Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্যবেক্ষক হিসেবে মো. আশ্রাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংককে অবহিত করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এ পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা, শৃঙ্খলা ও সুশাসন আরও জোরদার করতে সহায়ক হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আইপিডিসি ফাইন্যান্সকে সন্মাননা প্রদান করলো বিআইবিএম

স্টক নিউজ বিডি August 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংক প্রদত্ত সাসটেইনেবিলিটি রেটিং-এ ২০২০ এবং ২০২১ এ স্থান করে নেওয়ার জন্য আইপিডিসি ফাইন্যান্স-কে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট-এ অনুষ্ঠিত ৯ম বার্ষিক ব্যাংকিং কনফারেন্স-এ সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্প্রতি আইপিডিসি’র পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম সম্মানসূচক ক্রেস্ট গ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট-এর (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান, জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর ফ্লোরিয়ান হোয়েলেন এবং বাংলাদেশ ব্যাংক-এর সাস্টেইনেবিলিটি ফাইন্যান্স ডিপার্টমেন্ট-এর পরিচালক খন্দকার মোর্শেদ মিল্লাত প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের চুক্তি সই

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রিফিন্যান্সিং স্কিমের অধীনে সিএমএসএমই ঋণ বিতরণের জন্য মিডল্যান্ড ব্যাংক (এমডিবি) একটি চুক্তি সই করেছে।

এমডিবি কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে ৭ শতাংশ সুদে ৫ বছর পর্যন্ত ঋণ বিতরণের জন্য এ চুক্তিটি করা হয়েছে।

এমডিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক জাকের হোসেন তার প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে সই করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. ওবায়দুল হক, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মনোজ কুমার হাওলাদার, এমডিবির ভিপি ও হেড অব এসএমই মো. আহসান জামিল হোসেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এসএমই ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংক-ইউসিবির চুক্তি

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এসএমই ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) । সম্প্রতি মেয়াদী ঋণের বিপরীতে সিএমএসএমই (CMSME) পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে সিএমএসএমই (CMSME) গ্রাহকদের ৭ শতাংশ সুদে মেয়াদী ঋণ সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ চুক্তি সই করে ইউসিবি।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জাকের হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মনোজ কুমার হাওলাদার, ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, ইউসিবির এসভিপি ও হেড অব এসএমই মো. মহসিনুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভাঙছে ডলার সিন্ডিকেট, প্রতিদিন কমছে দাম

স্টক নিউজ বিডি August 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আমদানি বৃদ্ধিসহ নানা কারণে বেড়ে যায় ডলারের চাহিদা। ফলে দেশে ডলারের সংকট দেখা দেয়। এর প্রভাব পড়ে ডলারের দামে। টাকার বিপরীতে ডলারের দাম বাড়ায় সরকার। তবে ব্যাংক থেকে পর্যাপ্ত ডলার সরবরাহ না থাকায় খোলাবাজার থেকে কিনতে থাকেন ক্রেতারা। এ সুযোগে খোলাবাজারে হু হু করে বাড়তে থাকে ডলারের দাম। মূলত খোলাবাজারে সিন্ডিকেটের হাতেই ছিল ডলারের লাগামহীন দর। তাদের ফাঁদে পা দিয়ে অনেকেই উচ্চমূল্যে ডলার কেনেন।

ডলারের সংকটও আরও বাড়িয়ে তোলে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি ও প্রতিষ্ঠান। বিভিন্ন ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজগুলোর যোগসাজশে পরিস্থিতি আরও অস্থির করে তোলে তারা। কারসাজিতে জড়িত থাকার দায়ে ছয়টি ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠিও দেয় বাংলাদেশ ব্যাংক। সুযোগসন্ধানী ব্যাংকার ও দালালচক্রের কারণে ৯৫ টাকার ডলার ১১৮ টাকায় কিনতে বাধ্য হন সাধারণ ক্রেতারা।

ডলার, ইউরো ও পাউন্ড কেনাবেচায় শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে একাধিক চক্র। এ চক্রটি রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, পল্টন, গুলশান এলাকায় এক্সচেঞ্জ হাউজের সামনে অবস্থান নিয়েই অবৈধভাবে রমরমা ব্যবসা চালাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলেই সটকে পড়েন তারা। কিছুক্ষণ পরই আবার ফিরে আসেন একই স্থানে। এভাবে দিনভর চলছে রমরমা ব্যবসা, যাতে পকেট কাটা যাচ্ছে সাধারণ ক্রেতাদের।

এদিকে, ডলার নিয়ে কারসাজিতে গড়ে ওঠা চক্রকে ধরতে তৎপর বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তবে দালালদের দৌরাত্ম্য থামেনি। ক্রেতারা এক্সচেঞ্জ হাউজে যাওয়ার আগেই দালালচক্র তাদের ফাঁদে ফেলেন। বিভিন্ন প্রলোভনে তাদের কাছে ডলার বিক্রি করেন। অভিযোগ রয়েছে, দালালচক্রের সদস্যদের সঙ্গে এক্সচেঞ্জ হাউজের মালিক ও কর্মচারীদের যোগাযোগ রয়েছে।

এই অবস্থায় সংকট নিরসনে রিজার্ভ থেকে ডলার ছাড় করছে বাংলাদেশ ব্যাংক। এতে টান পড়েছে রিজার্ভে। রিজার্ভ কমে এখন ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

খোলাবাজারে ডলারের লাগামহীন মূল্য নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে মানি এক্সচেঞ্জ হাউজ ও ব্যাংকগুলোকে ডলার কেনাবেচার সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মানি এক্সচেঞ্জ যে দামে ডলার কিনবে, তার চেয়ে এক থেকে সর্বোচ্চ দেড় টাকা বেশি দামে বিক্রি করতে পারবে। এছাড়া বাংক বিক্রি করবে এক টাকা বেশি দরে।

বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপে এখন উল্টো পথে খোলাবাজারের ডলারের দাম। মঙ্গলবার খোলাবাজারে প্রতি ডলারের দাম ১১৪ টাকা ছিল। দুইদিনের ব্যবধানে তা কমে বৃহস্পতিবার (১৮ আগস্ট) ১০৮ থেকে ১০৯ টাকায় নেমে এসেছে।

খোলাবাজারের ডলার বিক্রেতারা বলছেন, বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ি আরোপের কারণে বাজার বাড়ি খেয়েছে (দাম কমে গেছে)। যেভাবে টাকার মান বাড়ছে অর্থাৎ ডলারের দাম কমছে, আগামী সপ্তাহের মধ্যে ১০৫ টাকায় নেমে আসতে পারে।

রাজধানীর পল্টন এলাকায় খুচরা বৈদেশিক মুদ্রা বিক্রেতা ইসরাফিল জানান, এখন প্রতিদিন অভিযান চালানো হচ্ছে। ব্যবসার পরিবেশ নেই। এরপরও কিছু বিক্রি হচ্ছে, কিন্তু সে অনুপাতে ক্রেতা নেই। এখন ডলার সরবরাহ বেড়েছে, দামও কমেছে।

আবু ইউসুফ নামে আরেক ব্যবসায়ী বলেন, বাজারের অবস্থা বুঝে কিছু (ডলার) কিনে রেখেছিলাম। এখন ডলারের মান হারাচ্ছে, ক্রেতা নেই। বাজারে এখন ডলারের ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। আজ ১০৯ টাকাতেও ক্রেতা নেই, অথচ আমার ১১৩ টাকায় কেনা রয়েছে। এভাবে দাম কমলে আগামী সপ্তাহে ১০৫-১০৬ টাকায় নেমে আসবে।

এদিকে, আন্তঃব্যাংকে এখন প্রতি ডলার ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এ দামেই ডলার কিনছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ডলারের সরবরাহ নিশ্চিত করতে প্রতিদিনই রিজার্ভ থেকে ছাড়া হচ্ছে। আশা করছি কম সময়ের মধ্যেই ডলারের (সংকট) পরিস্থিতি স্বাভাবিক হবে।

এদিকে, ডলারের বাজার অস্থিতিশীল করার অভিযোগে দেশি–বিদেশি ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) ব্যাখ্যা তলব (নোটিশ) করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো- ডাচ্–বাংলা, সাউথ ইস্ট, প্রাইম, দি সিটি, ব্র্যাক ও বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বুধবার (১৭ আগস্ট) এসব ব্যাংকের এমডিদের এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়। এর আগে বাজার অস্থিতিশীল করে অতিরিক্ত মুনাফা করার অভিযোগে এসব ব্যাংকের ট্রেজারিপ্রধানদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

একদিনে ৮ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

স্টক নিউজ বিডি August 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশে ডলারের সংকট অব্যাহত রয়েছে। খোলাবাজারে ডলার এখন ১১২ থেকে ১১৪ টাকায় বিক্রি হচ্ছে। ব্যাংকগুলোতে বিক্রি চলছে ৯৫ থেকে ৯৬ টাকার মধ্যে।

এ অবস্থায় ডলার মার্কেট স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৬ আগস্ট) আন্তঃব্যাংকে (বিভিন্ন ব্যাংকের কাছে) প্রতি ডলার ৯৫ টাকা দরে মোট ৮০ মিলিয়ন বা ৮ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশের ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, তার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি দামে ওই ডলার বিক্রি করতে পারবে। একই সঙ্গে রপ্তানি আয় দ্রুত দেশে এনে তা নগদায়ন করতে হবে।

রোববার (১৪ আগস্ট) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। সভায় বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করতে ব্যাংকগুলোর জন্য ডলারের ক্রয়-বিক্রয় হারের মধ্যে ১ টাকার ব্যবধান বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ডলারে ১ টাকার বেশি লাভ নয়

স্টক নিউজ বিডি August 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, তারচেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি দামে ওই ডলার বিক্রি করতে পারবে। একই সঙ্গে রপ্তানি আয় দ্রুত দেশে এনে তা নগদায়ন করতে হবে।

রোববার (১৪ আগস্ট) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, আহমেদ জামাল, এ কে এম সাজেদুর রহমান খান, আবু ফরাহ মো. নাছের, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসসহ সংশ্লিষ্ট বিভাগের পরিচালকরা।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) পক্ষ থেকে ওই সাভায় উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান সেলিম আর এফ হোসাইন, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার এসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান আতাউর রহামান প্রধানসহ বিভিন্ন ব্যাংকের এমডিরা।

সভায় বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করতে ব্যাংকগুলোর জন্য ডলারের ক্রয়-বিক্রয় হারের মধ্যে ১ টাকার ব্যবধান বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, তার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি দামে ওই ডলার গ্রাহকে কাছে বিক্রি করতে পারবে।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, ডলারের সংকট কাটিয়ে ওঠার জন্যই এবিবি ও বাফেদার সঙ্গে আজকের বৈঠক। কীভাবে বাজার স্থিতিশীল করা যায় সে বিষয়ে তাদের থেকেও কিছু পরামর্শ নেওয়া হয়েছে। আবার কেন্দ্রীয় ব্যাংক থেকেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এবিবি ও বাফেদা কথা দিয়েছে দ্রুত সময়ের মধ্যে ডলার মার্কেট স্থিতিশীল হবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার মধ্যে একাটি হলো- ব্যাংকগুলোকে তাদের রপ্তানি বিল দ্রুত দেশে এনে নগদায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিজেদের মধ্যে আন্তঃব্যাংক লেনদেন কার্যকর করার ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে।

মুখপাত্র বলেন, আমদানি কমানোর জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা কার্যকর হতে শুরু করেছে। এরই মধ্যে ৩১ শতাংশ আমদানি কমেছে। আগামী দুই-এক মাসের মধ্যে ডলার বাজার পরিস্থিতি স্থিতিশীল হয়ে যাবে বলে আশা করছি।

ব্যাংক ও খোলাবাজারে ডলার নিয়ে অনিয়ম হচ্ছে এমন প্রশ্নের জবাবে মুখপাত্র তিনি বলেন, ডলার মার্কেট কেন্দ্রীয় ব্যাংক সব সময় পর্যবেক্ষণ করছে। এমন কোনো অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে সমঝােতা স্মারক সই

বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে সমঝােতা স্মারক সই

স্টক নিউজ বিডি June 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত (vibrant) বন্ড মার্কেট গড়ে তােলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে একটি সমঝােতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১২ জুন) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় উদ্যোগে স্টক এক্সচেঞ্জ ট্রেডিং প্লাটফর্মে সরকারি সিকিউরিটিজ লেনদেন বিষয়ে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এবং সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড এর মধ্যে সমঝােতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়ােজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব, (টিডিএম) রেহানা পারভীন। এছাড়াও স্টক এক্সচেঞ্জ ট্রেডিং প্লাটফর্মে সরকারি সিকিউরিটিজ লেনদেন চালুকরণ কার্যক্রম বিষয়ে উক্ত অনুষ্ঠানে যৌথভাবে একটি উপস্থাপনা পেশ করেন শেখ মােঃ লুৎফুল কবির, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং আনােয়ার হােসেন, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

সমঝােতা স্মারক স্বাক্ষরকারী প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য দেন, ডঃ শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক, শুভ্র কান্তি চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড, আব্দুস সালাম শিকদার, চেয়ারম্যান, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড, আসিফ ইব্রাহিম, চেয়ারম্যান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এবং মােঃ ইউনুসুর রহমান, চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড।

সমঝােতা স্মারক স্বাক্ষরকারী সকল পক্ষের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ সমঝােতা স্মারকে স্বাক্ষর প্রদান করেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর পরিচালক মােঃ আবুল কালাম, বাংলাদেশ ব্যাংক এর পরিচালক (ডিএমডি) খন্দকার সিদ্দিকুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মােঃ গােলাম ফারুক এবং সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শুভ্র কান্তি চৌধুরী, সমঝােতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর প্রদান করেন।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুর রউফ তালুকদার, সিনিয়র সচিব, অর্থ বিভাগ। সভার প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন যে, পুঁজিবাজার এবং মুদ্রাবাজার নিয়ন্ত্রক সংস্থা সম্মিলিতভাবে কাজ করলে দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ও প্রবৃদ্ধির আরাে উন্নতি হবে। তিনি বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এই যৌথ পদক্ষেপকে একত্রে কাজ করার একটি প্রকৃষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেন। সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারী লেনদেন স্টক এক্সচেঞ্জ প্লাটফর্মে করার মাধ্যমে একটি প্রাণবন্ত (vibrant) বন্ড মার্কেট গড়ে উঠবে এবং পুঁজিবাজারের বাজার মূলধন অনেকাংশে বৃদ্ধি পাবে।

তিনি আরাে বলেন , একটি প্রাণবন্ত (vibrant) বন্ড মার্কেট গড়ে উঠলে ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমে আসবে এবং Non-performing Loan (NPL) ও কমে আসবে। বর্তমান ১৬% Market cap. to GDP ratio কে দ্বিগন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরাে আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভবিষ্যতেও একত্রে সমন্বয় ও পরস্পর সহযােগিতার মাধ্যমে কাজ করে যাবে।

বিএসইসি জানায়, সমঝােতা স্মারক স্বাক্ষরের ফলে সাধারণ বিনিয়ােগকারীরা BOID-র মাধ্যমে সরকারি সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করতে পারবেন যা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের দেশকে আরাে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এর ফলে সাধারণ বিনিয়ােগকারীরা পুঁজিবাজারের স্টক ব্রোকারের মাধ্যমে সরকারি সিকিউরিটিজ BOID-তে ক্রয় বিক্রয় করতে সক্ষম হবেন।

শেয়ারবাজারে লেনদেনকৃত সরকারি সিকিউরিটিজ এর অভিহিত মূল্য হবে ১০০ টাকা এবং মার্কেট লট হবে ১০০০ অর্থাৎ ন্যূনতম ১ লক্ষ টাকা অভিহিত মূল্যের সরকারি সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জ প্লাটফর্মে লেনদেন করা যাবে।

উল্লেখ্য যে, বিনিয়ােগকারীরা yield অথবা price দর উল্লেখপূর্বক সরকারি সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করতে পারবেন। বিক্রেতা বিক্রয়মূল্যের সাথে accrued interest/profit ও পাবেন এবং ক্রেতা বা বন্ডহােল্ডার কুপন ডেট-এ কুপনের অর্থ ব্যাংক একাউন্টে BEFTN এর মাধ্যমে জমা পাবেন। ফলে ক্রেতা-বিক্রেতার কারাে ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা থাকবে না।

সাধারণ বিনিয়ােগকারীরা তাদের পাের্টফোলিও তে সরকারি সিকিউরিটিজ এর মতাে ঝুঁকিবিহীন সিকিউরিটিজ অন্তর্ভুক্ত করতে পারবেন, ফলে বিনিয়ােগকারীর পাের্টফোলিও ঝুঁকি কমে যাবে। সরকারের উন্নয়নমূলক কাজে আভ্যন্তরীণ খাত হতে অর্থ সংগ্রহের সুযােগ বৃদ্ধি পাবে। ফলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের উপর নির্ভরতা কমে আসবে। এর মাধ্যমে শেয়ারবাজারে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট তৈরী হবে এবং বাজার মূলধন অনেকাংশে বৃদ্ধি পাবে। সরকারি সিকিউরিটিজ সেকেন্ডারি বা স্টক এক্সচেঞ্জ ট্রেডিং প্লাটফরমে লেনদেনের কারণে বিভিন্ন মেয়াদের বন্ডের yield curve পাওয়া যাবে। এই yield curve এর ভিত্তিতে অন্যান্য বন্ডের কুপন অথবা সুদহার/লভ্যাংশ নির্ধারণ করা সহজ হবে এবং yield curve এর ভিত্তিতে বিভিন্ন মেয়াদের বন্ডের ভবিষ্যত সুদহার/লভ্যাংশ প্রাক্কলন করা যাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
প্রণোদনার ঋণের গ্রহিতা ও ব্যয়ের তথ্য জানতে চেয়ে চিঠি বাংলাদেশ ব্যাংক

প্রণোদনার ঋণের গ্রহিতা ও ব্যয়ের তথ্য জানতে চেয়ে চিঠি বাংলাদেশ ব্যাংকের

স্টক নিউজ বিডি August 2, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: করোনা মহামারির সময়ে ক্ষতিগ্রস্থ হয়ে তা কাটিয়ে উঠতে স্বল্প সুদে প্রায় ৪৫ হাজার কোটি টাকা প্রণোদনার ঋণ নিয়েছেন ছোট ও বড় ব্যবসায়ীরা। এ ঋণের মোট সুদের অর্ধেক ভর্তুকি হিসেবে দিয়েছে সরকার। জনগণের করের টাকা থেকেই এ ভর্তুকি দেওয়া হয়। ঋণ দেওয়ার প্রায় এক বছর পর বাংলাদেশ ব্যাংক এসব ঋণের ব্যবহার খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে। এজন্য কারা ঋণ নিয়েছে ও ঋণের ব্যবহার কোথায় হয়েছে, তার তথ্য চেয়েছে ব্যাংকগুলোর কাছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গ্রাহক ঋণ নিয়েছে এমন তথ্য দেখিয়ে ব্যাংকগুলো সুদ ভর্তুকির টাকা নিয়ে গেছে। তাই প্রথমত দেখা হবে, আসলেই গ্রাহকের কাছে ঋণ গেছে কি না। এরপর দেখা হবে ওই গ্রাহক ঋণের টাকার ব্যবহার কোথায় করেছেন। কারণ, ঋণের ব্যবহার হওয়ার কথা শুধু চলতি মূলধন হিসেবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ব্যাংকগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তা খতিয়ে দেখা হবে। ঋণের টাকা কারা পেল ও কী উদ্দেশ্যে ব্যবহার করেছে, তা গভীরভাবে খতিয়ে দেখবে কেন্দ্রীয় ব্যাংক।

করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সহায়তা করতে গত বছর সাড়ে ৪ শতাংশ সুদে প্রায় ৩০ হাজার কোটি টাকা প্রণোদনার ঋণ বিতরণ করে ব্যাংকগুলো। আর ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসায়ীদের দেওয়া হয় ৪ শতাংশ সুদে প্রায় ১৫ হাজার কোটি টাকা। এসব ঋণের সুদহার ছিল ৯ শতাংশ। বাকি সুদ ভর্তুকি হিসেবে দিয়েছে সরকার।

সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে ক্ষতিতে পড়েছে, এমন তথ্য দেখিয়ে সরকারের দেওয়া প্রণোদনা তহবিল থেকে কম সুদে ঋণ নেয় দেশের শীর্ষ একটি শিল্পগোষ্ঠী। ক্ষতি পোষাতে সরকারি তহবিলের ঋণ নিলেও শিল্পগোষ্ঠীটি রাষ্ট্রমালিকানাধীন একটি ব্যাংকের বড় অঙ্কের ঋণ শোধ করে দেয় এ সময়ে। পোশাক খাতের একজন ব্যবসায়ী ব্যবসার ক্ষতি পোষাতে প্রণোদনা তহবিল থেকে ঋণ নিয়েছেন, একই সময়ে নতুন একটি কারখানাও কিনেছেন ওই ব্যবসায়ী।

আবার পোশাক খাতের একজন ব্যবসায়ীও ব্যবসার ক্ষতি পোষাতে প্রণোদনা তহবিল থেকে ঋণ নিয়েছেন, একই সময়ে নতুন একটি কারখানাও কিনেছেন ওই ব্যবসায়ী। অন্য আরেকজন উদ্যোক্তা একদিকে নিয়েছেন স্বল্প সুদে ঋণ, অন্যদিকে নির্মাণ করছেন বিদ্যুৎ প্রকল্প। ঋণ নেওয়া ওই উদ্যোক্তা আবার শেয়ারবাজারেও বড় অঙ্কের বিনিয়োগ করেছেন এই করোনাকালে। ফলে ক্ষতির মুখে পড়ে প্রণোদনার ঋণ নিলেও এসব বিনিয়োগের টাকা কোথা থেকে এল, সেটাই বড় প্রশ্ন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হয়তো ওই গ্রাহক ক্ষতিতে পড়ার মিথ্যা তথ্য দিয়েছেন। নয়তো প্রণোদনার ঋণের টাকায় এসব বিনিয়োগ বা ঋণ শোধ করেছেন।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

গুজব ছড়িয়ে মন্দ শেয়ারে বিনিয়োগকারীদের আকর্ষণ

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য