Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

প্রিমিয়ার সিমেন্ট

premier-cement

প্রিমিয়ার সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি November 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৫৩ পয়সা লোকসান হয়েছিল। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ৯০ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৮০ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৯ টাকা ৮৭ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Premier-Cement

প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভা ১৩ নভেম্বর

স্টক নিউজ বিডি November 9, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৩ নভেম্বর বিকাল ৩টায় ১৫ মিনিটে কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রিমিয়ার সিমেন্টের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি February 13, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৭ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১১ পয়সা। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুন’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ২ হয়েছে ৪৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল টাকা ২৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা ৬৭ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Premier-Cement

প্রিমিয়ার সিমেন্টের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি February 13, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি গত ৩0 জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আজ (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৭০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৬ টাকা ১৮ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৮ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৬ মার্চ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Premier-Cement

প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভা আজ

স্টক নিউজ বিডি February 13, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির বোর্ডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আজ। সভায় সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণাও আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, প্রিমিয়ার সিমেন্ট মিলসের সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংক্রান্ত সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় চলতি ২০২২-২৩ হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং বিকাল ৫টায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) প্রিমিয়ার সিমেন্টের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭ পয়সা। সে হিসাবে এক বছরে ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ৩ টাকা ৭০ পয়সা। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৬ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৮ টাকা ২০ পয়সায়।

৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল প্রিমিয়ার সিমেন্টের পরিচালনা বোর্ড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৬ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৫ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৭৯ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৪৯ টাকা ৭৪ পয়সা।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রিমিয়ার সিমেন্ট মিলস। ২০১৯ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ২০১৮ হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ দেয় তারা। এছাড়া ২০১৭ হিসাব বছরে ২০ শতাংশ নগদ ও ২০১৬ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

ডিএসইতে গতকাল প্রিমিয়ার সিমেন্ট শেয়ারের সমাপনী দর ছিল ৪৪ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৪৩ টাকা ২০ থেকে ৬১ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Premier-Cement

প্রিমিয়ার সিমেন্ট নাম পরিবর্তন করবে

স্টক নিউজ বিডি November 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলসের পরিচালনা বোর্ড নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি প্রিমিয়ার সিমেন্ট মিলসের পরিবর্তে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি নাম রাখবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নামে লেনদেন করবে প্রিমিয়ার সিমেন্ট। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Premier-Cement

প্রিমিয়ার সিমেন্টের নতুন ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরু

স্টক নিউজ বিডি July 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ভার্টিক্যাল রোলার মিলে (ভিআরএম) বাণিজ্যিক উৎপাদন শুক্রবার (১ জুলাই) শুরু হয়েছে। এটি কোম্পানির নতুন উৎপাদন ইউনিট।

বৃহস্পতিবার (৩০ জুন) অনুষ্ঠিত প্রিমিয়ার সিমেন্টের পরিচালনা বোর্ডের সভায় বাণিজ্যিক উৎপাদন শুরুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিশ্বখ্যাত সিমেন্ট প্ল্যান্ট প্রস্তুতকারী কোম্পানি ডেনমার্কের এফএল স্মিথ প্রিমিয়ার সিমেন্টের ওই ভিআরএম সরবরাহ করেছে। এটিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হলে কোম্পানিটির মোট সিমেন্ট উৎপাদনের ক্ষমতা বেড়ে তিনগুণ হবে।

বর্তমানে প্রিমিয়ার সিমেন্ট মিলসের দৈনিক উৎপাদনক্ষমতা ৮ হাজার মেট্রিক টন। ভিআরএম চালুর পর আরও ১৭ হাজার ৫২০ টন সিমেন্ট উৎপাদনের ক্ষমতা যুক্ত হবে কোম্পানিটিতে। তাতে মোট উৎপাদনক্ষমতা বেড়ে দাঁড়াবে ২৫ হাজার ৫২০ মেট্রিক টন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Premier-Cement

নগদ লভ্যাংশ পাঠিয়েছে প্রিমিয়ার সিমেন্ট

স্টক নিউজ বিডি May 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত সময়ের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাব বছরে প্রিমিয়ার সিমেন্ট ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Premier-Cement

দর কমার শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট

স্টক নিউজ বিডি January 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৭.১৩ শতাংশ কমেছে।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৪.৭৯ শতাংশ কমেছে।

দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিকন ফার্মা। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৪.৪৫ শতাংশ কমেছে।

দর কমার তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার টেক্সটাইল, হাইডেলবার্গ সিমেন্টে, জুট স্পিনার্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ওরিয়ন ইনফিউশন এবং তাল্লু স্পিনিং।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Premier-Cement

প্রিমিয়ার সিমেন্টের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি January 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বুধবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৭০ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে হয়েছে ২৩ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৫১ পয়সা।

গত ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৮ টাকা ৫ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি

  • বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • জিকিউ বলপেনের মুনাফায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য