Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

চিকিৎসক

নতুন উপসর্গ দেখা দিয়েছে খালেদা জিয়ার: চিকিৎসক জাহিদ

স্টক নিউজ বিডি August 10, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নতুন উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এবং ওনার নতুন কিছু উপসর্গ দেখা দেওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব পরীক্ষার জন্য ওনাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, বিদেশে তার চিকিৎসা করাতে হবে। রোগের উপসর্গ বাড়ছে। এসব রোগের পর্যাপ্ত চিকিৎসা দেশে নেই।

এর আগে বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয় সেখানে। দুই মাসের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন।

গত ১২ জুন খালেদা জিয়াকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই সময় পাঁচদিন তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জাল সনদসহ দুই ভুয়া চিকিৎসক গ্রেফতার

স্টক নিউজ বিডি October 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুর থেকে চিকিৎসা দেওয়া অবস্থায় রেজিস্ট্রেশনবিহীন দুই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাতে ওই দুইজন চিকিৎসককে উপজেলা সদরে রোগী দেখার চেম্বার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় সাইনবোর্ড ও তাদের ব্যবহৃত লেখার প্যাডে যে সকল ডিগ্রি উল্লেখ করা হয়েছে তার সনদ দেখতে চাইলে তারা দেখাতে পারেন নাই।

তবে একজনের নিকট থেকে একটি জাল সনদ উদ্ধার করা হয়। চেম্বার থেকে চিকিৎসা প্রদানের বিভিন্ন ধরনের সরমঞ্জাদিও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ভুয়া চিকিৎসকরা হলেন, উপজেলার সোনাই মাগুরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হারুনুর রশিদ (৪১) এবং একই উপজেলার কেশবপুর গ্রামের মৃত রজিব উদ্দিনের ছেলে কায়েম উদ্দিন মন্ডল (৫৮)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, কিছুদিন পূর্বে ওই এলাকার বেশ কয়েকজন ভুক্তভোগী ওই দুই চিকিৎসকদের বিরুদ্ধে ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে বুধবার রাতে আক্কেলপুর উপজেলা সদরের কলেজগেট এলাকায় ওই দুই চিকিৎসকের রোগী দেখার চেম্বারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তাদের নিকট থেকে শিক্ষাজীবনের অর্জিত সনদগুলো দেখতে চাইলে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জনের বা অন্যান্য কোন অনুমোদিত সার্টিফিকেট দেখাতে পারেন নাই। অথচ সাইনবোর্ড ও লেখার প্যাডে বিভিন্ন ডিগ্রি উল্লেখ করে কায়েম উদ্দিন মন্ডল গত ৩২ বছর ধরে চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা করে আসছেন।

অপরদিকে হারুনুর রশিদ গত ১১ বছর ধরে একজন দন্ত চিকিৎসক হিসেবে কোন প্রতিষ্ঠান থেকে আইনগত ডিগ্রি ছাড়াই মানুষের দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন। যে সকল ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা দিয়ে আসছেন, সেই সনদগুলো দেখতে চাইলে তারা দেখাতে পারেন নাই। তবে দন্ত চিকিৎসকের নিকট থেকে একটি জাল সনদ উদ্ধার করা হয়।

চেম্বার থেকে চিকিৎসা প্রদানের বিভিন্ন ধরনের সরমঞ্জাদি উদ্ধারসহ তাদের দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আক্কেলপুর থানায় সোপর্দ করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ভূয়া দুই চিকিৎসকে থানায় সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ঢামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

স্টক নিউজ বিডি August 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মো. সাজ্জাদ হোসেনকে মারধরের ঘটনার বিচার দাবিতে চলা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে ঢামেকের প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) ঢামেক শাখার সভাপতি ডা. মো. মহিউদ্দিন জিলানী এ ঘোষণা দেন। এসময় আজ থেকেই ইন্টার্ন চিকিৎসকদের কাজে যোগদানের আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উভয়পক্ষের আলোচনার মাধ্যমে কর্মবিরতি প্রত্যাহার এবং আজ থেকেই কাজে যোগদান করবেন বলে ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় সেই আহ্বানও জানান তিনি।

বৈঠকে অন্যদের মধ্যে ঢাকা কলেজের অধ্যক্ষ মো. টিটু মিয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ইকবাল আর্সেনাল, গোয়েন্দা সংস্থা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঢাবি প্রশাসন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদকসহ ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ আহমেদ বলেন, আমরা সিসিটিভির ফুটেজ যতটুকু পেয়েছি তা নিয়ে তদন্ত চলছে। আমরা ঘটনাস্থল থেকে একটি গেঞ্জি পেয়েছিলাম, সেটি ঢাবির বিজয় ৭১ হলের ছিল, কিন্তু সেটি দেখে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। আমরা এটা নিয়ে কাজ করছি। আশা করি কিছুদিনের মধ্যেই একটা রেজাল্ট দিতে পারবো।

এক ইন্টার্ন চিকিৎসকের ওপর শহীদ মিনারে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য