Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

মালদ্বীপ

মালদ্বীপে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

মালদ্বীপে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

স্টক নিউজ বিডি December 23, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সফরে বুধবার মালদ্বীপের রাজধানী মালে পৌঁছেছেন। সেখানে পৌঁছলে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরের অংশ হিসাবে সেখানে গেছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকাল ৩টায় ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। তাকে এ সময় গার্ড অব অনার দেওয়া হয়। পরে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে তাকে তার অবস্থানস্থলে নিয়ে যাওয়া হয়। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি দুপুর ১২টা ১১ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। শেখ হাসিনার মালদ্বীপ সফরকালে আজ দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।

চুক্তিগুলো হচ্ছে-দ্বৈত কর পরিহার ও বন্দিবিনিময়। সমঝোতা স্মারকগুলো হচ্ছে-বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দুদেশের যুব ও ক্রীড়া উন্নয়নে সহযোগিতা। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ চুক্তি নবায়ন করা হবে। সফরকালে বন্ধুত্বের প্রতীক হিসাবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। এ সময় বাংলাদেশের সরকারপ্রধানকে গার্ড অব অনার দেওয়া হবে, পালন করা হবে অন্যান্য আনুষ্ঠানিকতা। পরে প্রেসিডেন্ট প্রাসাদে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিপক্ষীয় আলোচনা করবেন তিনি। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।

সফরকালে মালের হোটেল জিনে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ এবং সে দেশের প্রধান বিচারপতি উজ আহমেদ মুতাসিম আদনান সৌজন্য সাক্ষাৎ করবেন।

শেখ হাসিনা আজ বিকালে মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেবেন। সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্ট ও সে দেশের ফার্স্ট লেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন তিনি। কাল মালেতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ২৭ ডিসেম্বর বিকালে ঢাকায় ফিরবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
shaik hasina

আজ মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টক নিউজ বিডি December 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সরকারি সফরে আজ বুধবার মালদ্বীপ যাচ্ছেন। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তিনি।

শেখ হাসিনার সফরকালে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় এবং দ্বৈত কর পরিহারসহ দুইটি চুক্তি ও দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। প্রস্তাবিত চুক্তিগুলো হচ্ছে—দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় এবং সমঝোতা স্মারকগুলো হচ্ছে—বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিত্সা বিজ্ঞান (নবায়ন) এবং দুই দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষঞ্জ চিকিত্সক নিয়োগ চুক্তি নবায়ন করা হবে। সফরকালে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে।

আজ দুপুর ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রা করবে। বিমানটি স্থানীয় সময় বিকাল ৩টায় মালে পৌঁছাবে। মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
nasim

ঢাকায় এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

স্টক নিউজ বিডি November 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম ৩ দিনের রাষ্ট্রীয় সফরে আজ বাংলাদেশে এসেছেন। সফরে তার সঙ্গে দেশটির দু’জন মন্ত্রী ও পররাষ্ট্র সচিব রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সকাল সোয়া ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে-মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের এ সফরকালে বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কয়েকটি বৈঠক হবে। যার মধ্যে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে শ্রমবাজার সংক্রান্ত ইস্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদেরও বৈঠক হবে। বৈঠকে বাংলাদেশ থেকে মালদ্বীপে কর্মী প্রেরণের বিষয়ে আলোচনা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বৈঠক করবেন মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে। সেখানে স্বাস্থ্যসেবা তথা বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স পাঠানোর বিষয়ে আলোচনা হবে। এছাড়া শিক্ষামন্ত্রী ড. দীপু মনিও বৈঠক করবেন।
সেখানে উচ্চশিক্ষা তথা এমবিবিএস, প্রাইমারি ও কারিগরি শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। চলতি বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশ সফরে আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সোলিহ। সোলিহের ঢাকা সফরের প্রায় আট মাসের মাথায় এলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে মালদ্বীপের সঙ্গে শ্রমবাজার সংক্রান্ত সমঝোতা চুক্তি সই করে বাংলাদেশ। চুক্তিতে বাংলাদেশ থেকে নতুন করে জনবল নিয়োগ, অবৈধ কর্মীদের বৈধতা প্রদান ও ফেরানোর প্রক্রিয়া যুক্ত ছিল। বেসরকারি হিসেব বলছে, মালদ্বীপে বর্তমানে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় এক লাখ বাংলাদেশি কর্মী রয়েছে। তাদের বেশিরভাগই দেশটির নির্মাণশিল্পে কাজ করছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশটিতে ৮০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য