Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

প্যাসিফিক ডেনিমস

প্যাসিফিক ডেনিমসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি January 30, 2024

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা। গত বছর একই সময়ে ০৫ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৬ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৬৪ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Pacific Denims Limited

প্যাসিফিক ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি November 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ০৮ পয়সা আয় হয়েছিল। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল -০৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ০৫ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৬১ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্যাসিফিক ডেনিমসের বোর্ড সভা ১৪ নভেম্বর

স্টক নিউজ বিডি November 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেড বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৪ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্যাসিফিক ডেনিমসের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্যাসিফিক ডেনিমস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২২ পয়সা আয় হয়েছিল। আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্যাসিফিক ডেনিমসের বোর্ড সভা ২৭ অক্টোবর

স্টক নিউজ বিডি October 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে এতালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ লভ্যাংশ দিযেছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
pacific-denim

প্যাসিফিক ডেনিমসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি April 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

আজ বুধবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ০৮ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০৯ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ৩২ পয়সা। গত বছরের একই সময়ে ৪২ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৬৫ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
প্যাসিফিক ডেনিমস

প্যাসিফিক ডেনিমসের বোনাস লভ্যাংশে বিএসইসির অনুমোদন

স্টক নিউজ বিডি March 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস ১ শতাংশ বোনাস লভ্যাংশ ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটির পরিচালনা ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বোনাস লভ্যাংশের এই প্রস্তাব কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। এর প্রেক্ষিতে বোনাস শেয়ার ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।

ওই বোনাস লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য আগামী ১৪ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে প্যাসিফিক ডেনিমসের শেয়ার থাকবে, তারাই কেবল বোনাস লভ্যাংশ পাবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
pacific-denim

দর বাড়ার শীর্ষে প্যাসিফিক ডেনিমস

স্টক নিউজ বিডি February 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ১৩.৩ শতাংশ।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ১.৭৯ শতাংশ।

দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ১.২১ শতাংশ।

দর বাড়ার তালিকায় শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ডরিন পাওয়ার, সোনালী পেপার, পেনিনসুলা, হা-ওয়েল টেক্সটাইল, ড্যাফোডিল কম্পিউটার্স এবং ম্যারিকো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
প্যাসিফিক ডেনিমস

দর বাড়ার শীর্ষে প্যাসিফিক ডেনিমস

স্টক নিউজ বিডি February 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের শেষ দিন কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৯১ শতাংশ।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ক্রাউন সিমেন্ট। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৮৬ শতাংশ।

দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নুরানী ডাইং। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৪.৪৫ শতাংশ।

দর বাড়ার তালিকায় শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইভিন্স টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, প্রিমিয়ার সিমেন্ট, জাহিনটেক্স, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, রিং শাইন টেক্সটাইল এবং ডেল্টা স্পিনার্স।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
প্যাসিফিক ডেনিমস

প্যাসিফিক ডেনিমসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি January 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে ১৪ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৩ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৩৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৭৬ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বীকন ফার্মাসিউটিক্যালস

  • ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • বিএসআরএম স্টিলসের মুনাফা বেড়ে ৭১৫ কোটি টাকা, ৬০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য