Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

পারপেচুয়াল বন্ড

pubali bank

পুবালী ব্যাংকের পারপেচুয়াল বন্ডের কুপন রেট ১০ শতাংশ

স্টক নিউজ বিডি September 15, 2026

স্টক নিউজ বিডি | বিশেষ প্রতিবেদন: পুঁজিবাজারে তালিকাভুক্ত পুবালী ব্যাংক পিএলসির পারপেচুয়াল বন্ডের পরবর্তী ছয় মাসের জন্য কুপন রেট নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২২ মার্চ ২০২৭ পর্যন্ত সময়ের জন্য এ বন্ডের কুপন রেট হবে বার্ষিক ১০ শতাংশ।

ব্যাংকটির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (PSI) অনুযায়ী, অনুমোদিত ট্রাস্ট ডিড ও পুবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ইনফরমেশন মেমোরেন্ডামের বিধান অনুসারে প্রতিটি কুপন পিরিয়ডের জন্য কুপন রেট নির্ধারণ করা হয়েছে।

এতে বলা হয়েছে, কোনো নির্দিষ্ট কুপন পিরিয়ডের কুপন রেট নির্ধারণের জন্য সংশ্লিষ্ট পিরিয়ড শুরুর পাঁচ দিন আগে কোটেশন ডে হিসেবে বিবেচিত হয়।

এরই ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৩টায়  বন্ডটির ট্রাস্টি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুমোদিত নীতিমালা অনুযায়ী পরবর্তী কুপন পিরিয়ডের জন্য প্রযোজ্য কুপন রেট নির্ধারণ করা হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২২ মার্চ ২০২৭ পর্যন্ত সময়ের জন্য পুবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের প্রযোজ্য কুপন রেট বার্ষিক ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দেশের সর্ববৃহৎ পারপেচুয়াল বন্ডের সমাপনী

দেশের সর্ববৃহৎ পারপেচুয়াল বন্ডের সমাপনী

স্টক নিউজ বিডি May 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আইবিবিএল দ্বিতীয় পারপেচুয়াল মুদারাবা বন্ডের লেনদেনের সমাপনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ মে) আইবিবিএল টাওয়ারে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এই ইস্যুর লিড অ্যারেঞ্জার এবং ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করেছে। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এই ইস্যুর জয়েন্ট কো-অ্যারেঞ্জার ও ইস্যু ম্যানেজার এবং ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এই ইস্যুর জয়েন্ট কো-অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৮০০ কোটি টাকার দ্বিতীয় পারপেচুয়াল মুদারাবা বন্ডটি এখন পর্যন্ত দেশের ইস্যুকৃত সর্ববৃহৎ পারপেচুয়াল বন্ড।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও তানজিম আলমগীর, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের সিওও খন্দকার রায়হান আলী এফসিএ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়াও মুহাম্মদ কায়সার আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, আইবিবিএল, মোঃ ওমর ফারুক খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, আইবিবিএল, জে কিউ এম হাবিবুল্লাহ, এফ সি এস, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব, আইবিবিএল, মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইবিবিএল এবং এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড – দেশের শীর্ষস্থানীয় এবং দ্রুতবর্ধনশীল ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে অন্যতম, যা কোভিড ১৯ এর অনিশ্চয়তার সময় যাত্রা শুরু করেও অল্পসময়ে অসাধারণ কর্মদক্ষতা প্রদর্শন করেছে। এক বছরে কোম্পানি টি প্রায় ৬,০০০ কোটি টাকার তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং ইতোমধ্যে প্রায় ৮০% তহবিল স্বল্প সময়ে সফলভাবে সংগ্রহ করতে সক্ষম হয়েছে। ইউসিবি ইনভেস্টমেন্ট তাদের প্রতিটি ট্রাঞ্জেকশন সফলভাবে সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা, বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • ডেল্টা লাইফ ইনসিওরেন্সর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

  • মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ এহ্তেশাম রহমান

  • ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লভ্যাংশ ঘোষণা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

  • মুহাম্মাদ (সাঃ) জন্মগ্রহণের পূর্বে কেমন ছিল আরবের অবস্থা!

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য