভাগ্য ব্রাজিল এবং ব্রাজিল প্রিয় বাংলাদেশি সমর্থকদের জন্য। দুর্দান্ত ফুটবল খেলে এগিয়ে থেকেও টাইব্রেকারে ক্রোয়েশিয়ার বিকক্ষে ৪-২ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

তবে ব্রাজিল বিদায় নিলেও বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের হতাশ করেননি লিওনেল মেসিরা। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৫ ও ৭৩ মিনিটে গোল করে সেমিফাইনালের স্বপ্ন দেখান মলিনা ও মেসি।

কিন্তু ৮৩ মিনিটে দুর্দান্ত হেডে গোল করেন ব্যবধান কিছুটা কমান ডাচ তারকা ওয়াউট উইঘোর্স্ট। খেলা শেষ হতে মাত্র ১মিনিট বাকি ছিল। সেই সময়ে ফ্রি কিক পায় নেদারল্যান্ডস। দারুণ বুদ্ধিদীপ্ত ফ্রি কিক থেকে গোল করে ডাচদের ঐতিহাসিকভাবে ম্যাচে (২-২) সমতায় ফেরান উইঘোর্স্ট।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ ব্যবধানে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত ৩০ মিনিটে দুই দল গোল দিতে ব্যর্থ হয়।

তখন খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টিশুটাউটে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।

২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ফাইনালে হেরে বিদায় নেয় লিওনেল মেসির দল আর্জেন্টিনা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নেয় মেসিরা।

কাতারে চলমান ফিফার ২২ততম বিশ্বকাপে সৌদি আরবের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে হেরে মিশন শুরু করে আর্জেন্টিনা। আজ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় মেসিরা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য