Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বাটা সু

বাটা সু

বাটা সু ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা: স্থিতিশীল ডিভিডেন্ডে বিনিয়োগকারীদের আস্থা জোরদার

স্টক নিউজ বিডি April 28, 2026

স্টক নিউজ বিডি: দেশের সুপরিচিত ফুটওয়্যার ব্র্যান্ড বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড তাদের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (AGM) আগামী ৩০ জুন ২০২৬, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজনের ঘোষণা দিয়েছে। এ ঘোষণা বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে, বিশেষ করে ধারাবাহিক ডিভিডেন্ড প্রদানের কারণে।

কোম্পানির প্রকাশিত নোটিশ অনুযায়ী, ২০২৫ অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদ ১০৫% চূড়ান্ত নগদ লভ্যাংশ প্রস্তাব করেছে, যা আগের বছরের মতোই স্থিতিশীল। এই ধারাবাহিকতা কোম্পানির শক্তিশালী আর্থিক শৃঙ্খলা ও শেয়ারহোল্ডার-বান্ধব নীতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

যদিও বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং বাজারের চ্যালেঞ্জ বিদ্যমান, তবুও কোম্পানিটি তাদের কার্যক্রমে স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছে। নিট সম্পদ মূল্য (NAV) এবং নগদ প্রবাহে কিছুটা সমন্বয় থাকলেও কোম্পানির মূল ভিত্তি ও ব্র্যান্ড শক্তি অটুট রয়েছে—যা দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক সংকেত।

এজিএমে পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন, পরিচালক নির্বাচন/পুনঃনিয়োগ এবং নিরীক্ষক নিয়োগসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচিত হবে। পাশাপাশি কর্পোরেট গভর্নেন্স শক্তিশালী করতে কমপ্লায়েন্স অডিটর নিয়োগও করা হবে—যা স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সহায়ক।

ভার্চুয়াল এজিএম আয়োজনের মাধ্যমে কোম্পানিটি প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার দিকে আরও একধাপ এগিয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্তের শেয়ারহোল্ডাররা সহজেই অংশগ্রহণ করতে পারবেন, যা অংশগ্রহণ বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিত করবে।

ধারাবাহিক ডিভিডেন্ড, শক্তিশালী ব্র্যান্ড উপস্থিতি এবং কর্পোরেট গভর্নেন্সে জোর—সব মিলিয়ে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ভবিষ্যতেও বিনিয়োগকারীদের জন্য আস্থার প্রতীক হয়ে থাকবে।

রেকর্ড ডেট: ১৯ মে ২০২৬, এই তারিখে তালিকাভুক্ত শেয়ারহোল্ডাররাই এজিএমে অংশগ্রহণ ও ডিভিডেন্ড পাওয়ার যোগ্য হবেন।

স্থিতিশীল লভ্যাংশ, আধুনিক ব্যবস্থাপনা ও শক্তিশালী কর্পোরেট নীতির মাধ্যমে বাটা সু আবারও প্রমাণ করেছে—চ্যালেঞ্জের মধ্যেও ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাটা সু

বাটা সুর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি July 31, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (৩১ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২২ টাকা ১১ পয়সা। গত বছর একই সময়ে ১৯ টাকা ৪১ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানির ইপিএস হয়েছে ৩২ টাকা ০৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ২৪ টাকা ৪১ পয়সা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৮৪ টাকা ২৩ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাটা সু

বাটা সু’র বোর্ড সভা ৩১ জুলাই

স্টক নিউজ বিডি July 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা সু লিমিটেড বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩১ জুলাই বিকাল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৯ টাকা ৯৬ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাটা সু

বাটা সুর অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা সু লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ২৬০ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ দেবে।

কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর,২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাটা সু

বাটা সু’র বোর্ড সভা ২৭ অক্টোবর

স্টক নিউজ বিডি October 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা সু লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর, দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১৯ টাকা ৪১ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাটা সু

বাটা সু কোম্পানির ঋণমান ‘এএএ’

স্টক নিউজ বিডি September 20, 2022

চামড়াশিল্প খাতের কোম্পানি বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি রেটিং পেয়েছে ‘এএএ’। ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মে ২০২২ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থান এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে সিআরএবি।

এদিকে আগের হিসাববছরের একই সময়ের তুলনায় চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২২) পণ্য বিক্রির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রায় এক হাজার ৫৮৮ শতাংশ বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের প্রতিষ্ঠান বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের। জানা গেছে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ টাকা ৪১ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১৫ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ১৮ টাকা ২৬ পয়সা বা এক হাজার ৫৮৮ শতাংশ। এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৩১৩ কোটি ৫৭ লাখ টাকা। আগের হিসাববছরের একই সময়ে এ আয় ছিল ২১৭ কোটি ৬ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৬ কোটি ৫৪ লাখ টাকা। আগের হিসাববছরের একই সময়ে এ মুনাফা ছিল ১ কোটি ৫৬ লাখ টাকা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে বা প্রথমার্ধে (জানুয়ারি-জুন, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৪১ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪৪ পয়সা (ঘাটতি)। চলতি হিসাববছরের প্রথমার্ধে আয় হয়েছে ৫২৮ কোটি ১৩ লাখ টাকা। আগের হিসাববছরের একই সময়ে এ আয় ছিল ৪০১ কোটি ৩৬ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ১২৬ কোটি ৭৭ লাখ টাকা বা ৩১ দশমিক ৫৮ শতাংশ। প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৩ কোটি ৩৯ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ৩ কোটি ৩৩ লাখ টাকা। তার আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৭০ কোটি ৬৮ লাখ টাকা। এদিকে ৩০ জুন, ২০২২ কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৪ টাকা ২৪ পয়সা। আর প্রথম দুই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২৮ টাকা ৮৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৪০ টাকা ৯৯ পয়সা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাটা সু

দ্বিতীয় প্রান্তিকে বাটা সু’র ইপিএস বেড়েছে

স্টক নিউজ বিডি July 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা সু লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১৫ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি, ২২-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৪৪ পয়সা।

৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৭৪ টাকা ২৪ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাটা সু

বাটা সু’র বোর্ড সভা ২৫ এপ্রিল

স্টক নিউজ বিডি April 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বাটা সু লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওই দিন কোম্পানিটির বোর্ড সভাদুপর ২টা ২০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পরযালোচনা ও প্রকাশ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাটা সু

অন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছে বাটা সু

স্টক নিউজ বিডি December 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু লিমিটেড ৩০ সেপ্টেম্বর,২০২১ সমাপ্ত সময়ের অন্তবর্তীকালীন লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

কোম্পানিটি আলোচ্য বছরে ৭৫ শতাংশ নগদ অন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাটা সু

বাটা সুর তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 31, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু লিমিটেডের পরিচালনা বোর্ড তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮টাকা ৩৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩৭ টাকা ৫৫ পয়সা।

এদিকে গত ৯ মাসে (জানুয়ারি -সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১০ টাকা ৮০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৮৯ টাকা ২৩ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিএস) হয়েছে ২৫৪ টাকা ৬৪ পয়সা।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি

  • বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • জিকিউ বলপেনের মুনাফায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য