Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিপিএল

বিপিএলের ফাইনাল আজ

স্টক নিউজ বিডি February 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিপিএলের নবম আসরের ফাইনাল আজ বৃহস্পতিবার। মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। ফাইনালের আগে অনুষ্ঠিত হয়েছে অফিশিয়াল ফটোশুট, ট্রফি প্রদর্শনীর চিত্র ধারণ করা হয়েছে স্বপ্নের মেট্রোরেলে। তবে ফটোশুটে ছিলেন না সিলেটের অধিনায়ক মাশরাফী।

বিপিএলের শিরোপা নির্ধারণী শেষ লড়াইয়ের পূর্বে ট্রফি হাতে মেট্রোরেলে দেখা মেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস ও সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটার মুশফিকুর রহিমকে। তবে ব্যস্ততার জন্য সিলেটের নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা আসতে পারেননি ফটোশুটে, তার বদলে ট্রফি হাতে দেখা মেলে মুশফিকুর রহিমকে।

তবে ফটোশুটে না আসলেও এবারের বিপিএলে মূল লড়াই কিন্তু ইমরুল কায়েসের সাথে মাশরাফীরই। মাশরাফী আছেন অধিনায়ক হিসেবে পঞ্চম শিরোপা জয়ের দৌঁড়ে, আর ইমরুল কায়েস আছেন তৃতীয় শিরোপার খোঁজে। অধিনায়ক হিসেবে ইমরুল কুমিল্লাকে শিরোপা জিতিয়েছেন দুবার, ২০২২ ও ২০১৯ সালে। বিপরীতে মাশরাফী শিরোপা জিতেছেন ভিন্ন চারটি দলের হয়ে। ঢাকা গ্ল্যাডিয়েটর্স ২০১২, ২০১৩, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫ ও রংপুর রাইডার্স ২০১৭।

শুধু ব্যক্তিগত নয়, লড়াইটা দলীয়ও। সিলেট যখন যখন ছুটছে প্রথম বিপিএল শিরোপা জয়ের লক্ষ্যে, কুমিল্লা তখন অপেক্ষায় হালি পূরণের। এর আগে ২০১৫, ২০১৯ ও ২০২২ সালে শিরোপা জেতে দলটি। যেখানে কুমিল্লাকে একবার শিরোপা এনে দেন এবারে সিলেটের নেতৃত্বে থাকা মাশরাফীই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ফাইনালের আগে আরেক ফাইনাল

স্টক নিউজ বিডি February 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফাইনালের আগে আরেক ফাইনাল। মঙ্গলবার মিরপুর শের-ই বাংলায় দ্বিতীয় এলিমিনেটরের হাই-ভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে সিলেট স্ট্রাইকার্স।

বিপিএল ইতিহাসে সবচেয়ে সফল ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার ছোঁয়ায় এ যেন বদলে যাওয়া এক সিলেট। আগের আসরগুলোতে যেখানে তলানিতে ছিল ফ্র্যাঞ্চাইজিটি, এবার মাশরাফি নামক এক জাদুকরের স্পর্শে বাইশগজে দ্যুতি ছড়াচ্ছে তারা। আসরের শুরু থেকেই দারুণ দাপট দেখিয়েছে সিলেট। এবার প্রথমবারের মতো নিশ্চিত হলো ফাইনালও।

আগামী ১৬ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে মাশরাফি বাহিনী।

এর আগে প্রথম ইনিংসে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে দলের রান গিয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১৮২ রান। সিলেটের দেওয়া ১৮৩ রানের টার্গেট তাড়া করতে শেষ ১৮ বলে ৩৩ রানের লক্ষ্য ছিল রংপুরের। তবে প্রতিপক্ষের নাটাই যখন মাশরাফির হাতে, কিছু ঝলকের অপেক্ষায় ছিলেন সিলেট সমর্থকরা।

১৮তম ওভারে মাশরাফি বল তুলে দিলেন তরুণ তানজিম সাকিবকে। আস্থার প্রতিদান দিতেও ভুললেন না। একই ওভারে রনি ও সোহানকে সাজঘরে ফিরিয়ে কার্যত ম্যাচটা তখনই বের করে ফেলেছেন। এরপর ক্রিজে নেমে ব্যর্থ হয়েছেন ব্রাভো ও শেখ মেহেদীরা। ব্যাটারদের ব্যর্থতায় শেষ ১৮ বলে রংপুর তুলতে পেরেছে কেবল ১৩ রান। মাশরাফির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব ও বোলারদের কল্যানে সিলেট ১৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ফাইনালে যেতে কুমিল্লার লক্ষ্য ১২৬ রান

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগে ব্যাট করতে নেমে শুরুতেই হারিয়ে ফেলে তিন উইকেট। এরপর নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মিলে গড়েন প্রতিরোধ।

কিন্তু খুব বেশিক্ষণ টিকতে পারেননি। দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে সিলেট স্ট্রাইকার্সকে অল্পতেই গুটিয়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে যেতে কেবল ১২৬ রানের লক্ষ্য পেয়েছে তারা।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায় ইমরুল কায়েসের দল। আন্দ্রে রাসেলের ফুলটস বল গাফারির কানায় লেগে সোজা চলে যায় মোসাদ্দেক হোসেনের হাতে। দুই বল পর রান আউটের শিকার হয়ে ফেরেন তৌহিদ হৃদয়। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার গুরুত্বপূর্ণ ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি। তৃতীয় ওভারের শেষ বলে জাকির হাসানকে তুলে নেন মঈন আলী।

মাত্র ১৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিলেট। অনেকটা অবাক করেই পাঁচ নম্বরে ব্যাটিং করতে আসেন মাশরাফি। শান্তর সঙ্গে গড়েন ৫৬ রানের জুটি। যা ভাঙেন রাসেল। নবম ওভারে তার শিকার হওয়ার আগে ১৭ বলে দুটি করে চার ও ছক্কায় ২৬ রান করেন মাশরাফি। ঠিক পরের ওভারেই তানভীর হাসানের বলে বোল্ড হন শান্ত। ২৯ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৮ রান করেন বাঁহাতি এই ব্যাটার। এরপর মুলত ধস নামে সিলেটের ব্যাটিংয়ে। ভেঙে যায় তাসের ঘরের মতো। তিন ওভার বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয় তারা। মাঝে দিয়ে ২২ বলে ৪ চারে ২৯ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। কুমিল্লার হয়ে দুটি করে উইকেট নেন তানভীর, রাসেল ও মুস্তাফিজুর রহমান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রান সংগ্রহে এগিয়ে বাংলাদেশিরাই

স্টক নিউজ বিডি January 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিপিএলে ঢাকার পর চট্টগ্রাম পর্বেও রানের ফোয়ারা ছুটেছে। ২২ গজে দাপট দেখাচ্ছে দেশি ক্রিকেটাররাই। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বাংলাদেশিরাই এগিয়ে। উইকেট শিকারেও পিছিয়ে নেই দেশীয়রা। চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে এখনো মাশরাফির সিলেটই সবার উপরে।

গোলমেলে সূচি, নেই আধুনিক প্রযুক্তি ডিআরএস। খুব বেশি বিদেশি তারকাও নেই। এতোসব বিতর্ক পাশে ঠেলে চার-ছক্কার খেলায় দর্শকদের মুগ্ধ করছে বিপিএলের নবম আসর।

মিরপুরের পর চট্টগ্রামেও রানের বন্যা। গত আসরে যেখানে গড় রান ছিল দুই ইনিংস মিলিয়ে ১৪২-এর কম। সেখানে এ আসরে প্রথমে ব্যাট করা দলের গড় রান ১৬০ এরও বেশি। পরে ব্যাট করা দলের গড়ও দেড়শ’র কাছাকাছি।

৬ ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে ২৭৫ রানের মালিক সাকিব আল হাসান। যা এপর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। সাকিবের চেয়ে মাত্র ৬ রান কম নিয়ে তালিকার দ্বিতীয়তে নাসির হোসেন।

ছয় ম্যাচে সবচে বেশি ১৮টি ছক্কা হাঁকিয়েছেন ফরচুন বরিশালের পাকিস্তানি রিক্রুট ইফতিখার আহম্মেদ। সাকিবের ব্যাট থেকে এসেছে ১৫টি। পাঁচ ম্যাচে হাত ঘুরিয়ে ১১ উইকেট শিকারে সবার উপরে পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। দুই উইকেট কম নিয়ে তালিকার দ্বিতীয়তে সিলেট অধিনায়ক মাশরাফি।

৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে সিলেট স্ট্রাইকার্স। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় সাকিবের ফরচুন বরিশাল। তিন জয়ে ৬ পয়েন্টে তৃতীয় কুমিল্লা। চারে আছে তামিমের খুলনা। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে রংপর, চট্টগ্রাম ও ঢাকা।

আগামী ২৩ ও ২৪ জানুয়ারি মিরপুরে চারটি ম্যাচের পর ২৭ জানুয়ারি সিলেট যাবে বিপিএল। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কুমিল্লা

বিপিএল: শ্বাসরুদ্ধকর ফাইনালে ১ রানে জিতলো কুমিল্লা

স্টক নিউজ বিডি February 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বরিশালকে মাত্র ১ রানে হারিয়ে তৃতীয়বারের মতো বিপিএল শিরোপা নিয়ে গেল কুমিল্লা। টস জিতে ব্যাটিংয়ে করে কুমিল্লা ৯ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে। দলের হয়ে বিধ্বংসী ইনিংস খেলেছে সুনিল নারিন। মাত্র ২৩ বল মোকাবেলা করে ৫টি চার ও ৫টি ছক্কায় ৫৭ রান করে ফেরেন নারিন।

টার্গেট তাড়া করতে নেমেই বিপদে পড়ে যায় বরিশাল। মাত্র ৫ রানে ওপেনার মুনিম শাহরিয়ারের উইকেট হারানো দলটিকে খেলায় ফেরান সৈকত আলী। দ্বিতীয় উইকেটে ক্রিস গেইলের সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে ফেরেন সৈকত আলী। সাজঘরে ফেরার আগে ৩৪ বলে ১১টি চারও এক ছক্কার সাহায্যে ৫৭ রান করেন তিনি।

সৈকত আলী আউট হওয়ার পর একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বরিশাল। শেষ তিন ওভারে বরিশালের প্রয়োজন ছিল ১৮ বলে মাত্র ১৮ রান। ১৮তম ওভারে মাত্র ২ রান খরচ করে ডুয়াইন ব্রাভোর উইকেট তুলে নেন নারিন। ১৯তম ওভারে মাত্র ৫ রান খরচ করে নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান।

শেষ ৬ বলে জয়ের জন্য বরিশালের প্রয়োজন ছিল ১০ রান। শহিদুল ইসলামের করা ওভারের প্রথম ৫ বলে ৭ রান সংগ্রহ করেন তাওহিদ হৃদয় ও মুজিব উর রহমান। শেষ বলে বরিশালের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। তাওহিদ-মুজিব একরান নিয়ে দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করে রান আউট হন মুজিব উর রহমান।

টান টান উত্তেজনাকর ফাইনালে মাত্র ১ রানে জিতে তৃতীয়বারের মতো বিপিএল শিরোপা জিতে নেয় কুমিল্লা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিপিএলে তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ঢাকার জয়

বিপিএলে তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ঢাকার জয়

স্টক নিউজ বিডি January 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার হয়ে দুর্দান্ত শতক হাঁকালেন তামিম ইকবাল। এবারের আসরে এটি দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে একই ম্যাচে ঢাকার বিপক্ষে সেঞ্চুরি করেছেন সিলেট সানরাইজার্সের লেন্ডল সিমন্স।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে তামিম ইকবাল ৬১ বলে ১৫টি চার ও তিন ছক্কায় পৌঁছে যান শত রানের ম্যাজিক ফিগারে। শেষ পর্যন্ত অপরাজিত ৬৪ বলে ১১১ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।

এবারের আসরের প্রথম সেঞ্চুরি করেন সিলেটের ক্যারিবীয় ওপেনার সিমন্স। তিনি ৬৫ বলে ১১৬ রান করেন। তবে তামিম ইকবালের সেঞ্চুরির কাছে হার মানতে হয় সিমন্সের সিলেটকে। ৫ উইকেটে ১৭৫ রান করেও ৯ উইকেটে হেরে যায় সিলেট।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিপিএল: শুভ সূচনা করলো মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স

বিপিএল: শুভ সূচনা করলো মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স

স্টক নিউজ বিডি January 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরে শুভ সূচনা করলো মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। কাল টুর্নামেন্টের ও দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা ৫ উইকেটে হারিয়েছে মাহমুদুল্লাহ-তামিমের ঢাকাকে। নিজেদের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান করে ঢাকা। জবাবে ১ ওভার বাকী রেখে ৫ উইকেটে ১৮৬ রান করে জয়ের স্বাদ নেয় খুলনা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথমে ব্যাট করার সুযোগটা দারুণভাবে কাজে লাগান মিনিস্টার গ্রুপ ঢাকার দুই ওপেনার আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ ও তামিম ইকবাল। পাওয়ার প্লেতে ৫৬ রান তোলেন তামিম-শাহজাদ। নবম ওভারে ভাঙ্গে তামিম-শাহজাদ জুটি। রান আউটের ফাঁদে পড়ার আগে ২৭ বলে ৮টি চারে ৪২ রান করেন শাহজাদ।

ফরহাদ রেজার ১১তম ওভারে তিনটি চারে হাফ-সেঞ্চুরির হাকিয়ে ৪১ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তামিম। হাফ-সেঞ্চুরি পাবার পরপরই আউট হন তামিম। ৪২ বলে ৭টি চারে ৫০ রান করেন তিনি।

এরপর মোহাম্মদ নাইম ৯ ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ৭ রানে আউট হলেও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদেও ঝড়ো গতিতে ৩৯ রানের সুবাদে বড় সংগ্রহ পায় ঢাকা। ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান করে ঢাকা। মাহমুদুল্লাহ ২০ বলের ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা মারেন। খুলনার কামরুল ইসলাম ৪৫ রানে ৩ উইকেট নেন। জয়ের জন্য ১৮৪ রানের জবাবে শুরুটা ভালো করতে পারেনি খুলনা। দ্বিতীয় ওভারেই ওপেনার তানজিদ হাসানকে ২ রানে বোল্ড করেন ঢাকার স্পিনার শুভাগত হোম।

দ্বিতীয় উইকেটে ঢাকার বোলারদের উপর চড়াও হয়ে খেলেন আরেক ওপেনার ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও রনি তালুকদার। ৪০ বলে ৭২ রান যোগ করেন তারা। ফ্লেচার ৪৫ রানে থামলেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন রনি। ফ্লেচার ২৩ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কা মারেন। অধিনায়ক মুশফিকুর রহিম ৬, ইয়াসির আলি ১৩ রানে থামেন। তবে এক প্রান্ত আগলে দলকে লড়াইয়ে রাখেন রনি। ১৫তম ওভারে আউট হওয়ার আগে ৪২ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কায় ৬১ রানের ইনিংসটি সাজান রনি।

তবে ১৫তম ওভারে উইকেটে এসে ঝড়ো ইনিংস খেলে খুলনার জয় নিশ্চিত করেন শ্রীলংকার থিসারা পেরেরা। ১৮ বলে ৬টি চারে অনবদ্য ৩৬ রান করেন পেরেরা। ৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন মাহেদি হাসান। ছক্কা মেরে দলকে জয়ে বন্দরে নেন মাহেদি। ঢাকার রাসেল-এবাদত ২টি করে উইকেট নেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিপিএলে তামিম-মাহমুদউল্লাহর সঙ্গে ঢাকার হয়ে খেলবেন মাশরাফী

বিপিএলে তামিম-মাহমুদউল্লাহর সঙ্গে ঢাকার হয়ে খেলবেন মাশরাফী

স্টক নিউজ বিডি December 27, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর সঙ্গে একই দলে খেলবেন মাশরাফী বিন মোর্ত্তজা। তিন তারকাকে দলে ভিড়িয়েছে ঢাকা। সরাসরি চুক্তিতে নিয়েছে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে। আর, প্লেয়ার্স ড্রাফট থেকে নিয়েছে তামিম ও মাশরাফীকে।

আজ সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন তামিম। এই ক্যাটাগরি থেকে প্রথম রাউন্ডেই দল পেয়েছেন তিনি। তামিমের সঙ্গে রুবেলকে নিয়েছে ঢাকা। এ ছাড়া প্রথম রাউন্ডের দুই সেটে দল পেয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুনরা।

দ্বিতীয় রাউন্ডের চতুর্থ সেট শেষে দল পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ‘এ’ ক্যাটাগরিতে থাকা মাশরাফীকে দলে নিয়েছে ঢাকা। একই দলে রয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, শুভাগত হোম এবং রুবেল হোসেন।

লিটন দাসকে প্রথম সেটে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় সেটে তারা নিয়েছে শহীদুলকে। দুই সেটে শরিফুল ও আফিফকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেখ মেহেদী ও সৌম্যকে নিয়েছে খুলনা টাইগার্স। সিলেট নিয়েছে সৈকত ও মিঠুনকে। ফরচুন বরিশাল নিয়েছে সোহান ও নাজমুল শান্তকে।

দ্বিতীয় রাউন্ড শেষে দল পেলেন যাঁরা

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : শরিফুল ইসলাম, আফিফ হোসেন, শামীম হোসেন পাটওয়ারী এবং মুকিদুল ইসলাম।

খুলনা টাইগার্স : শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি এবং ইয়াসির আলী রাব্বি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : লিটন দাস, শহীদুল ইসলাম, ইমরুল কায়েস এবং তানভীর হোসেন।

সিলেট সানরাইজার্স : মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন এবং নাজমুল ইসলাম অপু।

ঢাকা : তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফী এবং শুভাগত হোম।

ফরচুন বরিশাল : নুরুল হাসান সোহান, নাজমুল হোসেনশান্ত, মেহেদী হাসান রানা এবং ফজলে মাহমুদ রাব্বি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিপিএলে এবার থাকছে না রংপুর-রাজশাহীর দল

বিপিএলে এবার থাকছে না রংপুর-রাজশাহীর দল

স্টক নিউজ বিডি December 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ছয়টি দল চূড়ান্ত হয়েছে। ৮টি ফ্র্যাঞ্চাইজি দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করলেও পূর্বপরিকল্পনা অনুযায়ী ৬টি ফ্র্যাঞ্চাইজিকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের বিপিএলে থাকবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা ও খুলনার দল। সাবেক চ্যাম্পিয়ন রংপুর ও গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহীর দল থাকছে না এবারের আইপিএলে।

বিপিএলের দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানায় আগের মতোই থাকছে লোটাস গ্রুপ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানা পেয়েছে আখতার গ্রুপ। প্রগতি গ্রুপ থাকছে সিলেটের মালিকানায়। ফরচুন গ্রুপ পেয়েছে বরিশাল আর খুলনার প্রতিনিধিত্ব করবেন মাইন্ড ট্রি। রূপা ও মার্ন গ্রুপ থাকছে ঢাকার মালিকানায়।

মরিয়ম গ্রুপ রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি কিনতে চাইলেও তাদের এবারের আসরে অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে সাবেক চ্যাম্পিয়ন রংপুরের হয়ে ফ্র্যাঞ্চাইজি কেনার ইচ্ছা ছিল বসুন্ধরা গ্রুপের। কিন্তু এবার ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি মাত্র এক বছরের হওয়ায় আগ্রহ হারিয়েছে বসুন্ধরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য