Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

চট্টগ্রাম

চট্টগ্রামে আড়াই কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

স্টক নিউজ বিডি November 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে আয়েশা বেগম (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে টাইগারপাস মোড় এলাকা থেকে তাকে আড়াই কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার আয়েশা নগরীর বাকলিয়া থানাধীন আবদুল লতিফ হাটখোলা এলাকার মো. কামাল উদ্দিনের স্ত্রী।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাইগারপাস এলাকা থেকে আয়েশা বেগম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অবরোধের শেষদিনে চট্টগ্রামে বেড়েছে গাড়ি

স্টক নিউজ বিডি November 2, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচির বৃহস্পতিবার শেষ দিনে চট্টগ্রাম মহানগরীতে নগরজীবন ছিল স্বাভাবিক। নগরীতে প্রত্যেক রুটে চলাচল করেছে বাস, মিনিবাস, লেগুনা। সিএনজি অটোরিকশাও চলেছে স্বাভাবিকভাবে। নগরীর বেশ কয়েকস্থানে নিত্যদিনের যানজটও দেখা গেছে। সপ্তাহের শেষ দিন হওয়ায় লোকজনের আনাগোনাও আগের দুই দিনের চেয়ে বেড়েছে।

মার্কেটেগুলোতে বেচাকেনা হচ্ছে। তবে সাধারণ দিনের চেয়ে ক্রেতার সংখ্যা কম। কর্ণফুলী নদীর সদরঘাটসহ জেটিগুলোতে পণ্য খালাস হয়েছে। বন্দরের বহির্নোঙরেও জাহাজ থেকে পণ্য খালাস চলমান রয়েছে। পণ্যবাহী ট্রাক কাভার্ডভ্যান গন্তব্যে ছেড়ে গেছে। তবে চট্টগ্রাম থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস ছাড়েনি।

সরেজমিন দেখা যায়, নগরীর রিয়াজ উদ্দিন বাজার, টেরিবাজারসহ অভিজাত মার্কেটগুলো খুলেছে। চট্টগ্রামের ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ, চাক্তাই এবং পাহাড়তলীর আড়তগুলোতে স্বাভাবিক বেচাকেনা হয়েছে।

সরেজমিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর কাজীর দেউড়ি, জামালখান রোড, আন্দরকিল্লা, টেরিবাজার মোড়, কোতোয়ালি মড়ি, নিউ মার্কেট, চকবাজার, বহদ্দারহাট মোড়ে নিত্যদিনের যানজট দেখা গেছে। এসময় কয়েকস্থানে দীর্ঘসময় যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। তবে সাধারণ সময়ের তুলনায় যাত্রী সংখ্যা কম বলছেন গাড়ির চালক হেলপাররা। অন্যদিকে অটোরিকশা এবং সাধারণ রিকশাতেও যাত্রী কম বলে দাবি যাত্রীদের।

কাজীর দেউড়ি এলাকায় রিকশা চালক আবুল খায়ের বলেন, সাধারণ সময়ে দুপুরের আগ পর্যন্ত দিনের অর্ধবেলায় ৫০০ টাকার মতো ভাড়া হতো। কিন্তু আজ দেড়শ টাকার মতো হয়েছে। অবরোধের কারণে প্রয়োজনীয় কাজ ছাড়া লোকজন কম বের হয়েছে। তাই যাত্রী কম। আবার স্কুল কলেজগুলো খোলা থাকলেও ছাত্র-ছাত্রীরা তেমন যায়নি। এতে রিকশাওয়ালাদের আয়ে প্রভাব পড়েছে বলে জানান তিনি।

টেরিবাজার মুখে টেম্পু চালক মামুন মিয়া বলেন, গত দুই দিনের চেয়ে আজ যাত্রী বেড়েছে। তবে স্বাভাবিকের চেয়ে অনেক কম। যাত্রীর জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

খাতুনগঞ্জের ব্যবসায়ী হাবিবুল্লাহ বলেন, অবরোধ হলেও খাতুনগঞ্জে স্বাভাবিক নিয়মে ব্যবসা চলছে। বাজার বসেছে। পণ্য বেচাকেনা হয়েছে। বিক্রিত পণ্য গন্তব্যেও যাচ্ছে।

এদিকে অবরোধ চলাকালে চট্টগ্রাম মহানগর বিএনপির অফিসে কোন নেতাকর্মীকে দেখা যায়নি। তবে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে কয়েকস্থানে মিছিল করেছে বলে দাবি বিএনপির।

এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন আছে। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চট্টগ্রামে প্রধানমন্ত্রী, অপেক্ষা বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের

স্টক নিউজ বিডি October 28, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বহুল প্রত্যাশিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন করতে চট্টগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টার পর হেলিকপ্টারে চট্টগ্রাম নেভাল একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী।

নির্ধারিত সূচি অনুযায়ী আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীরে পতেঙ্গা প্রান্তে নির্মিত টানেল ফলক উম্মোচন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে আরেক ধাপ এগোবে বাংলাদেশ। দেশের বাণিজ্যিক রাজধানী এবং বন্দর নগরীর কোটি বাসিন্দার স্বপ্ন সত্যি হবে। টানেলের যুগে প্রবেশ করবে উন্নয়নের মহাসড়েকের অভিযাত্রী বাংলাদেশ।

সংশ্লিষ্টরা মনে করেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ায় প্রথম টানেল বাংলাদেশকে বিশ্বে এক নতুন উচ্চতায় উন্নীত করেছে।

বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ চৌধুরী বলেন, টানেলটি চট্টগ্রাম নগরীকে চীনের সাংহাই নগরীর মতো ‘দুই শহরকে এক নগরীতে’ পরিণত করবে। পাশাপাশি এটি দেশের অর্থনীতিকে চাঙা করবে। শিল্পায়নের অপার সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাবে। একই সঙ্গে চট্টগ্রাম নগরীর পরিধিকে প্রসারিত করার মাধ্যমে সমগ্র অঞ্চলে সড়ক যোগাযোগের উন্নয়ন ঘটাবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের প্রায় অর্ধেক অর্থায়ন করেছে চীনের এক্সিম ব্যাংক। টানেলের পুরো রুটের দৈর্ঘ্য ৯ দশমিক ৩৯ কিলোমিটার (৫ দশমিক ৮৩ মাইল)। তবে মূল সুড়ঙ্গের দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার (২ দশমিক শূন্য ৬ মাইল) ও ব্যাস ১০ দশমিক ৮০ মিটার (৩৫ দশমিক ৪ ফুট)। এতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নেটওয়ার্ক হবে আরও উন্নত। এটি নির্মাণ করেছে চীনের কোম্পানি চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৭ সালের ১৪ অক্টোবর কর্ণফুলী টানেলের নির্মাণ কাজের উদ্বোধন করেন। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি টানেলটির বোরিং ফেজও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

টানেলটি চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে সড়ক পথের দূরত্ব কমিয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের অন্যান্য অংশের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করেছে। এটি চট্টগ্রাম বন্দর ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে। এতে কর্ণফুলী নদীর ওপর দুই সেতুতে যানজটও কমে আসবে।

এর আগে ঢাকায় এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রতিদিন ১৭ হাজার ২৬০টি যানবাহন টানেলটি ব্যবহার করতে পারবে। বছরে যা হবে প্রায় ৭ দশমিক ৬ মিলিয়ন যানবাহন। টানেলটি দেশের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি শূন্য দশমিক ১৬৬ শতাংশ বাড়াতে সহায়তা করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে তারা ইসলামের বন্ধু হতে পারে না

স্টক নিউজ বিডি August 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যারা দেশের শান্তি ও উন্নয়ন বাধাগ্রস্ত করে তারা কখনো ইসলামের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। শনিবার (২৬ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে বিভাগীয় মাদরাসা শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এমএ) মাদরাসা মাঠে ‘জাতির পিতার ৪৮তম শাহাদৎবার্ষিকী, ১৫ আগস্টে শাহাদত বরণকারী সব শহীদের স্মরণে দোয়া মাহফিল ও মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, এ দেশে ইসলামের নাম ব্যবহার করে জঙ্গিবাদ ও মানুষ হত্যা করা হয়েছিল। অথচ পবিত্র ইসলামে মানুষ হত্যা পাপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তবুও একটি গোষ্ঠী সত্য গোপন করে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালগুদের ওপর ধর্মের নামে অপব্যবহার করে হত্যা, ধর্ষণ ও নির্যাতন চালিয়ে দেশের শান্তি ও উন্নয়নে বাধাগ্রস্ত করে নানা রকম দাঙ্গা ফ্যাসাদ তৈরি করছে।

যারা ইসলাম ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়, যারা এতিমের টাকা মেরে ক্ষমতায় যেতে চায়, তাদের আগামীতে ভোট না দিতে আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এ ইসলামী শিক্ষাকে উচ্চশিক্ষায় রূপ দিতে, আরও সম্প্রসারিত এবং আরও বেশি দক্ষ ও যোগ্য জনবল তৈরি করার লক্ষ্যে ২০১৩ সালে প্রধানমন্ত্রী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। তাছাড়া মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে এবং মাদরাসা শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি ২০১৫ সালে পৃথক মাদরাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছেন। এর মাধ্যমে মাদরাসা শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে সমপর্যায়ভূক্ত করেছেন।

শিক্ষক নিয়োগ কর্তৃপক্ষ এনটিআরসিএ এর চতুর্থ গণবিজ্ঞপ্তির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সুপারিশপ্রাপ্ত ২৮ হাজার শিক্ষককে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে।

জাতীয়করণকৃত স্কুল-কলেজের শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আন্ত:মন্ত্রণালয়গুলো কাজ করছে। যত দ্রুত সম্ভব প্রক্রিয়াটি নির্বাচনের আগে সম্পন্ন করা হবে। পাশাপাশি অসুপারিশপ্রাপ্তদের কাম্য যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া ঠিক থাকলে তাদেরও জাতীয়করণের আওতায় আনা হবে।

সমাবেশে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি চট্টগ্রাম-৫ আসন হাটহাজারীর সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আব্দুর রশীদ।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) আবুল বাসার ও ছিপাতলী মাদরাসার শিক্ষক শফিউল আজমের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন হাটহাজারীর ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন। এতে বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা হাসান মাসুদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, অধ্যক্ষ মাওলানা হোসেন আহমেদ ও প্রভাষক মো. শান্ত ইসলাম প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শাহ আমানতে সোনার বারসহ শুল্ক গোয়েন্দা সদস্য আটক!

স্টক নিউজ বিডি August 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি সোনার বারসহ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সদস্যকে আটকের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ওই সদস্যের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।

এক খুদেবার্তায় বিমানবন্দরের পদায়িত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সালাম জানান, আজ (সোমবার) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইটের এক যাত্রীর কাছে থাকা কিছু সোনার বার ওয়াশরুমে হাত বদল হবে মর্মে শুল্ক গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আসে। পরে ওয়াশরুমে পরিত্যক্ত অবস্থায় ডাস্টবিন থেকে ৬টি সোনার বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ এবং সহকারী পরিচালক আবদুল মতিন তালুকদারের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক জিপি ক্যাপ্টেন তাসলিম আহমেদ জাগো নিউজকে বলেন, বিমানবন্দরে সোনার বার উদ্ধারের কথা শুনেছি। যতটুকু শুনেছি বিমানবন্দরের ওয়াশরুম থেকে একজন সোনার বার নিয়ে এসেছেন। যেহেতু সরকারি কর্মকর্তা, এ বিষয়ে তদন্ত ছাড়া মন্তব্য করা যাবে না।

নাম প্রকাশ না করার শর্তে কাস্টমসের আরেক কর্মকর্তা বলেন, বিমানবন্দরে ৬টি সোনার বার উদ্ধার হয়েছে। বিষয়টি এখনো তদন্তাধীন। আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শুধু অবকাঠামো উন্নয়ন করে জলাবদ্ধতার টেকসই সমাধান হবে না

স্টক নিউজ বিডি August 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নগরে জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা ও ব্যবস্থাপনাকে বাদ দিয়ে শুধু অবকাঠামো উন্নয়ন করে কার্যকর ও টেকসই সমাধান আসবে না বলে অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা।

শনিবার (১৯ আগস্ট) অনলাইনে ‘নগরে-নগরে জলাবদ্ধতা: সাম্প্রতিক চট্টগ্রাম, বরিশাল, সিলেট, সুনামগঞ্জ, বান্দরবান, কক্সবাজারসহ বিভিন্ন শহরের জলাবদ্ধতা’ শীর্ষক এক সংলাপে এসব কথা বলেন বক্তারা।

সংলাপের আয়োজন করে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।

সংলাপে বক্তারা বলেন, নগর এলাকার প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস করে কৃত্রিম ড্রেনেজ ব্যবস্থার ওপর নির্ভরশীল হওয়ার কারণে বাংলাদেশের মহানগর, জেলা ও পৌর এলাকার নগরসমূহে জলাবদ্ধতা বেড়েই চলেছে। কৃত্রিম ড্রেনেজ ব্যবস্থা ব্যয়বহুল হওয়া সত্ত্বেও এ ধরনের প্রকল্পে অর্থনৈতিক লাভের সুযোগ থাকাতে এ ধরনের প্রকল্পের প্রতি বিভিন্ন নগর সংস্থার অতি আগ্রহ লক্ষ্য করা যায়।

প্রাকৃতিক জলাধারগুলো নগরায়নের চাপে এবং নগর সংস্থাগুলোর উদাসীনতায় ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে শহরের বৃষ্টির পানি ধারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে। বাংলাদেশের নগর এলাকায় জলাবদ্ধতা দূরীকরণের জন্য ড্রেনেজ পরিকল্পনার অবকাঠামোগত ও প্রকৌশলগত সমাধানের পাশাপাশি পরিকল্পনাগত ও ব্যবস্থাপনাগত সমাধানের কার্যকর ও টেকসই সমন্বয় নিশ্চিত করতে হবে।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনায় আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, চট্টগ্রাম-সিলেট-বান্দরবানের মতো পাহাড়ি নগর এলাকার প্রাকৃতিক খালের নির্বিচার ধ্বংস এবং প্রাকৃতিক ভূমিরূপকে আমলে না নিয়ে নগর উন্নয়ন ও ভৌত কর্মকাণ্ড করার ফলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভুগতে হচ্ছে নগরবাসীকে। জলাধার ও খাল ভরাটে বিভিন্ন স্বার্থান্বেষী ব্যক্তি ও গোষ্ঠীর যেমন দায় আছে, সরকারি সংস্থাগুলোও এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস করছে।

ড্রেনেজ সংশ্লিষ্ট প্রকল্পগুলোর যথাযথ সময়ে বাস্তবায়ন না করে প্রকল্প ব্যয় ও সময় বাড়ানোর প্রবণতা রয়েছে। নগর পরিকল্পনা ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত নগর সংস্থাগুলোর মধ্যে আন্তঃসমন্বয়ের অভাব উদ্যোগ বাস্তবায়নে জলাবদ্ধতার প্রকোপ বাড়ছে।

আইপিডির পক্ষ থেকে আরও বলা হয়, নগর পরিকল্পনার মৌলিক কাঠামো ধ্বংস করে দিয়ে নগর উন্নয়ন হচ্ছে। নগর এলাকায় ১০-১৫ ভাগ জলাশয়-জলাধার; ২৫ ভাগ সবুজ এলাকা সংরক্ষণের মৌলিক বাধ্যবাধকতা উপেক্ষা করেই নগর উন্নয়ন ও সম্প্রসারণ জলাবদ্ধতার মূল কারণ। এমনকি নগর এলাকার সম্প্রসারণের সময় জলাধার এলাকা ও বন্যা প্রবাহ এলাকার ভরাট ও নগরায়নের কারণে বৃষ্টি পানি নেমে যাওয়ার জায়গাগুলোর সংকোচনে নগরে জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে।

সংলাপে আইপিডির উপদেষ্টা অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, ১৯৯৫ সালে ড্রেনেজ মাস্টারপ্ল্যান হওয়ার পরও গত দুই দশকে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা দূরীকরণে চট্টগ্রামের নগর সেবা সংস্থাগুলোর নির্লিপ্ততা একেবারেই অমার্জনীয়। জলাবদ্ধতা দূরীকরণে সরকারি সংস্থাগুলোর বর্তমান আগ্রহ কেবল ব্যয়বহুল প্রকল্প অনুমোদনের প্রতিযোগিতা। পাশাপাশি আমাদের নাগরিকদেরও বর্জ্য ফেলবার ব্যাপারে দায়িত্ববোধের অভাব রয়েছে।

আইপিডি পরিচালক পরিকল্পনাবিদ মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নগর এলাকার ভূমির বৈশিষ্ট্য ও বন্ধুরতা আমলে না নিয়েই নগর উন্নয়ন করবার কারণেই বাংলাদেশের শহর এলাকায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করছে।

নগর পরিকল্পনাবিদ হিশামউদ্দিন চিশতি বলেন, জলাবদ্ধতা নিরসনে অর্থের পরিমাণ কম লাগে বিধায় প্রকৃতিভিত্তিক সমাধানে নগর সংস্থাসমুহের তেমন একটা আগ্রহ নেই। বাংলাদেশের সকল এলাকায় ডাচ ওয়াটার ম্যানেজমেন্ট কাজে আসবে না বরং বিভিন্ন এলাকার স্বাতন্ত্র্য ভূমি বৈশিষ্ট্য মাথায় রেখেই ড্রেনেজ পরিকল্পনা করা উচিত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরহাদুর রেজা বলেন, নগর এলাকায় কংক্রিট আচ্ছাদন বাড়িয়ে পানি প্রবেশের পথ রুদ্ধ করার জন্য জলাবদ্ধতার প্রকোপ বাড়ছে। বায়ো-রিটেনশন জলাধার তৈরি করবার উদ্যোগ নিতে পারলে শহরের পানি ধারণক্ষমতা বাড়ানো সম্ভব।

চট্টগ্রাম বিআইপি চ্যাপ্টারের সাবেক সাধারণ সম্পাদক এটিএম শাহজাহান বলেন, নগর এলাকায় অনেক ড্রেন তৈরি করা হয়, যার সাথে ড্রেনেজ নেটওয়ার্কের সংযোগ নেই। ফলে এই ধরনের অবকাঠামোতে বিনিয়োগ কেবলই রাষ্ট্রের অর্থের অপচয়। রংপুর শহরের শ্যামাসুন্দর খালকে সবার চোখের সামনেই নির্বিচারে মেরে ফেলা হয়েছে; এখন আবার সেটাকে পুনর্জীবন ঘটাতে রাষ্ট্রের অর্থ ব্যয় করে প্রকল্প নেওয়া হচ্ছে। দেশের অধিকাংশ খাল-জলাশয়ের করুণ পরিণতিতেই নগর এলাকার জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নির্দলীয় সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: সিপিবি

স্টক নিউজ বিডি August 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার নেতারা। দলটি মনে করে, নির্দলীয় সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে নগরীর সিনেমা প্যালেস চত্বরে সিপিবি চট্টগ্রাম জেলার সমাবেশ থেকে এ দাবি করা হয়। পাশাপাশি সরকারের পদত্যাগ, নির্বাচন ব্যবস্থার সংস্কার, নিত্যপণ্যের দাম কমানো ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিও জানানো হয়।

সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সম্পাদকমন্ডলীর সদস্য নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, সিপিবি কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, রেখা চৌধুরী ও জামাল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা ভর করেছে। বাড়ছে অস্থিতিশীলতা, সংঘাত-সহিংসতা। অর্থনীতি এখনো নিয়ন্ত্রণহীন। মানুষের মাঝে উদ্বেগ- উৎকণ্ঠা বাড়ছে। হামলা, মামলা, নির্যাতন ও ভয়ের রাজনীতি ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। মিছিল-মিটিং ও বাকস্বাধীনতার অধিকার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে।

তারা বলেন, এ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বর্তমান সরকার আমাদের ভাতের অধিকারই কেড়ে নেয়নি, ভোটের অধিকারও কেড়ে নিয়েছে। গণতন্ত্র ও প্রতিনিধিত্বশীল শাসনের দীর্ঘ অনুপস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্বের ওপর আগ্রাসী হওয়ার ক্ষেত্রে বিবদমান সাম্রাজ্যবাদী শক্তিসমূহ এবং আঞ্চলিক আধিপত্যবাদী রাষ্ট্রগুলো চরম প্রতিযোগিতায় লিপ্ত।

সিপিবি নেতারা বলেন, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের সুযোগ এখন আমাদের দেশে নেই। বর্তমান সংসদ না ভেঙে নির্বাচন করলে নির্বাচন নিরপেক্ষ হবে না। চলমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এর কোনো বিকল্প নেই। বর্তমান নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করে সংখ্যানুপাতিক পদ্ধতিসহ নির্বাচন করতে হবে। দুর্নীতিবাজ, লুটপাটকারী, টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সমাবেশ থেকে পাচারের টাকা ফেরত এবং সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী বিদেশি শক্তির অপতৎপরতা রুখে দাঁড়ানোর আহ্বান জানান সিপিবি নেতারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

ফের বাড়তে পারে বৃষ্টি

স্টক নিউজ বিডি August 10, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবণতা কমে গেছে। তাপমাত্রাও অনেকটা বেড়ে গেছে। তবে আগামী দু-দিনের মধ্যে বৃষ্টি ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

সারাদেশেই বৃষ্টি বেড়েছিল। বিশেষ করে উপকূলীয় চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছিল। কোথাও কোথাও ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৩০০ মিলিমিটার ছাড়িয়ে যায়। বিপর্যস্ত হয়ে পড়েছিল চট্টগ্রামের জীবনযাত্রা। সেখানে কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে বন্যা।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সব বিভাগেই বৃষ্টি হয়েছে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগে বৃষ্টি কম। এসময়ে সবচেয়ে বেশি ৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে।

বুধবার সকাল থেকেই ঢাকা ছিল বৃষ্টিহীন। তবে বিকেলের দিকে ঢাকার বেশিরভাগ অংশে এক পশলা তুমুল বৃষ্টি হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, ঢাকায় ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে যাত্রাবাড়ী, ডেমরা ও সায়েদাবাদ এলাকায় কোনো বৃষ্টি হয়নি।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী দুদিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল নীলফামারীর সৈয়দপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়- ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পূর্তি অনুষ্ঠান শুরু

স্টক নিউজ বিডি February 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবদীপ্ত ৭৫ বছর (প্লাটিনাম জুবিলী) পূর্তি অনুষ্ঠান মহাসমারোহে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার, চট্টগ্রাম সেনানিবাসে আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এই পূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ এবং ১০ম টাইগার্স পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং এই রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় রেজিমেন্টের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে গৌরবময় অতীতের ন্যায় সদা প্রস্তুত থাকতে সকল সদস্যের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ এবং পুনর্মিলনী অনুষ্ঠানে আগত সকলের উদ্দেশ্যে দরবার নিবেন।

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে এই কোরের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং কোরের প্রতিটি সদস্যের মাঝে আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে।

উক্ত সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীমসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছি: প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি November 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউবের পূর্তকাজ সমাপ্তির উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস ও বিশ্বমন্দা পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছি।

জমকালো উদ্বোধনের আগে শনিবার (২৬ নভেম্বর) সরকার টানেলের দক্ষিণ টিউবের নির্মাণ কাজের সমাপ্তি উদযাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পতেঙ্গা প্রান্তে শনিবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যদিও টানেলের পুরো কাজ এখনো শেষ হয়নি। সম্পূর্ণ কাজ শেষ করতে আগামী ডিসেম্বর পুরো মাস লাগতে পারে। এরপর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তবে চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, সব কাজ শেষ করে টানেল প্রস্তুত হতে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে টানেল দিয়ে যান চলাচল করতে পারবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য