Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

জুনাইদ আহমেদ পলক

স্টার্টআপ উদ্যোক্তাদের দেওয়া হবে ৫শ কোটি টাকা: পলক

স্টক নিউজ বিডি August 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্টার্টআপ কোম্পানিগুলোকে শেয়ারবাজারে নিয়ে আসতে উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে ডিএসইর সাথে ইতিবাচক আলোচনাও হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ২৫০০ স্টার্টআপ কোম্পানি তৈরি হয়েছে। যেখানে ১৫ লক্ষ যুবকের কর্মসংস্থান হয়েছে। ২০২৫ সালের মধ্যে নতুন স্টার্টআপ উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য ৫০০ কোটি টাকা বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাজধানীর নিকুঞ্জের ডিএসইর ভবনে ‘বাংলাদেশের শেয়ারবাজারে সম্ভাবনা ও সুযোগ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পলক বলেন, দেশে স্টার্টআপ কোম্পানিগুলো অনেক ভালো করছে। এজন্য স্টার্টআপ কোম্পানিকে বিনিয়োগ দিয়ে সহযোগিতা করা দরকার। ইতোমধ্যে একটি স্টার্টআপ কোম্পানি শেয়ারবাজারে এসেছে। সামনে অন্য স্টার্টআপ কোম্পানিগুলোও শেয়ারবাজারে থেকে তহবিল সংগ্রহ করবে।

এসময় বিএসইসি নিয়ে তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) বিশ্বে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এনএম জিয়াউল আলম এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ঢাকায় প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন আজ থেকে শুরু

ঢাকায় প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন আজ থেকে শুরু

স্টক নিউজ বিডি November 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ‘আইসিটি দ্য গ্রেট ইকুলাইজার’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির ২৫তম আসর ডাব্লিউসিআইটি। বিশ্বের যেকোনওে প্রান্ত থেকে অনলাইনেও এ সম্মেলনে যুক্ত হওয়া যাবে। ডাব্লিউসিআইটি সম্মেলনের সমান্তরালে একই সময়ে অনুষ্ঠিত হবে এশিয়া -ওশেনিয়া অঞ্চলের আন্তর্জাতিক সম্মেলন অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২১। সম্মেলন দুটি ফিজিক্যাল এবং ভার্চুয়ালের সমন্বয়ে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে।

দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’র (উইটসা) উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে বেসিস, বাক্কো, ই-ক্যাব ও আইএসপিএবি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এদিন দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বিশ্ব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরও জানানো হয়, ১১ নভেম্বর মিনিস্টেরিয়াল কনফারেন্সে কি-নোট স্পিকার হিসেবে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি যুক্ত হবেন। এছাড়া ফিজিক্যালি ও ভার্চুয়ালি দেশি বিদেশি মন্ত্রীরা যুক্ত থাকবেন।

সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন গ্রামের প্রত্যেকটি স্কুল ও সরকারি অফিসে ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করা হবে। দুর্গম দ্বীপে সব ধরনের প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন বিগত প্রায় ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের যে অর্জন তা এই সম্মেলনের মাধ্যমে বহির্বিশ্বে ‘ডিজিটাল বাংলাদেশ’ হিসেবে ব্র্যান্ডিং করার সুযোগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, সম্মেলনটির বিভিন্ন অংশ উপভোগ করার জন্য অ্যাপ উন্মুক্ত করা হয়েছে। গুগল প্লে স্টোর ও আইফোনের অ্যাপ স্টোর থেকে “WCIT 2021” নামের অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে। তবে ব্যবহারের পূ্র্বে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

সংবাদ সম্মেলনে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নান, বিসিএস সভাপতি মো.শাহিদ-উল-মুনীর। এছাড়া ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’র মহাসচিব জেমস এইচ পয়সান্ট অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্রথম প্রান্তিকে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬৬ গুণের বেশি

  • প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা, বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • ডেল্টা লাইফ ইনসিওরেন্সর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

  • মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ এহ্তেশাম রহমান

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা, বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে

  • প্রথম প্রান্তিকে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬৬ গুণের বেশি

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য