Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিজেপি

পশ্চিমবঙ্গে মন্ত্রীদের দপ্তর বণ্টন করলেন শুভেন্দু অধিকারী, কে কোন দপ্তর পেলেন

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ রাজ্য সচিবালয় নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের এই দপ্তর বণ্টন করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র, আইন ও বিচার, ভূমি ও ভূমি রাজস্ব, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন, পার্বত্য বিষয় ও প্রশাসনিক সংস্কার দপ্তরের দায়িত্ব নিজের কাছে রেখেছেন।

আজ মন্ত্রিসভার বাকি সদস্যদের দপ্তর জানানো হয়। অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত। এ ছাড়া তাপস রায়কে শিল্প ও বাণিজ্য, শারদ্বত মুখোপাধ্যায়কে স্বাস্থ্য, জগন্নাথ চট্টোপাধ্যায়কে উচ্চশিক্ষা, দীপক বর্মণকে স্কুলশিক্ষা, অর্জুন সিংকে পরিবহন ও শ্রম এবং দুধকুমার মণ্ডলকে কৃষিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। মালতী রাভা রায় পেয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণ এবং স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন দপ্তরের দায়িত্ব। ক্রীড়া, যুবকল্যাণ ও ক্রেতাসুরক্ষামন্ত্রী হয়েছেন ইন্দ্রনীল খাঁ। শঙ্কর ঘোষকে পর্যটন এবং কল্যাণ চক্রবর্তীকে খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানবিদ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈবপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

বনমন্ত্রী হয়েছেন মনোজ ওঁরাও। সেচ ও জলপথ দপ্তরের দায়িত্ব পেয়েছেন অরূপ কুমার দাস। অজয় কুমার পোদ্দারকে জনস্বাস্থ্য, পূর্ত ও কারিগরি এবং রাজেশ মাহাতোকে প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীদের মধ্যে জোয়েল মুর্মু আদিবাসী উন্নয়ন, হরেকৃষ্ণ বেরা উচ্চশিক্ষা, আনন্দময় বর্মণ পরিবহন ও অর্থ, অশোক দিন্দা কৃষি বিপণন, নদীয়ার চাঁদ বাউরি পূর্ত, বিশাল লামা স্বরাষ্ট্র ও পার্বত্যবিষয়ক, শান্তনু প্রামাণিক খাদ্য ও সরবরাহ এবং মৌমিতা বিশ্বাস মিশ্র শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া উমেশ রাই সংসদীয় বিষয়ক, পূর্ণিমা চক্রবর্তী তথ্য ও সংস্কৃতি, কৌশিক চৌধুরী স্কুলশিক্ষা, ভাস্কর ভট্টাচার্য জনস্বাস্থ্য ও কারিগরি, দিবাকর ঘরামি সমবায় এবং অমিয় কিস্কু খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী হয়েছেন।

একসময়ের গৃহপরিচারিকা কলিতা মাঝি পেয়েছেন আবাসন দপ্তরের দায়িত্ব। অন্য প্রতিমন্ত্রীদের মধ্যে গার্গি দাস ঘোষ বিদ্যুৎ; বিরাজ বিশ্বাস আইন ও বিচার; দীপংকর জানা ভূমি ও ভূমি সংস্কার এবং সুন্দরবন আর সুমনা সরকার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন।

এর আগে গত ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পাশাপাশি ওই দিন আরও পাঁচজন মন্ত্রী শপথ নেন। তাঁদের মধ্যে দিলীপ ঘোষকে পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ; অগ্নিমিত্রা পালকে পৌর ও নগর উন্নয়ন; নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়ন; অশোক কীর্তনিয়াকে খাদ্য ও সরবরাহ এবং ক্ষুদিরাম টুডুকে আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়।

২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় হওয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে হারিয়ে সরকার গঠন করে বিজেপি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ধর্ম যার যার উৎসব সবার, বললেন মমতা

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। অনেকে বলেন, কলকাতায় দুর্গাপূজা করতে দেয় না। অথচ কলকাতার মতো দুর্গাপূজা কোথাও হয় না। এক বছর আগে থেকে প্রস্তুতি শুরু হয়- কে ভলেন্টিয়ার হবে, কী থিম হবে। সোমবার (২২ আগস্ট) নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের দূর্গাপূজা কমিটিগুলোর সঙ্গে প্রশাসনিক বৈঠকে এসব কথা বলেন মুখমন্ত্রী।

বৈঠকের শুরুতেই নাম উল্লেখ না করে বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘অনেকে বড় বড় কথা বলেন। কলকাতায় দুর্গাপূজা হয় না। সরস্বতীপূজা হয় না। আমি বলছি, এমন পূজা কোথাও হয় না। এখানে এক বছর ধরে পরিকল্পনা হয়। কে স্বেচ্ছাসেবী হবেন, কে ফল কাটবেন, সব পরিকল্পনা করে রাখা হয়। এখন থিমের পূজা। কোন ক্লাব কাকে দিয়ে পূজা করাবে, সেসব নিয়েও এক বছর ধরে পরিকল্পনা চলে।

তিনি বলেন, রাজ্যে ৪৩ হাজার পূজা কমিটির নাম নিবন্ধিত রয়েছে। তাছাড়াও রয়েছে বাড়ির পূজা। পল্লির পূজা। আজকাল মেয়েদেরও ভালো পূজা হয়। রাজ্যে ২ হাজার ১৪১টি পূজা নারীদের। পুলিশ এবং বড় ক্লাবগুলোর কাছে আমি কৃতজ্ঞ। তারা নারী ও ছোট ক্লাবগুলোকে সাহায্য করে।

মমতা বলেন, এবারের পূজা দুর্দান্ত হবে, অন্যরকম হবে। এজন্য পরিকল্পনা করতে হবে।

এ বছরই পশ্চিমবঙ্গের দুর্গাপূজাকে আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে ইউনেস্কো। আগামী ১ সেপ্টেম্বর ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে বিরাট মিছিলের আয়োজন করেছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, এবার পূজা শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। পূজা দেখতে দেশ-বিদেশ থেকে মানুষ আসবেন। তাই ১ সেপ্টেম্বর আমরা মিছিল করব। এবারের মিছিল রাজনৈতিক নয়। কে কত সম্প্রদায়কে পাশে নিয়ে সুন্দর করে কাজ করতে পারে, সেটাই দেখা যাবে মিছিলে। সেখানে একা এলে হবে না। কার্নিভালে যেমন সবাই আসে, তেমন সবাইকে নিয়ে আসতে হবে। ইউনেস্কোকে ধন্যবাদ দেবো।

তিনি জানান, ১ সেপ্টেম্বর দুপুর ২টায় জোড়াসাঁকোয় শুরু হবে জমায়েত। একই সময়ে জেলায় জেলায় মিছিল হবে। ৫ থেকে ৮ অক্টোবর হবে প্রতিমা নিরঞ্জন। জেলাগুলোতে পূজা কার্নিভাল হবে ৭ অক্টোবর আর কলকাতায় ৮ অক্টোবর। ৯ অক্টোবর লক্ষ্মীপূজা। তাই ৮ অক্টোবরেই হবে বিসর্জনের কার্নিভাল।

আগের দু’বছর রাজ্যের পূজা কমিটিগুলোকে ৫০ হাজার রুপি করে অনুদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তার পরিমাণ ১০ হাজার বাড়িয়ে ৬০ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
srabanti

মাত্র ৯ মাসের মাথায় বিজেপি ছাড়লেন শ্রাবন্তী

স্টক নিউজ বিডি November 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দল ছাড়তেই শুরু গুঞ্জন-জল্পনা। নিন্দা-সমালোচনা-কটাক্ষ নতুন করে ঘিরেছে তাকে। কিন্তু বিতর্কের সাথে শ্রাবন্তীর পথচলা বহু দিনের। একাধিক বিয়ে, ঘনঘন প্রেমের গুঞ্জন— শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা নেহাত কম নয়।

গত পহেলা মার্চ এক পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন টালিগঞ্জের নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপির পতাকা তুলে দিয়েছিলেন অভিনেত্রীর হাতে। ধবধবে সাদা সালোয়ারের সাথে হাসিমুখে তিনি পরে নিয়েছিলেন পদ্মফুলের উত্তরীয়।

নরেন্দ্র মোদির আদর্শে আস্থা রেখেছিলেন। বলেছিলেন, ‘আমার মনে হয়েছিল, রাজ্যের মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হলে এই দলেই যোগ দিতে হবে।’

রাজনীতিতে হাতেখড়ির পরেই নির্বাচনে দাঁড়ানোর টিকিট পেয়েছিলেন তিনি। বেহালা পশ্চিমের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে পদ্ম শিবিরের প্রার্থী হন শ্রাবন্তী। বিপরীতে তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট রাজনীতিবিদ।

প্রচারে কোনো ঘাটতি রাখেননি। বিলাসবহুল গাড়ি থেকে পথে নামেন নায়িকা। মুখে চেনা হাসি। পরনে সুতির শাড়ি, সালোয়ার। হাত জোড় করে পৌঁছে গিয়েছিলেন ঘরে ঘরে। আবদার মতো নিজস্বী তোলা থেকে মাটির ভাঁড়ে চা খাওয়া, প্রচারের জন্য বাদ রাখেননি কিছুই। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রচুর ব্যবধানে হেরে যান শ্রাবন্তী।

এর পর থেকেই আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাকে। এ প্রসঙ্গে কথা উঠলেও, তা সচেতনভাবেই এড়িয়ে গিয়েছেন তিনি। নির্বাচনের হারের পরেই দলের সাথে বাড়তে থাকে দূরত্ব।

যোগদানের মাত্র ৯ মাসের মাথায় বিজেপি ছাড়লেন শ্রাবন্তী। টুইটে লেখেন, ‘বাংলার (পশ্চিমবঙ্গ) উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য