Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ঢামেক

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সাড়ে ৪ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

স্টক নিউজ বিডি November 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর মতিঝিলের আরামবাগ থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মোহাম্মদ শামীম (৩৮) নামে এক জুতা ব্যবসায়ী সাড়ে ৪ লাখ টাকা খোয়ালেন। শনিবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

শামীমের ভাই আব্দুর রহমান জানান, আমরা দুই ভাই পাইকারি জুতার ব্যবসা করি। আমার ভাই ঢাকা থেকে সকালে সাভার যান। সাভারের একটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে হিমাচল গাড়িতে ওঠেন। ওই বাসে থাকা অজ্ঞানপার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে সাড়ে ৪ লাখ টাকা কৌশলে নিয়ে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আমাদের দুই ভাইয়ের মালিবাগ রেলগেটে জুতার দোকান রয়েছে। আমার ভাই সাভারেই থাকে। সাভার থেকে টাকা আনার পথে এ ঘটনা ঘটে। আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানা চরলিয়া গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিলের আরামবাগ থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক জুতা ব্যবসায়ী এসেছেন। তার কাছে থেকে অজ্ঞানপার্টির সদস্যরা সাড়ে ৪ লাখ টাকা নিয়েছে বলে জানতে পেরেছি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অজ্ঞাত ফোনে ‘হত্যা’র খবর পায় পুলিশ, যা দেখা গেলো সিসি ফুটেজে

স্টক নিউজ বিডি August 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর কলাবাগান থানার সেন্ট্রাল রোডের ভূতের গলির ৭৭ নম্বর বাসার কোনো এক ফ্ল্যাটে এক গৃহকর্মীর মরদেহ পড়ে আছে। শুক্রবার দিনগত রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে এমন তথ্য জানান অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। পরে রাতেই কলাবাগান থানা পুলিশ আসে ওই বাসায়। কিন্তু ঘটনাটি কোন ফ্ল্যাটে ঘটেছে সে বিষয়ে সঠিক তথ্য না থাকায় ফিরে যায় পুলিশ।

পরদিন অর্থাৎ আজ শনিবার সকাল সাতটার দিকে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য পুরো বাসা খোঁজ করেন। এসময় ভবনের দ্বিতীয় তলা (ই-১ নম্বর ফ্ল্যাট) থেকে নিহত এক শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) বিজন দাস।

তিনি বলেন, গতকাল রাতে ৯৯৯ এর মাধ্যমে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কল করে ওই ভবনে গৃহকর্মীর মরদেহ থাকার তথ্য দেন। কিন্তু মধ্যরাতে গিয়ে ৬ তলা ভবনের ৪৪টি ফ্ল্যাটের বাসিন্দাদের ডাকা সম্ভব ছিল না। তাই সকাল ৭টার দিকে আমরা আবারও সেখানে যাই। পরে বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা ম্যানেজারের কাছ থেকে তথ্য নিয়ে ৭টি বাসায় নক করি। এসময় দ্বিতীয় তলায় ই-১ এ নক করা হলে কেউ দরজা খুলছিল না। বাসায় সাথী আক্তার পারভীন নামের এক নারী ও তার সন্তান থাকেন বলে জেনেছি। কিন্তু দীর্ঘ সময় ধরে কেউ দরজা না খোলায় আমরা ওসি ও বাসার মালিক সমিতির সদস্যদের উপস্থিতিতে দরজা ভেঙে বিছানায় গৃহকর্মীর মরদেহ পাই। নিহত গৃহকর্মীর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তথ্য দেওয়া নম্বরের বিষয়ে জানতে চাইলে পরিদর্শক বিজন দাস বলেন, নম্বরটি এখন বন্ধ। তার বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছি।

এ বিষয়ে ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিশুটিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার শরীরের অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মেয়েটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বয়স সাত/আট বছরের মতো হবে। ওই বাসায় থাকতেন সাথী আক্তার পারভীন নামের এক নারী। ডিভোর্সি এ নারী এর আগেও শিশুটিকে মারধর করতেন। প্রতিবেশীরা মারধরের কথা পুলিশকে জানিয়েছেন। শিশুটিকে হত্যা করে ২৪ আগস্ট সকালে সাথী আক্তার তার বাচ্চাসহ বাসা থেকে বের হয়ে যান। সিসি ক্যামেরার ফুটেজে তা দেখা গেছে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, গত ২৪ আগস্ট সকাল ৯টা ৪ মিনিটে নিজের শিশু সন্তানকে নিয়ে হেঁটে বের হয়ে যান সাথী। এর ৫ মিনিট পর ৯টা ৯ মিনিটে আবারও ফিরে আসেন। পরবর্তীতে ৮ মিনিট পরে বের হয়ে যান। এরপর আর তিনি ফেরেননি।

ভবনের সার্বিক দেখভাল করেন মফিজুর রহমান। দুই বছর ধরে ওই ভবনে দায়িত্ব পালন করা মফিজুর বলেন, ২০১৬ সাল থেকে সাথী ও তার স্বামী ডা. শহীদুল হক রাহাত এখানে বসবাস করতেন। কিন্তু তার স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের ডিভোর্স হয়। এরপর তারা ফ্ল্যাটটি বিক্রি করে দেন।

ভবনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাথীর গ্রামের বাড়ি পাবনায়। নিহত গৃহকর্মীও একই এলাকার। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। সাথী ও ডা. শহীদুলের ছিল দ্বিতীয় বিয়ে। তবে বর্তমানে তারা আলাদা থাকেন। তাদের তিন বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। তাদের ডিভোর্সের বিষয়ে পারিবারিক আদালতে একটি মামলা বিচারাধীন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে নিচে পড়ে প্রাণ গেলো শ্রমিকের

স্টক নিউজ বিডি August 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরায় একটি নির্মাণাধীন ভবনে রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে নাজমুল হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে ১৪ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের একটি ভবনে এ ঘটনা ঘটে।

নাজমুলের সহকর্মী রিয়াজুল ইসলাম বলেন, আমরা উত্তরা ১৪ নম্বর সেক্টরে একটি নির্মাণাধীন ভবনে রড কাটার কাজ করছিলাম। হঠাৎ বিদ্যুৎস্পষ্ট হয়ে তৃতীয়তলা থেকে নিচে পড়ে যান নাজমুল। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত নাজমুলের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ছোট দারাগাওয়া গ্রামে। বাবার নাম আব্দুল লতিফ। ঢাকায় ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু

স্টক নিউজ বিডি August 7, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় একটি রেস্টুরেন্টে ফ্যানের সুইচ চালু গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিজান (২২) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকাল দশটার দিকে ঘটে এ ঘটনা। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আরিফ জানান, মিজান রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করতেন। সকালে ফ্যানের সুইচ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ঢামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

স্টক নিউজ বিডি August 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মো. সাজ্জাদ হোসেনকে মারধরের ঘটনার বিচার দাবিতে চলা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে ঢামেকের প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) ঢামেক শাখার সভাপতি ডা. মো. মহিউদ্দিন জিলানী এ ঘোষণা দেন। এসময় আজ থেকেই ইন্টার্ন চিকিৎসকদের কাজে যোগদানের আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উভয়পক্ষের আলোচনার মাধ্যমে কর্মবিরতি প্রত্যাহার এবং আজ থেকেই কাজে যোগদান করবেন বলে ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় সেই আহ্বানও জানান তিনি।

বৈঠকে অন্যদের মধ্যে ঢাকা কলেজের অধ্যক্ষ মো. টিটু মিয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ইকবাল আর্সেনাল, গোয়েন্দা সংস্থা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঢাবি প্রশাসন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদকসহ ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ আহমেদ বলেন, আমরা সিসিটিভির ফুটেজ যতটুকু পেয়েছি তা নিয়ে তদন্ত চলছে। আমরা ঘটনাস্থল থেকে একটি গেঞ্জি পেয়েছিলাম, সেটি ঢাবির বিজয় ৭১ হলের ছিল, কিন্তু সেটি দেখে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। আমরা এটা নিয়ে কাজ করছি। আশা করি কিছুদিনের মধ্যেই একটা রেজাল্ট দিতে পারবো।

এক ইন্টার্ন চিকিৎসকের ওপর শহীদ মিনারে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য