Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

গ্রামীণফোন

Grameenphone

গ্রামীণফোনের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি January 31, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি ৯৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দেবে।

সোমবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে আলোচিত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২২ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২৫ টাকা ২৮ পয়সা। চূড়ান্ত লভ্যাংশ প্রাপ্তি ও এজিএমে যোগ দেওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি। আগামী ২ মে ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Grameenphone

গ্রামীণফোনের বোর্ড সভা ৩০ জানুয়ারি

স্টক নিউজ বিডি January 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের বোর্ডের বোর্ড সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি, বিকাল ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কোনো সিমই বিক্রি করতে পারবে না গ্রামীণফোন

স্টক নিউজ বিডি November 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গ্রামীণফোনকে পুরোনো সিম (৪৫০ দিনের বেশি সময় ধরে অব্যবহৃত) বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে, প্রতিষ্ঠানটি এখন থেকে নতুন-পুরোনো কোনো সিমই আর বিক্রি করতে পারবে না।

রোববার বিটিআরসি কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

এর আগে, কল ড্রপ ও নিম্নমানের সেবার কারণে গত ৩০ জুন গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় বিটিআরসি।

তবে সেপ্টেম্বরের মাঝামাঝি অপারেটরটি পুরনো সিম বিক্রির অনুমতি পায়, যা আবার বন্ধ হয়ে গেল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Grameenphone

গ্রামীণফোনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডে বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬ টাকা ৭২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬ টাকা ৩৪ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ টাকা ৫৪ পয়সা। গতবছর একই সময়ে ১৯ টাকা ২৩ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৪৮ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গ্রামীণফোনের বোর্ড সভা ১৯ অক্টোবর

স্টক নিউজ বিডি October 11, 2022

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৯ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৬ টাকা ৮২ পয়সা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Grameenphone

গ্রামীণফোনের লেনদেন বন্ধ বুধবার

স্টক নিউজ বিডি August 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের শেয়ার লেনদেন আগামী ১০ আগস্ট, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিটির শেয়ার স্পট মা্র্কেটে লেনদেন শেষ হবে।

রেকর্ড ডেটের পর আগামী ১১ আগস্ট, বৃহস্পতিবার থেকে কোম্পানির লেনদেন চালু হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Grameenphone

গ্রামীণফোনের বোর্ড সভা ২৬ জানুয়ারি

স্টক নিউজ বিডি January 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভা আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Grameenphone

দর কমার শীর্ষে গ্রামীণফোন

স্টক নিউজ বিডি October 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে গ্রামীণফোন লিমিটেডের । আজ কোম্পানিটির দর ৫ টাকা ৯০ পয়সা বা ১.৬৫ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ৩৫১ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৮৩৮ বারে ২ লাখ ২৮ হাজার ৩৮২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি টাকা।

লুজার তালিকার দ্বিতীয় রয়েছে জিলবাংলা সুগার মিলস। আজ কোম্পানিটি সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা বা ৫.৭৬ শতাংশ দর কমেছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। আজ কোম্পানিটি সর্বশেষ ৬ টাকা ৮০দর কমেছেৃ।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, উত্তরা ব্যাংক, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক, ইবিএল ও বিএসআরএম স্টিল লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য