Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বাংলালিংক

শিক্ষার্থীদের দক্ষ করতে বাংলালিংক ও ব্র্যাক ইউনিভার্সিটির চুক্তি

স্টক নিউজ বিডি August 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে মোবাইল অপারেটর বাংলালিংকের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাংলালিংকের অভিজ্ঞ কর্মকর্তাদের কাছ থেকে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবে।

মঙ্গলবার (২ আগস্ট) বাংলালিংকের কার্যালয়ে চুক্তিটি হয়। বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি সই করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাঈদ, ট্যালেন্ট ম্যানেজমেন্ট লিড স্পেশালিস্ট ঈশানী সাধুখাঁ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাস লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

এ চুক্তির আওতায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাংলালিংকের লার্ন ফ্রম দ্য লিডারস, লার্ন ফ্রম দ্য স্টার্টআপস, ক্যাম্পাস টু করপোরেট, ক্যারিয়ার বুটক্যাম্প, ক্লাব কোলাবোরেশন, অন স্পট ইন্টার্নশিপ অ্যান্ড জব অ্যাসেসমেন্ট, স্ট্র্যাটেজিক অ্যাসিসটেন্ট প্রোগ্রাম, অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম, ক্যাম্পাস অ্যামব্যাসেডর প্রোগ্রাম, ওমেনটরসহ তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবে। এছাড়াও তাদের পাঠ্যক্রমে বাংলালিংকের বিভিন্ন কেইস স্টাডি অন্তর্ভুক্ত করা হবে।

বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, আমরা তরুণদের ক্ষমতায়ন করতে চাই যাতে করে তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে পারে। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবসময় বিভিন্ন খাতে তাদের সক্ষমতা দেখিয়েছে। তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করতে পেরে বাংলালিংক খুবই আনন্দিত।

ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড বলেন, আজকের পৃথিবীতে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া উচিত। এ চুক্তির ফলে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আমরা আশাবাদী। এ যৌথ উদ্যোগে আমাদের অংশীদার হওয়ার জন্যে বাংলালিংককে ধন্যবাদ জানাই।

প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে বাংলালিংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও গ্রহণ করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলালিংক

শেয়ারবাজারে আসবে বাংলালিংক

স্টক নিউজ বিডি March 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড। প্রতিষ্ঠানটির প্যারেন্ট কোম্পানি ভিওন (Veon) এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

আজ সোমবার ভিওন ও বাংলালিংকের একটি প্রতিনিধি দল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে দেখা করে বিষয়টি জানিয়েছেন। তারা এ বিষয়ে বিএসইসির সহযোগিতা চেয়েছেন। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, কোম্পানিটি তার পরিশোধিত মূলধনের ১০ শতাংশ সমপরিমাণ অর্থ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বড় বড় কোম্পানিগুলো শেয়ারবাজারে আসার ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে, এটি খুবই ইতিবাচক বিষয়। বাংলালিংককে আমরা আশ্বস্ত করেছি, আইপিওর ব্যাপারে কমিশন সর্বাত্মক সহযোগিতা করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য