Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

মন্ত্রিসভা

পশ্চিমবঙ্গে মন্ত্রীদের দপ্তর বণ্টন করলেন শুভেন্দু অধিকারী, কে কোন দপ্তর পেলেন

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ রাজ্য সচিবালয় নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের এই দপ্তর বণ্টন করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র, আইন ও বিচার, ভূমি ও ভূমি রাজস্ব, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন, পার্বত্য বিষয় ও প্রশাসনিক সংস্কার দপ্তরের দায়িত্ব নিজের কাছে রেখেছেন।

আজ মন্ত্রিসভার বাকি সদস্যদের দপ্তর জানানো হয়। অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত। এ ছাড়া তাপস রায়কে শিল্প ও বাণিজ্য, শারদ্বত মুখোপাধ্যায়কে স্বাস্থ্য, জগন্নাথ চট্টোপাধ্যায়কে উচ্চশিক্ষা, দীপক বর্মণকে স্কুলশিক্ষা, অর্জুন সিংকে পরিবহন ও শ্রম এবং দুধকুমার মণ্ডলকে কৃষিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। মালতী রাভা রায় পেয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণ এবং স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন দপ্তরের দায়িত্ব। ক্রীড়া, যুবকল্যাণ ও ক্রেতাসুরক্ষামন্ত্রী হয়েছেন ইন্দ্রনীল খাঁ। শঙ্কর ঘোষকে পর্যটন এবং কল্যাণ চক্রবর্তীকে খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানবিদ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈবপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

বনমন্ত্রী হয়েছেন মনোজ ওঁরাও। সেচ ও জলপথ দপ্তরের দায়িত্ব পেয়েছেন অরূপ কুমার দাস। অজয় কুমার পোদ্দারকে জনস্বাস্থ্য, পূর্ত ও কারিগরি এবং রাজেশ মাহাতোকে প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীদের মধ্যে জোয়েল মুর্মু আদিবাসী উন্নয়ন, হরেকৃষ্ণ বেরা উচ্চশিক্ষা, আনন্দময় বর্মণ পরিবহন ও অর্থ, অশোক দিন্দা কৃষি বিপণন, নদীয়ার চাঁদ বাউরি পূর্ত, বিশাল লামা স্বরাষ্ট্র ও পার্বত্যবিষয়ক, শান্তনু প্রামাণিক খাদ্য ও সরবরাহ এবং মৌমিতা বিশ্বাস মিশ্র শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া উমেশ রাই সংসদীয় বিষয়ক, পূর্ণিমা চক্রবর্তী তথ্য ও সংস্কৃতি, কৌশিক চৌধুরী স্কুলশিক্ষা, ভাস্কর ভট্টাচার্য জনস্বাস্থ্য ও কারিগরি, দিবাকর ঘরামি সমবায় এবং অমিয় কিস্কু খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী হয়েছেন।

একসময়ের গৃহপরিচারিকা কলিতা মাঝি পেয়েছেন আবাসন দপ্তরের দায়িত্ব। অন্য প্রতিমন্ত্রীদের মধ্যে গার্গি দাস ঘোষ বিদ্যুৎ; বিরাজ বিশ্বাস আইন ও বিচার; দীপংকর জানা ভূমি ও ভূমি সংস্কার এবং সুন্দরবন আর সুমনা সরকার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন।

এর আগে গত ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পাশাপাশি ওই দিন আরও পাঁচজন মন্ত্রী শপথ নেন। তাঁদের মধ্যে দিলীপ ঘোষকে পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ; অগ্নিমিত্রা পালকে পৌর ও নগর উন্নয়ন; নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়ন; অশোক কীর্তনিয়াকে খাদ্য ও সরবরাহ এবং ক্ষুদিরাম টুডুকে আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়।

২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় হওয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে হারিয়ে সরকার গঠন করে বিজেপি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

১৯০৮ কোটি টাকার ১৫ প্রস্তাব অনুমোদন

স্টক নিউজ বিডি October 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কৃষি, বাণিজ্য, গৃহায়ন ও গণপূর্ত, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, শিল্প এবং রেলপথ মন্ত্রণালয়ের ১৫টি প্রস্তাবের বিপরীতে এক হাজার ৯০৮ কোটি ৫৮ হাজার ৪৪০ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১১ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যে কয়টি প্রস্তাব উঠেছিলো তার সবগুলো অনুমোদন দেওয়া হয়ছে।

বৈঠক সূত্রে জানা গেছে, টেবিলেরি একটি প্রস্তাবসহ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এরমধ্যে কৃষি মন্ত্রণালয়ের ৩টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩টি, শিল্প মন্ত্রণালয়ের ২টি এবং রেলপথ মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল। রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাবটি টেবিলে উপস্থাপন করা হয়।

১৫টি প্রস্তাবই মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে। অনুমোদন দেওয়া এই ১৫টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ এক হাজার ৯০৮ কোটি ৫৮ হাজার ৪৪০ টাকা। এর মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৪২০ কোটি ৮২ লাখ ৩৮ হাজার ৬৮৭ টাকা এবং দেশি ব্যাংক ও বৈদেশিক অর্থায়ন এক হাজার ৪৮৭ কোটি ১৮ লাখ ১৯ হাজার ৭৫৩ টাকা।

শিল্প মন্ত্রণালয়ের দুই প্রস্তাবের মধ্যে রয়েছে- ২০২৩-২৪ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরবের সাবিক এগ্রো-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) বাংলাদেশের কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউনিয়া সার কেনা।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব তিনটিও সার কেনা সংক্রান্ত। এরমধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরবের মা’আদেন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়ছে। একই সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি এস.এ এবং বিএডিসি’র মধ্যে স্বাক্ষরিত চুত্তির আওতায় দুটি লটে ৩০ হাজার মেট্রিক টন করে মোট ৬০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাবের মধ্যে দুটি ডাল কেনা এবং একটি সয়াবিন তেল কেনা সংক্রান্ত। এরমধ্যে স্থানীয়ভাবে উন্মুক্ত জরুরি দরপত্র পদ্ধতিতে ৬ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এছাড়া স্থানীয়ভাবে উন্মুক্ত পুনঃদরপত্র পদ্ধতিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাবই রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটি আবাসিক কমপ্লেক্সের ক্রয় প্রস্তাব। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তিনটি প্রস্তাবের মধ্যে দুটি জাইকার আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন মাতারবাড়ি কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্মাণ প্রকল্পের নির্মাণ কাজের ব্যয় বৃদ্ধি সংক্রান্ত। অন্যটি হলো গোপালগঞ্জ সড়ক নির্মাণ সংক্রান্ত কাজের ক্রয় প্রস্তাব।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য