Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ফার্স্ট ফাইন্যান্স

First-Finance-Limited

ফার্স্ট ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 30, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে ফার্স্ট ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশতালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৮৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটির ১ টাকা ৫৪ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) শেয়ার প্রতি কোম্পানিটির ৩ টাকা ৪৯ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে তা ৫ টাকা ৬৬ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৩১ টাকা ৮৬ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
First-Finance-Limited

ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের লভ্যাংশ ঘোষনা

স্টক নিউজ বিডি October 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। গত বছর একই সময় লোকসান হয়েছিল ৬ টাকা ৩৪ পয়সা।

হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬৬ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৯ টাকা ৪১ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট লোকসান ছিল ১৯ টাকা ৯৮ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফার্স্ট ফাইন্যান্সের লোকসান বেড়েছে

ফার্স্ট ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি July 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বুধবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

সূত্র জানায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৬৫ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি, ২২-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ১২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩ টাকা ০৭ পয়সা।

৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) লোকসান হয়েছে ১৬ টাকা ৩৫ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড

ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ২৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি December 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ৩০ শে ডিসেম্বর ২০২১ইং তারিখে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ২৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বিকাল ৩:০০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানীর মাননীয় চেয়ারম্যন জনাব খান মোহাম্মদ মঈনুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিচালক পর্ষদের সদস্যগনসহ বহু শেয়ারহোল্ডার অনলাইনে সংযুক্ত ছিলেন। উক্ত সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যন জনাব খান মোহাম্মদ মঈনুল হাসান।

সভায় শেয়ারহোল্ডারগন তাদের বক্তব্য ও মূল্যবানপরামর্শ প্রদান করেন। শেয়ারহোল্ডারগন তাদের বক্তব্যে কোম্পানীর সার্বিক সফলতা কামনা করেন। কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য পরিচালকবৃন্দ শেয়ারহোল্ডারদের কেতাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় ২০২০-২০২১ইং অর্থ বছরের পরিচালক মন্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরনী সহ অন্যান্য সকল এজেন্ডা সর্বসম্মতি ক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।

পরিচালনা পর্ষদ এবং ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সহ কোম্পানির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ভার্চুয়াল লিঙ্কের মাধ্যমে মিটিংয়ে যোগ দেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফার্স্ট ফাইন্যান্সের লোকসান বেড়েছে

ফার্স্ট ফাইন্যান্সের লোকসান বেড়েছে

স্টক নিউজ বিডি December 5, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি হিসাব বছরের প্রথমার্ধে ফার্স্ট ফাইন্যান্সের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৩৬ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ১৬ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকা। সেই হিসাব বছরে এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির লোকসান বেড়েছে ২০ কোটি টাকা বা ২ দশমিক ২৩ গুণ। প্রথমার্ধে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৪০ পয়সা।

অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ফার্স্ট ফাইন্যান্সের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে প্রায় ২০ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ৭ কোটি ২৩ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ৬২ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৮ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

Price Sensitive Information (Frist Quarter) And (Second Quarter) of First Finance Limited
0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
First-Finance-Limited

লভ্যাংশ দেবে না ফার্স্ট ফাইন্যান্স

স্টক নিউজ বিডি November 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দিবে না।

রোববার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৩১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ১৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪ টাকা ২৩ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ ডিসেম্বর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা, বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • ডেল্টা লাইফ ইনসিওরেন্সর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

  • মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ এহ্তেশাম রহমান

  • ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লভ্যাংশ ঘোষণা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

  • মুহাম্মাদ (সাঃ) জন্মগ্রহণের পূর্বে কেমন ছিল আরবের অবস্থা!

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য