Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ছাত্রছাত্রী

৯ দিনে ১২ লাখ আবেদন, প্রথম ধাপের প্রক্রিয়ার শেষ দিন আজ

স্টক নিউজ বিডি August 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: একাদশ শ্রেণিতে প্রথম ধাপে অনলাইনে ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ। রোববার (২০ আগস্ট) রাত ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

তবে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীরা চূড়ান্ত ফলাফল পাওয়ার পর প্রথম ধাপে একদিন আবেদনের সুযোগ পাবেন। আগামী ২৮ আগস্ট পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এরপর ৩১ আগস্ট পুনঃনিরীক্ষণ করা শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে।

গত ১০ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে অনলাইনে আবেদন শুরু হয়। মাঝে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে একদিন অনলাইনে এ আবেদন প্রক্রিয়া ও সব সার্ভিস সেন্টার বন্ধ ছিল। অর্থাৎ শিক্ষার্থীরা প্রথম ধাপে ১০ দিন আবেদনের সুযোগ পেয়েছেন।

এর মধ্যে শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত গত ৯ দিনে ১২ লাখ ২২ হাজার ৮৮৫ শিক্ষার্থী আবেদন জমা দিয়েছেন। তবে প্রাথমিক আবেদনের ফি পরিশোধ করেছেন ১২ লাখ ৩৭ হাজার ৩৯৭ জন।

আবেদনের আগেই ফি পরিশোধের নিয়ম রয়েছে। ফলে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী যারা এরই মধ্যে ফি পরিশোধ করেছেন কিন্তু এখনো আবেদন করেননি, রোববার রাত ১১টার মধ্যে মধ্যেই তাদের আবেদন ফরম পূরণ করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘যেসব শিক্ষার্থী ফি পরিশোধ করেছে, তারা হয়তো আজকের মধ্যেই ফরম পূরণ করে ফেলবে। আমার ধারণা- এ বছর এসএসসি পাস করা প্রায় সব শিক্ষার্থী আবেদন করে ফেলেছে।’

তিনি বলেন, ‘হ্যঁ, এখনো যে চার লাখ শিক্ষার্থীর আবেদন আমরা পাইনি, তাদের অধিকাংশই ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। পুনঃনিরীক্ষণের ফল পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা। ফল প্রকাশের পরই তারা একাদশে ভর্তির জন্য আবেদন করবে বলে আশা করছি।’

গত ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এর মধ্যে সাড়ে ৩ লাখেরও বেশি শিক্ষার্থী প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট নয়। তারা এ ফল চ্যালেঞ্জ করে আবেদন করেছেন। পুনঃনিরীক্ষণের ফলাফলের অপেক্ষায় রয়েছেন এসব শিক্ষার্থী।

অন্যদিকে, সারাদেশের কলেজগুলোতে একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৬ লাখ। সব বোর্ড মিলিয়ে পাস করেছেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। সেই হিসাবে সাড়ে ৯ লাখেরও বেশি আসন খালি থাকবে।

এদিকে, আগামী ৫ সেপ্টেম্বর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর দ্বিতীয় ধাপে ১২-১৪ সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপে ২০-২১ সেপ্টেম্বর আবেদন নেওয়া হবে। ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। ২৬ সেপ্টেম্বর থেকে কলেজে ভর্তি শুরু হবে। আর একাদশে ক্লাস শুরু হতে পারে ৮ অক্টোবর।

আবেদন প্রক্রিয়া
xiclassadmission.gov.bd সার্ভারে ঢুকে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। তবে, তার আগেই শিক্ষার্থীদের আবেদন ফি জমা দিতে হবে। কোনো ব্যাংকে না গিয়েও বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। তারপর পছন্দের কলেজ বাছাই করে অনলাইনে সাবমিট করতে হবে।

অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা আবেদন ফি জমা সাপেক্ষে একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবেন।

একজন শিক্ষার্থী যতগুলো কলেজ পছন্দক্রমে দিয়ে আবেদন করবেন, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘ফাহিম তুমি ফিরে আসো, আর পড়াশোনার জন্য চাপ দেবো না’

স্টক নিউজ বিডি August 13, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফাহিম খান। বয়স ১৭ বছর। নটর ডেম কলেজের শিক্ষার্থী। ২৮ জুলাই সকালে বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাচ্ছে না পরিবার। এ অবস্থায় তার বাবা আইনজীবী আয়ুব খান বাবুল ছেলেকে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

ছেলেকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ফাহিম তুমি যেখানেই থাকো ফিরে আসো। সরাসরি পরিবার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হোক তুমি ফিরে আসো। তোমাকে হারিয়ে আমার জীবন শেষ হয়ে গেছে। বাবা তুমি যা পারো তাই করে খেয়ো, আমরা আর পড়াশোনা নিয়ে চাপ দেবো না। কিন্তু তুমি যদি অসৎ ব্যক্তি বা সংগঠনের মাধ্যমে ভুল পথে গিয়ে থাকো তুমি ফিরে আসো। আজ ১৬ দিন তোমাকে না পেয়ে পৃথিবীটা অচল। অনেক কষ্ট করে তোমাকে বড় করেছি।’

রোববার (১৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এভাবেই ছেলেকে ফিরে আসার জন্য আকুতি জানান তার বাবা।

এর আগে শনিবার (১২ আগস্ট) মৌলভীবাজারে দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামের একটি নতুন সংগঠনের সন্ধান পায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইনভেস্টিগেশন ডিভিশন (সিটিটিসি)। এসময় ১০ জনকে গ্রেফতার করা হয়।

তবে এ অভিযানের আগেই চিকিৎসক জামিল ও নটর ডেম কলেজের শিক্ষার্থী ফাহিম পালিয়ে যান। পালিয়ে যাওয়া ফাহিমের বাড়ি যশোরের কোতোয়ালি উপজেলায়। তার বাবা যশোর জেলায় কর্মরত আইনজীবী।

ফাহিমের বাবা বলেন, ২৮ জুলাই সকালে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় সে। এরপর থেকেই নিখোঁজ। যশোর জেলা স্কুল থেকে জিপিএ-৫ গোল্ডেন নিয়ে পাস করে সে। কলেজে ভর্তি হওয়ার পর হোস্টেলেই থাকতো ফাহিম। প্রথম বর্ষে ভালো ফলাফল করলেও পরে অসুস্থ থাকায় পড়াশোনায় একটা গ্যাপ পরে তার। ফলে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না। এ কারণে মানসিকভাবে একটু বিষণ্ণ ছিল। পাশাপাশি তার পিছিয়ে যাওয়ার কারণে পরিবার থেকে চাপ দেওয়ায় নিজেকে আড়াল করে রাখতো সে।

ছেলের পরিবর্তন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোরবানির ঈদের ছুটিতে গ্রামের বাড়ি আসার পর দেখতে পাই তার মুখে দাঁড়ি। মাঝেমধ্যে নামাজ পড়তো। অথচ রোজার সময় হাফপ্যান্ট পরেছে। তেমনভাবে ধর্ম পালন করতো না। বাড়ি ছাড়ার আগে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলেছিল ফাহিম। কিন্তু হঠাৎ করে পরিবর্তন আসে, একাই চলে যায় সে। তবে যাওয়ার সময় কোনো টাকা-পয়সা নিয়ে যায়নি।

ছেলে এ ধরনের সংগঠনে জড়িয়ে যাওয়ার বিষয়ে ফাহিমের বাবা বলেন, পারিবারিক চাপ কিংবা মোবাইল বা কোনো ব্যক্তি বা সংগঠনের মাধ্যমে হোক কোনো না কোনোভাবে সে এই সংগঠনে জড়িয়েছে। সে নিখোঁজ হওয়ার পর ২৮ জুলাই যশোরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর তার সন্ধান পেতে গোয়েন্দা পুলিশ ও ঢাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। আমি আপনাদের মাধ্যমে আমার ছেলেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।

চার ভাই-বোনের মধ্যে বড় ফাহিম। তার একটি নাক বন্ধ হয়ে যাওয়ায় শারীরিকভাবে অসুস্থ ছিল বলে জানান তার বাবা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা মাউশিতে পাঠানোর নির্দেশ

স্টক নিউজ বিডি August 9, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বণ্টনের জন্য এ বছর এসএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের তথ্য পাঠাতে সব স্কুলকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আগামী ২৭ আগস্টের মধ্যে ই-মেইলযোগে এ তথ্য পাঠাতে হবে। পরে মাউশির মহাপরিচালক বরাবর এ তথ্যের প্রিন্ট কপিও পাঠাতে হবে।

বুধবার (৯ আগস্ট) অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক (একিউএইউ) কামরুন নাহারের সই করা আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বণ্টনের জন্য ২০২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য নমুনা ছকে আগামী ২৭ আগস্টের মধ্যে ই-মেইল করতে হবে। পাশাপাশি এ তথ্যের প্রিন্ট কপি মাউশির মহাপরিচালক বরাবর পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে নির্দেশনার আদেশের সঙ্গে একটি নমুনা ছকও দেওয়া হয়েছে। তাতে বোর্ডের নাম, স্কুল থেকে অংশ নেওয়া নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা, মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা চাওয়া হয়েছে।

গত ২৮ জুলাই এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার জন শিক্ষার্থী। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সচেতনতা বাড়াতে বিনামূল্যে স্টেসেফ স্যানিটারি ন্যাপকিন বিতরণ

স্টক নিউজ বিডি August 3, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মেয়েদের পিরিয়ডকালীন সুরক্ষায় সচেতনতা বাড়াতে ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘স্টেসেফ’। বুধবার নরসিংদীর ঘোড়াশালে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে বিনামূল্যে এ স্যানিটারি প্যাড বিতরণ করা হয়।

এ সময় ছাত্রীদের মাঝে পিরিয়ডকালীন সুরক্ষা বিষয়ক দিক-নির্দেশনা দিতে প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয়। নরসিংদীর সান হেলথ কেয়ারের ক্লিনিকাল কো-অর্ডিনেটর ড. ফাবলিহা জান্নাত লোপা শিক্ষার্থীদের মধ্যে নারীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন।

এ বিষয়ে স্টেসেফ স্যানিটারি ন্যাপকিনের হেড অব মার্কেটিং নুরুল হক পরশ বলেন, নারীদের পিরিয়ডকালীন সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে স্টেসেফ কাজ করছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্কুলে ছাত্রীদের জন্য স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, দেশে এখন মাত্র এক-তৃতীয়াংশ নারী পিরিয়ডকালীন সুরক্ষায় স্যানিটারি প্যাড ব্যবহার করে। বাকিরা অস্বাস্থ্যকর উপায় বেছে নেওয়ায় বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। তাই এ বিষয়ে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • বাজেট কমছে ঢাবির

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য