Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ডোনাল্ড ট্রাম্প

আজই চুক্তি স্বাক্ষর দাবি ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

স্টক নিউজ বিডি June 14, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইরানের সঙ্গে আলোচিত শান্তিচুক্তি আজ ১৪ জুন স্বাক্ষরিত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো চূড়ান্ত নয়,  স্বাক্ষরের কোনো সম্ভাবনাও নেই।

শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তিটি আগামীকাল (রোববার) সই হওয়ার কথা রয়েছে। 

তার মতে, চুক্তি সম্পন্ন হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার উন্মুক্ত হবে।

ট্রাম্প দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এবং দেশটির সরকার আর এমন অস্ত্র চায় না। তিনি আরও জানান, এই পর্যায়ে ইরানের ইউরেনিয়ামের মজুত ফিরিয়ে নেওয়া হবে না।

তিনি বলেন, যথাযথ সময়ে, যখন সবকিছু শান্ত হবে, তখন আমরা সেখানে গিয়ে গভীরে সমাহিত পারমাণবিক ধুলাবালি উদ্ধার করবো। এ সময় তিনি ইরানের কাছে থাকা শত শত কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রসঙ্গ উল্লেখ করেন।

ভবিষ্যতে ইরান ও সমগ্র মধ্যপ্রাচ্যের সঙ্গে কাজ করার প্রত্যাশার কথাও জানান ট্রাম্প। একইসঙ্গে সতর্ক করে তিনি বলেন, এই প্রক্রিয়া দ্রুত ও সহজভাবে সম্পন্ন না হলে যুক্তরাষ্ট্রের কাছে ‘চূড়ান্ত বিকল্প’ রয়েছে, যা তিনি আবার ব্যবহার করতে চান না।

অন্যদিকে তেহরান ইঙ্গিত দিয়েছে, দুই পক্ষ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। তবে স্বাক্ষরের সময়সূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা শুক্রবার জানান, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে তা বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে নতুন করে ৬০ দিনের আলোচনা শুরু হবে।

আইআরজিসি এক বিবৃতিতে ট্রাম্পের ঘোষণাকে প্রশ্নবিদ্ধ করে বলেছে, ইরানের আলোচকরা স্পষ্ট করেছেন যে সমঝোতা স্মারক এখনো চূড়ান্ত হয়নি এবং রোববার স্বাক্ষরের প্রশ্নই ওঠে না। তাদের ভাষ্য, এই ঘোষণা ইরানের আলোচক দলের জন্য এক ধরনের ‘পরীক্ষা’।

টেলিগ্রামে প্রকাশিত বার্তায় আইআরজিসি দাবি করে, ১৪ জুন ট্রাম্পের জন্মদিন হওয়ায় তিনি প্রতীকীভাবে ওই দিনটিকে ব্যবহার করতে চাইছেন। কিছু পর্যবেক্ষকের ধারণা, ব্যক্তিগত প্রচারণার উদ্দেশ্যে ট্রাম্প এ তারিখকে গুরুত্ব দিচ্ছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমঝোতা স্মারক সইয়ের নির্দিষ্ট তারিখের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে সেটি রোববার হবে না।

তিনি আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যে এটি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে অপর পক্ষের অর্থাৎ যুক্তরাষ্ট্রের দ্বিধার কারণে এ বিষয়ে মন্তব্য করতে আমাদের সতর্ক থাকতে হবে। 

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার হয়েছে। তবে সম্ভাব্য চুক্তির শর্ত ও সময় নির্ধারণ নিয়ে দুই পক্ষের অবস্থানে এখনো অমিল রয়ে গেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ট্রাম্পকে হত্যার হুমকি, ইরানের নেতার টুইটার অ্যাকাউন্ট বন্ধ

ট্রাম্পকে হত্যার হুমকি, ইরানের নেতার টুইটার অ্যাকাউন্ট বন্ধ

স্টক নিউজ বিডি January 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ওই টুইটার অ্যাকাউন্টটিতে জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার বদলা নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার একটি ভিডিও পোস্ট করা হয়। এর কয়েক দিন পরে গত শনিবার (১৫ জানুয়ারি) ওই অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে টুইটার কর্তৃপক্ষ।

আরব নিউজের খবরে বলা হয়েছে, খামেনিসাইট নামের ওই অ্যাকাউন্টটিতে এই সপ্তাহে একটি অ্যানিমেশন ভিডিও পোস্ট করা হয়। তাতে দেখা গেছে, একটি চালকবিহীন বিমান ট্রাম্পকে হামলা করছে। ট্রাম্প দুই বছর আগে বাগদাদে একটি ড্রোন হামলার আদেশ দিয়েছিলেন। সেই হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।

টুইটারের একজন মুখপাত্র বলেন, আমাদের নিষেধাজ্ঞা ফাঁকির নীতি ভঙ্গের জন্য, উল্লিখিত অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস 'এক বাবার মতো': ডোনাল্ড ট্রাম্প

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ‘এক বাবার মতো’: ডোনাল্ড ট্রাম্প

স্টক নিউজ বিডি December 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলিদের সাথে ফিলিস্তিনিদের শান্তি প্রতিষ্ঠার আলোচনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ‘এক বাবার মতো’ আলোচনা করেছেন।

ইসরাইলি সাংবাদিক ও ‘ট্রাম্পস পিস : দ্য আবরাহাম অ্যাকোর্ডস অ্যান্ড দ্য রিশেপিং অব দ্য মিডল ইস্ট’ বইয়ের লেখক বারাক রাভিদের কাছে দেয়া এক সাক্ষাতকারে এই কথা বলেন তিনি। শনিবার এই সাক্ষাতকার প্রকাশিত হয়।

সাক্ষাতকারে তিনি বলেন, ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে মাহমুদ আব্বাস শান্তিচুক্তির জন্য অধিক আগ্রহী ছিলেন।

ট্রাম্প বলেন, ‘আব্বাসের সাথে আমার চমৎকার বৈঠক হয়েছিলো। এবং আমরা একসাথে বহু সময় কাটিয়েছি, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। তিনি ছিলেন অনেকটা বাবার মতো। আমি বলতে চাচ্ছি, তিনি এতই কোমল ছিলেন, তার চেয়ে কোমল আর কেউ হতে পারে না।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি চিন্তা করেছিলাম ফিলিস্তিনিদের মানানো কঠিন হবে এবং ইসরাইলিরা শান্তি প্রতিষ্ঠা ও চুক্তির জন্য যে কোনো কিছু করবে। কিন্তু আমি দেখলাম তা সত্য নয়।’

সাক্ষাতকারে সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক বৈঠকের কথা স্মরণ করেন ট্রাম্প।

ওই বৈঠকে ট্রাম্প ফিলিস্তিনিদের সাথে শান্তি স্থাপনের জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনা করতে চাইলে নেতানিয়াহু তার অনীহা প্রকাশ করেন।

ডোনাল্ড ট্রাম্প জানান, ফিলিস্তিনিদের সাথে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে কথা বললেও বেনিয়ামিন নেতানিয়াহু কখনোই প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী ছিলেন না।

তিনি বলেন, ‘আমি মনে করি, তিনি আমাদেরকে শুধু ব্যস্ত রেখেছেন।’

এদিকে হোয়াইট হাউজ ছাড়ার পর বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কোনো কথাই হয়নি বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বেনিয়ামিন নেতানিয়াহুর ডাক নাম উল্লেখ করে তিনি বলেন, ‘বিবির জন্য কেউ এতকিছু করেনি। আমি বিবিকে পছন্দ করতাম। এখনো বিবিকে আমি পছন্দ করি।’

ট্রাম্প বলেন, ‘অন্য যাদের সাথে আমি কাজ করেছি, তাদের মধ্যে আমি তার জন্যই বেশি কাজ করেছি। কিন্তু আমি আনুগত্যও পছন্দ করি। বাইডেনকে প্রথম অভিনন্দন জানানো ব্যক্তি হচ্ছেন বিবি।’

তিনি বলেন, ‘বিবি চুপ থাকতে পারতেন। কিন্তু তিনি এক ভয়াবহ ভুল করেছেন।’

ডোনাল্ড ট্রাম্পের অধীন যুক্তরাষ্ট্রের প্রশাসন ইসরাইলিদের সাথে শান্তি প্রতিষ্ঠা না করার জন্য ফিলিস্তিনিদের অভিযুক্ত করে আসছিলো। অখণ্ড জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির পর ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগেই ইসরাইলে মার্কিন দূতাবাস তেলআবিব থেকে সরিয়ে জেরুসালেমে নিয়ে আসা হয়। একইসাথে সিরিয়ার কাছ থেকে দখল করে নেয়া গোলান মালভূমির ওপর ইসরাইলের অধিকারের স্বীকৃতি দেয়।

সূত্র : মিডল ইস্ট আই

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য