Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

চিকিৎসা

হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে এসে মা ধর্ষিত, গ্রেপ্তার ৩

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নাটোর সদর জেনারেল হাসপাতালে শিশু কন্যার চিকিৎসা করাতে আসা এক নারী পরিচ্ছন্নতা কর্মি দ্বারা ধর্ষণের শিকার হন। সেই দৃশ্য মোবাইলে  ধারণ করে আরও দুজন ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তিনজন পরিচ্ছন্নতা কর্মিকে গ্রেফতার করে। এর আগে ৭ জুন রাতে এই ঘটনা ঘটে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান ও ভুক্তভোগী নারী জানান, গত ৫ জুন তার কন্যা শিশু অসুস্থ্য হলে তাকে নিয়ে নাটোর সদর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হন। এরপর গত ৭ জুন রাতে ওষুধ দেয়ার কথা বলে ওই নারীকে হাসপাতালের ৬ তলার সিঁড়ি ঘরে নিয়ে যায় পরিচ্ছন্নতা কর্মি অমিত। এরপর তাকে জোরপূর্বক সেখানে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে অমিতের দুই সহযোগী ও হাসপাতালের আউট সোর্সিং সুইপার অনিল এবং প্রাঙ্গন। 

এরপর সেই ভিডিও দেখিয়ে ব্লাক মেইল করে ভুক্তভোগীকে আবারও ধর্ষণের চেষ্টা চালায় তারা। 

রাত ২টার দিকে শিশু ওয়ার্ডের দায়িত্বরত নার্স ও ওয়ার্ড বয় শিশুকে ৪ ঘণ্টা একা দেখে তার মাকে খোঁজাখুজি শুরু করেন এবং দায়িত্বরত আনসার সদস্যের সাহায্য চায়। এরপর সবাই মিলে খোঁজাখুঁজির এক পর্যায়ে হাসপাতালের ৬ তলায় গিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। 

তবে সেসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরিচ্ছন্নতা কর্মিরা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ওই রাতে সেখানে ভিকটিম বা অভিযুক্তদের পাওয়া যায়নি। পরে মঙ্গলবার (৯ জুন) ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে। 

এ ঘটনায় ভুক্তভোগী নারী চান তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

পুলিশ সুপার জানান, এ বিষয়ে থানার ওসিকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রোববার খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাবেন ১২ দলের নেতারা

স্টক নিউজ বিডি October 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলের নেতারা।

রোববার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তারা হাসপাতালে যাবেন। এরপর তারা একটি প্রেস ব্রিফিং করবেন।

শনিবার (১৪ অক্টোবর) ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর নেতারা।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ পাঁচ নেতা এভারকেয়ার হাসপাতালে যান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মুহাম্মদ ফখরুদ্দিন মানিক এবং ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নতুন উপসর্গ দেখা দিয়েছে খালেদা জিয়ার: চিকিৎসক জাহিদ

স্টক নিউজ বিডি August 10, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নতুন উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এবং ওনার নতুন কিছু উপসর্গ দেখা দেওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব পরীক্ষার জন্য ওনাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, বিদেশে তার চিকিৎসা করাতে হবে। রোগের উপসর্গ বাড়ছে। এসব রোগের পর্যাপ্ত চিকিৎসা দেশে নেই।

এর আগে বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয় সেখানে। দুই মাসের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন।

গত ১২ জুন খালেদা জিয়াকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই সময় পাঁচদিন তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

২০০ টাকা ছুঁয়েছে ডাবের দাম

স্টক নিউজ বিডি August 9, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ডেঙ্গুর কারণে অস্বাভাবিক বেড়েছে ডাবের দাম। ১৪০ টাকার নিচে বাজারে কোনো ডাব নেই। এ দামে যেগুলো মিলছে, সেগুলো ছোট-মাঝারি আকারের। আর বড় সাইজের একেকটি ডাবের দাম ২০০ টাকা পর্যন্ত উঠেছে।

বিক্রেতারা বলছেন, এমনিতে আষাঢ়-শ্রাবণ মাসে ডাবের ফলন কম থাকে। এরমধ্যে চাহিদা তুঙ্গে উঠেছে। এসময় কয়েকদিন বৃষ্টির কারণে পিচ্ছিল গাছে উঠে ডাব পাড়া কমেছে। এ কারণে বাজারে আরও কমে গেছে সরবরাহ। সবমিলে এমন ঊর্ধ্বগতি।

মগবাজারের বিক্রেতা সুমন মিয়া বলেন, এই ডেঙ্গু ডাবের দাম বাড়িয়ে দিয়েছে। প্রতি বছর এসময় ডাবের দাম সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে এ সময় ডেঙ্গুর প্রকোপ হয়। সেজন্য চাহিদা বাড়ে।

তিনি বলেন, ডাব সরবরাহকারী কয়েকটি জেলায় টানা বৃষ্টি হচ্ছে। ফলে সেখানে গাছ থেকে ডাব নামানো সম্ভব হচ্ছে না। তাই সরবরাহ আরও কমেছে, যেখানে চাহিদা কয়েকগুণ বেশি।

এদিকে রোগের প্রকোপ বাড়ায় রাজধানীর বিভিন্ন হাসপাতাল এলাকায় দেখা গেছে, সেখানেও আগের চেয়ে ১০-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে প্রাকৃতিক এ পানীয়।

আগারগাঁওয়ে শিশু হাসপাতাল এলাকায় রাস্তার পাশে ডাব বিক্রি করছিলেন এক বৃদ্ধ। তিনি তার ভ্যানে থাকা ছোট আকারের একেকটি ডাবের দাম চাইলেন ১৩০ টাকা করে। মাঝারি আকারের ডাবের দাম চাইলেন ১৫০ টাকা আর সবচেয়ে বড় আকারের ডাবের দাম চাইলেন ২০০ টাকা।

ঢাকা মেডিকেল কলেজ এলাকায় গিয়েও ডাবের একই রকম দাম দেখা গেছে।

গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের চারদিকে প্রায় ১০ থেকে ১২টি ডাবের দোকান রয়েছে। সেখানে ১২০ টাকার নিচে কোনো ডাব পাওয়া যায়নি মঙ্গলবার। তবে এখানে ডাবের দাম হাসপাতালগুলোর সামনের দোকান থেকে ২০-৩০ টাকা কম দেখা গেছে।

অন্যদিকে রাজধানীর কারওয়ান বাজার দেশের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা ডাবের বাজার। সেখানেও ডাবের দাম বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কমবেশি ডাব আসলেও সেগুলো বেশি দামে কেনাবেচা হচ্ছে।

সেখানে আড়তদাররা জানান, বরিশাল, ভোলা, বাগেরহাট, নোয়াখালী, ফরিদপুর, যশোর ও ময়মনসিংহ থেকে ডাব আসছে। কিন্তু আঞ্চলিক ওই বাজারগুলোতেই দাম বেশি। গত দুই সপ্তাহে পাইকারিতে ডাবের দাম ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

পাইকারি বিক্রেতা খালেক হোসেন বলেন, এখানে শ হিসেবে ডাব বিক্রি হয়। বড় সাইজের প্রতি একশ ডাব পাইকারি ১২ হাজার থেকে ১৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এত দাম আগে কখনো ছিল না। কিছুদিন আগেই দুই-তিন হাজার কম ছিল।

ওই বাজারে মাঝারি সাইজের প্রতি একশ ডাব ৯ হাজার থেকে ১২ হাজার এবং ছোট সাইজের ডাব ৮ থেকে ৯ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এসব ডাব বিক্রি হচ্ছে রাজধানীর খুচরা বিক্রেতার কাছে।

ডাবের পাইকারি বিক্রেতা সুমন সরকার বলেন, এখন চাহিদা তুঙ্গে। বছরের এসময় নানান ধরনের জ্বর ও অন্যান্য রোগের প্রকোপের কারণে দাম বাড়ে। প্রতি বছর এখন এসময়টাতে চড়া দাম থাকে।

প্রতিদিন ডাবের পানি পান করেন এমন একজন আব্দুল খালেক। তিনি বলেন, বড় সাইজের একটি ডাব তিন চার বছর আগে ৫০ টাকা ছিল। এরমধ্যে প্রায় তিনগুণ দাম বেড়েছে। অসুখের কারণে আমার মতো যাদের প্রতিদিন ডাব খেতে হচ্ছে তারা খুব অসুবিধায় আছি। এখন সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে সবকিছু।

এদিকে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) হিসাবে, ২০০৯ সালে ঢাকায় একটি ডাবের দাম ছিল ২২ টাকার মতো। সেটা ২০২০ সালে গড়ে ৭৪ টাকায় বিক্রি হয়। বর্তমানে গড় দাম ১০০ টাকার নিচে হবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

স্টক নিউজ বিডি August 9, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাত্র দেড় মাসের মাথায় আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) রাত ৮টার পর বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে রাত ৭টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এদিন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেল ৬টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন।

শারীরিক অসুস্থতা নিয়ে জরুরি ভিত্তিতে গত ১০ জুন দিনগত রাত পৌনে ৩টার দিকে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। প্রায় দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে ২৪ জুন সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। এর ঠিক দেড় মাস পর আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হলো।

‘বিদেশে যাওয়া যাবে না এবং বাড়িতে বসে চিকিৎসা নিতে হবে’- এ দুই শর্তে অন্তর্বর্তীকালীন মুক্তিতে রয়েছেন খালেদা জিয়া।

২০২০ সালের ২৫ মার্চ ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর’-এর ধারা-৪০১ (১)-এর ক্ষমতাবলে সরকারের নির্বাহী আদেশে প্রথমবারের মতো শর্তসাপেক্ষে ছয় মাসের অন্তর্বর্তীকালীন মুক্তি পান খালেদা জিয়া। ওই বছরের সেপ্টেম্বরে তার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়। এরপর দফায় দফায় বাড়ে তার মুক্তির মেয়াদ। সবশেষ গত মার্চ মাসে শর্ত অপরিবর্তিত রেখে আরও এক দফা তার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনে সায় দেয় সরকার।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া গত দুই বছরের বেশি সময় ধরে গুলশানে তার বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। গত বছর সাবেক এ প্রধানমন্ত্রীর করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত। রায় ঘোষণার পর খালেদাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়।

ওই বছরের ৩০ অক্টোবর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিলে আরও পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার সাত বছরের সাজা হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
খালেদা জিয়া ইস্যুতে মানবিকতা দেখানোর কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর মতামত আইনমন্ত্রীর

স্টক নিউজ বিডি December 27, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে আইনি মতামত দিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি খালেদা জিয়ার (চিকিৎসার বিষয়ে তাঁর) ভাইয়ের আবেদনের বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পাঠিয়েছি।’

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী। কী মতামত দিয়েছেন, জানতে চাওয়া হলে আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী পর্যায়ে যেহেতু ফাইল যাবে, এজন্য এটা এভাবে বলতে পারি না। এটা প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তারপর আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য