স্টক নিউজ বিডি | বিশেষ প্রতিবেদন: পুঁজিবাজারে তালিকাভুক্ত পুবালী ব্যাংক পিএলসির পারপেচুয়াল বন্ডের পরবর্তী ছয় মাসের জন্য কুপন রেট নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২২ মার্চ ২০২৭ পর্যন্ত সময়ের জন্য এ বন্ডের কুপন রেট হবে বার্ষিক ১০ শতাংশ।
ব্যাংকটির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (PSI) অনুযায়ী, অনুমোদিত ট্রাস্ট ডিড ও পুবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ইনফরমেশন মেমোরেন্ডামের বিধান অনুসারে প্রতিটি কুপন পিরিয়ডের জন্য কুপন রেট নির্ধারণ করা হয়েছে।
এতে বলা হয়েছে, কোনো নির্দিষ্ট কুপন পিরিয়ডের কুপন রেট নির্ধারণের জন্য সংশ্লিষ্ট পিরিয়ড শুরুর পাঁচ দিন আগে কোটেশন ডে হিসেবে বিবেচিত হয়।
এরই ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৩টায় বন্ডটির ট্রাস্টি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুমোদিত নীতিমালা অনুযায়ী পরবর্তী কুপন পিরিয়ডের জন্য প্রযোজ্য কুপন রেট নির্ধারণ করা হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২২ মার্চ ২০২৭ পর্যন্ত সময়ের জন্য পুবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের প্রযোজ্য কুপন রেট বার্ষিক ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
