Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিএসইসি

বিএসইসি

বিএসইসির সাথে পুঁজিবাজার বিনিয়োগকারীদের রুদ্ধদ্বার বৈঠক

স্টক নিউজ বিডি May 29, 2025

মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী সভায় অন্যান্যের মধ্যে বলেন, “সরকার পুঁজিবাজার এবং বিনিয়োগকারীদের প্রতি অত্যন্ত আন্তরিক। বিনিয়োগকারীদের মতামতসমূহ নিয়ে সরকার কাজ করবে।পুঁজিবাজারের উন্নয়নের জন্য সংশ্লিষ্টসকল সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য ইতিবাচক এমন পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক: বিএসইসি’র উদ্যোগে অদ্য ২৯ মে ২০২৫ বেলা ১২:০০ টায় পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত উক্ত সভায় বিএসইসি’র চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার জনাব মুঃ মোহসিন চৌধুরী, কমিশনার জনাব মোঃ আলী আকবর এবং বিএসইসির নির্বাহী পরিচালক ও পরিচালকবৃন্দউপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটিতে বিনিয়োগকারীদের সংগঠনগুলোর পক্ষ থেকেসংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও বিএসইসি’র শীর্ষ কর্মকর্তাগণ পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিবৃন্দ সভায় বিনিয়োগকারীদের পক্ষ হতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এসময় দেশের পুঁজিবাজারের উন্নয়নের পথে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতাসমূহ এবং করণীয়সমূহের কথা উঠে আসে।

মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে পুঁজিবাজারে তারল্য সংকট নিরসনে নতুন ফান্ড আনয়ন ও সরকারের পুঁজিবাজার সহায়ক ভূমিকা গ্রহণ, অন্যান্য সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে উদ্যোগ গ্রহণ, ডিভিডেন্ড ট্যাক্স ও ক্যাপিটাল গেইন ট্যাক্স মওকুফকরণ, পুঁজিবাজারে ক্যাটাগরি পরিবর্তনের মাধ্যমে বিনিয়োগকারী যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং কোম্পানিগুলোকে আরো দায়বদ্ধ করা, পুঁজিবাজারে সকল অনিয়ম-কারসাজির বিরুদ্ধে তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণ, পুঁজিবাজারকে স্থিতিশীল রেখে সংস্কার বাস্তবায়ন, পুঁজিবাজারের প্রতি সকলের আস্থা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ,’বাইব্যাক আইন’ বা শেয়ার পুনঃক্রয় আইন চালুর উদ্যোগ গ্রহণ, ইস্যুয়ার কোম্পানিসমূহের অনিয়মসমূহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, মিউচ্যুয়াল ফান্ডের বিকাশ ও উন্নয়ন, পুঁজিবাজারে ভালো বহুজাতিক কোম্পানিসমূহকে এবং ভালো মৌলভিত্তিসম্পন্ন সরকারি-বেসরকারি কোম্পানিগুলো তালিকাভুক্তকরণে উদ্যোগ গ্রহণ, গুরুত্ব বিবেচনায় নিয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সংস্কার সাধন, বিনিয়োগ বান্ধব নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন, পুঁজিবাজারে অপ্রদর্শিত আয়ের অর্থ বিনিয়োগের সুযোগ প্রদান,ইস্যুয়ার কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর স্বচ্ছতা ও যথার্থতা নিশ্চিতকরণে অডিটরের দায়িত্ব নিরূপণ ও ব্যবস্থা গ্রহণ, পুঁজিবাজারে বিনিয়োগ উৎসাহিত করতে প্রণোদনা প্রদান, আইসিবি’র বাজার সহায়ক ভূমিকা নিশ্চিতকরণ, পুঁজিবাজারের সকল স্তরে দক্ষতা-পেশাদারিত্ব নিশ্চিতকরণ, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাথে বিনিয়োগকারীদের সংযোগ বৃদ্ধি, বিএসইসিতে পরামর্শ বক্স স্থাপন ও সময়ে সময়ে মতবিনিময় সভা আয়োজন ইত্যাদি প্রস্তাবনা তুলে ধরা হয়।

সভায় মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী এবং বিএসইসি’র চেয়ারম্যান-কমিশনারবৃন্দ বিনিয়োগকারী সংগঠনগুলোর প্রতিনিধিদের বিভিন্ন মতামত এবং প্রশ্নের জবাব দেন। মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীসভায় অন্যান্যের মধ্যে বলেন, “সরকার পুঁজিবাজার এবং বিনিয়োগকারীদের প্রতি অত্যন্ত আন্তরিক। বিনিয়োগকারীদের মতামতসমূহ নিয়ে সরকার কাজ করবে।পুঁজিবাজারের উন্নয়নের জন্য সংশ্লিষ্টসকল সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য ইতিবাচক এমন পদক্ষেপ গ্রহণ করা হবে।

“ তিনি সকলকে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার এবং কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি পুঁজিবাজারের সকল বিনিয়োগকারীদের প্রতিনিধিত্বকারী একটি শীর্ষ (Apex) সংগঠন বা ফোরাম গঠনের অনুরোধ জানান যাতে আগামীতে বিনিয়োগকারীদের সাথে সরকার ও বিএসইসির সংযোগের সুযোগ বৃদ্ধি পায় এবং সংযোগ আরো কার্যকরী হয়।

সর্বোপরি, সভায় পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে ফলপ্রসু ও ইতিবাচক আলোচনা হয় এবং বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের প্রস্তাবনাগুলো বিবেচনায় নিয়ে আগামীতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে সরকার ও বিএসইসি’র পক্ষ হতে আশ্বস্ত করা হয়। সভায় বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিবৃন্দ পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিবৃন্দ তথা বিনিয়োগকারীদের সাথে এধরণের সংযোগের ফলে আগামীতে সকলের মিলিত প্রচেষ্টায় পুঁজিবাজারের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে বিএসইসি আশা করে।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাজার মূলধন হারালো দুই হাজার কোটি টাকা

স্টক নিউজ বিডি August 19, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হ্যাকাররা একাধিক ব্যাংক হ্যাকিংয়ের চেষ্টা করছে, প্রভাবশালী একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে, সামনে রিজার্ভ কমে যেতে পারে, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) হ্যাকিংয়ের কবলে পড়েছে- এমন নানা গুজব ছড়িয়ে পড়ায় গেল সপ্তাহে পর পর দুই কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হয়েছে।

এমন পরিস্থিতিতে অ্যাসেট ম্যানেজার ও ফান্ড ম্যানেজার প্রতিষ্ঠান, শীর্ষস্থানীয় ব্যাংক এবং মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়ন্ত্রক সংস্থার এই বৈঠকের খবরে সপ্তাহের শেষ কার্যদিবস শেয়ারবাজারে বড় উত্থান হয়।

এমন উত্থান-পতনের সপ্তাহে শেষপর্যন্ত পতনের পাল্লাই ভারি হয়েছে। সপ্তাহজুড়ে শেয়ারবাজারে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার পাঁচগুণ বেশি। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন দুই হাজার কোটি টাকার ওপর কমে গেছে। সেই সঙ্গে কমেছে সবকটি মূল্যসূচক। পাশাপাশি কমেছে লেনদেন।

গেল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার আগেই গুজব ছড়িয়ে পড়ে যে, হ্যাকাররা একাধিক ব্যাংক হ্যাকিংয়ের চেষ্টা করছে। এছাড়া প্রভাবশালী একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। সামনে রিজার্ভ কমে যেতে পারে এমন গুজবও ছড়িয়ে পড়ে। এতে ওই দিন শেয়ারবাজারে বড় দরপতন হয়।

এছাড়া মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে বন্ধ থাকায় শেয়ারবাজারে লেনদেন হয়নি। আর বুধবার শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পর পরই গুজব ছড়িয়ে পড়ে হ্যাকিংয়ের কবলে পড়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ। এতে ওইদিন শেয়ারবাজারে বড় দরপতন হয়।

টানা দুই কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হলে বৃহস্পতিবার অ্যাসেট ম্যানেজার ও ফান্ড ম্যানেজার প্রতিষ্ঠান, শীর্ষস্থানীয় ব্যাংক এবং মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে পৃথক দুটি বৈঠক করে বিএসইসি। ওই বৈঠক থেকে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় অ্যাসেট ম্যানেজার ও ফান্ড ম্যানেজার প্রতিষ্ঠান, শীর্ষস্থানীয় ব্যাংক এবং মার্চেন্ট ব্যাংকের প্রতি শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানায় বিএসইসি।

আর এসব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একমত পোষণ করেন। অংশীজনদের নিয়ে নিয়ন্ত্রক সংস্থার এই বৈঠকের সংবাদ ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ে। এতে বড় উত্থান হয় সবকটি মূল্যসূচকের।

এমন বাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৩ হাজার ৩৩৫ কোটি টাকা। অথচ আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৭৫ হাজার ৪৯৯ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ২ কোটি ১৬৪ টাকা বা দশমিক ২৮ শতাংশ। বাজার মূলধন কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ কমেছে।

এদিকে সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ২৭টির শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৫টির। আর ২২৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৪২ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ। আগের সপ্তাহে সূচক কমে হয় ৩২ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ। এর মাধ্যমে টানা চার সপ্তাহ কমলো ডিএসইর প্রধান সূচক।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি গেল সপ্তাহে কমেছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। গেল সপ্তাহজুড়ে সূচকটি কমেছে ২১ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৯ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ। এর মাধ্যমে ভালো কোম্পানি নিয়ে গঠিত সূচক টানা পাঁচ সপ্তাহ কমে।

অপরদিকে প্রধান মূল্যসূচকের মতো টানা চার সপ্তাহ কমেছে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক। গত সপ্তাহজুড়ে সূচকটি কমেছে ৯ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৪ দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ৩৬ শতাংশ।

সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেনের গতিও কমেছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৫৮ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪১৪ কোটি ২৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৪১ কোটি ৭০ লাখ টাকা বা ১০ দশমিক শূন্য ৭ শতাংশ।

আর সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৯০ কোটি ৩৩ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় ২ হাজার ৭১ কোটি ৪১ লাখ টাকা। সে হিসেবে মোট লেনদেন কমেছে ৫৮১ কোটি ৮ লাখ টাকা বা ২৮ দশমিক শূন্য ৫ শতাংশ। মোট লেনদেন বেশি হারে কমার কারণ গেল সপ্তাহে এক কার্যদিবস কম লেনদেন হয়।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার। এসময় কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৯ কোটি ৩২ লাখ টাকা, যা মোট লেনদেনের ৫ দশমিক ৯৯ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ৬১ কোটি ২১ লাখ টাকা। ৪৮ কোটি ৭৩ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, জেমিনি সি ফুড, বাংলাদেশ শিপিং করপোরেশন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ, আরডি ফুড এবং এমারেল্ড অয়েল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে সমঝােতা স্মারক সই

বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে সমঝােতা স্মারক সই

স্টক নিউজ বিডি June 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত (vibrant) বন্ড মার্কেট গড়ে তােলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে একটি সমঝােতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১২ জুন) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় উদ্যোগে স্টক এক্সচেঞ্জ ট্রেডিং প্লাটফর্মে সরকারি সিকিউরিটিজ লেনদেন বিষয়ে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এবং সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড এর মধ্যে সমঝােতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়ােজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব, (টিডিএম) রেহানা পারভীন। এছাড়াও স্টক এক্সচেঞ্জ ট্রেডিং প্লাটফর্মে সরকারি সিকিউরিটিজ লেনদেন চালুকরণ কার্যক্রম বিষয়ে উক্ত অনুষ্ঠানে যৌথভাবে একটি উপস্থাপনা পেশ করেন শেখ মােঃ লুৎফুল কবির, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং আনােয়ার হােসেন, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

সমঝােতা স্মারক স্বাক্ষরকারী প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য দেন, ডঃ শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক, শুভ্র কান্তি চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড, আব্দুস সালাম শিকদার, চেয়ারম্যান, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড, আসিফ ইব্রাহিম, চেয়ারম্যান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এবং মােঃ ইউনুসুর রহমান, চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড।

সমঝােতা স্মারক স্বাক্ষরকারী সকল পক্ষের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ সমঝােতা স্মারকে স্বাক্ষর প্রদান করেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর পরিচালক মােঃ আবুল কালাম, বাংলাদেশ ব্যাংক এর পরিচালক (ডিএমডি) খন্দকার সিদ্দিকুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মােঃ গােলাম ফারুক এবং সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শুভ্র কান্তি চৌধুরী, সমঝােতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর প্রদান করেন।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুর রউফ তালুকদার, সিনিয়র সচিব, অর্থ বিভাগ। সভার প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন যে, পুঁজিবাজার এবং মুদ্রাবাজার নিয়ন্ত্রক সংস্থা সম্মিলিতভাবে কাজ করলে দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ও প্রবৃদ্ধির আরাে উন্নতি হবে। তিনি বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এই যৌথ পদক্ষেপকে একত্রে কাজ করার একটি প্রকৃষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেন। সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারী লেনদেন স্টক এক্সচেঞ্জ প্লাটফর্মে করার মাধ্যমে একটি প্রাণবন্ত (vibrant) বন্ড মার্কেট গড়ে উঠবে এবং পুঁজিবাজারের বাজার মূলধন অনেকাংশে বৃদ্ধি পাবে।

তিনি আরাে বলেন , একটি প্রাণবন্ত (vibrant) বন্ড মার্কেট গড়ে উঠলে ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমে আসবে এবং Non-performing Loan (NPL) ও কমে আসবে। বর্তমান ১৬% Market cap. to GDP ratio কে দ্বিগন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরাে আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভবিষ্যতেও একত্রে সমন্বয় ও পরস্পর সহযােগিতার মাধ্যমে কাজ করে যাবে।

বিএসইসি জানায়, সমঝােতা স্মারক স্বাক্ষরের ফলে সাধারণ বিনিয়ােগকারীরা BOID-র মাধ্যমে সরকারি সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করতে পারবেন যা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের দেশকে আরাে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এর ফলে সাধারণ বিনিয়ােগকারীরা পুঁজিবাজারের স্টক ব্রোকারের মাধ্যমে সরকারি সিকিউরিটিজ BOID-তে ক্রয় বিক্রয় করতে সক্ষম হবেন।

শেয়ারবাজারে লেনদেনকৃত সরকারি সিকিউরিটিজ এর অভিহিত মূল্য হবে ১০০ টাকা এবং মার্কেট লট হবে ১০০০ অর্থাৎ ন্যূনতম ১ লক্ষ টাকা অভিহিত মূল্যের সরকারি সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জ প্লাটফর্মে লেনদেন করা যাবে।

উল্লেখ্য যে, বিনিয়ােগকারীরা yield অথবা price দর উল্লেখপূর্বক সরকারি সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করতে পারবেন। বিক্রেতা বিক্রয়মূল্যের সাথে accrued interest/profit ও পাবেন এবং ক্রেতা বা বন্ডহােল্ডার কুপন ডেট-এ কুপনের অর্থ ব্যাংক একাউন্টে BEFTN এর মাধ্যমে জমা পাবেন। ফলে ক্রেতা-বিক্রেতার কারাে ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা থাকবে না।

সাধারণ বিনিয়ােগকারীরা তাদের পাের্টফোলিও তে সরকারি সিকিউরিটিজ এর মতাে ঝুঁকিবিহীন সিকিউরিটিজ অন্তর্ভুক্ত করতে পারবেন, ফলে বিনিয়ােগকারীর পাের্টফোলিও ঝুঁকি কমে যাবে। সরকারের উন্নয়নমূলক কাজে আভ্যন্তরীণ খাত হতে অর্থ সংগ্রহের সুযােগ বৃদ্ধি পাবে। ফলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের উপর নির্ভরতা কমে আসবে। এর মাধ্যমে শেয়ারবাজারে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট তৈরী হবে এবং বাজার মূলধন অনেকাংশে বৃদ্ধি পাবে। সরকারি সিকিউরিটিজ সেকেন্ডারি বা স্টক এক্সচেঞ্জ ট্রেডিং প্লাটফরমে লেনদেনের কারণে বিভিন্ন মেয়াদের বন্ডের yield curve পাওয়া যাবে। এই yield curve এর ভিত্তিতে অন্যান্য বন্ডের কুপন অথবা সুদহার/লভ্যাংশ নির্ধারণ করা সহজ হবে এবং yield curve এর ভিত্তিতে বিভিন্ন মেয়াদের বন্ডের ভবিষ্যত সুদহার/লভ্যাংশ প্রাক্কলন করা যাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ডমিনেজ স্টিল

ডমিনেজ স্টিলের বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দেয়নি বিএসইসি

স্টক নিউজ বিডি February 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিলের ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডমিনেজ স্টিল ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৫ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। বোনাস লভ্যাংশ বিতরণে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়। এরপর কোম্পানিটি বিএসইসির সম্মতির জন্য আবেদন করে।

কিন্তু বিএসইসি কোম্পানিটির ঘোষিত বোনাস শেয়ার বিতরণে সম্মতি দেয়নি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিএসইসি

স্টার্টআপ কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে কাজ করছে বিএসইসি

স্টক নিউজ বিডি January 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সম্ভাবনাময় খাতগুলোতে সহযে শেয়ারবাজার থেকে অর্থ দেওয়ার সুযোগ দিতে কাজ করছে বিএসইসি। এরই ধারা বাহিকতায় স্টার্টআপ কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে কাজ করছে বর্তমান কমিশন।

বর্তমানে দেশে সম্ভাবনাময় অনেকগুলো স্টার্টআপ কোম্পানি কাজ করছে। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভালো করছে। যদিও অনেক কোম্পানি এখনো লাভের মুখ দেখেনি। অন্যদিকে কিছু প্রতিষ্ঠানের সম্ভাবনা থাকলে অর্থের অভাবে মুখ থুবরে পড়ছে। সম্ভাবনা আছে,লোকসানও করছে, টাকাও নেই সামনে এগিয়ে নেওয়ার। এমন সম্ভাবনাময় প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে কাজ করছে বিএসইসি। সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলো লোকসানে থাকলেও শেয়ারবাজার থেকে টাকা উত্তোলন করতে পারবে।

ইতোমধ্যে বিএসইসি (ক্ষুদ্র মূলধন কোম্পানির মধ্যে যোগ্য বিনিয়োগকারী অফার) বিধিমালা, ২০১৮ সংশোধন করার জন্য কাজ করছে। যেসব প্রতিষ্ঠন লোকসানে, তবে সম্ভাবনা আছে এমন স্টার্টআপগুলোকে শেয়ারবাজারে আসতে নেয়া হচ্ছে উদ্যোগ।

বিএসইসি’র কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, দেশে স্টার্টআপ কোম্পানিগুলোর অনেক সম্ভাবনা রযেছে। বর্তমানে বেশ কয়েকটি কোম্পানি বেশ ভাল করছে। তবে এখনও মুনাফা করতে পারছে না। এই কোম্পানিগুলোর মধ্যে যাদের বেশি সম্ভাবনা রয়েছে এমন প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে নিয়ে আসতে কাজ করছে বর্তমান কমিশন।

তিনি বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর মধ্যে অনেকে এখনও লোকসান গুনছে। তবে এদেরে মধ্যে বিকাশ ও দাড়াজের মত কিছু প্রতিষ্ঠান ভাল করছে। এই সব প্রতিষ্ঠানের অনেক সম্ভাবনা।

শামসুদ্দিন আহমেদ বলেন, বর্তমান আইনে প্রযুক্তি কোম্পানিগুলোকে মুল্যায়ন করা সম্ভব নয়। এজন্য আইন পরিবর্তন করতে হবে। আমরা নতুন আইন তৈরি করতে কাজ করছি। যাতে আইনের মধ্যে থেকে এসব প্রযুক্তি কোম্পানিগুলোকে মুল্যায়ন করতে পারি।

তিনি আরও বলেন, প্রধানত যে কোন কোম্পানির মুল্যায়ন নির্ভর প্রতিষ্ঠনটির আর্থিক প্রতিবেদন সহ সম্ভাবনা কতটুকু এর উপর ভিত্তি করে। তবে প্রযুক্তি চালিত কোম্পানিগুলোর মূল্যয়ন সহজ কাজ নয়। কারন এসব প্রতিষ্ঠানের কাজ স্বচক্ষে দেখার সুযোগ কম। নতুন আইন তৈরি করা একটি কঠিন কাজ। কারণ আমাদের এমন আইন করতে হবে যাতে আইনের মধ্যে থেকে স্টার্টআপ কোম্পানিগুলোর সম্পদের মুল্যয়ন করা যায়। তবে স্টার্টআপ কোম্পানির নির্ভরযোগ্য আর্থিক নথি খুঁজে পাওয়া নিয়ন্ত্রক সংস্থার জন্য আরেকটি চ্যালেঞ্জ হতে পারে।

শামসুদ্দিন আহমেদ আরও বলেন, একটি স্টার্টআপ কোম্পানির অতীতের কাজের অভিজ্ঞতা, কোম্পানির উন্নয়ে দীর্ঘ্য মেয়াদী পরিকল্পনা, ভবিষ্যত সম্ভাবনা, বাজারে কোম্পানির পণ্যে কতটুকু শেয়ার রয়েছে এবং বিনিয়োগকৃত সম্পদ থেকে কেমন আয় হচ্ছে তা দেখে নিয়ন্ত্রক সংস্থা স্টার্টআপ কোম্পানির মুল্যায়ন করতে পারবে। নানা চ্যালেঞ্জের মধ্যেও স্টার্টআপ কোম্পানি কিভাবে কাজ করবে এমন পরিকল্পনা দেখেও তাদের মুল্যায়ন করতে পারবে নিয়ন্ত্রক সংস্থা। যদিও একটি স্টার্টআপ কোম্পানির জন্য দীর্ঘ্য সময়ের জন্য অনুমান বা ধারনা অনেকাংশ ইতিবাচক নাও হতে পারে।

সাম্প্রতিক সময়ে সফ্টব্যাঙ্ক ভিশন ফান্ড বিকাশের ১০ শতাংশ শেয়ার নেয়ার জন্য ২৫০ মিলিয়ন ডলার ইনভেস্ট করতে চাচ্ছে। কোম্পানিটির এমন উদ্যোগের ফলে স্টার্টআপ কোম্পানির মূল্যায়ন প্রায় ২ বিলিয়ন ডলার বৃদ্ধি করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিএসইসি

মার্জিন ঋণের শর্ত শিথিল করেছে বিএসইসি

স্টক নিউজ বিডি December 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মার্জিন ঋণ প্রদানের ক্ষেত্রে শর্ত শিথিল করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতদিন তালিকাভুক্ত কোন কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন হলে ৩০ কার্যদিবস পর্যন্ত মার্জিন ঋণ সুবিধা পাওয়া যেতো না। এখন থেকে ক্যাটাগরি পরিবর্তন হলেও শর্ত সাপেক্ষে মার্জিন ঋণের সুবিধা পাওয়া যাবে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত কোন কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন হলে পরবর্তী ৩০ কার্যদিবস সেই কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য বিনিয়োগকারীরা মার্জিন ঋণের সুবিধা পাবেন না। এই শর্ত সব ক্যাটাগরির ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। ২০১৫ সালের ২৭ অক্টোবর এমন আইন জারি করেছিল বিএসইসি।

জানা যায়, তালিকাভুক্ত কোন কোম্পানির ক্যাটাগরির উন্নতি হলে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য এখন থেকে ৩০ কার্যদিবসের মধ্যেও মার্জিন ঋণ সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। এক্ষেত্রে পূর্বের নিয়ম ছিল- উন্নতি বা অবনতি যাই হোক না কেন, কোন কোম্পানির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত বিধিনিষেধ ছিল। এখন থেকে কোন কোম্পানির ক্যাটাগরির অবনতি হলে ৩০ কার্যদিবসের মধ্যে মার্জিন ঋণ সুবিধা পাবে না। আর যদি অবনতি হয়ে জেড ক্যাটাগরিতে স্থানান্তর হয়, সেক্ষেত্রে মার্জিন ঋণ পাবেন না বিনিয়োগকারীরা। তবে যদি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তনে উন্নতি হয়, তাহলে মার্জিন ঋণ সুবিধা অব্যাহত থাকবে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো সাধারণত চার ক্যাটাগরিতে লেনদেন হয়। ক্যাটাগরিগুলো হলো- এ, বি, এন এবং জেড। নিয়ন্ত্রক সংস্থার নতুন সিদ্ধান্ত অনুযায়ী জেড বা এন ক্যাটাগরি থেকে কোন কোম্পানি ‘বি’ বা ‘এ’ ক্যাটাগরিতে, ‘বি’ এবং ‘এন’ ক্যাটাগরির কোন কোম্পানি ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হলে ওই কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য বিনিয়োগকারীরা ৩০ দিনের মধ্যেই মার্জিন ঋণ নিতে পারবেন। তবে ক্যাটাগরির অবনতি হলে এই সুবিধা পাওয়া যাবে না। আর ‘জেড’ এবং ‘এন’ ক্যাটাগরির কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য কোনভাবেই মার্জিন ঋণ পাবে না বিনিয়োগকারীরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিএসইসির সাবেক কমিশনার আর নেই

বিএসইসির সাবেক কমিশনার আর নেই

স্টক নিউজ বিডি December 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাবেক কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক স্বপন কুমার বালা আর নেই। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএসইসি।

সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের স্বাক্ষরকৃত বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার ড. স্বপন কুমার বালার ১৯ এপ্রিল ২০১৬ হতে ১৮ এপ্রিল ২০২০ তারিখ পর্যন্ত তিনি কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। শেয়ারবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার অবদান আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তাঁর মৃত্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছি।’

বুধবার দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি হলিক্রস কলেজের শিক্ষিকা স্ত্রী, ২ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, স্বপন কুমার বালা শেয়ারবাজারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন ২০১৩ সালে। ওই বছরের ১৫ এপ্রিল তিন বছরের জন্য ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই বছরের ৩ এপ্রিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তার নিয়োগ অনুমোদন করে।

তবে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ রূপান্তরিত হওয়ার পর সিইও পদটি এমডি পদে রূপান্তরিত হলে বালাও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এমডি হন। তিন বছর দায়িত্ব পালনের পর ডিএসইর এমডি পদে স্বপন কুমার বালার মেয়াদ শেষ হয় ২০১৬ সালের ১২ এপ্রিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক স্বপন কুমার বালা এ ছাড়া প্রফেশনাল কস্ট অ্যাকাউন্ট্যান্টদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিএসইসি

পরিশোধিত মূলধন ৩০ কোটি করতে ৬৪ কোম্পানিকে চিঠি বিএসইসির

স্টক নিউজ বিডি December 12, 2021

পরিশোধিত মূলধন ন্যূনতম ৩০ কোটি টাকায় উন্নীত করতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬৪ কোম্পানিকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর এ চিঠি দেওয়া হয়। মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা জানাতে চিঠিতে এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছে।

বিএসইসির সহকারী পরিচালক মোহাম্মদ মিনহাজ বিন সেলিমের সই করা এ চিঠির কপি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের এমডিকেও দেওয়া হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ৯ ধারার আই উপ-ধারা অনুযায়ী মূল বোর্ডে তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার নিচে থাকতে পারবে না।

আইন পরিপালনে কোম্পানিগুলো বোনাস শেয়ার বা রাইট শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করতে পারবে। এছাড়াও রিপিট আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে ব্যবসা সম্প্রসারণের জন্য মূলধন বাড়াতে পারবে।

কিছু কোম্পানিকে আগামী ছয় মাস অর্থাৎ ৩০ জুন ২০২২ সাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আবার কিছু কোম্পানিকে ৩০ ডিসেম্বর ২০২২ সাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যেসব কোম্পানি পরিশোধিত মূলধন ন্যূনতম ৩০ কোটি টাকায় উন্নীত করতে পারবে না, সেসব কোম্পানিকে পাঠিয়ে দেওয়া হতে পারে স্বল্প মূলধনী বোর্ডে (এসএমই)।

চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএসইসির সদস্য অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, লিস্টেড যেসব কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার নিচে রয়েছে, তাদের মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত করতে চিঠি দেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুডস করপোরেশন, এইচআর টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইল, আলহাজ টেক্সটাইল মিলস, মেঘনা সিমেন্ট মিলস, আজিজ পাইপ, বাংলাদেশ ল্যাম্প, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ, বাংলাদেশ অটোকার্স, রেনউইক যগেশ্বর, আনোয়ার গ্যালভানাইজিং, কে অ্যান্ড কিউ, রংপুর ফাউন্ড্রি, অ্যাপেক্স ফুডস, বঙ্গজ, জেমেনি সি ফুডস, ন্যাশনাল টি কোম্পানি, জিলবাংলা সুগার মিলস, অ্যাগ্রিকালচার মার্কেটিং (প্রাণ), শ্যামপুর সুগার মিলস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেস্ক মিল্ক, ফাইন ফুডস, ইউনিলিভার কনজ্যুমার, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, লিন্ডে বাংলাদেশ, ইস্টার্ন লুব্রিকেন্টস, জুট স্পিনার্স, নর্দার্ন জুট ম্যানুফেকচারিং কোম্পানি, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, স্টাইল ক্রাফট, রহিম টেক্সটাইল মিলস, দুলামিয়া কটন স্পিনিং মিলস, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, আনলিমা ইয়ার্ন ডাইং, এম্বি ফার্মাসিটিউক্যালস, রেকিট বেনকিজার, ফার্মা এইডস, কোহিনূর কেমিক্যালস, ওয়াটা কেমিক্যালস, লিব্রা ইনফিউশন, ওরিয়ন ইন্ডাস্ট্রিজ, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেলস ডিভাইস, হাক্কানি পাল্প অ্যান্ড পেপারস মিলস, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, বাংলাদেশ মনুসপুল পেপার, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং শমরিতা হাসপাতাল লিমিটেড।

এছাড়াও রয়েছে, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, অ্যাপেক্স ট্যানারি, বাটা সু, অ্যাপেক্স ফুটওয়্যার, শমতা লেদার কমপ্লেক্স, লিগেসি ফুটওয়্যার, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ, আরামিট, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, উসমানিয়া গ্লাস, সাভার রিফেক্টরিজ, দেশ গার্মেন্টস এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Anwar-Galvanizing-Limited

আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার তদন্তে বিএসইসি

স্টক নিউজ বিডি October 12, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ার-মূল্য অস্বাভাবিক মনে করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া কোম্পানির শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তির ইনসাইডার ট্রেডিং বা সুবিধাভুগী লেনদেনে জড়িত থাকার অভিযোগ পেয়েছে সংস্থাটি। এই অভিযোগ ও শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।

সোমবার (১১ অক্টোবর) বিএসইসি এই কমিটি গঠন করে। দুই সদস্য বিশিষ্ট কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, তদন্ত কমিটি দুটি বিষয় খতিয়ে দেখবে। এক. কোম্পানির শেয়ারের দামের সাম্প্রতিক উল্লম্ফনে কোনো কারসাজি আছে কি-না। দুই. কোম্পানির কোনো দায়িত্বশীল ব্যক্তি আইন বহির্ভূত সুবিধাভুগী লেনদেনে যুক্ত ছিলেন কি-না।

কমিটির রিপোর্ট পাওয়ার পর তা পর্যালোচনা করে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য