Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিশ্বকাপ

এবার জাতীয় লিগ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে!

স্টক নিউজ বিডি August 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবার জাতীয় লিগে (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবার ৪ দিনের খেলা শুরুর আগে টি-টোয়েন্টি ফরম্যাট আয়োজনের সিদ্ধান্ত একরকম চূড়ান্ত।

শুরুর আগে কিছু ধাপ-পর্যায় আছে। ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং, ফিটনেস টেস্ট, ব্লিপ টেস্ট হবে। সেগুলো অতিক্রমের পর বল গড়াবে ২২ গজের পিচে।

তাই প্রাথমিক প্রস্তুতি আগেভাগে শুরু হলেও এবারের জাতীয় লিগ শুরুর সম্ভাব্য তারিখ ১০ অক্টোবর। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই সময়টা এক সপ্তাহ কিংবা দিন দশেক এগিয়ে আসতে পারে।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আসর শুরুর আগে কয়েক দফা তারিখ পাল্টায় এবং বেশিরভাগ সময় শুরু হয় পিছিয়ে। সেখানে আসর এগিয়ে আসার কথা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন? অবাক হবারই কথা!

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবং ক্রিকেটাররা যাতে দেশ ছাড়ার আগে টি-টোয়েন্টি খেলে যেতে পারেন, সেই চিন্তায় এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

আজ (বুধবার) জাতীয় ক্রিকেট লিগ আয়োজন নিয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির সভা হয়েছে। জানা গেছে, সেখানেই এমন কথা হয়েছে। আগামী ২০-২১ আগস্ট নাগাদ সব কিছু চূড়ান্ত হবে বলে সূত্র জানিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিশ্বকাপ

বিশ্বকাপে এলোমেলো ক্লাব ফুটবলের শিডিউল

স্টক নিউজ বিডি July 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সাধারণত চার বছর পরপর জুন-জুলাইয়ে হয় ফুটবলের সবচেয়ে মেগা আসর বিশ্বকাপ। এবার আর জুন-জুলাই নয়, নভেম্বর-ডিসেম্বরে হবে বিশ্বকাপ। আয়োজক দেশ কাতারের কন্ডিশন বিবেচনায় শীতকালীন সময়ে বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ ঠিক করে ফিফা।

২১ নভেম্বর থেকে ৩২ দলের এই ফুটবলযুদ্ধের প্রভাব পড়েছে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায়। চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে শীর্ষ পাঁচ লিগেই পড়েছে এর প্রভাব। প্রতিবছর যে সময় চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ কিংবা লা লিগা শুরু বা শেষ হওয়ার কথা, কাতার বিশ্বকাপের কারণে এসব শিডিউলে ব্যাপক পরিবর্তন দেখা যাবে।

ক্লাব ফুটবলের সবচেয়ে ঐতিহ্যগত লড়াই চ্যাম্পিয়ন্স লিগ সাধারণত ডিসেম্বরে গড়ায়। এবার ডিসেম্বরে বিশ্বকাপ পড়ে যাওয়ায় ৬ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স লিগ, শেষ হবে ২ নভেম্বর। তার মানে, ছয় ম্যাচ ডে ৯ সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। একই অবস্থা হবে উয়েফার বাকি প্রতিযোগিতা ইউরোপা লিগ, কনফারেন্স লিগেও। এদিকে, ইংল্যান্ডের জনপ্রিয় লিগ ইপিএল এবার এক সপ্তাহ আগেই শুরু করতে হবে। সেজন্য মিড সিজন এমনিক ট্রান্সফার উইন্ডোতেও পড়বে বড় একটা প্রভাব।

সিরি-এ লিগও এগিয়ে আসছে আট দিন। আগের মৌসুমের সঙ্গে সমন্বয় রাখতে চাইলেও এবার ১৩ আগস্ট থেকে শুরু হবে ইতালির এই ঘরোয়া ফুটবল। শেষ হবে পরের বছরের ৪ জুন। বিশ্বকাপের ক’দিন আগে এমন প্রতিযোগিতা হওয়ায় অনেকেই লিগে মন দিতে পারবে না। তা ছাড়া ইনজুরির ঝুঁকিও থাকবে তারকাদের মনে। কেননা ফুটবলারদের কাছে অবশ্যই ক্লাবের চেয়ে দেশ আগে। সেজন্য গা ছাড়া ফুটবল খেলতেও দেখা যেতে পারে অনেককে। কেবল ইউরোপের শীর্ষ পাঁচ লিগ নয়, বিশ্বের অন্যান্য দেশের লিগগুলোও পড়বে শিডিউল বিপর্যয়ে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইকুয়েডর

নিষিদ্ধ হচ্ছে না ইকুয়েডর, খেলবে বিশ্বকাপে

স্টক নিউজ বিডি June 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ লাতিন আমেরিকা অঞ্চল থেকে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে। সরাসরি মূলপর্ব নিশ্চিত করা চতুর্থ দলটি ইকুয়েডর। তাদের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ে এক খেলোয়াড়ের জন্মস্থান ও তারিখ জালিয়াতির অভিযোগ এনেছিল চিলি। যা সত্য প্রমাণিত হলে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ হতে পারতো ইকুয়েডর। তবে তদন্তের পর চিলির আনিত অভিযোগ খারিজ করে দিয়েছে ফিফা।

তাদের আইনজীবি এডোয়ার্ড কার্লেসো বলেন, যদি ইকুয়েডরের বিপক্ষে দুই ম্যাচের পয়েন্ট পায় চিলি, তবে তা দেশটিকে বিশ্বকাপে নিয়ে যাবে।

গত মাসে চিলিয়ান ফুটবল ফেডারেশন অভিযোগ তোলে, ইকুয়েডর ডিফেন্ডার বায়রন কাস্তিয়ো ১৯৯৫ সালে কলম্বিয়ার টুমাকোয় জন্মগ্রহণ করেন। কিন্তু ইকুয়েডর তাদের নথিতে উল্লেখ করেছে, ১৯৯৮ সালে ইকুয়েডরের শহর প্লায়াসে জন্ম তার। চিলির অভিযোগ ভুয়া পাসপোর্ট ও জন্মসনদ ব্যবহার করে বিশ্বকাপ বাছাইয়ে আটটি ম্যাচ খেলেছেন কাস্তিয়ো।

চিলির আনিত অভিযোগের ভিত্তিতে গত মাসে তদন্ত শুরু করে ফিফা। তবে সংশ্লিষ্ট সকল তথ্য-প্রমাণ ইকুয়েডরের পক্ষে হওয়ায় তদন্ত বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ব ফুবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ২৬ পয়েন্ট পেয়েছে ইকুয়েডর। অভিযুক্ত কাস্তিয়োর খেলা ৮ ম্যাচ থেকে তারা পেয়েছে ১৪ পয়েন্ট।

ফিফার সিদ্ধান্তে স্বস্তি নিঃশ্বাস ফেলেন ইকুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফ্রান্সিসকো এগাস। তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রে আজ ন্যায় বিচার হলো। আমরা জানতাম, আমরা সঠিক।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ban vs pakisthan women

বিশ্বকাপের স্বপ্নে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা

স্টক নিউজ বিডি November 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। জিম্বাবুয়ের হারারেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা

এর আগে টি-টোয়েন্টির চারটি বিশ্ব আসরে খেললেও কখনোই ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। এবার সেই স্বপ্নের নাগাল পাওয়ার অভিযান শুরু হচ্ছে আজ থেকে।

দুই গ্রুপ থেকে তিনটি করে দল যাবে সুপার সিক্সে। এই পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা তিনটি দল আগামী মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট পাবে। কাল সেটিই হাতে পাওয়ার তাড়নার কথা শোনা গেল বাংলাদেশ নারী ওয়ানডে দলের অধিনায়ক নিগার সুলতানার কণ্ঠে, ‘বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে যাওয়ার এটিই সেরা সুযোগ আমাদের। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্য যোগ হয়ে দারুণ ভারসাম্যপূর্ণ দল আমাদের। জিম্বাবুয়েকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারিয়ে যে ছন্দটা আমরা ধরেছি, সেটি ধরে রাখতে পারলে আমরা নিশ্চিতভাবেই বহুদূর যাব।’

নিজেদের গ্রুপ থেকে সুপার সিক্সে যাওয়াও খুব কঠিন হওয়ার কথা নয়। কারণ পাকিস্তান বাদে গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য