Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

পরিকল্পনামন্ত্রী

মেট্রোরেলে ব্যবসা নয়, খরচের টাকা তুলতে চাই: পরিকল্পনামন্ত্রী

স্টক নিউজ বিডি August 24, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা সবাই কম ভাড়া চাই, টাকার অভাবে। সৌদি আরবে গেলেও কম ভাড়া চাই। তবে, আমাদের উদ্দেশ্য জনগণ ও খেটে-খাওয়া সাধারণ মানুষের কল্যাণ করা। সাধারণ মানুষের জন্য সহজ হবে এটাই প্রধানমন্ত্রী চান। মেট্রোরেলে ব্যবসা নয়, এটা একটা কল্যাণমূলক কাজ। যাতে করে মেট্রোরেল চালিয়ে খরচটা উঠে আসে। যাতে করে পরিচালন ব্যয় ও সংশ্লিষ্টদের বেতন ভাতা দিতে পারি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) আয়োজনে নগরীর আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেলে ভ্রমণ করেন মন্ত্রী। এ সময় মেট্রোরেলের ভাড়া কমানোর বিষয়ে প্রশ্ন করা হলে এসব কথা বলেন মন্ত্রী।

সামনে সরকার আরও মেগাপ্রকল্প হাতে নেবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বড় বড় কাজ করতে পারে মেট্রোরেল তার প্রমাণ। বাংলাদেশের মানুষ সবাই গর্ববোধ করে মেট্রোরেলের জন্য। আগামীতে মেট্রোরেলের মতো বড় বড় কাজ করতে পারবো এ জন্য আমরা অপেক্ষায় আছি। এ জন্য আমরা সবাই শেখ হাসিনার জন্য দোয়া করি। আমরা আগামীতে আরও আধুনিক হবো। বড় বড় আধুনিক প্রকল্প বাস্তবায়ন করবো। প্রত্যেক প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন চায়।’

মেট্রোরেল বাস্তবায়নে উচ্ছ্বাস প্রকাশ করে মন্ত্রী বলেন, মেট্রোরেলে কোনো আওয়াজ নেই শব্দ নেই। আমরা খুব আরামে যাতায়াত করতে পারি। এ গণপরিবহনের মাধ্যমে প্রমাণিত আমরা একটা আধুনিক পরিবহনব্যবস্থা গড়ে তুলতে পেরেছি। আমাদের প্রধানমন্ত্রীর ধারণায় এটা সম্ভব হয়েছে। সার্বিকভাবে এটা বড় অর্জন। বাঙালি হিসেবে আমি গর্বিত।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সমাজে সমান অধিকার প্রতিষ্ঠা জরুরি: পরিকল্পনামন্ত্রী

স্টক নিউজ বিডি September 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সমাজের দুর্বল ও পিছিয়ে পড়ার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা জরুরি বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে মানবাধিকার ও সুশাসন নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর ২০ বছর পূর্তি অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের জন্য ফাউন্ডেশন’ মানুষের জন্য কাজ করছে। সংস্থাটি দারুণ ভূমিকা পালন করছে। আমরা সরকারে আছি আমাদের এক ধরনের কাজ করতে হয়, মানুষের জন্য ফাউন্ডেশনের এক ধরনের কাজ করতে হয়। তবে আমরা যেখানেই থাকি না কেন কাজের বহুমাত্রিকতা থাকা প্রয়োজন আছে।

সম অধিকার প্রতিষ্ঠা প্রসঙ্গে এম এ মান্নান বলেন, সমাজে সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দুর্বল মানুষকে সমান সারিতে নিয়ে আসতে হবে। কাউকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। সমান অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সমাজের সব স্তরে কাজ করছে সরকার। সামাজিক ওই স্থিতিশীলতার জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।

মন্ত্রী বলেন, আমি সরকারে সাময়িক আছি, তবে রাজনীতিতে আছি দীর্ঘদিন ধরে। বহুমাত্রিক চিন্তা ও চেতনা নিয়ে কাজ করছি। সবার স্থান আওয়ামী লীগে। মাঝে মাঝে হুমকির সম্মুখীন হয়ে থাকি। মানুষ জাতির জন্য কাজ করছে শেখ হাসিনা। আমাদের করণীয় সম্পর্কে দুর্বলকে সমানস্থলে নিয়ে আসতে হবে। এটা না হলে সবাই হুমকির সম্মুখীন হবে। সামাজিক ঐক্য দরকার। আসাদের দৃষ্টির প্রসার দরকার।

সংগঠনের মাধ্যমে মানুষের জন্য ফাউন্ডেশন- এমজেএফ সারাদেশের প্রায় ৩০ লাখ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্নিষ্টরা। তাদের দাবি, সংস্থাটির মাধ্যমে প্রায় ২২ লাখ মানুষ বিভিন্ন ধরনের সরকারি সেবা ও সুবিধা পেয়েছেন।

দারিদ্র্যকে জয় করেছেন প্রায় ৪ লাখ মানুষ। ৮৫ হাজার প্রান্তিক শিশু শিক্ষার সুযোগ পেয়েছে। ৫০ হাজার মেয়ে বাল্যবিয়ে থেকে রক্ষা ছাড়াও প্রায় ৪ লাখ শ্রমিকের মানসম্মত কাজ নিশ্চিত হয়েছে। সংস্থার অধীনে প্রায় ৮৩ হাজার তরুণ-তরুণী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

মানুষের জন্য ফাউন্ডেশনের যাত্রা অবশ্য একটু ভিন্নভাবে; ইউকেএইডের সহায়তায় ২০০২ সালে ‘কেয়ার’-এর একটি প্রকল্প ‘মানুষের জন্য’ হিসেবে। তবে ২০০৬ সালেই স্বতন্ত্র সংস্থা হিসেবের আত্মপ্রকাশ ঘটে। এর উদ্যোক্তা ছিলেন মানুষের জন্য সংগঠনের বর্তমান নির্বাহী পরিচালক শাহীন আনাম। এরপর থেকে নেটওয়ার্ক গড়ার মধ্য দিয়ে আর্থিক ও কারিগরি সহায়তার মাধ্যমে মানবাধিকার এবং সুশাসন নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করছে মানুষের জন্য ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের জন্য ফাউন্ডেশনের ২০ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংঘতি প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, দুর্নীতি বিরোধী আর্ন্তজাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এম এ মান্নান

আমার ডানা কেটে দেওয়া হয়েছে: পরিকল্পনামন্ত্রী

স্টক নিউজ বিডি May 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ প্রকল্প অনুমোদনে ক্ষমতা কমানোর বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমার ক্ষমতা কমানো হয়েছে, আমার ডানা কাটা হয়েছে।’

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসতে হাসতে তিনি এ কথা বলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, কারিগরি প্রকল্পে হাজার কোটি টাকা পর্যন্ত অনুমোদন করে দিতে পারতেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। কিন্তু এখন তিনি কারিগরি বা উন্নয়ন প্রকল্প হোক ৫০ কোটি টাকার বেশি অনুমোদন দিতে পারবেন না।

এত দিন কারিগরি প্রকল্পের খরচ যত টাকাই হোক না কেন, পরিকল্পনামন্ত্রীর সভাপতিত্বে প্রি-একনেক সভায় অনুমোদন দেওয়ার ক্ষমতা ছিল। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই ক্ষমতা কমানো হয়।

এখন থেকে কোনো কারিগরি প্রকল্পের ব্যয় ৫০ কোটি টাকা ছাড়ালে তা পরিকল্পনামন্ত্রী অনুমোদন করতে পারবেন না। এ ধরনের প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের জন্য উত্থাপন করতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য