Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

দুর্ঘটনা

টানেলে আটকে পড়া শ্রমিকদের কাছাকাছি উদ্ধারকারী দল

স্টক নিউজ বিডি November 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ধীরে ধীরে কমছে দূরত্ব। আর মাত্র ১২ মিটার খুঁড়লেই উদ্ধার করা যাবে ভারতের উত্তরাখণ্ডের টানেলে আটকে থাকা ৪১ জন শ্রমিককে। বুধবার (২২ নভেম্বর) এমনটাই জানান উত্তরাখণ্ডের প্রশাসনিক কর্মকর্তারা।

সেখানের কর্মকর্তাদের দাবি, শিগগির ‘বড় খবর’ আসছে। তারা জানিয়েছেন, টানেলে আটকে থাকা শ্রমিকদের বের করে আনতে ১২ মিটারেরও কম পাথর ও ধ্বংসাবশেষ সরানো বাকি।

এর আগে উত্তরাখণ্ডের সড়ক ও পরিবহন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা মাহমুদ আহমেদ জানান, বুধবার দুপুর পৌনে ১টা নাগাদ সুড়ঙ্গের মুখে আটকে থাকা পাথর খনন করতে শুরু করে খননযন্ত্র অগার। দুই ঘণ্টার মধ্যেই সেটি ১৮ মিটার খনন করে ফেলে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমি এটা জানাতে পেরে খুশি যে, ৩৯ মিটার পর্যন্ত পাথর খোঁড়া হয়েছে। আমাদের অনুমান, শ্রমিকরা ৫৭ মিটার নিচে আটকে রয়েছেন। অর্থাৎ, তাদের উদ্ধার করতে আর মাত্র ১৮ মিটার বাকি রয়েছে। আহমেদ আরও বলেন, যদি আর কোনো বাধা না আসে, তা হলে বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে বড় খবর পাওয়া যেতে পারে। যদিও তার এ ঘোষণার পর আরও ছয় মিটার খনন করা হয়েছে।

আহমেদ আরও জানিয়েছেন, পাথরে গর্ত করার পাশাপাশি সেই গর্তে উদ্ধারকারীদের বের করে আনার জন্য ঢালাই করা পাইপ ঢোকানো হচ্ছে। আর সেই প্রক্রিয়ায়ই অনেকটা সময় লাগছে বলেও আহমদ জানিয়েছেন। তিনি বলেন, ঝালাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে সময় লাগে। খনন করতে খুব বেশি সময় লাগে না।

ভারী ড্রিলিং মেশিন বারবার বিকল হওয়ার কারণে উদ্ধার প্রচেষ্টা ধীর, জটিল হয়েছে। গত সপ্তাহে একটি মেশিন বোল্ডারের মধ্যে পড়েছিল, ফলে টানেলের ছাদ ফাটল ধরে বলে মনে হওয়ার পরে তিনদিনের বেশি সময় ধরে ড্রিলিং স্থগিত করা হয়েছিল।

গত ১২ নভেম্বর উত্তরকাশী জেলার ব্রহ্মতাল-যমুনোত্রী জাতীয় সড়কের ওপর সিল্কিয়ারা ও ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সাড়ে আট মিটার উঁচু এবং প্রায় দুই কিলোমিটার দীর্ঘ টানেলের একাংশ ধসে পড়ে। টানেলের ভেতরে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। সেই ঘটনার পর ১১ দিন পেরিয়ে গেছে। এখনও উদ্ধার করা যায়নি শ্রমিকদের। টানেলে আটকে পড়া শ্রমিকদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিনজন।

টানেলে আটকে পড়া শ্রমিকদের পাইপের সাহায্যে খাবার ও অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রমিকদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল। রাতের খাবারে পাঠানো হয় পোলাও, মটর পনির এবং দুটি করে রুটি। শ্রমিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই খাবারের ধরনে বদল আনা হচ্ছে। মঙ্গলবার রাতে পাইপের ভেতর দিয়ে প্রায় দেড়শটি খাবারের প্যাকেট শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

1 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মরক্কোতে মিনিবাস দুর্ঘটনায় নিহত ২৪

স্টক নিউজ বিডি August 7, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মরক্কোতে মিনিবাস দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (০৬ আগস্ট) দেশটির আজিলাল প্রদেশে ওই দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। খবর এএফপির।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের বহনকারী একটি মিনিবাস উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। যাত্রীদের বহনকারী বাসটি ডেমনেট শহরের একটি সাপ্তাহিক বাজারের দিকে যাচ্ছিল। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। মরক্কো এবং উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে প্রায়ই সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে।

এর আগে গত ১১ মার্চ, ব্রাচুয়া শহরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি মিনিবাস গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বেশ কয়েকজন নিহত হয়। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

দেশটিতে বেশিরভাগ দরিদ্র মানুষই গ্রামাঞ্চলে ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের কোচ এবং মিনিবাস ব্যবহার করে। গত বছরের আগস্টে মরক্কোর অর্থনৈতিক রাজধানী কাসাব্লাঙ্কার পূর্ব দিকে একটি বাঁকে বাস উল্টে ২৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়।

ন্যাশনাল রোড সেফটি এজেন্সির তথ্য অনুসারে, মরক্কোতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে সাড়ে তিন হাজার মৃত্যু এবং আরও ১২ হাজার আহতের খবর রেকর্ড করা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন ১০ জনের মৃত্যু হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দ. কোরিয়ায় ৫ জন নিহত

স্টক নিউজ বিডি November 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলীয় গংউন প্রদেশের উপকূলীয় ইয়াজিয়াং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ। খবর সিনহুয়ার।

ইয়োন হাপ জানায়, দমকল বাহিনীর কর্মীরা হেলিকপ্টারের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখান থেকে পাঁচটি লাশ উদ্ধার করেছে। খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০ টা ৫০ মিনিটের দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং তাতে আগুন ধরে যায়। বনভূমির দাবানল নিয়ন্ত্রণে অভিযান চালানোর সময় ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাড়ির ছাদে আছড়ে পড়ল বিমান

স্টক নিউজ বিডি October 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এর সব আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২১ অক্টোবর) দিবাগত রাতে নিউ হ্যাম্পশায়ারে এ দুর্ঘটনা ঘটে।

সিএনএনের দেয়া তথ্য মতে, এক ইঞ্জিন বিশিষ্ট ছোট ওই বিমানটি নিউ হ্যাম্পশায়ারে একটি বাড়ির ছাদের ওপর আছড়ে পড়লে তাতে আগুন ধরে যায়। এতে ওই ভবনে থাকা পরিবারের কোনো ক্ষতি না হলেও বিমানে থাকা সবাই মারা গেছেন।

বিধ্বস্ত বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিল তার এখনও জানা যায়নি।

এই দুর্ঘটনায় দেশটির এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত শুরু করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

স্টক নিউজ বিডি August 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে শাহাদাত হোসেন ওরফে সাগর (২৩) ও মো. রোকন উদ্দিন (৩২) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আগারগাঁও পানির ট্যাংকি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন। তাদের দুজনের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুরে। বর্তমানে ওই ভবনেই থাকতেন তারা।

নিহতদের সহকর্মী কবির হোসেন জানান, নির্মাণাধীন ১৪তলা ভবনে কাজ করার সময় হঠাৎ সাগর ও মো. রোকন নিচে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

হলিউডের ঐতিহাসিক কবরস্থানে দাফন করা হয়েছে অ্যান হেচেকে

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হলিউড জনপ্রিয় অভিনেত্রী অ্যান হেচে। শুক্রবার (৫ আগস্ট) পশ্চিম লস অ্যাঞ্জেলসে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। আহত হওয়ার এক সপ্তাহ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

জানা যায়, দুর্ঘটনার সময় নিজেই গাড়িটি চালাচ্ছিলেন অভিনেত্রী। নিয়ন্ত্রণ হারানোর পর গাড়িটিতে আগুন লেগে যায়। এতে অভিনেত্রী দগ্ধ হন।

ভ্যারাইটিকে তার পরিবার মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানায়, মঙ্গলবার ২৩ আগস্ট অভিনেত্রী অ্যান হেচেকে হলিউডের অনেক আলোকিত ব্যক্তিদের পাশে লস অ্যাঞ্জেলসের কবরস্থানে দাফন করা হয়েছে।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক বিবৃতিতে হেচের ছেলে হোমার ল্যাফুন বলেন, ‘আমাদের মাকে যেখানে সমাধিত করা হয়েছে, তাতে মায়ের আত্মা শান্তি পাবে। সুন্দর, নির্মল এবং তিনি তার সহকর্মীদের মধ্যেই থাকবেন।’

নব্বইয়ের দশকে একাধিক হলিউড সিনেমায় অভিনয় করেছিলেন অ্যান হেচে। তার মধ্যে ‘আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার’, ‘সিক্স ডেইজ সেভেন নাইটস’ ও ‘ডোনি ব্রাসকো’ ছিল অন্যতম।

নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছিলেন এ তিনি। ‘দ্য ব্রেভ’, কোয়ান্টিকো, ‘শিকাগো পিডি’র মতো অসংখ্য হিট সিরিজেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাশিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৬

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাশিয়ার উলিয়ানোভস্ক অঞ্চলে একটি মিনিবাস ও দুটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। রোববার (২১ আগস্ট) এ ঘটনা ঘটে। দেশটির ইমার্জেন্সি সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিকোলায়েভকা গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষের সময় একটি ট্রাক রাস্তা থেকে উল্টে যায়। এসময় অপর একটি ট্রাক পেছন থেকে মিনিবাসটিকে ধাক্কা দেয়। দুই ট্রাকের মাঝে চ্যাপ্টা হয়ে যায় মিনিবাসটি। এতেই হতাহতের ঘটনা ঘটে।

নিহত ১৬ জনের মধ্যে ১৪ জনই কিরগিজস্তানের নাগরিক এবং বাকী দুইজন রাশিয়ার।

এক বিবৃতিতে কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাদের নাগরিকদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গুরুতর আহত দুইজন পুরুষ ও একজন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেলিগ্রাম চ্যানেলে আঞ্চলিক গভর্নর আলেক্সি রুস্কিক বিষয়টি জানান।

নিরাপদ সড়ক আইন লঙ্ঘন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রাশিয়ায়। কয়েক বছর ধরে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে দেশটিতে। গত জানুয়ারিতে রিয়াজান অঞ্চলে বাস দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২১ জন আহত হন। সাইবেরিয়ায় ২০১৯ সালের ডিসেম্বরে ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে ১৯ জন নিহত ও ২১ জন আহত হন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫ কোটি টাকা

  • ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

  • বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য