Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

নগদ লভ্যাংশ

শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বীকন ফার্মাসিউটিক্যালস

স্টক নিউজ বিডি October 15, 2026

বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। একই সঙ্গে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দ্বিগুণের বেশি বেড়ে ৮ টাকা ৪১ পয়সায় দাঁড়িয়েছে। পাশাপাশি ক্যানসার চিকিৎসার ওষুধ উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন উৎপাদন স্থাপনায় ২৫০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৫৫তম সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর ২০২৬, রোববার সকাল ১১টায় কোম্পানিটির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি বিএসইসির অনুমোদন সাপেক্ষে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর।

ইপিএস বেড়েছে ১০৫ শতাংশ

প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বীকন ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪১ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৪ টাকা ১০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে প্রায় ১০৫.১৯ শতাংশ।

কোম্পানিটির ভাষ্য অনুযায়ী, মূলত বিক্রয় ৩০.৯৬ শতাংশ বৃদ্ধির কারণে মুনাফায় এ প্রবৃদ্ধি এসেছে।

এদিকে, আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৮৩ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ২৮ টাকা ৮৬ পয়সা। সে হিসাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ২৪.১৪ শতাংশ।

অন্যদিকে, শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে ৯ টাকা ৬৮ পয়সায় উন্নীত হয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৩৯.৭৬ শতাংশ। গ্রাহক ও অন্যান্য উৎস থেকে নগদ অর্থ প্রাপ্তি বৃদ্ধিকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে কোম্পানিটি।

ক্যানসার ওষুধ উৎপাদনে ২৫০ কোটি টাকা বিনিয়োগ

বীকন ফার্মাসিউটিক্যালস ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ উৎপাদনের সক্ষমতা বাড়াতে দ্বিতীয় অনকোলজি উৎপাদন স্থাপনায় ২৫০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, নতুন স্থাপনাটি চালু হলে বছরে অতিরিক্ত ৩৭.৯৭ কোটি ট্যাবলেট, ২১.১০ কোটি ক্যাপসুল, ২.৫৩ কোটি ব্লিস্টার এবং ২ কোটি ভায়াল ইনজেকটেবল উৎপাদনের সক্ষমতা তৈরি হবে। এ বিনিয়োগ ভবিষ্যতে কোম্পানিটির রাজস্ব বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণে গবেষণা ও উন্নয়নে জোর

কোম্পানিটি আন্তর্জাতিক বাজারে নিজেদের ওষুধের গ্রহণযোগ্যতা বাড়াতে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কার্যক্রম জোরদার করার পরিকল্পনাও জানিয়েছে। বিশেষ করে এসআরএ (স্ট্রিংজেন্ট রেগুলেটরি অথরিটি) নিয়ন্ত্রিত বাজারগুলোর জন্য নিজস্ব ওষুধের নিয়ন্ত্রক অনুমোদন পাওয়ার প্রস্তুতি নেওয়া হবে।

এ লক্ষ্যে পণ্যের গুণগত মান উন্নয়ন, গবেষণা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবে প্রতিষ্ঠানটি। এসব উদ্যোগের মাধ্যমে বিদেশি বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি দীর্ঘমেয়াদে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানোর প্রত্যাশা করছে কোম্পানি।

২০২৫-২৬ অর্থবছরের আর্থিক সূচকগুলোতে প্রবৃদ্ধি এবং নতুন উৎপাদন সক্ষমতা তৈরির পরিকল্পনা বীকন ফার্মাসিউটিক্যালসের জন্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বেঙ্গল বিস্কুটের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল বিস্কুটস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

আজ বুধবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৯ পয়সা। এছাড়া, ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৯৪ পয়সা। আগামী ২০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
lankabangla

নগদ লভ্যাংশ পাঠিয়েছে লংকাবাংলা ফিন্যান্স

স্টক নিউজ বিডি August 2, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে ।

আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
meghna-life

নগদ লভ্যাংশ পাঠিয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

স্টক নিউজ বিডি November 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
aci

এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৫ শতাংশ বোনাস।

আজ বুধবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫ টাকা ২৩ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ৭৮ পয়সা। অন্যদিকে সর্বশেষ বছরে একভাবে এসিআইয়ের ইপিএস (Solo EPS) হয়েছে ৩০ টাকা ৮৩ পয়সা। আগের বছর একক ইপিএস ছিল ৩১ টাকা ৫২ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪১ টাকা ৯৮ পয়সা। আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইভেন্স টেক্সটাইল

ইভেন্স টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভেন্স টেক্সটাইলস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আজ বুধবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জারায়, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি ১২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি শূন্য এক পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৭৭ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ARGONDENIM

আর্গন ডেনিমসের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আর্গন ডেনিমস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আজ বুধবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৫২ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৬৮ পয়সা আয় হয়েছিল। আগামী ৫ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Marico-

দ্বিতীয় অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ পাঠিয়েছে ম্যারিকো

স্টক নিউজ বিডি September 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় অর্তবর্তীকালীন লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। প্রথম প্রান্তিকের ফলাফলের ভিত্তিতে কোম্পানিটি ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিজিআইসি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে বিজিআইসি

স্টক নিউজ বিডি September 22, 2022

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
provati

প্রভাতী ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ প্রেরণ

স্টক নিউজ বিডি August 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রভাতী ইন্স্যুরেন্সের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্রথম প্রান্তিকে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬৬ গুণের বেশি

  • প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা, বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • ডেল্টা লাইফ ইনসিওরেন্সর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

  • মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ এহ্তেশাম রহমান

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা, বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য