Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ট্রাস্ট ব্যাংক

Trust_Bank

ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৪১ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৬২ পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা। গতবছর একই সময়ে ৩ টাকা ৬৪ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৪৪ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Trust_Bank

ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ৩০ অক্টোবর

স্টক নিউজ বিডি October 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর, দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ০৩ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Trust_Bank

জয়েন্ট ভেঞ্চার কোম্পানিতে বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক

স্টক নিউজ বিডি July 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড নামে জয়েন্ট ভেঞ্চার কোম্পানিতে বিনিয়োগ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জনা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ফ্রেশ মূলধন হিসাবে ২ কোটি ৩ লাখ টাকা বিনিয়োগ করবে। ট্রাস্ট ব্যাংক জয়েন্ট ভেঞ্চার কোম্পানির ৫১ শতাংশ শেয়ারের মালিক। আর আজিয়াটা ডিজিটাল সার্ভিস এসডিএন বিএইচডি, মালয়েশিয়া জয়েন্ট ভেঞ্চার কোম্পানির ৪৯ শতাংশ মালিক।

ট্রাস্ট ব্যাংক মূলধন শক্তিশালী এবং ব্যবসা সম্প্রসারণের জন্য বিনিয়োগ করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Trust_Bank

সাপ্তাহিক দর কমার শীর্ষে ট্রাস্ট ব্যাংক

স্টক নিউজ বিডি June 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২.৩৪ শতাংশ।

সাপ্তাহিক দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮.৯৯ শতাংশ।

সাপ্তাহিক দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮.৬২ শতাংশ।

সাপ্তাহিক দর কমার তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– শেফার্ড, কাট্টালি টেক্সটাইল, রতনপুর স্টিল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মনোস্পুল পেপার, তুং হাই নিটিং এবং ইনটেক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Trust_Bank

অভিজ্ঞতা ছাড়াই লোকবল নেবে ট্রাস্ট ব্যাংক

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নেটওয়ার্ক অপারেশন অফিসার’ পদে নিয়োগ দিবে বেসরকারি ট্রাস্ট ব্যাংক লিমিটেড। কোনো অভিজ্ঞতা ছাড়াই অনলাইনে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ জানুয়ারি।

পদের নাম: নেটওয়ার্ক অপারেশন অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই/ ইসিই/ ইটিই/ আইসিটি/ ইইই বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। সার্টিফিকেশন অন নেটওয়ার্কিং, সিসিএনএ, এমটিসিএনএ বা অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে

আগ্রহী প্রার্থীরা ট্রাস্ট ব্যাংকের ওয়েবসাইটে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে ও অনলাইনে আবেদন করতে পারবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Trust_Bank

ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ ব্যাংকটির পরিচালনা বোর্ডের সভায় সর্বশেষ হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৯০ পয়সা ছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ৩ টাকা ৭১ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৭ টাকা ৬৭ পয়সা।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য