Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

চীন

চীন ও বাংলাদেশ অপরিহার্য কৌশলগত অংশীদার: রাষ্ট্রদূত

স্টক নিউজ বিডি September 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, চীন ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং অপরিহার্য কৌশলগত অংশীদার।

শনিবার রাতে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৩তম বার্ষিকী উদযাপনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, যৌথ উন্নয়নে বাংলাদেশ ও বিশ্বে চীন নিবেদিত থাকবে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ নৌকা থেকে ক্রুজে পরিণত হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রবল বিপরীত গতি ও স্রোত সত্ত্বেও এগিয়ে চলেছে।

তিনি বলেন,বাংলাদেশে আমার নিজের তিন বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে, বঙ্গোপসাগর থেকে একটি অত্যাশ্চর্য মুক্তা উঠছে।

রাষ্ট্রদূত বলেন, দুই প্রতিবেশি দেশের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ বন্ধন দীর্ঘ ও চিরকাল অটুট থাকবে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতার একাধিক ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা নি:সন্দেহে সবচেয়ে নজরকাড়া।

তিনি আরো বলেন, গত বছর আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ২৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। চীনে বাংলাদেশের রপ্তানি বাড়াতে চীন ৯৮% শুল্কমুক্ত সুবিধা দিয়েছে।

তিনি বলেন, কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই এবং মহামারী পরবর্তী পুনরুদ্ধারের ক্ষেত্রে বাংলাদেশ ও চীন সবসময় একসঙ্গে দাঁড়িয়েছে। আমরা একে অপরকে মহামারী মোকাবেলায় সরঞ্জাম, টেস্টিং কিট, টিকা এবং আরও অনেক কিছুতে সাহায্য করেছি।

রাষ্ট্রদূত বলেন, মহামারি চলাকালীন আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে এখানকার চীনা দূতাবাস পুনরায় ভিসা প্রদান শুরু করেছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে অন্যদের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, ঢাকায় নিযুক্ত কূটনীতিক, ব্যবসায়ী ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চীনে নয়, ভারতে মরতে পছন্দ করব: দালাই লামা

স্টক নিউজ বিডি September 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন, তিনি ‘কৃত্রিম’ চীনা কর্মকর্তাদের মধ্যে না থেকে ভারতের প্রকৃত ও প্রেমময় মানুষ, একটি স্বাধীন ও মুক্ত গণতন্ত্রের দ্বারা বেষ্টিত হয়ে শেষ নিঃশ্বাস নিতে পছন্দ করবেন।

ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস (ইউএসআইপি) আয়োজিত এক মতবিনিময়ের সময় হিমাচল প্রদেশের ধর্মশালায় তার বাসভবনে যুব নেতাদের সাথে দুই দিনের বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

দালাই লামা বলেন, “আমি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কে বলেছিলাম, আমি আরও ১৫-২০ বছর বাঁচব এতে কোনও দ্বিধা নেই। যখন আমি মারা যাব তখন আমি ভারতে মরতে পছন্দ করব। ভারত এমন লোকেদের দ্বারা বেষ্টিত যারা সত্যিকারের ভালোবাসা দেখায়, কৃত্রিম কিছু নয়। আমি চীনা কর্মকর্তাদের মাঝে মরতে চাই না…যারা খুব বেশি কৃত্রিম। আমি স্বাধীন গণতন্ত্রের এই দেশে মরতে পছন্দ করব।”

তিনি ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করে বলেছেন যে, “বিশ্বস্ত বন্ধুরা যারা সত্যিই আপনার প্রতি প্রকৃত ভালোবাসা দেখায় তাদের মাঝে থেকেই একজনকে মৃত্যুবরণ করা উচিত।”

দালাই লামা, যিনি তার আলোকিত আধ্যাত্মিক শিক্ষা এবং বিচক্ষণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জন্য সারা বিশ্বে সমাদৃত, চীনা কর্তৃপক্ষ তাকে প্রায়শই একজন বিতর্কিত ব্যক্তিত্ব এবং বিচ্ছিন্নতাবাদী হিসেবে মনে করে।

১৯৫০ এর দশকে, যখন চীন অবৈধভাবে তিব্বত দখল করে, তখন তিব্বতের আধ্যাত্মিক নেতাকে ভারতে আশ্রয় নিতে হয়েছিল। দালাই লামা তিব্বতের সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য চীনের সাথে মধ্যপন্থা আলোচনার চেষ্টা করেছিলেন।

দালাই লামার বিষয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট এবং সুনির্দিষ্ট। তিনি একজন শ্রদ্ধেয় ধর্মীয় নেতা এবং ভারতের জনগণ তাকে গভীরভাবে শ্রদ্ধা করে। তাকে ভারতে তার ধর্মীয় কার্যক্রম চালানোর জন্য সমস্ত স্বাধীনতাও দেওয়া হয়েছে।

দালাই লামা গত মাসে তিন বছরেরও বেশি সময় পর দিল্লি সফর করেন। লাদাখে একমাস সুদীর্ঘ যাত্রার পর তিনি জাতীয় রাজধানী পরিদর্শন করেন।

দালাই লামা এমন একজন ব্যক্তিত্ব যিনি শুধু তার দেশের জন্য নয়, বিশ্বের জন্যও গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে কাজ করছেন। তিনি চীনা আগ্রাসনের কারণে ৭ মিলিয়নেরও বেশি তিব্বতীয় বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা হিসাবে তার ভূমিকা ত্যাগ করেছিলেন এবং কয়েক দশক ধরে নির্বাসিত জীবনযাপন করেছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পাল্টা জবাবে চীনের ২৬ ফ্লাইট স্থগিত করলো যুক্তরাষ্ট্র

স্টক নিউজ বিডি August 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চারটি চীনা এয়ারলাইনসের যুক্তরাষ্ট্র থেকে চীনমুখী ২৬টি ফ্লাইট স্থগিত করেছে মার্কিন প্রশাসন। কোভিড-১৯ সংক্রমণ ইস্যুতে চীনে মার্কিন এয়ারলাইনসের কিছু ফ্লাইট স্থগিত হওয়ার জবাবে এই ব্যবস্থা নিলো যুক্তরাষ্ট্র।

এই সিদ্ধান্তের ফলে আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত শিয়ামেন, এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইনস এবং চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ২৬টি ফ্লাইট স্থগিত হচ্ছে। এর মধ্যে ১৯টি ফ্লাইট লস অ্যাঞ্জেলস থেকে এবং সাতটি নিউইয়র্ক থেকে ছাড়ার কথা ছিল।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে চীনে করোনার কারণে আমেরিকান এয়ারলাইনস, ডেল্টা এয়ারলাইনস এবং ইউনাইটেড এয়ারলাইনসের মোট ২৬টি ফ্লাইট স্থগিত হওয়ার কথা জানায় মার্কিন পরিবহন বিভাগ।

তারা জানিয়েছে, গত ৭ আগস্ট থেকে চীনা কর্তৃপক্ষ তাদের নীতি সংশোধন করেছে। এর ফলে চীনগামী ফ্লাইটগুলোতে করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্তের হার যদি মোট যাত্রীর সংখ্যার চার শতাংশে পৌঁছায়, তবে একটি ফ্লাইট স্থগিত এবং যদি আট শতাংশে পৌঁছায় তবে দুটি ফ্লাইট স্থগিত করা হবে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের নীতিতে এয়ারলাইনগুলোর ওপর ‘অযৌক্তিক দোষ’ চাপানো হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে ফ্লাইটে ওঠার আগে করোনা পরীক্ষায় নেগেটিভ শনাক্ত ভ্রমণকারীরা চীনে নামার পরে পজিটিভ শনাক্ত হচ্ছেন।

মহামারির শুরু থেকেই আকাশ পরিবহন সেবা নিয়ে বিতর্কে জড়িয়েছে বেইজিং ও ওয়াশিংটন। ২০২১ সালের আগস্টে বেইজিং ইউনাইটেড এয়ারলাইনসের চারটি ফ্লাইটে যাত্রী ধারণক্ষমতায় ৪০ শতাংশ সীমা আরোপের পর চীনা এয়ারলাইনগুলোতেও একই ধরনের সীমা আরোপ করেছিল ওয়াশিংটন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

একজনের করোনা শনাক্ত, পুরো জেলা লকডাউন

স্টক নিউজ বিডি August 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:চীনের হেবেই প্রদেশের একটি জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। কারণ সেখানে মাত্র একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চলতি সপ্তাহে এ নিয়ে দুইবার রাজধানী বেইজিংয়ের কাছের এলাকায় করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হলো। শুক্রবার (২৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হেবেই প্রদেশের জিয়াংহে নামের জেলাটি এরই মধ্যে তিন লাখ ৮৪ হাজার মানুষকে ঘরে থাকার নির্দেশনা জারি করেছে। তাছাড়া অপ্রয়োজনীয় ব্যবসা ও পরিবহন ব্যবস্থাও স্থগিত করা হয়েছে। নাগরিকরা শুধু প্রয়োজনীয় ওষুধ ও করোনা টেস্ট করাতে বাইরে যেতে পারবে।

জেলাটি বেইজিং থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত ও বাসিন্দারা প্রায়ই কাজের জন্য শহরটিতে যাতায়াত করে। এর আগে আটজনের করোনা শনাক্তের পর পার্শ্ববর্তী ঝুওঝুতে লকডাউন দেওয়া হয়।

করোনা সম্পর্কিত এমন লকডাউনের কারণে বোঝা যাচ্ছে কর্তৃপক্ষ ভাইরাসটি নিয়ন্ত্রণে অনেক বেশি সতর্ক। বিশেষ করে রাজধানী বেইজিংয়ে যাতে করোনা না ছড়াতে পারে। গত দুই মাস ধরে বেইজিংয়ে দৈনিক ১০ জনেরও কম মানুষের করোনা শনাক্ত হচ্ছে।

ভাইরাসটি নিয়ন্ত্রণে চীনের রাজনৈতিক কেন্দ্রটিতে কঠোর বিধিনিষেধ বজায় রাখা হচ্ছে। বাসিন্দাদের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য প্রতি তিন দিন পরপর করোনা টেস্ট করতে হয়। তাছাড়া যে এলাকায় করোনা রোগী রয়েছে সেখান থেকে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

তীব্র গরমে চীনে বেড়েছে লোডশেডিং, কারখানা-শপিংমলে বিধিনিষেধ

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তীব্র গরমের মধ্যেই চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেড়েছে লোডশেডিং। হাইড্রোইলেকট্রিক ড্যামগুলোতে পানির মাত্রা কামে যাওয়ায় বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে সেখানে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ গ্রীষ্ম দেখছে দেশটি, যার প্রভাব পড়ছে অর্থনীতিতে।

সোমবার (২২ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চলমান লোডশেডিং আরও বেশ কয়েকদিন থাকবে। যদিও এরই মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কারখানাগুলো বন্ধ হয়ে গেছে।

সংবাদমাধ্যম টেনসেন্টের খবরে বলা হয়, সিচুয়ান প্রদেশের পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। কারখানাগুলোকে দেওয়া সরকারের একটি নোটিশের ছবিও প্রকাশ করেছে এটি।

প্রদেশটির সবচেয়ে বড় শহর চংকিংয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুতের ঘাটতির কারণে সোমবার থেকে শপিংমলগুলোর খোলা রাখার সময়সীমা কমিয়ে দেওয়া হবে।

চংকিং অর্থনৈতিক ও তথ্য কমিশন জানিয়েছে, শপিংমলগুলোকে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হবে। নিরাপদ- সুশৃঙ্খলভাবে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত ও জনসাধারণের মৌলিক চাহিদাগুলো ঠিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে তীব্র গরম আবহাওয়ার কারণে শস্য নষ্ট হচ্ছে, শুকিয়ে যাচ্ছে নদী। এতে ওই অঞ্চল দিয়ে কার্গো জাহাজ চলাচলও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের সিচুয়ান ও দক্ষিণ-পূর্ব উপকূলের ফুজিয়ানসহ ৬২টি আবহাওয়া কেন্দ্র রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চীন-ভারত-পাকিস্তানের বাড়ছে পারমাণবিক অস্ত্র

স্টক নিউজ বিডি August 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ১৫ আগস্ট ১৯৪৭ সালের মধ্যরাতে। এরপরই দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রের ছায়া পড়তে শুরু করে। চীন পারমাণবিক অস্ত্রের মালিক হয় ১৯৬৪ সালে। এর আগে ভারতের সঙ্গে সীমান্ত যুদ্ধে জয় পায় দেশটি। এরপর ভারত ও পাকিস্তানও একই পথে হাঁটতে থাকে। ১৯৯৮ সালে দেশ দুইটি পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায়।

তারপরও নানা দিক থেকে তিনটি দেশই পারমাণবিক অস্ত্র নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল। চীন ১৯৮০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র স্থাপন করেনি। ১৯৯৯ সালের গ্রীষ্মে কাশ্মীরের বিতর্কিত অঞ্চল কার্গিল নিয়ে যখন ভারত ও পাকিস্তান যুদ্ধে লিপ্ত হয় তখন থেকেই দৃশ্যপট পরিবর্তন হতে থাকে।

বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে চীন ক্রমেই অস্ত্রের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন শত শত নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত করছে। ২০০৭ সালে পাকিস্তান ৬০তম জন্মদিন পালন করে। তখন দেশটির হাতে পারমাণবিক অস্ত্র ছিল ৬০টি। এখন এই সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।

বর্তমানে চীনের হাতে ৩৫০টি, ভারতের কাছে ১৬০টি ও পাকিস্তানের কাছে ১৬৫টি পারমাণবিক অস্ত্র রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সীমিত কার্যক্রম চালালেও দেশ দুইটির কাছে আলাদাভাবে হাজারের ওপরে বোমাটি রয়েছে। তাছাড়া যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছেও মজুত রয়েছে প্রায় ৫০০। এ ক্ষেত্রে চীন, পাকিস্তান ও ভারত রাশিয়া-যুক্তরাষ্ট্রকে অনুসরণ করছে। ফলে দক্ষিণ এশিয়ার পারমাণবিক যুগ আরও পরিণত পর্যায়ে প্রবেশ করছে।

ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক-ট্যাঙ্ক কার্নেগি এনডাউমেন্টের অ্যাশলে টেলিসের একটি নতুন প্রতিবেদনে এশিয়ার তিনটি পারমাণবিক শক্তির মধ্যে গতিশীলতা পাওয়ার তথ্য উঠে এসেছে। ১৯৯৮ সাল থেকে বেশিরভাগ পশ্চিমাদেশগুলোর মনোযোগ কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের ঝুঁকির দিকে ছিল। এখনো দেশগুলোর মধ্যে ব্যাপক অস্ত্র প্রতিযোগিতা রয়েছে।

পর্যবেক্ষণ অনুযায়ী, ভারতে অস্ত্রটি ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে, যা সংখ্যায় এখনো পাকিস্তানের চেয়ে কম রয়েছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্র কাউন্টার হামলার কথা মাথায় রেখেই অস্ত্রের ভাণ্ডার ঠিক রাখছে। তাদের অস্ত্রাগার বড়, পরিশীলিত উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

তাছাড়া যুক্তরাষ্ট্র ও রাশিয়া পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের পথে হাঁটছে। কিন্তু চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্রের প্রতিযোগিতায় নেমেছে। এ ক্ষেত্রে ভারত চীনের দ্বারা প্রভাবিত হচ্ছে আর পাকিস্তান দুই দেশকেই অনুসরণ করছে। বাস্তব পরিস্থিতি খুবই জটিল। চীন ভারতের দিকেও নজর রাখছে। বর্তমানে পাকিস্তানের চেয়ে চীনের দিকে বেশি নজর রাখছে ভারত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চীন-উত্তর কোরিয়ার

রাশিয়ার পর এবার চীনের পক্ষে কড়া বার্তা উত্তর কোরিয়ার

স্টক নিউজ বিডি August 3, 2022

চীনের প্রচণ্ড আপত্তি ও বাধা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে এসেছেন। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করেই ওয়াশিংটনকে সতর্কবার্তা দিয়ে আসছে বেইজিং।

পেলোসির সফর ঘিরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলছে। এমন প্রেক্ষাপটে রাশিয়ার পাশাপাশি চীনের পক্ষ নিয়েছে উত্তর কোরিয়াও।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তাইওয়ান ইস্যুতে যে কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপের তীব্র নিন্দা করে উত্তর কোরিয়া এবং সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে দৃঢ়ভাবে রক্ষা করার জন্য চীন সরকারের ন্যায়সঙ্গত অবস্থানকে পূর্ণ সমর্থন করে।

পেলোসির তাইওয়ান সফর নিয়ে মুখপাত্র বলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং তাইওয়ান ইস্যুটি চীনের অভ্যন্তরীণ বিষয়ের সঙ্গে সম্পর্কিত। বহিরাগত শক্তির অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ এবং আঞ্চলিক অখণ্ডতা ধ্বংস করার পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ, একটি সার্বভৌম রাষ্ট্রের যথাযথ অধিকার।

মুখপাত্রের দাবি, এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হলো যুক্তরাষ্ট্রের নির্লজ্জ হস্তক্ষেপ এবং রাজনৈতিক ও সামরিক উসকানি।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ছিল একটি স্পষ্ট উসকানি।

ওই বিবৃতিতে বলা হয়, চীনের সার্বভৌমত্ব রক্ষার জন্য ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে দেশটির।

ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসকে তলব করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার রাতে পেলোসি তাইপে অবতরণের পরই ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে বেইজিং। এরই অংশ হিসেবে নিকোলাসকে তলব করা হয়েছে।

চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী জি ফেং বলেন, পেলোসির সফরের অসৎ উদ্দেশ্য রয়েছে এবং গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করা হয়েছে। চীন অলসভাবে বসে থাকবে না বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাশিয়ায় সেনা ও ট্যাংক পাঠালো চীন

স্টক নিউজ বিডি July 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সামরিক প্রতিযোগিতায় অংশ নিতে রাশিয়াতে সেনা ও ট্যাংক পাঠিয়েছে দক্ষিণ এশিয়ার শীর্ষ শক্তিধর দেশ চীন। রাশিয়া আয়োজিত ‘ইন্টারন্যাশনাল আর্মি গেইমজ’-এ অংশ নেওয়া ভারত-ইরানসহ ৩৭ টি দেশের প্রতিপক্ষদের সঙ্গে প্রতিযোগিতার লড়াইয়ে অংশ নিতে চীন এই সেনা ও ট্যাংক পাঠায়।

মঙ্গলবার (২৬ জুলাই) চীনা গণমাধ্যম সাউথ চাইনা মর্নি পোস্ট (এসসিএমপি) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। আগামী মাসে (আগস্টে) রাশিয়ায় অনুষ্ঠেয় মিলিটারি প্রতিযোগিতায় অংশ নিতে চীন রেলপথে সেনাবাহিনী, সামরিক ট্যাংক ও সাঁজোয়া যান পাঠিয়েছে। ট্রেনটি চীনের মঙ্গোলিয়া দিয়ে রাশিয়ার জাবাইকালস্ক গিয়ে পৌঁছেছে। এ বিষয়ে বিস্তারিত কিছু না বলে সোমবার (২৫ জুলাই) সিসিটিভি গণমাধ্যমে এক প্রতিবেদন প্রকাশ করেছে।

এই সামড়িক প্রতিযোগিতায় চীন ছাড়াও অংশ নেবে ভারত, ইরান, কাজাখাস্তান, উজবেকিস্তান, আজারবাইজান ও আর্মেনিয়াসহ ৩৭ টি দেশ ও অঞ্চলের সামরিক প্রতিনিধিগণ। ১৩ থেকে ২৭ অগাস্ট পর্যন্ত অনুষ্ঠেয় এ প্রতিযোগিতা রাশিয়ার শীর্ষ বহুমুখি সামরিক অনুশীলন।

রাশিয়া-পরিচালিত মিলিটারি অনুশীলনকে ওয়াশিংটন-ভিত্তিক থিংক ট্যাংক চীন-রাশিয়া ও ইরান-ভেনেজুয়ালার জন্য একটা ‘কৌশলগত পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে ন্যাটোর করা সামরিক মহড়ার বিকল্প হিসেবে গড়ে ওঠেছে বলে থিংক ট্যাংক জানায়।

এর আগে (জুন-২০২২) ন্যাটো তার মিত্রদের নিয়ে বাল্টিক রাষ্ট্রে-এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়াতে ১৩ দিনের এক সামরিক মহড়া চালায়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম, সুইডেন ও ফিনল্যান্ড-সহ ১৪টি দেশ এতে অংশগ্রহণ করে।

এই প্রতিযোগিতাকে ঘিরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, চীন-রাশিয়ার মধ্যে যৌথ আকাশ ও নৌ মহড়ায় সহযোগিতার সম্পর্ক দিন দিন গভীর হচ্ছে। এটা জাপানের নিরাপত্তায় এক ধরনের প্রত্যক্ষ প্রভাব ফেলবে। তবে বেইজিং ও মস্কো বলছে তৃতীয় কোনো দেশ তাদের টার্গেটে নেই। উদীয়মান পশ্চিমা শক্তিকে মোকাবিলা করতে এটা করা হয়েছে বলে তারা জানান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
markin biman

তাইওয়ানের আকাশসীমায় ৩০টি যুদ্ধবিমান উড়িয়েছে চীন

স্টক নিউজ বিডি May 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ তাইওয়ানের আকাশসীমায় ৩০টি যুদ্ধবিমান উড়িয়েছে চীন। বিবিসির খবরে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারির পর তাইওয়ান সীমানায় চীনের এটা সর্ববৃহৎ হানা।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ঘটনায় চীনের ২২ যুদ্ধবিমান, সাবমেরিন বিধ্বংসী জাহাজ ছাড়াও ইলেকট্রনিক যুদ্ধসংক্রান্ত সরঞ্জামাদি ছিল।

এই ঘটনার একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ান নিয়ে বেইজিংকে হুঁশিয়ারি দেন। এছাড়া একইদিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাইওয়ানের নেতাদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সেখানে যান।

বিবিসি বলছে, তাইওয়ানের আকাশসীমায় চীন সাম্প্রতিক সময়ে যুদ্ধবিমান পাঠানো জোরদার করেছে। যদিও বেইজিংয়ের দাবি, তারা প্রশিক্ষণ মহড়া দিচ্ছে। তবে চীনের মহড়ায় ক্ষুব্ধ তাইওয়ানে উদ্বেগ বাড়ছে।

তাইওয়ান নিজেদের বলে দাবি করে চীন। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে ভূখন্ডটি নিয়ে নিবে বলেও জানিয়েছেন শি জিনপিং।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ন্যাটোর সম্প্রসারণ বন্ধের আহ্বান জানালেন চীন ও রাশিয়া

পশ্চিমাদের সঙ্গে নিরাপত্তা উদ্বেগে রাশিয়াকে সমর্থন জানাবে চীন: ক্রেমলিন

স্টক নিউজ বিডি February 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে চীনে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে যাচ্ছেন। এ সময় পশ্চিমাদের সঙ্গে নিরাপত্তা উদ্বেগের ব্যাপারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সমর্থন জানাবেন পুতিনকে। বুধবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।

ন্যাটো নেতারা যখন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন ক্রেমলিনের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পুতিন এবং শি জিনপিং বৈশ্বিক নিরাপত্তার ব্যাপারে অভিন্ন অবস্থান নেবেন। পুতিন আগামীকাল শুক্রবার (৪ ফেবুয়ারি) অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে যাচ্ছেন।

ক্রেমলিনের শীর্ষ বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, আলোচনার জন্য আন্তর্জাতিক সম্পর্ক একটি নতুন যুগে প্রবেশের বিষয়ে একটি যৌথ বিবৃতি তৈরি করা হচ্ছে। এটি অন্যান্য বিষয়গুলোর মধ্যে নিরাপত্তা বিষয়ে মস্কো এবং বেইজিংয়ের অভিন্ন মতামত প্রতিফলিত করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য