Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ধর্ষণ

ফের কারাগারে রাম রহিম

স্টক নিউজ বিডি August 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্যারোলে ৩০ দিন মুক্ত থাকার পর ফের কারাগারে যেতে হলো ভারতের ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরুমিত রাম রহিম সিংকে। হরিয়ানা পুলিশ জানিয়েছে, রোববার (২০ আগস্ট) সন্ধ্যার দিকে সুনারিয়া কারাগারে পাঠানো হয়েছে তাকে। গত মাসে প্যারোলে মুক্তি পাওয়ার পর উত্তরপ্রদেশের বাঘপত জেলায় ডেরা সাচ্চা সৌদার একটি আশ্রমে গিয়েছিলেন তিনি। গত ১৫ আগস্ট সেখানেই ভক্তদের সঙ্গে নিজের ৫৬তম জন্মদিন পালন করেন তিনি।

এর আগে গত জানুয়ারি মাসে ৪০ দিনের জন্য এবং অক্টোবর মাসে ওই একই সময়ের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন রাম রহিম। ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে হত্যা এবং সিরসার আশ্রমে দুই নারী শিষ্যকে ধর্ষণের অভিযোগে ডেরা প্রধানকে দোষী সাব্যস্ত করে ২০ বছর কারাদণ্ডের রায় দেয় আদালত। সে কারণেই সাজা ভোগ করছেন তিনি।

রাম রহিমের ঘন ঘন এই মুক্তি পাওয়া নিয়ে নানা মহলেই বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। এর আগে রাম রহিমের প্যারোল মঞ্জুর হওয়ার বিষয়ে প্রতিবাদ জানান দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। তিনি বলেন, আবারো ধর্ষক, খুনি রাম রহিমের ৪০ দিনের জন্য প্যারোল মঞ্জুর হয়েছে। নির্লজ্জতার সব সীমা ছাড়িয়ে গেছে। দেশবাসীর নিজেদের মেয়েদের সুরক্ষার কথা ভাবা উচিত, কারণ খোলা রাস্তায় ধর্ষকরা ঘুরে বেড়াবে।

রহিমের বার বার প্যারোলে বেরিয়ে আসার বিষয়ে সোচ্চার হয়েছে বেশ কয়েকটি সংগঠনও। তবে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে সিরসা এলাকায় রামরহিমের ডেরার প্রচুর ভক্ত থাকার কারণে তিনি রাজনৈতিক দলগুলোরও অনুগ্রহ পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এর আগে গত জানুয়ারিতে প্যারোলে মুক্তির পর তলোয়ার দিয়ে কেক কেটে ফের আলোচনায় আসেন বিতর্কিত এই ধর্মগুরু। কেক কেটে আনন্দ উদযাপনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। প্রসঙ্গত, ভারতে অস্ত্র আইনে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন বিশেষ করে তলোয়ার দিয়ে কেক কাটাও নিষিদ্ধ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৭৪ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে

স্টক নিউজ বিডি August 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বেঙ্গালুরু পুলিশের সাবেক এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বয়স ৭৪ বছর। ভুক্তভোগী শিশুটির পরিবার তার বাসায় ভাড়া থাকে। ঘটনাটি ঘটেছে পূর্ব বেঙ্গালুরুতে।

ধর্ষণের শিকার শিশুটির মায়ের তথ্য অনুযায়ী, সোমবার রাত সাড়ে আটটার দিকে একটি পুতুল নিচে পড়ে যায়। তার মেয়ে সেটি নিয়ে আসতে গ্রাউন্ড ফ্লোরে যায়। মধ্যে কেটে যায় অনেক সময়। পরে কাঁদতে কাঁদতে শিশুটি ওপরে আসে।

শিশুটির মা বলেন, তার ঠোঁট ফুলে গেছে। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়েছে আমার কাছে। শিশুটি এখন আতঙ্কিত।

ভুক্তভোগীর বাবা বলেন, ঘটনার বিষয়ে জানতে গেলে অভিযুক্তের ছেলে তাকে হুমকি দেয়। অভিযুক্ত ব্যক্তির ছেলেও পুলিশে চাকরি করে। কিছু টাকা নিয়ে বাড়ি খালি করারও হুমকি দেন তিনি।

এরপর শিশুটির বাবা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। এরই মধ্যে অভিযুক্ত সাবেক ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত ও ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার কাজ চলমান রয়েছে। হুমকি দেওয়া ব্যক্তির বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গভর্নিং বডির মুশতাক ও অধ্যক্ষের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

স্টক নিউজ বিডি August 10, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রলোভনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে এবার নারী নির্যাতন মামলা করা হয়েছে। মামলায় কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকেও আসামি করা হয়েছে।

গত ১ আগস্ট এক কলেজছাত্রীর বাবা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে অভিযোগ দিয়ে মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দি নিয়ে আদালত অভিযোগটি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে বাদীর আইনজীবী ওমর ফারুক এ তথ্য জানান। তিনি বলেন, ‘১ আগস্ট ওই কলেজছাত্রীর বাবা আদালতে অভিযোগ দেন। আদালত এটিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণে গুলশান থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।’

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার মেয়ে (কলেজছাত্রী) মতিঝিল আইডিয়ালের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আসামি খন্দকার মুশতাক বিভিন্ন অজুহাতে কলেজে আসতেন এবং ছাত্রীকে ক্লাস থেকে অধ্যক্ষের কক্ষে ডেকে নিতেন। খোঁজখবর নেওয়ার নামে ছাত্রীকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করতেন। কিছুদিন পর মুশতাক তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ছাত্রীকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করেন এবং তাকে ও তার পরিবারকে ঢাকা ছাড়া করার হুমকি দেন।

এতে আরও বলা হয়, বাদী কলেজের অধ্যক্ষকে (২ নম্বর আসামি) ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। কিন্তু কোনো সহযোগিতা না করে বরং অভিযুক্ত মুশতাককে অনৈতিক সাহায্য করেছেন। পরে বাদী গত ১২ জুন মেয়েকে ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে নিয়ে গেলে মুশতাক তার লোকজন দিয়ে সেখান থেকে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যান। এরপর বাদী জানতে পারেন আসামি তার মেয়েকে অনৈতিক কাজে বাধ্য এবং যৌন নিপীড়ন করা হচ্ছে।

এ জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জাগো নিউজকে বলেন, ‘হ্যাঁ, ওটা (মামলা নথিভুক্ত) করা হয়েছে। আমরা আগে মামলা পর্যালোচনা করবো। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী জাগো নিউজকে বলেন, ‘আসলে এসব নিয়ে আর কথা বলার রুচি এবং সময় নেই। আমাকে এর সঙ্গে জড়ানোটা উদ্দেশ্যমূলক। আদালতে গেছেন তো ওনারা, সেখানেই প্রমাণ হবে অভিযোগ সব মিথ্যা।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নাটোরে ধর্ষণ চেষ্টা মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার

স্টক নিউজ বিডি September 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নাটোরের সিংড়ায় ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি পিতা ও পুত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিনাজপুরের কেল্লাবাড়ি থেকে পিতা মোঃ ফাতুকে (৫০) এবং সিংড়ার কাজীপুর এলাকা থেকে পুত্র সজিবকে (২০) গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ ফাতু নাটোরের সিংড়া উপজেলার মির্জাপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, চলতি বছরের ১৪ আগস্ট কাজীপুর এলাকার মোঃ ফাতু প্রতিবেশী শান্ত হোসেনের বাড়িতে যায়। শান্ত বাড়িতে না থাকার কথা শুনে পানি খেতে চায় ফাতু। এসময় ভিকটিম পানি আনতে ঘরে ঢুকলে ফাতুও তার পিছু পিছু ঘরে ঢুকে পড়ে এবং পেছন থেকে ভিকটিমকে জাপটে ধরে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় ভিকটিমের চিৎকারে স্থানীয়দের এগিয়ে আসতে দেখে ফাতু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী তার পিছু নিয়ে তাকে আটক করে। খবর পেয়ে ফাতুর ছেলে সজিব চাকু নিয়ে ঘটনাস্থলে গিয়ে পিতাকে ছাড়িয়ে নিতে এলাপাতারি ছুরি চালাতে থাকে এবং পিতা ফাতুকে ছিনিয়ে নিয়ে যায়।

এসময় ছুরির আঘাতে আহত হয় তিনজন।

এ ঘটনায় শান্ত বাদি হয়ে পরদিন নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং-০৩) এর ৯(৪)(খ) তৎসহ ৩২৪/৩২৬/৩০৭ ধারায় সিংড়া থানায় একটি মামলা করেন।

পরবর্তীতে বিশেষ গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে র‌্যাবের একটি দল মঙ্গলবার দিনাজপুরের কেল্লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফাতুকে এবং একই দিন সিংড়ার কাজীপুর থেকে তার ছেলে সজিবকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইয়াসমিনের দিনাজপুরে মাসে ১০৮টি নারী নির্যাতনের মামলা হয় আদালতে

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ ২৪ আগস্ট, দেশে ইয়াসমিন ট্র্যাজেডি দিবস পালিত হচ্ছে। ১৯৯৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিপথগামী পুলিশ কর্তৃক ১৬ বছরের কিশোরী ইয়াসমিন ধর্ষণ ও হত্যার ২৭ বছর কেটে গেলেও জেলায় নারীর প্রতি সহিংসতা কমেনি, বরং বেড়েই চলেছে।

সংশ্লিষ্টরা বলছেন, মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা ও সঠিক বিচার না হওয়ায় ধর্ষণ ও নির্যাতন বন্ধ হচ্ছে না।

আদালত সূত্রে জানা গেছে, দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাড়ে ৪ হাজারের অধিক মামলা ঝুলে আছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই আদালতে মামলা হয় ১ হাজার ২৭৬টি। সেই হিসেবে মাসে গড়ে মামলা হয়েছে ১০৬টি। আর এ বছরের জানুয়ারি থেকে চলতি মাসের ২২ আগস্ট পর্যন্ত দিনাজপুর আদালতে নারী নির্যাতন ও ধর্ষণ মামলা হয়েছে ৮৭১টি। সেই হিসেবে প্রতিমাসে গড়ে মামলা হয়েছে ১০৮টি। যা গত বছরের চেয়ে মাসে দুটি বেশি।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তৈয়বা বেগম বলেন, দিনাজপুরের আদালতে সাড়ে ৪ হাজারের বেশি নারী ও শিশু নির্যাতন মামলা জট রয়েছে। মামলার সাক্ষীরা সঠিক সময়ে উপস্থিত না হওয়ায় মামলাগুলোর কার্যক্রম বেশি দিন ধরে চলছে। সাক্ষীদের সঠিক সময়ে হাজির করা গেলে মামলার জট কমে আসবে।

ইয়াসমিনকে নিয়ে আন্দোলনের প্রথম প্রতিবাদকারী নেতা দিনাজপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, সে সময় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুরবাসীর পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করেন। বর্তমান সরকার নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে কাজ করলেও এ ঘটনা কমছে না। নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। একইসঙ্গে নারী নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।

ইয়াসমিনের দিনাজপুরে মাসে ১০৮টি নারী নির্যাতনের মামলা হয় আদালতে

বেসরকারি সাহায্য সংস্থা ‘পল্লী শ্রী’ নারী নির্যাতন প্রতিরোধে কাজ করে আসছে। সংস্থাটির নির্বাহী পরিচালক শামীম আরা বেগম জানান, হিসাবে চলতি বছরের জানুয়ারি মাস শেষে জুন মাস পর্যন্ত সারা দেশে ধর্ষণের শিকার হয়েছে ৪ হাজার ৭৬৯ জন নারী ও শিশু। এর মধ্যে ধর্ষণের পর মৃত্যু হয়েছে ২৪ জনের। ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৭২ জন নারীকে। আত্মহত্যা করেছে ৬ জন নারী। আইন সংক্রান্ত মৃত্যু হয়েছে ১০ জনের এবং স্বামী কর্তৃক হত্যার শিকার হয়েছে ৯৪ জন নারী।

তিনি বলেন, নারীদের প্রতি নির্যাতন প্রতিরোধে পুরুষদের দৃষ্টিভঙ্গি পাল্টানো এবং আইনের সঠিক প্রয়োগ প্রয়োজন।

২৭ বছর আগে ১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরে কয়েকজন বিপথগামী পুলিশের হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয় ১৬ বছরের কিশোরী ইয়াসমিন। ওই ঘটনার প্রতিবাদে দিনাজপুরবাসী যা করেছিল, তাতে কেঁপে গিয়েছিল পুরো বাংলাদেশ। টানা কয়েক দিন পুরো দিনাজপুর জেলা কার্যত অচল করে দেয় বিক্ষোভকারীরা। কারফিউ-গুলি কোনো কিছুই তাদের দমাতে পারেনি সেদিন।

ক্ষোভ সামাল দিতে দিনাজপুর পুলিশ সুপারকে বদলি করা হয়। প্রত্যাহার করা হয় তৎকালীন জেলা প্রশাসক এটিএম জব্বার ফারুকীকে। আরও ১০৫ পুলিশ কর্মকর্তা এবং সদস্যকেও বদলি করা হয় অন্যান্য জেলায়। অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে আটক করে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়। প্রবল বিক্ষোভের মুখে পাঁচ দিন পর ময়নাতদন্ত এবং সুরতহাল রিপোর্ট তৈরির জন্য ইয়াসমিনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। ময়নাতদন্তের পর অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়।

বিচারের মাধ্যমে তারা আদালতে দোষী সাব্যস্ত হন। ঘটনার ৯ বছর পর ২০০৪ সালে সেই তিন পুলিশ সদস্যকে ফাঁসি দেওয়া হয়। সেই থেকে ২৪ আগস্ট দেশব্যাপী পালিত হচ্ছে নারী নির্যাতন প্রতিরোধ দিবস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কাজের নামে বাড়িতে ডেকে ধর্ষণ, গায়কের বিরুদ্ধে অভিযোগ

স্টক নিউজ বিডি August 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বলিউডের কাস্টিং কাউচ নিয়ে নতুন করে বলার কিছু নেই। বহুবার অভিযোগ উঠেছে নারী শিল্পী ও কলাকুশলীদের যৌন হেনস্তার। এসব নিয়ে বারবার সরব হয়েছে বলিউড। এবার বলিউডের এক গায়কে বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল।

তিনি গায়ক রাহুল জৈন। কাজ দেওয়ার নাম করে বাড়িতে ৩০ বছরের এক নারী কস্টিউম ডিজাইনারকে ডেকেছিলেন। এরপর তাকে ধর্ষণ করেন তিনি। ওই নারীর অভিযোগ, গত ১১ আগস্ট মুম্বাইয়ের আন্ধেরিতে তাকে ধর্ষণ করেছেন রাহুল।

তার অভিযোগের ভিত্তিতে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় এফআইআর দায়ের করা হয়েছে রাহুলের নামে। নিজের বয়ানে অভিযোগকারী নারী দাবি করেছেন, ইনস্টাগ্রামে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন রাহুল। তার কাজের প্রশংসা করেছিলেন। ব্যক্তিগত কস্টিউম স্টাইলিস্ট হিসেবে কাজের আশ্বাস দিয়ে আন্ধেরিতে নিজের আবাসনে ঢেকেছিলেন রাহুল। তিনি জামাকাপড় দেখাতে যান রাহুলের বাড়িতে। সেখানেই ওই ঘটনা ঘটান রাহুল। বাঁচার চেষ্টা করলে ওই গায়ক মারধর করেন তাকে।

রাহুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ), ৩২৩ ধারার (ইচ্ছাকৃতভাবে আঘাত দেওয়া)-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও রাহুলের দাবি, তিনি ওই নারীকে চিনতেন না। নারীর যাবতীয় অভিযোগ ভুয়া এবং ভিত্তিহীন।

রাহুলের কথায় এর আগেও এক নারী তার নামে অভিযোগ করেন। সেসময়ও সুবিচার পেয়েছিলেন রাহুল। এবারেও সেটাই হবে। ওই নারীর অভিযোগ মিথ্যা প্রমাণ হবে। এই নতুন অভিযোগকারী আগের অভিযোগ করা নারীর সহযোগী বলেও মন্তব্য করেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রমাণ হলো এ দেশে নারী কোথাও নিরাপদ নয়

স্টক নিউজ বিডি August 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। এসময় গণপরিবহনে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে বক্তারা বলেন, আবার প্রমাণ হলো এ দেশে ঘরে বাইরে নারী কোথাও নিরাপদ নয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে নারীমুক্তি কেন্দ্র ঢাকা নগরের উদ্যোগে নাঈমা খালেদ মনিকার সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত ও দপ্তর সম্পাদক তৌফিকা লিজা।

বক্তারা বলেন, এ দেশে ঘরে বাইরে নারী কোথাও নিরাপদ নয় তা আবারো প্রমাণ হলো। গত ২ আগস্ট সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঈগল পরিবহনের বাসে যাত্রী বেশে একটি ডাকাত দল গাড়িতে উঠে ২৪ থেকে ২৫ জন যাত্রীকে জিম্মি করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এছাড়া শারীরিক নির্যাতনের পাশাপাশি এক নারী যাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।

কোনো ঘটনারই বিচার হয় না অভিযোগ করে বক্তারা বলেন, গণপরিবহনে নারীর শ্লীলতাহানি কিংবা ছিনতাই নতুন কিছু নয়, অতীতে এমন ঘটনা অনেক ঘটেছে। কিন্তু কোনো ঘটনার সুষ্ঠু বিচার হতে দেখা যায়নি। হাইওয়ে পুলিশ থাকার পরও একটি বাসের সব যাত্রীকে ৩ থেকে ৪ ঘণ্টা জিম্মি করে অপরাধ সংগঠিত করে অপরাধীরা নিরাপদে পালিয়ে যায়। এর দায় পুলিশ তথা স্বরাষ্ট্রমন্ত্রীর।

বক্তারা আরও বলেন, আজ সমাজের সর্বত্রই চলছে লুটপাট। অন্যায়কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রচেষ্টা। ফলে রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় পাচ্ছে অপরাধীরা। নারী বিদ্বেষী, ভোগবাদী মানসিকতার প্রসার ঘটানো হচ্ছে অত্যন্ত সুকৌশলে। প্রতিদিন নানা ঘটনার জন্ম দিয়ে মানুষের মনোযোগ সরিয়ে রাখার চেষ্টা চলছে।

বক্তারা অবিলম্বে ডাকাতি ও ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা দেশের আপামর জনগণের প্রতি নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা, মাদক, জুয়া, পর্নোগ্রাফি বন্ধসহ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ধর্ষণ

রাস্তা থেকে টেনেহেঁচড়ে আখের জমিতে নিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ

স্টক নিউজ বিডি May 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ নাটোরের বড়াইগ্রামে নানার বাড়ি থেকে ফেরার পথে টেনেহেঁচড়ে আখের জমিতে নিয়ে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রবিবার আদালতে ভিকটিমের জবানবন্দী রেকর্ড করা হয়েছে। এর আগে, শনিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওই ছাত্রী নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের আজাহার হোসেনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী নাজমুল হাসান নাহিদ তাকে টেনেহেঁচড়ে রাস্তার পাশের আখের জমিতে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির কান্নার শব্দে প্রতিবেশীরা এগিয়ে এলে নাজমুল পালিয়ে যায়। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দলবেঁধে ধর্ষণের কয়েক দিন আগে ওই নারীর সঙ্গে আশিকের দেখা হয়

দলবেঁধে ধর্ষণের কয়েক দিন আগে ওই নারীর সঙ্গে আশিকের দেখা হয়

স্টক নিউজ বিডি December 27, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কক্সবাজারে দলবেঁধে ধর্ষণের অভিযোগ করা ওই নারীর সঙ্গে ঘটনার কয়েক দিন আগে মামলার প্রধান আসামি আশিকুল ইসলামের দেখা হয় বলে জনায় র‌্যাব। আশিক ও তার সঙ্গীরা ওই নারীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এর জের ধরে ২২ ডিসেম্বর ধর্ষণের ঘটনা ঘটে।

আশিককে গ্রেপ্তারের পর ঢাকায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দরকার আল মঈন।

সংঘবদ্ধ ধর্ষণের’ অভিযোগে গেল বৃহস্পতিবার রাতে এক নারীর স্বামী চার জনের নাম উল্লেখ ও তিনজনকে অজ্ঞাত আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। এতে প্রধান আসামি কক্সবাজার শহরের বাহারছড়ার বাসিন্দা আশিককে বৃহস্পতিবার মাদারীপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

ব্রিফিংয়ে খন্দকার আল মঈন জানান, আশিক দাবি করেছে ঘটনার দুইদিন আগে ভুক্তভোগী নারীর সঙ্গে তার প্রথম দেখা হয়। সেদিন সে ও তার চক্রের সদস্যরা ওই দম্পত্তির কাছে ৫০ হাজার টাকা দাবি করে। ওই চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তীতে নারীকে তুলে নিয়ে ধর্ষণ করে সে।

ভুক্তভোগী নারী ও তার স্বামী গণমাধ্যম ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি করেছিলেন, তারা গত বুধবার সকালে ঢাকা থেকে কক্সবাজার গিয়েছিলেন।

ধর্ষণের অভিযোগ তোলা নারী জানিয়েছিলেন, স্বামী-সন্তান নিয়ে বুধবার সকালে তারা কক্সবাজার পৌঁছান। এরপর শহরের হলিডে মোড়ের সি ল্যান্ড হোটেলের ২০১ নম্বর কক্ষ ভাড়া নেন। বিকেলে সৈকতে গেলে সাড়ে ৫টার দিকে তার স্বামীর সঙ্গে এক যুবকের বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে সন্ধ্যা সাড়ে ৬টার কিছু পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার আট মাসের সন্তান ও স্বামীকে কয়েকজন তুলে নিয়ে যায়। আর তাকে একটি সিএনজি অটোরিকশায় জোর করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ওই নারীর অভিযোগ, তাকে শহরের একটি ঝুপড়ি চায়ের দোকানে নিয়ে প্রথমে তিনজন ধর্ষণ করেন। তারপর নেয়া হয় হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের একটি হোটেলে। সেখানে আবারও তাকে ধর্ষণ করেন একজন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dhorshon-

চলন্ত বাসে তরুণীকে দল বেঁধে ধর্ষণ

স্টক নিউজ বিডি December 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত বাসে তরুণীকে (২১) দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসটির চালক, হেলপার ও কন্ডাকটরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ ডিসেম্বর) রাতে জরুরি সেবা ৯৯৯ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরের জাহিন গার্মেন্টের সামনে থেকে ওই তিনজনকে আটক করতে সক্ষম হয়।

আটকরা হলো- রূপগঞ্জ থানার যাত্রামুড়া এলাকার মানিক মিয়ার বাড়ির ভাড়াটিয়া হাছেন আলী মিয়ার ছেলে বাসচালক নুরুল হক (২১), ঢাকার খিলগাঁও থানার মীরেরটেক এলাকার আল আমিন মিয়ার ছেলে বাসের কন্ডাকটর শান্ত (১৬) ও রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার আবু হোসেন মিয়ার ছেলে বাসের হেলপার বুলেট (১৪)।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯ ডিসেম্বর রবিবার রাত ১০টায় গৃহবধূ রূপগঞ্জের গাউছিয়া যাওয়ার উদ্দেশে ঢাকার যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ টু গাউছিয়া মুক্তিযোদ্ধা পরিবহনে ওঠেন। বাসটি চিটাগং রোডে আসার পর সব যাত্রী বাস থেকে নেমে গেলে ওই গৃহবধূ একাই রয়ে যান। পরে বাসটি বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাহিন গার্মেন্টের সামনে এলে বাসচালক, কন্ডাকটর ও হেলপার বাসের মধ্যে উচ্চৈঃস্বরে গান বাজিয়ে বাসযাত্রী গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় ধর্ষিতা কৌশলে প্রস্রাব করার কথা বলে বাস থেকে নেমে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবগত করেন। পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে তিন ধর্ষককে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, ৯৯৯-এ জরুরি সেবা মাধ্যমে সংবাদ পেয়ে তিন ধর্ষককে আটক করতে সক্ষম হয়েছি। সেই সঙ্গে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার পর রবিবার সকালে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছি। দুপুরে আটককৃত তিন ধর্ষককে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য