Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

জয়-দিয়ে-বাংলাদেশের-বিশ্বকাপ-মিশন-শুরু

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে নানা নাটকীয়তায় ভরপুর ম্যাচে জিতেছে বাংলাদেশ

স্টক নিউজ বিডি October 30, 2022

জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর নানা নাটকীয়তায় ভরপুর ম্যাচে জিতেছে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্তর অনবদ্য ব্যাটিংয়ের পর তাসকিনের দুর্দান্ত বলে ৩ রানে জিতল বাংলাদেশ।

ব্রিসবেনের গ্যাবায়ে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান তোলেন টাইগাররা।

জবাবে তাসকিন-মোস্তাফিজের বোলিং তোপে ৮ উইকেটে ১৪৭ রানে থেমেছে জিম্বাবুয়ে।

শেষ ওভারটি ছিল টান টান উত্তেজনার। সেখানে জয় হয়েছে বাংলাদেশের।

শেষ ওভারটি মোসাদ্দেকের হাতে তুলে দিলেন সাকিব।

দ্বিতীয় বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরলেন ইভান্স (২ রান)। ৪ বলে দরকার ১৫ রান। স্ট্রাইকে নামলেন গারাভা। এ মুহূর্তে লেগবাই থেকে এলো বাউন্ডারি। পরের বলে বিশাল ছক্কা হাঁকান গারাভা। পরের বলে গারাভাকে স্টাম্পিং করে দিলেন সোহান। শেষ বলে দরকার ৫ রান।

সেই বলে ব্যাট ছোঁয়াতে পারেননি ব্যাটার মুজারাবানি।

শেষ বলে জমে সবচেয়ে বড় নাটকীয়তা। ব্লেসিং মুজারাবানিও উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলার চেষ্টায় হয়ে যান স্টাম্পড।

জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ। দুই দল মাঠ ছেড়েও চলে যায়। পরে রিপ্লেতে দেখা যায় স্টাম্পের আগেই বল ধরেছেন কিপার নুরুল হাসান সোহান। ‘নো’ বল!

তাতে আবার দুই দলকে নামতে হয় মাঠে।

জয়ের জন্য প্রয়োজন ১ বলে ৪ রান। সেই বলেও রান নিতে পারেননি মুজারাবানি। উচ্ছ্বাস বয়ে উঠে গ্যালারির বাংলাদেশ সমর্থকদের মধ্যে।

এর আগে একের পর এক উইকেট হারিয়েও রানের চাকা সচল রাখে জিম্বাবুয়ে। যে কারণে ৩৫ রানে ৪ উইকেট হারিয়েও শেষ পর্যন্ত জয়ের আশা জিইয়ে রাখে আরভিনের দল।

১৬তম ওভারে দলীয় সংগ্রহ ১০০ ছুঁয়ে ফেলে আফ্রিকার দলটি। প্রথম ৫০ আসে ৪ উইকেট হারিয়ে ৫০ বলে। দ্বিতীয় ৫০ আসে ১ উইকেট হারিয়ে ৪৩ বলে।

দলকে এ পর্যায়ে একাই নিয়ে আসেন শন উইলিয়ামস। রেগিস চাকাভার সঙ্গে ৩৪ রানের জুটি গড়েন তিনি।

তাসকিন সে জুটি ভাঙলে রায়ান বার্লকে সঙ্গে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন উইলিয়ামস।

জয়ের জন্য শেষ তিন ওভারে প্রয়োজন পড়ে ৪০ রান। তাসকিন ও মোস্তাফিজের ৪ ওভারে কোটা শেষ হয়ে যাওয়ায় তরুণ পেসার হাসান মাহমুদের হাতে বল তুলে দেন সাকিব।

সেই ওভারে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন শন উইলিয়ামসন। ৩৭ বলে ৫ বাউন্ডারিতে ৫০ রান করেন এ মিডলঅর্ডার।

ওই ওভার থেকে ১৪ রান দিলেন হাসান। ফলে ১২ বলে প্রয়োজন পড়ে ২৬ রানের। দলকে জেতাতে বল নিজের হাতেই তুলে নেন সাকিব।

ওই ওভারে বাউন্ডারি হজম করলেও দুর্দান্ত এক রানআউটে শন উইলিয়ামসকে ফেরালেন সাকিব। ৪২ বলে ৬৪ রানে ফিরলেন উইলিয়ামস।

সাকিবের ওভার থেকে আসে ৯ রান। শেষ ওভারে প্রয়োজন পড়ে ১৬ রান। স্ট্রাইকে রায়ান বার্ল। কিন্তু শেষ রক্ষা হয়নি জিম্বাবুয়ের।

এ জয়ের পর গ্রুপ বিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।

চার ওভার হাত ঘুরিয়ে ১৯ রানে ৩ উইকেট শিকার করেছেন তাসকিন। ১৫ রানে ২ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। কোনো উইকেট না পেলেও ৩৪ রান দেন সাকিব। ৩৪ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন মোসাদ্দেক।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫০/৬ (শান্ত ৭১, সৌম্য ০, লিটন ১৪, সাকিব ২৩, আফিফ ২৯*, মোসাদ্দেক ৭, সোহান ১, ইয়াসির ১; এনগারাভা ৪-০-২৪-১, মুজারাবানি ২-০-১৩-২, চাটারা ৩-০-১৮-০, রাজা ৪-০-৩৫-১, ইভান্স ৩-০-৩২-০, মাধেভেরে ২-০-১৮-০, উইলিয়ামস ২-০-১০-১)

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৭/৮ (মাধেভেরে ৪, আরভিন ৮, শুম্বা ৮, উইলিয়ামস ৬৪, রাজা ০, চাকাভা ১৫, বার্ল ২৭, ইভান্স ২, এনগারাভা ৬, মুজারাবানি ০; তাসকিন ৪-১-১৯-৩, হাসান ৪-০-৩৬-০, মোসাদ্দেক ৪-০-৩৪-২, মুস্তাফিজ ৪-০-১৫-২, সাকিব ৪-০-৩৪-০)

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মুখিয়ে সাকিব

স্টক নিউজ বিডি October 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জন্য অবদান রাখতে মুখিয়ে আছেন সাকিব।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো সময় পার করেন সাকিব। তুলে নেন ব্যাক-টু-ব্যাক হাফ-সেঞ্চুরিও। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে এখন পর্যন্ত দুই অঙ্কের কোটাই স্পর্শ করতে পারেননি অধিনায়ক। নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ রান করে আউট হন তিনি।

শ্রীরামের মতে, দল ঘুরে দাঁড়াতে সাকিবের পারফরমেন্স গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হওয়াটাই ভালো করতে অনুপ্রাণিত করবে সাকিবকে।

শ্রীরাম বলেন, ‘সে মাত্রই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার মার্কে ফিরেছে। নিউজিল্যান্ডে দুর্দান্ত একটি সিরিজ কাটিয়েছে এবং সেখানে তার দু’টি গুরুত্বপূর্ণ ইনিংস ছিল। আমার মনে হয়, ওই সময় তার জন্য এটি সঠিক শট ছিল। কারণ লেগ-স্পিনারের জন্য ছোট বাউন্ডারি ছিলো। ১০০টির মধ্যে ৯৯ বার আপনি ছয় মারতে পারবেন। যদি সেটা ছয় হয়ে যেত, এমনকি শেষ ম্যাচে রিভিউ না নেয়াটা দুর্ভাগ্যজনক ছিলো। লেগ-স্ট্যাম্পের বাইরে বল পিচ করেছিল।’

টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট আরও বলেন, ‘সাকিবের মত একজন দুর্দান্ত খেলোয়াড়ের সাথে দু’টি দুর্ভাগ্যজনক ডিসমিসালের জন্য আপনি কী করবেন? আমি মনে করি, সে এখানে লড়াই করার জন্য প্রস্তুত।’

এদিকে, ব্রিসবেনের উইকেট নিয়ে শ্রীরাম বলেন যে, গতি এবং বাউন্সের কারণে ব্রিসবেনের গাব্বায় ভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকবে।

তিনি বলেন, ‘সাদা চোখে গাব্বার উইকেটটি সাধারণ মানের। তবে এখানের ভালো গতি, বাউন্সের সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। হয়তো প্রথম দিকে কিছুটা মুভমেন্ট থাকবে। কিন্তু আমি মনে করি, খুব ভালো ব্যাটিং উইকেট, দ্রুত গতির আউটফিল্ড, শটে রান থাকবে। এখানে শট খেলার মূল্য পাবেন ব্যাটাররা। সুযোগ বুঝে বলকে ফাঁকা জায়গায় প্লেস করতে হবে। এতে একটা ভালো ও হাই-স্কোরিং ম্যাচ হবে। হতে পারে ১৬০-১৭০ স্কোরের ম্যাচ হবে।’

আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণ হলো- বড় হিটার না হওয়া সত্ত্বেও ছক্কা মারার চেষ্টা চালিয়ে যাওয়া। তাই তাদের নিজেদের পরিবর্তন করা উচিত এবং তদের এখন স্মার্ট হওয়া উচিত।

ব্যাটারদের এখন কীভাবে সেই বিষয়গুলো কাজে লাগানো উচিত, শনিবার সেটাও জানিয়েছেন শ্রীরাম। তিনি বলেন, ‘মাঠের আকৃতি সম্পর্কে আপনি জানতে পেরেছেন। উপমহাদেশে খেলার জন্য এটি বেশ ভিন্ন বা নিউজিল্যান্ডের মতো কিছু জায়গায় খেলার থেকেও বেশ আলাদা। অস্ট্রেলিয়াতেও চ্যালেঞ্জ থাকছে। আমরা প্রথম সংবাদ সম্মেলনে মাঠের আকৃতি নিয়ে কথা বলেছিলাম।’

রোববার গাব্বায় বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মাহমুদুল্লাহকে টপকে সর্বোচ্চ রানের মালিক সাকিব

স্টক নিউজ বিডি October 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচের মালিক হলেন অধিনায়ক সাকিব আল হাসান।

বুধবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলে বাংলাদেশের পক্ষে এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান সাকিব। ফলে পেছনে পড়ে যান সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

১০৩ ম্যাচের ১০২ ইনিংসে সাকিবের রান এখন ২১৩১। ১২১ ম্যাচের ১১৩ ইনিংসে ২১২২ রান মাহমুদুল্লাহর। সাকিবের ১১টি ও মাহমুদুল্লাহর ৬টি হাফ-সেঞ্চুরি আছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে সাকিবের রান ছিলো ২০৬১ রান। মাহমুদুল্লাহকে টপকাতে ৬২ রান দরকার ছিলো সাকিবের।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে ৬২ রানে পৌছে দেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন সাকিব। শেষ পর্যন্ত ৮টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে ৭০ রান করেন সাকিব।

বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান সাবেক ক্রিকেটার তামিম ইকবালের। ৭৪ ম্যাচের ৭৪ ইনিংসে ১৭০১ রান করেছেন তামিম। ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি আছে তামিমের।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পরাজয় সঙ্গী করে অস্ট্রেলিয়া যাচ্ছে প্রোটিয়ারা

স্টক নিউজ বিডি October 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ ভারতের মাটিতে কিনা ওয়ানডে সিরিজ খেলল দক্ষিণ আফ্রিকা। তাও দ্বিতীয় সারির দলের বিপক্ষে। প্রথম ম্যাচটা দাপোটের সঙ্গে জিতে দ্বিতীয় ম্যাচে কমবেশি লড়াই করেছিল। তবে মঙ্গলবার তৃতীয় ম্যাচে রীতিমত আত্মসমর্পণ করল প্রোটিয়ারা।

এদিন স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা শেখর ধাওয়ানের দল জিতে নিয়েছে ২-১ ব্যবধানেই। এর আগে অবশ্য টি-টোয়েন্টি সিরিজেও একই ব্যবধানে হারে মিলারের দল।

দিল্লিতে এদিন আগে ব্যাট করে মাত্র ৯৯ রানে অলআউট হয়েছে মিলার বাহিনী। যা ভারতের বিপক্ষে তাদের সর্বনিম্ন ইনিংস। এর আগে স্বাগতিকদের বিপক্ষে দলটির সর্বনিম্ন স্কোর ছিল ১১৭। সেই ১৯৯৯ সালে ওই রানে অলআউট হয়েছিল প্রোটিয়ারা। ২৩ বছর পর রেকর্ডটি নতুন করে লেখালো টেম্বা বাভুমার দল।

এদিকে, আজকের ম্যাচটিসহ শেষ দুই ম্যাচেই ছিলেন না নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। যে কারণে প্রথম ম্যাচে তার নেতৃত্বে খেললেও পরের দুই ম্যাচে দুইজন আলাদা অধিনায়কের নেতৃত্বে খেলে প্রোটিয়ারা।

দ্বিতীয় ম্যাচে অধিনায়কত্বে দেখা যায় কেশভ মহারাজকে। আর শেষ ম্যাচে নেতৃত্ব দেন টি-টোয়েন্টি অধিনায়ক ডেভিড মিলার। হারও দেখতে হয়েছে দুজনকেই।

এদিন প্রোটিয়াদের ইনিংসটা স্থায়ী হয় মাত্র ২৭.১ ওভার। ম্যাচটা পরে অনায়সে জিতে নিয়েছে ভারত। ১৯.১ ওভারে ৩টি উইকেট খুইয়েই ১০৫ রান তুলে জয় নিশ্চিত করেছে স্বাগতিক দল।

দিল্লিতে টসে হেরে ব্যাট করা প্রোটিয়ারা ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি। দলের মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন। মালান ১৫, ক্লাসেন ৩৪, জানসেন ১৪ রান করেন। ভারতের কুলদীপ যাদব ১৮ রানে ৪টি, শাহবাজ আহমেদ, সিরাজ ও ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট নেন।

পরে শুভমান গিলের ৪৮, শ্রেয়াস আইয়ারের অপরাজিত ২৮ রানে জয় পায় ভারত। ধাওয়ান ৮, ঈশান কিশান ১০, স্যামসন অপরাজিত ২ রান করেন। দক্ষিণ আফ্রিকার এনগিদি ও ফোরচুইন ১টি করে উইকেট নেন। কুলদীপ ম্যাচ সেরা ও মোহাম্মদ সিরাজ সিরিজ সেরার পুরস্কার পান।

আর এর মধ্যদিয়েই শেষ হলো ভারতের বিপক্ষে সিরিজ। দ্রুতই অস্ট্রেলিয়াগামী বিমানে চড়বে দক্ষিণ আফ্রিকা দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভ পর্বে খেলবে প্রোটিয়ারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নিউজিল্যান্ডের তোপে তছনছ বাংলাদেশের ব্যাটিং

স্টক নিউজ বিডি October 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই মিরাজ হারিয়ে পথ হারায় টাইগাররা।

এরপর এক এক হরে ফেরেন আরও চার ব্যাটার। এই অবস্থায় হাল ধরেন আফিফ হোসেন। শেষ পর্যন্ত আফিফও টিকতে পারলেন না। বোল্ডের বলে বোল্ড হয়ে ২৪ রানে ফেরেন আফিফ।

এর পরপরই ফেরেন অধিনায়ক সাকিব আল হাসান। ১৬ বলে ১৬ রান করে সোধির বলে গাবটিলের হাতে ধরা পড়েন অধিনায়ক।

বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ৭ উইকেটে ১১৪ রান। নরুল হাসান (৬) ও তাসকিন আহমেদ (৩) ব্যাট করছেন

টস হেরে ব্যাটিংয়ে নামার পর বাংলাদেশের শুরুটা আহামরি হয়নি। দ্বিতীয় ওভারেই মিরাজ সাজঘরে ফিরেছেন। তারপর লিটন-শান্ত মিলে দারুণ জুটিতে স্কোরবোর্ড সমৃদ্ধ করলেও বেশি লম্বা হয়নি তাদের ইনিংস। তাদের বিদায়ে ছন্দ পতন ঘটে ইনিংসের।

মিরাজ (৫) রানে ফিরে গেলে একপ্রান্ত আগলে কিছুটা আগ্রাসী ভঙ্গিতেই শান্ত খেলেছেন। সাব্বিরের বদলে নেমে চেষ্টা করছিলেন। লিটনের সঙ্গে গড়েন ভালো জুটি। লিটনের বিদায়ে জুটি ভাঙতেই পরের ওভারে ফিরে যান শান্তি।

সোধিকে উঠিয়ে মারতে গিয়ে তালুবন্দি হয়েছেন ৩৩ রানে। শান্তর ২৯ বলের ইনিংসে ছিল ৪টি চার।

লিটনকে ফিরিয়ে দারুণ জুটিটি ভেঙেছেন ব্রেসওয়েল। তাদের জুটিতে যোগ হয়েছে ৪১ রান। সপ্তম ওভারে তারা যোগ করে ১২ রান। অষ্টম ওভারে এসে সাফল্য পান অফস্পিনার মাইকেল ব্রেসওয়েল। সফট ডিসমিসালে তাকে ফিরতি ক্যাচ দিয়ে লিটন ১৫ রানে ফিরেছেন। তার ইনিংসে ছিল দুটি চার।

এরপর্ মোসাদ্দেক হোসেনকে ২ রানে ফেরান সোধি আর ইয়াসির আলী আউট হন ব্রেসওয়েলের বলে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মেসির গোলেও জয় পেলো না পিএসজি

স্টক নিউজ বিডি October 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির জয়ে বাধ সাধলেন পর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকার গোলরক্ষক। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির দুর্দান্ত গোলের পরও সৌভাগ্যের গোলে তাদের রুখে দিল বেনফিকা।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।

ঘরের মাঠে ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলের মন্ত্র নিয়ে নামে পর্তুগিজ চ্যাম্পিয়নরা। আক্রমণ-প্রতি আক্রমণে শুরু থেকে জমে ওঠে ম্যাচ।

ম্যাচের অষ্টম মিনিটেই গনসালো রামোসের শট পা দিয়ে ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। এর মিনিট ছয়েক পরেই দূর থেকেই শট নেন পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোস। এবার বল সরাসরি চলে যায় গোলরক্ষকের হাতে।

ম্যাচের ১৬তম মিনিটে ফ্রি-কিক পায় পিএসজি। প্রথমবারের মতো গোল পোস্ট বরাবর শট নেয় ফরাসি দলটি। তবে মেসির নেওয়া ফ্রি-কিক শট বাধা পায় দেয়ালে। দুই মিনিট পরে পাল্টা আক্রমণে যায় বেনফিকা। তবে এ যাত্রাতেও প্রাচীর হয়ে দাঁড়ান দোন্নারুম্মা। দাভিদ নেরেসের শট দারুণভাবে ঠেকিয়ে দেন তিনি।

২১তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। এমবাপেকে বল বাড়িয়ে সামনের দিকে ছুটে যান মেসি। নেইমারের পা ঘুরে ডি-বক্সের মাথায় বল পেয়ে বাঁ পায়ের দারুণ বাঁকানো শটে বাকিটা সারেন আর্জেন্টাইন তারকা।

চলতি আসরে লিওনেল মেসির দ্বিতীয় গোল এটি। বেনফিকার বিপক্ষে এই প্রথম গোল।

একের পর এক আক্রমণে ৪২তম মিনিটে সুফল পায় বেনফিকা। এনসো ফের্নান্দেসের ক্রসে লাফিয়েও মাথা ছোঁয়াতে পারেননি গনসালো রামোস। কিন্তু লাইনেই থাকা ডিফেন্ডার দানিলো পেরেইরার গায়ে লাগে বল। আর দিক পাল্টে জাল কাঁপায় বল। সমতায় ফেরে বেনফিকা। কিছুই করার ছিল না পিএসজির গোলরক্ষকের।

দ্বিতীয়ার্ধেও মাঠে নেমে একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে দুই দলই। ৪৮তম মিনিটে আশরাফ হাকিমির শট গোলরক্ষক কোনোমতে ফিরিয়ে দেওয়ার পর নেইমারের দর্শনীয় বাইসাইকেল কিকও ব্যর্থ হয়। বল ক্রসবারে লেগে ফিরে আসে।

এর মিনিট তিনেক পরেই হাকিমির কাট ব্যাক মাঝপথেই কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন বেনফিকা গোলরক্ষক ওদিসিয়াস ভ্লাকোদিমোস। এরপর আক্রমণ কমিয়ে রক্ষণে মনযোগ দেয় বেনফিকা।

আর রক্ষণের সেই দেয়াল ভাঙতে পারেনি পিএসজি। ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ফরাসি চ্যাম্পিয়নদের।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আইসিসির ‘মাস সেরা’ পুরস্কারে মনোনীত নিগার সুলতানা

স্টক নিউজ বিডি October 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থে’ সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় হবার দৌড়ে নারী বিভাগে মনোনীত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা। প্রথমবারের মতো এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।

তবে বাংলাদেশ নারী দলের মধ্যে প্রথম নন নিগার। গত বছরের নভেম্বরে মাস সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আখতার।

নিগারের সাথে এবার নারীদের তালিকায় অন্য দু’জন হলেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর ও স্মৃতি মান্দানা।
আর পুরুষ তালিকায় সেরা হবার জন্য মনোনীত হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন, ভারতের অক্ষর প্যাটেল ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

গেল মাসেই আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দলকে শক্ত হাতে নেতৃত্ব দেয়ার সাথে সাথে ব্যাট হাতে দারুন দক্ষতা দেখান নিগার। আসরে ৫ ম্যাচ খেলে ৪৫ গড়ে ১৮০ রান করেছিলেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ১৫০ দশমিক ২৬। আসরের সর্বোচ্চ সংগ্রহের তালিকায় দ্বিতীয়স্থানে ছিলেন নিগার।

গেল মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে সেঞ্চুরি করেন হারমানপ্রিত। সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১৪৩ রান করেছিলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দারুন ফর্মে ছিলেন ভারতের মান্ধানা। তিনটি হাফ-সেঞ্চুরি করেন তিনি। এরমধ্যে ১টিতে ৯১ রানে আউট হন মান্ধানা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অবসরের ঘোষণা দিলেন হিগুয়েইন

স্টক নিউজ বিডি October 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২০২২ মৌসুম শেষে খেলা থেকে অবসর নেবেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। বর্তমানে তিনি ইন্টার মিয়ামির হয়ে খেলছেন।

ফ্রান্সে জন্মগ্রহণকারী হিগুয়েইন ২০০৫ সালে আর্জেন্টিনার দল রিভার প্লেটের হয়ে পেশাদার ফুটবল খেলা শুরু করেন। ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন। স্প্যানিশ জায়ান্টের হয়ে ২৬৪ ম্যাচে ১২১টি গোল এবং ৫৬টি অ্যাসিস্ট করেন।

২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত নাপোলিতে ছিলেন। পরে জুভেন্টাসে যোগ দেন ২০১৬ সালে। সেই দলে ২০১৮ সাল পর্যন্ত ছিলেন।

তুরিনে অনেক সাফল্য পাওয়ার পর হিগুয়েইন ২০১৮-১৯ মৌসুম এসি মিলানে ধারে খেলেছেন। ১৫ ম্যাচে ৬ গোল করেন।

এরপর তিনি ২০১৯ সালে ছয় মাসের জন্য ধারে চেলসিতে যোগ দেন। ১৪ ম্যাচে পাঁচ গোল করেন।

সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার তাঁর দেশের হয়ে ৭৫টি ম্যাচে ৩১ গোল করেন। যা লা আলবিসেলেস্তের ইতিহাসে যে কোনো খেলোয়াড়ের মধ্যে পঞ্চম-সবচেয়ে বেশি।

ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়া আর্জেন্টিনা দলে তিনি ছিলেন।

ক্লাব ক্যারিয়ারে হিগুয়েইন তিনটি লা লিগা শিরোপা, তিনটি সেরি ‘এ’ শিরোপা, একটি উয়েফা ইউরোপা লিগ শিরোপা, একটি কোপা দেল রে শিরোপা এবং তিনটি কোপা ইতালিয়া শিরোপা জিতেছেন।

মিয়ামির হয়ে ১৪ মাচে ১২ গোল করেছেন হিগুয়েইন। আর পুরো মৌসুমে ২৬টি গোল এবং ১৪টি অ্যাসিস্ট করেছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক ভারতের

স্টক নিউজ বিডি October 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক করল ভারতের নারী দল। শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার পরে এবার সংযুক্ত আরব আমিরাতকেও হারালেন স্মৃতি মান্দানারা।

মঙ্গলবার সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭৮ রান জড়ো করেন ভারতের মেয়েরা। রান তাড়া করতে নেমে ব্লুজ ব্রিগেডের বোলিং তোপে সংযুক্ত আরব আমিরাতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৭৪ রানে। ১০৪ রানে ম্যাচ জেতে ভারত।

আমিরাতের বিপক্ষে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্মৃতি মান্দানা। এ ম্যাচে অবশ্য ওপেন করতে নামেননি তিনি। রিচা ঘোষের সঙ্গে নামেন সাব্বিনেনি মেঘনা। তবে ভারতের শুরুটা ভালো হয়নি। রান পাননি দুই ওপেনার। চার নম্বরে নামা ব্যর্থ হন হেমলতাও।

দলের রানকে টেনে নিয়ে যান দুই অভিজ্ঞ দীপ্তি শর্মা ও জেমিমা রদ্রিগেজ। দু’জনে মিলে ১২৯ রানের জুটি বাধেন। ডান হাতি-বাঁহাতির জুটিতে দ্রুত রান করছিলেন তারা। দু’জনেই হাঁকান অর্ধশতক। তাদের আটকে রাখতে পারেনি আমিরাতের বোলাররা।

শেষদিকে অবশ্য বড় শট নিতে গিয়ে আউট হন দীপ্তি, তার আগে করেন ৪৯ বলে ৬৪ রান। আর জেমিমা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৫ বলে ৭৫ রান করে। যার ফলে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ভারত।

রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আমিরাতের মেয়েরা। মাত্র ৫ রানেই হারিয়ে ফেলে ৩টি উইকেট। যদিও শেষ পর্যন্ত আর একটি মাত্র উইকেট হারায় তারা। তবুও পৌনে একশ রানও জমা করতে পারেনি বোর্ডে।

দলের পক্ষে কাবিশা এগোদাগে ৫৪টি বল খেলেও অপরাজিত থাকেন ৩০ রান করে। আর ৫০ বল খেলা খুশি শর্মা আউট হন ২৯ রান করে।

দারুণ বোলিং করেন ভারতের প্রত্যেক বোলারই। তবে রাজেশ্বরী গায়কোয়াড় ও হেমালতা ছাড়া উইকেট পাননি কেউই। ২০ রান দিয়ে ২ উইকেট নেন রাজেশ্বরী। ম্যাচ সেরা হন জেমিমা রদ্রিগেজ।

এদিকে, এই জয়ের ফলে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পাকিস্তানকে টপকে যথারীতি শীর্ষে ভারত। দুটি করে জয়ে যথাক্রমে দুই ও তিনে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এক জয় ও হারে চারে থাকা বাংলাদেশ বৃহস্পতিবার খেলবে মালয়েশিয়ার বিপক্ষে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

তোপের মুখে নেইমার

স্টক নিউজ বিডি October 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কিত প্রার্থী জাইর বোলসোনারোকে সমর্থন জানিয়ে বামপন্থীদের তোপের মুখে পড়েছেন ব্রাজিল সুপারস্টার নেইমার দ্য সিলভা জুনিয়র। বৃহস্পতিবার অসাধারণ এক সেলিব্রেটি সমর্থন লাভ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

প্রেসিডেন্ট হিসেবে পুন:নির্বাচনে তার প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণার গানের সঙ্গে নেচে একটি টিকটক ভিডিও পোস্ট করেন নেইমার।

ব্রাজিল ও পিএসজির এই স্ট্রাইকার যে এ মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত সেলিব্রেটি সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সেই নেইমারই কিনা বোলসোনারোর নির্বাচনী প্রার্থীতা নম্বর ২২-কে নিজের আঙ্গুলে বসিয়ে জিঙ্গেল নাচে মেতে ওঠেন!

সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার বিপক্ষে নির্বাচনের মাত্র তিনদিন আগে তার এই শোডাউন। নেইমারের এই সমর্থনের প্রতি নিজের অভিমত দিতে একটুও দেরী করেননি বোলসোনারো।

তবে নেইমারের এই সমর্থন মোটেও স্বাভাবিকভাবে মেনে নেয়নি বামপন্থী সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘তথাকথিত গণতন্ত্রের অনুসারীদের আক্রমণের শিকার হয়েছেন’ বলে অভিযোগ করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার।

ব্রাজিলে প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে রোববার (২ অক্টোবর)। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান প্রেসিডেন্ট বোলসোনারো ও সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা।

যদিও নেইমার তার তারকা খ্যাতিকে এভাবে কাজে লাগানোর কারণে সামাজিক যোগযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। নেইমারের ইনস্টাগ্রাম ও টুইটারে ফলোয়ার সংখ্যা যথাক্রমে প্রায় ১৮০ ও ৫৮ মিলিয়ন।

সমালোচনাকারীদের মধ্যে ব্রাজিলের সাবেক স্ট্রাইকার ও কমেন্টেটর ওয়াল্টার কাসাগ্রান্ডেও রয়েছেন। এ বিষয়ে এক কলামে কাসাগ্রান্ডে লিখেছেন, এর মাধ্যমে তার পর্যাপ্ত সামাজিক সচেতনতার অভাব ফুটে উঠেছে। এতে তার সমস্ত অসঙ্গতি চোখে পড়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য