Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ফেসবুক

প্রেমের টানে ৬ মাসে দেশে এসেছেন ১৩ ভিনদেশি

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দুই দেশের দূরত্ব আট হাজার ২১৮ মাইল। দুজনের ভাষাও ভিন্ন। সংস্কৃতিও আলাদা। তবে এসব কিছুই বাধা হয়ে দাঁড়াইনি দুজনের চার হাত এক হতে। একসঙ্গে ঘর বেধেছেন দুজনে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বাংলাদেশের ইমরান খানকে বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক লিডিয়া লোজা। শুধু তাই নয়, ছুটে এসেছেন বাংলাদেশে।

ইমরান খান (২৮) গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের আহসান উল্লাহ খানের ছেলে। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণির শেষ সেমিস্টারের ছাত্র। মা–বাবার পাঁচ সন্তানের মধ্যে ইমরান সবার ছোট। লিডিয়া লোজা (৩১) যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের মেয়ে।

বিয়ের চার মাস পর ঈদুল আজহার দিন রাতে আরিজোনা থেকে শ্রীপুরে শ্বশুরবাড়িতে চলে আসেন লিডিয়া। চলতি বছরের জানুয়ারির শেষের দিকে লিডিয়ার সঙ্গে পরিচয় হয় ইমরান খানের।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত এই ছয় মাসে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন ১৩ ভিনদেশি তরুণ-তরুণী। ঘর বেধেছেন পছন্দের মানুষটির সঙ্গে। এদের মধ্যে তিনজন তরুণও রয়েছেন যারা ছুটে বাংলাদেশে।

ভিনদেশি এসব তরুণ-তরুণীদের মধ্যে সবচেয়ে বেশি মালয়েশিয়া থেকে তিনজন এসেছেন। এছাড়া যুক্তরাষ্টের দুজন, নেপালের একজন, অস্ট্রেলিয়ার একজন, অস্ট্রিয়ার একজন, সৌদি আরবের একজন, ইন্দোনেশিয়ার একজন, ইতালির একজন, জার্মানির একজন ও ভারতের একজন রয়েছেন।

সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের রেজাউল ইসলাম আকুঞ্জির ছেলে ইব্রাহিম হোসেন মুন্নার (২৫) সঙ্গে ফেসবুকে পরিচয় হয় কলকাতার ব্যারাকপুরের তালপুকুর এলাকার মেয়ে বহ্নিশিখ ঘোষের (২৭)। চার বছর প্রেম চলে। কয়েক মাস আগে চলে আসেন সাতক্ষীরা। তারপর প্রেমিক মুন্নাকে বিয়ে করেন। স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলে তার নাম রাখা হয় ফারজানা ইয়াসমিন।

ফারজানা ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। নিজের চেয়ে কমবয়সী ছেলেকে বিয়ে করেও অনেক সুখে আছেন বলে জানিয়েছেন তিনি।

জার্মানিতে একই এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে প্রায়ই দেখা ও কথা হতো শুভ ও আলিসার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয় পরিবারের সম্মতিতে জার্মানিতেই আলিসাকে বিয়ে করেন শুভ। পরে গত ৪ মার্চ নববধূকে নিয়ে দেশে আসেন।

শুভ বরিশালের চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের ছেলে। রেলওয়ে ডিপ্লোমা পাস করে ২০১১ সালে জার্মানিতে পাড়ি জমান। সেখানে সিটি রেলওয়ে সার্ভিসের সুপারভাইজার হিসেবে কাজ নেন। একপর্যায়ে স্থানীয় বেইলি ফিল্ড ডায়ালন্ড্রোভ এলাকার বাসিন্দা আলিসা থেওডোরা পিত্তার সঙ্গে তার পরিচয় হয়। আলিসা পেশায় একজন নার্স। তার বাবা ও মা সেখানকার চাকরিজীবী।

প্রেমের টানে গত ২৯ মে প্রেমিকার নানা বাড়ি গাজীপুরে আসেন যুক্তরাষ্ট্রের মিশৌরী অঙ্গরাজ্যের কানসাস সিটির নাগরিক রাইয়ান কফম্যান। সাইদা ইসলাম (২৬) নামের এক তরুণীকে বিয়ে করেন। এরআগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন ‘রায়হান ইসলাম’।

সাইদা ইসলাম গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার মোশারফ হোসেন মাস্টারের নাতনি ও মৃত সিকান্দর আলীর মেয়ে।

সাইদা ইসলাম জানান, ২০২১ সালের এপ্রিলে ডেটিং অ্যাপে রাইয়ান কফম্যানের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। পরে তারা নিজেদের ফোন নম্বর, ফেসবুক আইডি ও ঠিকানা বিনিময় করেন। এরপর থেকে নিয়মিত যোগাযোগ হতো তাদের মধ্যে। ফেসবুক ও ফোন নম্বরে ভিডিও কলে কথা বলতে বলতে দুজন সিদ্ধান্ত নেন বিয়ে করার।

আট বছর আগে মালয়েশিয়া পাড়ি জমান রাজশাহীর বিনোদপুর এলাকার জুলফিকার। সেখানে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করতেন। সেখানে পরিচয় হয় স্যান্ডি (২০) নামের এক তরুণীর সঙ্গে। পরিচয় থেকে প্রেম। একপর্যায়ে জুলফিকার দেশে ফিরে এলেও যোগাযোগ বন্ধ থাকেনি।

স্যান্ডিও হারাতে চাননি জুলফিকারকে। মালয়েশিয়া থেকে উড়ে আসেন রাজশাহী। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ভালোবাসার মানুষটিকে বিয়ে করেন। গত ১৪ জুলাই ধর্মীয় রীতি মেনে তাদের বিয়ে হয়।

স্যান্ডি (মুসলিম হওয়ার পর নাম আলিশা অ্যানি) মালয়েশিয়ার পাসপোর্ট অফিসে চাকরি করেন। জুলফিকার একজন ব্যবসায়ী।

১০ বছর ধরে মালয়েশিয়ার পেনাং শহরে ব্যবসা করেন কুমিল্লা বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের সাইফুল ইসলাম। সেখানে পরিচয় হয় মালয় তরুণী নুর আজিমার সঙ্গে। তারা দুই বছর প্রেম করেন। পরে উভয় পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন সাইফুল-আজিমা।

ঈদুল আজহার তিনদিন পর বাংলাদেশে আসেন নুর আজিমা। তার সঙ্গে আসেন খালা ও খালাতো বোন। পরেরদিন তাদের বিয়ে হয়। বাংলাদেশেই থাকতে চান বলে জানিয়েছেন এ মালয় তরুণী।

প্রেমের টানে গত ৭ আগস্ট দিনাজপুর শহরের আব্দুল রাজ্জাকের মেয়ে রুম্পার কাছে ছুটে আসেন অস্ট্রিয়ান নাগরিক অ্যাড্রিয়ান বারিসো নিরা। ৯ আগস্ট রাতে দিনাজপুর শহরের একটি রেস্তোরাঁয় রুম্পাকে বিয়ে করেন তিনি।

পরিবার সূত্র জানায়, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে রুম্পার সঙ্গে দেখা হয় অ্যাড্রিয়ানের। পরে পরিচয় থেকে প্রেম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ হতে থাকে। তারা বিষয়টি তাদের পরিবারকে জানান। পরে দুই পরিবার কথাবার্তার মাধ্যমে ২০২০ সালে তাদের বিয়েতে সম্মত হয়। তবে করোনার কারণে বাংলাদেশে আসা হয়নি অ্যাড্রিয়ানের। শেষে আগস্ট বাংলাদেশে এসে রুম্পাকে বিয়ে করেন তিনি।

প্রেমে পড়ে ঠাকুরগাঁও এসেছেন আলী সান্ড্রে চিয়ারোমিন্ডে নামের এক ইতালিয়ান যুবক। জেলার বালিয়াডাঙ্গী উপজেলার অজোপাড়াগাঁ চাড়োলের খোকোবাড়ি গ্রামের মারকুস দাসের মেয়ে রত্না রানী দাস তার সেই মনের মানুষটি। গত ২৫ জুলাই রাতে সনাতন ধর্মের রীতি অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজনে।

রত্নার বাবা মারকুস দাস জানান, তার এক ভাই ইতালি থাকেন। তার মাধ্যমেই সান্ড্রের সঙ্গে পরিচয় হয় রত্না রানীর। তারপর মোবাইলে তাদের কথাবার্তা হয়। ২৫ জুলাই বাংলাদেশে আসেন সান্ড্রে। পরেরদিন ধুমধাম করে তাদের বিয়ে দেওয়া হয়।

১০ বছর আগে মালয়েশিয়া যান গাজীপুর মহানগরের জোলারপর এলাকার যুবক জাহাঙ্গীর আলম। সেখানে লিঙ্কন ইউনিভার্সিটিতে মেইন্টেইনেন্স বিভাগে চাকরি পান। একই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলর নুর কারমিলা বিনতে হামিদের সঙ্গে তার পরিচয় হয়। পরে দুজনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

করোনা মহামারির আগে দেশে ফিরে আসেন জাহাঙ্গীর। পরে করোনা জটিলতায় আর মালয়েশিয়া যাওয়া হয়নি। তবে দুজনের মধ্যে যোগাযোগ কিন্তু বন্ধ থাকেনি।

গত ১৭ জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসে প্রেমিকা নূর কারমিলা। পরে সেখান থেকে তাকে গাজীপুরের জোলারপাড় গ্রামের বাড়িতে নিয়ে যান জাহাঙ্গীর আলম।

দুই পরিবারের সম্মতিতে ২১ জুলাই গায়েহলুদ এবং পরদিন স্থানীয় মসজিদে কাজির মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।

প্রায় চার বছর আগে ফেসবুকে ইন্দোনেশিয়ার তরুণী ফানিয়া আইয়প্রেনিয়ার (২৮) সঙ্গে পরিচয় হয় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাসেল আহমেদের (৩০)। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। গত ৭ মার্চ বাংলাদেশে চলে আসেন ফানিয়া। পরেরদিন বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

ফানিয়া ইন্দোনেশিয়ার দিপক এলাকার বাসিন্দা। তিনি সেখানকার একটি কল সেন্টারে চাকরি করেন। রাসেল আহমেদ লক্ষ্মীপুরের রাখালিয়া গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি পেশায় একজন পোশাক ব্যবসায়ী।

ব্রাহ্মণবাড়িয়ার এক যুবকের প্রেমে পড়ে বাংলাদেশে ছুটে আসেন হালিমা (৩৬) নামের এক সৌদি নারী। গত ২৯ জুলাই রাত ২৩টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইনসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার ওই যুবকের নাম ইসাক মিয়া (২৮)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার থোল্লাকান্দি গ্রামে। তার বাবা মৃত আব্দুর রহমান।

২০১৭ সালে সৌদির জিজান শহরের বোফিয়া নামের একটি ফাস্টফুডের দোকানে কাজ করতেন ইসাক। সেখানে কাজ করার সুবাদে হালিমার সঙ্গে তার পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

হালিমার দুই ভাই পুলিশে কর্মরত। তিনি তার পরিবারের সম্মতিতে বাংলাদেশে আসেন। হালিমাকে রিসিভ করতে বিমানবন্দরে আসেন ইসাক মিয়া এবং তার মা নাজমা বেগম।

ফেসবুকে সুনামগঞ্জের ছাতক থানার খামারগাঁও এলাকার যুবক সাদিক মিয়ার সঙ্গে পরিচয় হয় অস্ট্রেলিয়ান তরুণী আরিয়া ভংগাসাকদার। পরিচয় থেকে প্রেম। ২০১৮ সালে বাংলাদেশে চলে আসেন আরিয়া। ওই বছরের ১০ অক্টোবর ঘরোয়া পরিবেশে তাদের বিয়ে সম্পন্ন হয়।

নিজের নাম পরিবর্তন করে ‘সীমা বেগম’ নাম ধারণ করেন আরিয়া। পরবর্তী সময়ে সীমা অস্ট্রেলিয়ায় চলে গেলেও করোনা মহামারির কারণে আর বাংলাদেশে ফিরতে পারেননি। তাই সম্পন্ন হয়নি বিয়ের আনুষ্ঠানিকতা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ১ জুন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ঘর বাধেন সীমা-সাদিক।
নেপালি কন্যা অনুদেবী ভুজেলের সঙ্গে ময়মনসিংহের পলাশ পাল

সিঙ্গাপুরে চাকরির সুবাদে ময়মনসিংহের ছেলে পলাশ পালের সঙ্গে পরিচয় হয় নেপালি তরুণী অনুদেবী ভুজেলের। পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। আড়াই বছর প্রেম করার পর দুজনে সিদ্ধান্ত নেন বিয়ে করার।

এ সিদ্ধান্তে বাঁধ সাধে কনের পরিবার। ভিনদেশি ছেলের সঙ্গে বিয়ে দিতে চাননি তারা। তবে পরিবার না চাইলে কী হবে! অনুদেবী ঠিকই চাচ্ছিলেন পলাশ পালকে।

গত ৭ মার্চ নেপালিকন্যা অনুদেবী চলে আসেন বাংলাদেশে। পলাশের বড় বোন চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি ঢাকায় তাদের বিয়ের আয়োজন করেন। জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

১২ মার্চ ময়মনসিংহের গৌরীপুরের সহনাটি ইউনিয়নের হতিহর গ্রামে বরের বাড়িতে অনুষ্ঠিত হয় বৌভাত।

হতিহর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই চন্দ্র পাল ও পূর্ণিমা রাণী পালের ছোট ছেলে পলাশ পাল। চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতির ভাই তিনি।

তবে আবেগের বশবর্তী হয়েই প্রেমের টানে তরুণ-তরুণীরা বাংলাদেশে আসছেন মনে করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক ও বিশ্ব মনোবিজ্ঞান সমিতির সদস্য ড. আনওয়ারুল হাসান সুফি।

তিনি বলেন, ‘যারা ফেসবুকে পরিচিত হয়ে আবেগের বশে এ কাজগুলো করছেন তাদের বেশিরভাগই উচ্চশিক্ষিত নয়। উচ্চশিক্ষিতদের মধ্যে এমন কাজ খুবই কম দেখা যাচ্ছে। আবেগের বশে সম্পর্কে জড়ানোর ফলে তাদের প্রেমের সম্পর্কগুলো বেশিদিন স্থায়ী হয় না। উচ্চশিক্ষিতদের ক্ষেত্রে কিছুটা দীর্ঘস্থায়ী হলেও বেশিরভাগ সম্পর্কই ভেঙে যায়। যার প্রভাব তাদের ছেলেমেয়েদের ওপর পড়ছে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নতুন রং ও নকশায় বাজারে এলো স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর

স্টক নিউজ বিডি August 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গ্যালাক্সি এ০৩ কোর নামে নতুন একটি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে স্যামসাং। বিশাল স্ক্রিন, দুর্দান্ত ব্যাটারিসহ আকর্ষণীয় সব ফিচারের জন্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে মোবাইলটি। বাজারে পাওয়া যাচ্ছে, ব্রোঞ্জ ও ওনিক্স ব্ল্যাকসহ আরও দুটি নতুন রঙে।

সবসময়ই ক্রেতাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আধুনিক ও অনন্য ফিচারের স্মার্টফোন উৎপাদন করে ব্যাপক আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে ব্র্যান্ডটি। সব শ্রেণির মানুষ যেন সাধ্যের মধ্যে নিজের পছন্দ অনুযায়ী ফোন কিনতে পারে, সেদিকে সবসময় লক্ষ্য রাখে স্যামসাং। আর এ কারণেই বাজারে এখন পর্যন্ত নিজেদের অবস্থান ধরে রেখেছে স্যামসাং।

স্যামসাংয়ের গ্যালাক্সি এ০৩ কোর স্মার্টফোনটি মূলত যারা আগে বেসিক ফোন ব্যবহার করতেন, কিন্তু এখন স্মার্টফোন ব্যবহার করতে চাইছেন, তাদের কথা চিন্তা করে তৈরি। এছাড়াও যারা একদম নতুন করে স্মার্টফোন ব্যবহার করে ইন্টারনেটের বিস্তৃত দুনিয়ায় প্রবেশ করতে চাইছেন তাদের জন্যও ‘পারফেক্ট চয়েজ’ ফোন হবে এটি।

যারা দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করে গেম খেলেন বা ভিডিও দেখেন তাদের চার্জ শেষ হয়ে যাওয়ার ঝামেলা থেকে মুক্ত করতে ফোনটির রয়েছে শক্তিশালী ব্যাটারি। এরই মধ্যে সব শ্রেণির মানুষের কাছে স্মার্টফোনটির অনন্য ফিচারের কারণে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এ মুহূর্তে ফিচার ও দামের মূল্যায়নে এ স্মার্টফোনটি বাজারের অন্যতম সেরা স্মার্টফোন।

স্মার্টফোনটি যেসব ফিচারের কারণে এমন জনপ্রিয়তা পেল, চলুন তা জেনে নেওয়া যাক

এক্সসাইটিং নতুন কালারস্
গ্যালাক্সি এ ০৩ কোর রিলঞ্চ করা হয়েছে আকর্ষণীয় কয়েকটা নতুন ডিজাইনে। ব্রোন্জ এবং অনিক্স ব্ল্যাক, এ দুই কালারের পাশাপাশি গ্লসি অ্যান্ড প্যাটার্নড ফিনিশ ফোনটিকে প্রিমিয়াম একটি ফীল দেয়। সঙ্গে নন স্লিপারি গ্রিপ আপনাকে রাখবে সর্বদা দুশ্চিন্তা মুক্ত।

ভিডিও দেখার সেরা ডিসপ্লে
এ ডিজিটাল যুগে সবাই ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ভিডিওর দিকে ঝুঁকে পড়েছে। তরুণ প্রজন্মের অনেকেই এসব প্লাটফর্মে ভিডিও বানানোর মাধ্যমে নিজেদের সম্পৃক্ততা বাড়াতে চাইছেন। তাদের জন্য দরকার এমন একটি স্মার্টফোন যা ভিডিও দেখার এ চাহিদাকে পূরণ করবে।

স্যামসাংয়ের গ্যালাক্সি এ০৩ কোর এর এ স্মার্টফোনটির ডিসপ্লে ক্রেতাদের এমন চাহিদার কথা চিন্তা করেই বানানো হয়েছে। ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ইনফিনিটি ভি ডিসপ্লে যার আসপেক্ট রেশিও ২০:৯। স্মুথ ভিডিও দেখার জন্য এ ফিচার ও আসপেক্ট রেশিও-এর ডিসপ্লে স্ক্রিন সবচেয়ে বেশি উপযোগী। কার্ভড ডিজাইনের কারণে ২১১ গ্রাম ওজনের হালকা এ ফোনটি হাতে ধরে রাখা খুবই সহজ।

‘একাই একশ’ ক্যামেরা
এ স্মার্টফোনটির ক্যামেরাকে বলা হচ্ছে ‘একাই একশ’ ক্যামেরা। ফোনটির মেইন ক্যামেরা হচ্ছে ৮ মেগাপিক্সেল এবং সঙ্গে থাকছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যা এ দামের ফোনগুলোর মধ্যে এটিকে দিয়েছে আলাদা বিশেষত্ব। নিখুঁত ও ঝকঝকে ছবি তোলার অনন্য বৈশিষ্ট্যের কারণে ফোনটি এরই মধ্যে স্মার্টফোন ব্যবহারকারী তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে।

শক্তিশালী প্রসেসর
ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্মুথ করতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী প্রসেসর। স্যামসাংয়ের এ ফোনটিতে রয়েছে কোয়াড ১.৬ গিগাহার্জ ও কোয়াড ১.২ গিগাহার্জের ইউনিসক অক্টাকোর প্রসেসর। শক্তিশালী এ প্রসেসরের কারণে ফোনটি দিয়ে বিরামহীনভাবে গেমস খেলা যাবে। তাই এ ফোনটিকে ‘হেভি গেমার ক্যাটাগরি’তে ফেলা হয়। নিশ্চিন্ত হয়ে দীর্ঘক্ষণ ভিডিও দেখতে চাওয়া স্মার্টফোনগুলোর মধ্যে এ ফোনটির অবস্থান অনেক ওপরে। গেমস খেলা ও ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে ফোনটিতে রয়েছে এলপিডিডিআর ৪ র্যাম।

চ্যাম্পিয়ন ব্র্যান্ডের চ্যাম্পিয়ন ব্যাটারি
ডিজিটাল এ সময়ে স্মার্টফোন ব্যবহারকারীরা নিরবচ্ছিন্নভাবে গেমস খেলতে চান বা ভিডিও দেখতে চান। ভিডিও দেখার সময় তা মাঝপথে আটকে গেলে খুব বিরক্ত হন ব্যবহারকারীরা। ফোন ব্যবহারকারীদের এ বিরক্তি থেকে মুক্তি দিতে স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের চ্যাম্পিয়ন ব্যাটারি।

পাশাপাশি ব্যবহারকারীদের ফাইলের নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতে স্যামসাংয়ের এ ফোনটিতে রয়েছে ‘সেইফ ফোল্ডার’ ফিচার। ফোনটিতে রয়েছে স্টোরেজ ও মেমোরি অপ্টিমাইজ করা এবং অ্যাডাপ্টিভ টাইম আউটের মতো আধুনিক সুবিধা।

স্মার্টফোনটির ডার্ক মোড, ইএমআই ক্যালকুলেটর এবং আইডেন্টিফাই সিমিলার পিকচারের মতো ফিচারগুলো ব্যবহারকারীদের স্মার্টফোনের অভিজ্ঞতাকে করবে আরও সমৃদ্ধ। ফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি রম।

এছাড়া ফোনটিতে স্টোরেজ বাড়ানো যাবে ১ টেরাবাইট পর্যন্ত। এ সুবিস্তৃত স্টোরেজ ক্যাপাসিটির কারণে ফোনটির ব্যবহারকারীরা প্রচুর ভিডিও ডাউনলোড করে রাখতে পারবে। পাশাপাশি স্মার্টফোনটিতে থাকছে ২০ শতাংশ দ্রুত অ্যাপ লঞ্চ হওয়ার সুবিধা। এসব অনন্য ফিচারসহ বাজারের সেরা এ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্য মাত্র ১১ হাজার ৮৯৯ টাকায়।

এতো কম দামে এতো সব দুর্দান্ত ফিচার দিতে সক্ষম হওয়া কেবল বাজারের নেতৃত্বস্থানীয় স্মার্টফোন নির্মাণকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের পক্ষেই সম্ভব। নাগালের মধ্যে দাম ও সর্বাধুনিক সব সুবিধা এক ফোনে পাওয়ায় এ স্মার্টফোনটির দিকে ঝুঁকছেন দেশের সব শ্রেণির ক্রেতারা। আর নতুন দুটি রঙে বাজারে আসায় এর জনপ্রিয়তা বাজারে আরও কয়েক ধাপ বাড়বে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফেসবুক পেজ

ফেসবুক পেজ মনিটাইজ করবেন যেভাবে

স্টক নিউজ বিডি May 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়। এখানে আয় করার অনেক উপায় রয়েছে। কেউ বিভিন্ন কন্টেন্ট তৈরি করছেন, কেউ আবার পেজ খুলে নানা পণ্যের ব্যবসা করছেন। ফেসবুক থেকে মাসে আয় করা যায় লাখ লাখ টাকা। তবে এজন্য আপনার ফেসবুকের পেজ মনিটাইজ হতে হবে।

সহজ কথায় মনিটাইজ হচ্ছে, আপনার পেজ ফেসবুক দেখাশোনা করবে। সেই সঙ্গে আপনাকে ফেসবুকের শর্ত মেনে পেজ চালাতে হবে। পেজের পোস্ট থেকে শুরু করে কন্টেন্ট আপলোড সব কিছুই আপনাকে ফেসবুকের শর্ত মেনে করতে হবে। এটা অনেক ঝামেলার মনে হলেও মনিটাইজ পেজে আয় হবে অনেক বেশি।

ফেসবুক পেজ মনিটাইজেশন করে ইউটিউবের চেয়ে বেশি উপার্জন করা যায়। ফেসবুকে কোনো ভিডিও দেখতে গেলে অনেক সময় ভিডিওর মাঝে বিজ্ঞাপন আসে নিশ্চয়ই। এ বিজ্ঞাপনগুলো সাধারণত বিজ্ঞাপনদাতারা ও ব্যবসায়ীরা দিতে পারে ফেসবুক ভিডিও মনিটাইজেশন এর মাধ্যমে।

আপনার পেজ মনিটাইজ করতে শুরুতে ফেসবুকের কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন-

ফেসবুকের দেওয়া শর্তানুযায়ী আপনাকে প্রথমে ১০ হাজার ফলোয়ার সংগ্রহ করতে হবে। যখন আপনার পেজে ১০ হাজার ফলোয়ার হয়ে যাবে তারপর থেকে আপনি ফেসবুক পেজ মনিটাইজেশন পাবেন।

নিয়মিত ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে। ফেসবুক পেজ মনিটাইজেশন করতে চাইলে আপনাকে তিন মিনিট বা তিন মিনিটের থেকে বড় ভিডিও আপলোড করতে হবে। তিন মিনিটের চেয়ে ছোট ভিডিওগুলোর ভিউ গণনা করা হয় না। সুতরাং ভিডিও ভিউ বাড়াতে ও বিজ্ঞাপন দেখানোর জন্য প্রতিটি ভিডিও কমপক্ষে তিন মিনিটের হতে হবে।

৩ মাসের মধ্যে ৩০ হাজার মিনিট ভিডিও দেখতে হবে আপনাকে। এক মিনিটের কম সময় দেখা ভিডিওর ওয়াচ টাইম গণনা করা হয় না। যে ভিউয়ার কোনো ভিডিও এক মিনিটের বেশি সময় ধরে দেখবে শুধু তার ওয়াচ টাইম গণনা করা হয়। এভাবে আপনাকে ৩ মাসের মধ্যে ৩০ হাজার মিনিট ওয়াচ টাইম সংগ্রহ করতে হবে।

আপনার কনটেন্ট অবশ্যই ফেসবুকের এলিজিবিলিটি মানদণ্ড বা স্টান্ডার্ড অনুযায়ী হতে হবে।

শেষ এলিজিবিলিটি চেক হল আপনার পেজ অবশ্যই সেইসব দেশের তালিকায় থাকতে হবে যেসব দেশের ফেসবুকে বিজ্ঞাপন বিরতি দেখানো যাবে।

যেভাবে ফেসবুকের কাছে পেজ মনিটাইজ করার আবেদন করবেন-

প্রথমে আপনার পেজের হোমে যান। সেখানে মনিটাইজ একটি অপশন পাবেন।

মনিটাইজ অপশনে গেলে আপনার যতগুলো পেজ আছে সেগুলোর তালিকা পাবেন। এখন আপনি যেই পেজের কন্টেন্ট মনিটাইজ করতে চান সেই পেজটির উপর ক্লিক করুন।

আপনার সেই পেজটি মনিটাইজ করার যোগ্য কি না তা এখানে দেখতে পাবেন। পেজটি যদি মনিটাইজ করার যোগ্য হয় তাহলে পাশের সবুজ বৃত্তটি বড় করে দেখাবে এবং লেখা থাকবে Congratulations! Your Page is ready to earn money.

যদি আপনার পেজে সামন্য কিছু সমস্যা থাকে তাহলে পাশে থাকা হলুদ বৃত্তটি বড় করে দেখাবে। সেই সঙ্গে যদি আপনার পেজটি কোনোভাবেই মনিটাইজের জন্য প্রস্তুত না থাকে তবে পাশে থাকা লাল চিহ্নটি বড় করে দেখাবে।

এরপর আপনাকে আরও কিছু ধাপ পার করতে হবে। সেখানে আপনার ব্যক্তিগত বিভিন্ন তথ্য দিতে হবে। নাম, ঠিকানা, ই-মেইলের ঠিকানাসহ আরও কিছু তথ্য। পুরো প্রক্রিয়া শেষ হলে আপনার পেজ মনিটাইজ হবে ফেসবুকের দ্বারা।

সূত্র: ফেসবুক ডটকম

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
গুগল ও ফেসবুককে বড় অংকের জরিমানা করলো রাশিয়া

গুগল ও ফেসবুককে বড় অংকের জরিমানা করলো রাশিয়া

স্টক নিউজ বিডি December 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গুগলকে ৭ দশমিক ২ বিলিয়ন রুবল বা ৯৮ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে রাশিয়া। দেশটিতে অবৈধ বলে বিবেচিত কনটেন্ট মুছতে বারবার ব্যর্থতার জন্য মস্কোর একটি আদালত এই রায় দেন।

এ বিষয়ে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের রায়টি বিবেচনা করবে। এদিকে গুগলকে জরিমানা করার পরপরই একই কারণে অর্থাৎ নিষিদ্ধ কনটেন্ট সরাতে ব্যর্থতার কারণে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাকে প্রায় ২৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে রাশিয়ার আদালত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নাম পরিবর্তন করতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক

নাম পরিবর্তন করতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক

স্টক নিউজ বিডি October 20, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নাম পরিবর্তনের পরিকল্পনা করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। ‘মেটাভার্স’ নির্মাণ চেষ্টার অংশ হিসেবে রিব্রান্ডিং এর জন্য এই পরিকল্পনা করা হয়েছে বলে বিশ্বাসযোগ্য সূত্রের বরাত দিয়ে বুধবার রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

অক্টোবরের ২৮ তারিখে ফেসবুকের বার্ষিক কানেক্ট সম্মেলনে মার্ক জাকারবার্গ এই নাম পরিবর্তনের পরিকল্পনার ব্যাপারে আলোচনা করেছেন বলে ভক্স মিডিয়া পরিচালিত মার্কিন প্রযুক্তিবিষয়ক ব্লগ দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ শিগগিরই এই পরিকল্পনার বিষয়টি প্রকাশ করবে বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে।

কয়েকদিন আগেই ফেসবুক দায়িত্বশীলভাবে ‘মেটাভার্স’ গড়তে পাঁচ কোটি ডলার বিনিয়োগ করবে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল।

মেটাভার্স হলো ভার্চুয়াল জগৎ। এখানে ব্যবহারকারীরা যার যার চেহারার সঙ্গে মিল রেখে অ্যাভাটার তৈরি করতে পারবেন। তারাই অ্যাভাটারগুলো নিয়ন্ত্রণ করবেন। তারা নিজের ঘরে হাঁটলে, ভার্চুয়াল জগতের অ্যাভাটারও হাঁটবে। হাত নেড়ে কথা বললে, অ্যাভাটারও তাই করবে। অর্থাৎ, মেটাভার্স হচ্ছে এমন একটা অনলাইন জগৎ, যেখানে ভার্চুয়াল দুনিয়ার মধ্যেই গেমিং, অফিসের কাজ এবং যোগাযোগের সবকিছুই করতে পারবেন ব্যবহারকারী। ফেসবুক এরই মধ্যে ভার্চুয়াল রিয়ালিটি ও অগমেন্টেড রিয়ালিটিতে প্রচুর বিনিয়োগ করেছে। তৈরি করেছে অকুলাস ভিআর হেডসেট। কাজ করছে ‘এআর গ্লাসেস’ ও ‘রিস্টব্যান্ড’ প্রযুক্তি নিয়েও।

ফেসবুকের নতুন বিনিয়োগটি হবে ‘এক্সআর কর্মসূচি’ ও ‘রিসার্চ ফান্ড’কে ঘিরে। দুই বছর জুড়ে বৈশ্বিকভাবে গোটা অর্থ বিনিয়োগের মাধ্যমে নিশ্চিত করা হবে মেটভার্সের প্রযুক্তি ‘ব্যাপকতা ও ক্ষমতায়নের পন্থায়’ তৈরি। -জানিয়েছে ফেসবুক। এক প্রতিবেদন বলছে, গবেষকদের সঙ্গে ডেটা গোপনতা ও সুরক্ষাসহ চার খাতে কাজ করার পরিকল্পনা রয়েছে ফেসবুকের। মেটাভার্সে ব্যবহারকারীরা অস্বস্তিকর অনুভব করছেন এমন কিছু দেখার পর যাতে সাহায্য নিতে পারেন, সে ব্যবস্থা করবে এটি।

এ ছাড়াও প্রতিষ্ঠানটি ব্লগ পোস্টে জানিয়েছে, সব ব্যবহারকারীর জন্য প্রবেশযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি কীভাবে তৈরি করা যায়, তা-ও গবেষণা করে দেখবে ফেসবুক। ‘প্রতিযোগিতায় উৎসাহ’ জোগাবে উন্নয়নশীল শিল্পেও। সাম্প্রতিক সময়ে বড় পরিসরে নানাবিধ ইন্টারনেট সমস্যা নিয়ে তোপের মুখে পড়েছে ফেসবুক। এ রকম সমস্যার মধ্যে ভুল তথ্য ছড়িয়ে পড়া থেকে শুরু করে কিশোর বয়সিদের ওপর সামাজিক মাধ্যমটির নেতিবাচক প্রভাব বিস্তারের মতো বিষয়াদিও রয়েছে। ফেসবুকের নতুন মেটাভার্স তহবিলের প্রাথমিক অংশীদারদের মধ্যে রয়েছে ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়ার সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ হংকং।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
noble

তালাকের আগেই ফেসবুকে পাত্রী চাই লিখে পোস্ট নোবেলের

স্টক নিউজ বিডি October 10, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গায়ক নোবেলের সঙ্গে বিচ্ছেদ চেয়ে গত ১১ সেপ্টেম্বর তার ঠিকানায় তালাকনামা পাঠিয়েছেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। তালাকনাম হাতে পেলেও তাকে স্বাক্ষর করবেন না বলে এর আগে জানান নোবেল।

সঙ্গে এও জানান এবার বিচ্ছেদের পর বাবা-মায়ের পছন্দে বিয়ে করবেন তিনি। তাকে বিয়ে করতে এমপি মন্ত্রীর মেয়েরা বসে রয়েছে।

তবে তালাক নামায় স্বাক্ষর না করলেও তিন মাসের মধ্যে তা কার্যকর হয়ে যাবে। তবে তালাক কার্যরের আগেই পাত্রী খোঁজা শুরু করেছেন তিনি।

ফেসবুকে পাত্রী চাই লিখে পোস্ট দিয়েছেন। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে নোবেল লিখেছেন, ‘পাত্রী চাই!

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

স্টক নিউজ বিডি October 5, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়েছে। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট ও রয়টার্সসহ বিশ্বের আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার পর থেকে এসব সোশ্যাল মিডিয়া সাইটে ঢোকা যাচ্ছে না।

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এ তিনটি অ্যাপের মালিক ফেসবুক।

ফেসবুকের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে টুইটবার্তায় বলা হয়, আমরা জানতে পেরেছি কিছু মানুষ ফেসবুক অ্যাপে ঢুকতে পারছেন না। আমরা এ বিষয়ে কাজ করছি। আশা করি যথাসম্ভব দ্রুত আমরা ফিরতে পারব। এ বিঘ্নতার কারণে আমরা ক্ষমাপ্রার্থী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তালেবানকে সন্ত্রাসী সংগঠন বিবেচনা করে ফেসবুক

তালেবানকে সন্ত্রাসী সংগঠন বিবেচনা করে ফেসবুক

স্টক নিউজ বিডি August 18, 2021

তালেবানকে সন্ত্রাসী সংগঠন বিবেচনা করে তাদের সব পোস্ট নিষিদ্ধ করেছে ফেসবুক। তালেবানদের প্রতি সমর্থনমূলক সব কন্টেন্টও নিষিদ্ধ করেছে যোগাযোগের জনপ্রিয় এ সামাজিক মাধ্যমটি।

ফেসবুকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বিবিসিকে বলা হয়েছে, তালেবানকে একটি সন্ত্রাসী সংস্থা মনে করে ফেসবুক, সুতরাং তাদের সব পোস্ট ও সমর্থনকারী মন্তব্য এই প্ল্যাটফর্মে নিষিদ্ধ করা হয়েছে।

ফেসবুক জানিয়েছে, তারা আফগান বিশেষজ্ঞদের একটি দলকে দায়িত্ব দিয়েছে যারা এই সংক্রান্ত সব পোস্ট পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবে।

তাদের এই নীতি ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে ফেসবুক জানিয়েছে।

তালেবান সদস্যরা নানা শ্রেণির মানুষের সঙ্গে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আসছে বলেও প্রতিষ্ঠানটির কাছে প্রমাণ রয়েছে।

ফেসবুক বিবিসিকে জানিয়েছে, তারা যদি হোয়াটসঅ্যাপে তালেবানের সঙ্গে সংযুক্ত কোন অ্যাকাউন্ট দেখতে পায়, তাহলে তারা ব্যবস্থা নেবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য