Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ব্রাজিল

কাতার বিশ্বকাপে রাতে মাঠে নামবে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল

কাতার বিশ্বকাপে রাতে মাঠে নামবে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল

স্টক নিউজ বিডি November 24, 2022

কাতার বিশ্বকাপ ফুটবল গেল (২০ নভেম্বর) থেকে মাঠে গড়ালেও এখনো মাঠে নামা হয়নি বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিলের। তবে আজ বৃহস্পতিবার দিবাগত রাতে মাঠে নামতে যাচ্ছে নেইমার ডি সিলভার দল। আসরে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে লড়বে তিতের শিষ্যরা। এদিন কোন কৌশলে লড়বে নেইমাররা সেটি নিশ্চিতভাবে দলের কেউই জানায়নি। তবে ধারণা করা হচ্ছে আক্রমণাত্মক ফুটবলই খেলবে ব্রাজিল।

দলের তারকা ফুটবলার নেইমার, রিচার্লিসন, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। এছাড়া ব্রাজিলের মাঝমাঠও গেল বিশ্বকাপ থেকে শক্তিশালী। নিচের দিকে রয়েছেন আলভেজ, সিলভার মতো তারকা ফুটবলাররা। ফলে, আক্রমণাত্মক ফুটবল খেলেই গোল আদায়ের চেষ্টা করবে নেইমাররা। অবশ্য ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসা রাফিনিয়াও ইঙ্গিত দিয়েছেন আক্রমণাত্মক ফুটবলের। তিনি বলেন, ‘ডিএনএ’র কারণেই আমরা আক্রমণাত্মক দল। আক্রমণভাগে যত বেশি খেলোয়াড় থাকে, ততই ভালো।’

এবারের আসরের হট ফেভারিট দল ব্রাজিল, সেটা বলায় যায়। আর শক্তিশালী সেই ব্রাজিলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে রক্ষণাত্মক কৌশল নিয়েই মাঠে নামবে সার্বিয়া, ধারণা করা হচ্ছে। এদিকে আবার পরিসংখ্যান বলছে, ১৯৯৮ আসরের পর বিশ্বকাপের গ্রুপ পর্বে কখনো হারের মুখ দেখেনি ব্রাজিল। অন্যদিকে, সার্বিয়া বিশ্বকাপে শেষ নয় ম্যাচের সাতটিতেই হেরেছে। তাছাড়া পুরোপুরি ফিট না হওয়ায় সার্বিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আলেকসান্দার মিত্রোভিচকেও একাদশে না সম্ভাবনাই বেশি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

তোপের মুখে নেইমার

স্টক নিউজ বিডি October 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কিত প্রার্থী জাইর বোলসোনারোকে সমর্থন জানিয়ে বামপন্থীদের তোপের মুখে পড়েছেন ব্রাজিল সুপারস্টার নেইমার দ্য সিলভা জুনিয়র। বৃহস্পতিবার অসাধারণ এক সেলিব্রেটি সমর্থন লাভ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

প্রেসিডেন্ট হিসেবে পুন:নির্বাচনে তার প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণার গানের সঙ্গে নেচে একটি টিকটক ভিডিও পোস্ট করেন নেইমার।

ব্রাজিল ও পিএসজির এই স্ট্রাইকার যে এ মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত সেলিব্রেটি সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সেই নেইমারই কিনা বোলসোনারোর নির্বাচনী প্রার্থীতা নম্বর ২২-কে নিজের আঙ্গুলে বসিয়ে জিঙ্গেল নাচে মেতে ওঠেন!

সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার বিপক্ষে নির্বাচনের মাত্র তিনদিন আগে তার এই শোডাউন। নেইমারের এই সমর্থনের প্রতি নিজের অভিমত দিতে একটুও দেরী করেননি বোলসোনারো।

তবে নেইমারের এই সমর্থন মোটেও স্বাভাবিকভাবে মেনে নেয়নি বামপন্থী সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘তথাকথিত গণতন্ত্রের অনুসারীদের আক্রমণের শিকার হয়েছেন’ বলে অভিযোগ করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার।

ব্রাজিলে প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে রোববার (২ অক্টোবর)। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান প্রেসিডেন্ট বোলসোনারো ও সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা।

যদিও নেইমার তার তারকা খ্যাতিকে এভাবে কাজে লাগানোর কারণে সামাজিক যোগযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। নেইমারের ইনস্টাগ্রাম ও টুইটারে ফলোয়ার সংখ্যা যথাক্রমে প্রায় ১৮০ ও ৫৮ মিলিয়ন।

সমালোচনাকারীদের মধ্যে ব্রাজিলের সাবেক স্ট্রাইকার ও কমেন্টেটর ওয়াল্টার কাসাগ্রান্ডেও রয়েছেন। এ বিষয়ে এক কলামে কাসাগ্রান্ডে লিখেছেন, এর মাধ্যমে তার পর্যাপ্ত সামাজিক সচেতনতার অভাব ফুটে উঠেছে। এতে তার সমস্ত অসঙ্গতি চোখে পড়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শীর্ষে ব্রাজিলই, বাংলাদেশ ১৯২তম

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে নিরঙ্কুশ অবস্থান ধরে রেখেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিং যে সময়কে কেন্দ্র করে প্রকাশ করা হয়েছে, এর মধ্যে শীর্ষে থাকা দেশগুলো কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেনি। যার ফলে তাদের রেটিং পয়েন্টেও কোনো হেরফের হয়নি।

১৮৩৭.৫৬ পয়েন্ট নিয়ে আগেই শীর্ষে ছিল ব্রাজিলিয়ানরা। এখনও তাদের সেই একই পয়েন্ট। ১৮২১.৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল বেলজিয়াম। নতুন প্রকাশিত র‌্যাংকিংয়েও সেই একই পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১৭৭০.৬৫। আগের প্রকাশিত র‌্যাংকিংয়েও ছিল তাদের একই পয়েন্ট।

শীর্ষ তিনটি স্থানের মত সেরা ২০টি দলের মধ্যেও কোনো পরিবর্তন আসেনি। সবাই রয়েছে আগের জায়গাতেই। একইভাবে ১৯২তম স্থানে রয়েছে বাংলাদেশ। আগের প্রকাশিত র‌্যাংকিংয়েই পিছিয়ে গিয়েছিল লাল-সবুজ জার্সিধারিরা। এখনও সেই একই অবস্থানে রয়েছে তারা। রেটিং পয়েন্ট কেবল ৮৮৩.১৮।

সাফ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। পাকিস্তান ১৯৫তম এবং শ্রীলঙ্কা ২০৭তম। সাফ অঞ্চলে সবচেয়ে এগিয়ে ভারত। তারা রয়েছে ১০৪তম স্থানে। যদিও সম্প্রতি ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়েছে ভারত।

এবারের ফিফা র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় লাভ হয়েছে আফ্রিকার দুটি দেশ বতসোয়ানা এবং মৌরিতানিয়ার। বতসোয়ানা ৩ ধাপ এগিয়ে অবস্থান করছে ১৪৬তম স্থানে এবং একইভাবে ৩ ধাপ এগিয়েছে মৌরিতানিয়াও। তারা রয়েছে ১০৭তম স্থানে। সেরা ৫০টি দলের মধ্যে ইরান এবং বিশ্বকাপের আয়োজন দেশ কাতার এগিয়েছে ১ ধাপ করে। ইরান ২২তম এবং কাতার রয়েছে ৪৮তম স্থানে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
bonna

ব্রাজিলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১৯ জনের মৃত্যু

স্টক নিউজ বিডি January 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভয়াবহ বন্যা ও ভূমিধসে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জনই শিশু। প্রবল বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত শুক্রবার (২৮ জানুয়ারি) থেকে দেশটির সাও পাউলো প্রদেশে প্রাণহানির এই ঘটনা ঘটে। ব্রাজিলের জননিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সাও পাউলোর প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা ও ভূমিধসে ৯ জন আহত হয়েছেন এবং এখন পর্যন্ত আরও ৪ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ব্যাপক বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এই দুর্যোগের কারণে সাও পাউলো প্রদেশজুড়ে প্রায় ৫০০ পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে। রবিবার দুর্যোগপীড়িত এলাকাগুলো পরিদির্শন করেন সাও পাউলোর গভর্নর জোয়াও ডোরিয়া। পরে ক্ষতিগ্রস্তদের জন্য ২৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেন তিনি। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে ব্রাজিলের কেন্দ্রীয় সরকার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
guha dhosh

ব্রাজিলে গুহার ছাদ ধসে ৯ দমকল কর্মী নিহত

স্টক নিউজ বিডি November 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রশিক্ষণ অনুশীলনের সময় ব্রাজিলে রবিবার (৩১ অক্টোবর) একটি গুহার ছাদ ধসে পড়ায় নয়জন দমকল কর্মী নিহত হয়েছে। খবর এবিসি নিউজ।

ব্রাজিলের সরকারি সূত্রে জানা গেছে যে দুর্ঘটনাটি ভোরবেলায় ঘটে। ২৮ জন দমকল কর্মীদের একটি দল সাও পাওলোর রাজধানী থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরে অবস্থিত আলটিনোপোলিস শহরের ডস বোকাস গুহায় প্রশিক্ষণ নিচ্ছিল এবং সেই সময় গুহার একটি অংশ ধসে পড়ে এবং ১২ জন আটকে পড়ে। এই ঘটনায় ৯ জন মারা গিয়েছে এবং একজনকে উদ্ধার করা হয়েছে। আর কোন মৃত্যু বা আটকে থাকার খবর নেই।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা দমকল কর্মীদের উদ্ধারে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করলেও বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যহত হয়েছে। এই স্থানে প্রবেশ করা কঠিন ছিল এবং নতুন করে ধ্বসের সম্ভবনা উদ্ধার কাজকে জটিল করে তুলেছিল।

সাও পাওলোর গভর্নর জোয়াও ডোরিয়া টুইটারে বলেছিলেন তিনি নিহতদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তার ব্যবস্থা করবেন। জানা গিয়েছে, প্রশিক্ষণের কারণে ওই দমকল কর্মীদের সারা রাত ওখানে থাকার কথা ছিল, কিন্তু তার আগেই এই ঘটনা ঘটে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য