Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

মৃত্যু

মরক্কোতে মিনিবাস দুর্ঘটনায় নিহত ২৪

স্টক নিউজ বিডি August 7, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মরক্কোতে মিনিবাস দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (০৬ আগস্ট) দেশটির আজিলাল প্রদেশে ওই দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। খবর এএফপির।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের বহনকারী একটি মিনিবাস উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। যাত্রীদের বহনকারী বাসটি ডেমনেট শহরের একটি সাপ্তাহিক বাজারের দিকে যাচ্ছিল। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। মরক্কো এবং উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে প্রায়ই সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে।

এর আগে গত ১১ মার্চ, ব্রাচুয়া শহরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি মিনিবাস গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বেশ কয়েকজন নিহত হয়। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

দেশটিতে বেশিরভাগ দরিদ্র মানুষই গ্রামাঞ্চলে ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের কোচ এবং মিনিবাস ব্যবহার করে। গত বছরের আগস্টে মরক্কোর অর্থনৈতিক রাজধানী কাসাব্লাঙ্কার পূর্ব দিকে একটি বাঁকে বাস উল্টে ২৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়।

ন্যাশনাল রোড সেফটি এজেন্সির তথ্য অনুসারে, মরক্কোতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে সাড়ে তিন হাজার মৃত্যু এবং আরও ১২ হাজার আহতের খবর রেকর্ড করা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন ১০ জনের মৃত্যু হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু

স্টক নিউজ বিডি August 7, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় একটি রেস্টুরেন্টে ফ্যানের সুইচ চালু গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিজান (২২) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকাল দশটার দিকে ঘটে এ ঘটনা। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আরিফ জানান, মিজান রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করতেন। সকালে ফ্যানের সুইচ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দেশে ফিরলেন ১ লাখ ১৪ হাজার হাজি, মৃত্যু ১১৯

স্টক নিউজ বিডি August 2, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পবিত্র হজের ফিরতি ফ্লাইট আজ বুধবার (২ আগস্ট) শেষ হচ্ছে। হজ পালন শেষে এ পর্যন্ত ৩০৯টি ফিরতি ফ্লাইটে ১ লাখ ১৪ হাজার ১৮ জন হাজি দেশে ফিরেছেন।

গতকাল মঙ্গলবার হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, বাংলাদেশ বিমানের মোট ১৫৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১০৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪৭টি বিমানে এসব হজযাত্রী দেশে ফিরেছেন।

গত ২৭ জুন পবিত্র হজ পালন শেষে ২ জুলাই থেকে সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটে হাজিরা দেশে ফিরতে শুরু করেন। গত ২ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়।

চলতি বছর ৩২৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। আজ বুধবারের মধ্যে সব হজযাত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

হজ অফিসের বুলেটিনে জানানো হয়, সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসাকেন্দ্র থেকে এ পর্যন্ত ৮৬ হাজার ৯০০ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

চলতি বছর ২৭ নারীসহ ১১৯ জন বাংলাদেশি হজযাত্রী হজ পালন করতে গিয়ে মারা গেছেন। এরমধ্যে মক্কায় ৯৫ জন, মদিনায় ১০ জন, জেদ্দায় দুজন, মিনায় ৯ জন, আরাফায় দুজন ও মুজদালিফায় একজন মারা যান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পশ্চিমবঙ্গে ফের চোখ রাঙাচ্ছে করোনা

স্টক নিউজ বিডি August 1, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ডেঙ্গুর বাড়বাড়ন্তে নাকাল গোটা পশ্চিমবঙ্গ। কলকাতাসহ বিভিন্ন জায়গা থেকে একের পর এক ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর মতো ঘটনা সামনে আসছে।

এই আতঙ্কের মধ্যেই ফের চোখ রাঙাচ্ছে করোনা। এতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর খবর এলো পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপালে ৬০ ও ৬১ বছরের দুই করোনা রোগীর মৃত্যু হলো।

এই খবর সামনে আসতেই কপালে চিন্তার ভাঁজ কলকাতাসহ গোটা রাজ্যবাসীর। তাহলে কী আবার রাজ্যবাসীকে মাস্ক পরতে হবে?।

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, যে দুজন ব্যক্তি হাসপাতালে মারা গেছেন তাদের মধ্যে একজন পূর্ব বর্ধমান জেলার ভাতারের ৬০ বছরের এক বৃদ্ধ। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। হাসপাতলে কোভিড পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। গত রোববার (৩০ জুলাই) তার মৃত্যু হয়।

অপরজন দেওয়ানদিঘী থানা এলাকার ৬১ বছরের এক বৃদ্ধ। তারও হাসপাতলে কোভিড পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।

যদিও এই দুজনেই কোমর্বিডিটি সমস্যায় ভুগছিলেন বলে দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে মৃত্যু সনদে কোভিডের উল্লেখও রয়েছে। তবে কোভিড নিয়ে আতঙ্কের কিছু নেই বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

কোভিড রোগের সংখ্যা বেড়ে গেলেও বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল যেকোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। শতাধিকের বেশি কোভিড বেড, আইসিইউ, সিসিইউসহ সব ব্যবস্থাই তৈরি রাখা আছে। এছারাও হাসপাতালে নিজস্ব দুটো অক্সিজেন প্ল্যান্ট থাকায় কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, কোভিড নিয়ে অযথা আতঙ্কিত না হতে। এই সময় জ্বর, সর্দি-কাশি হয়। একটু বাড়তি সতর্ক থাকতে হবে। জ্বর, সর্দি-কাশি হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
accident

৫ বছরে সড়কে ৩৯ হাজার ৫২২ প্রাণহানি, ৩৯৪১ জনই শিক্ষার্থী

স্টক নিউজ বিডি July 28, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিগত পাঁচ বছরে দেশের সড়ক-মহাসড়কে ২৮ হাজার ২৯৯ সড়ক দুর্ঘটনায় ৩৯ হাজার ৫২২ জন নিহত এবং ৫৮ হাজার ৭৯১ জন আহত হয়েছেন। এর মধ্যে হতাহত শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৯৪১ জন।

নিরাপদ সড়কের দাবিতে তরুণ শিক্ষার্থীদের আন্দোলনের ৫ বছর পূতি উপলক্ষে শুক্রবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে মোজাম্মেল হক চৌধুরী বলা হয়, ২০১৮ সালের ২৯ জুলাই দেশের ইতিহাসে সর্ববৃহৎ তরুণ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পরে আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়কের অঙ্গীকার করলেও তা বাস্তবায়নে ব্যর্থতার কারণে সড়কে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। বিগত ৫ বছরে দেশের সড়ক-মহাসড়কে ২৮ হাজার ২৯৯ সড়ক দুর্ঘটনায় ৩৯ হাজার ৫২২ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৫৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে ৩ হাজার ৯৪১ জন শিক্ষার্থী।

তিনি আরও বলেন, নিরাপদ সড়ক আন্দোলনকারীদের সব দাবি-দাওয়া সরকার মেনে নিলেও কোনোটি বিগত ৫ বছরে বাস্তবায়ন হয়নি। ফলে সড়কে প্রতিদিন অসংখ্য তাজা প্রাণ ঝরছে। সড়কের বিশৃঙ্খলায় যানজট, যানজটে আটকে পড়ে মানুষের হাজারো কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। সরকারের পরিকল্পনার গলদে ফিটনেস বিহীন লক্কড়-ঝক্কড় যানবাহন ও ছোট ছোট যানবাহন বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে। এরই সঙ্গে পাল্লা দিয়ে যানজট ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়লেও সরকার নানান মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত দিয়ে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমছে বলে জাহির করে জনগণের সঙ্গে তামাশা করছে।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি করে নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ পাস করা হলেও পরিবহন মালিক-শ্রমিক নেতাদের নানা বাধা ও পুরোনো পদ্ধতিতে এ আইন প্রয়োগের ফলে এ সেক্টরে কাঙ্ক্ষিত ফলাফল মিলছে না। তরুণ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলন আমাদের নীতিনির্ধারকদের চোখ খুলে দিয়েছে বলে যারা জানিয়েছিলেন, ধীরে ধীরে তারা আবারো ঘুমিয়ে পড়েছে। ফলে সড়কে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বেপরোয়াভাবে বেড়েছে। সঠিক নেতৃত্ব ও গবেষণার অভাবে সরকার সড়ক নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠায় বার বার ব্যর্থ হচ্ছে দাবি করে অনতিবিলম্বে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জানান তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মুখে বাইম মাছ ঢুকে শিশুর মৃত্যু

স্টক নিউজ বিডি February 23, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাতক্ষীরার কলারোয়ায় খেলতে গিয়ে মুখে বাইম মাছ ঢুকে গোলাম রসুল (১৩) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পুটুনি গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহম্মেদ।

ওই চিকিৎসক জানান, বেলা ১২টার দিকে ওই শিশুটির গলায় একটি বাইন মাছ ঢুকে যায়। এরপরেই সে জ্ঞান হারায়। অচেতন অবস্থায় বেলা ১টার দিকে তাকে জরুরি বিভাগে আনা হয়। ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করে আমরা নিশ্চিত হই হাসপাতালে আনার আগেই সে মৃত্যুবরণ করেছে।

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি বিলে মাছ ধরছিল গ্রামের সবাই। সেখানে গোলাম রসুল নামের ওই প্রতিবন্ধী শিশুটির মাও মাছ ধরছিলেন। সেখানে খেলতে গিয়ে শিশুটির গলায় বাইম মাছ ঢুকে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিশুটির মা আশুরা বিবি জানান, সকাল থেকে ছেলেকে সঙ্গে নিয়ে বিলে মাছ ধরছিলাম। হঠাৎ গলার ভেতরে একটা বাইম মাছ ঢুকে যাওয়ায় ছেলে চিৎকার শুরু করে। অনেক চেষ্টা করেও সে মাছ বের করা যায়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই ছেলেকে ডাক্তারা মৃত ঘোষণা করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভটভটি উল্টে চালকের মৃত্যু

স্টক নিউজ বিডি February 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জয়পুরহাটে শ্যালোচালিত ভটভটি খাদে পড়ে আবদুল মোমিন (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

মঙ্গলবার সকালে কালাই উপজেলার পাঠানপাড়া-মোসলেমগঞ্জ সড়কের কুসুমসারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এস এম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ভটভটি চালক আবদুল মোমিন কালাই উপজেলার হাতিয়র গ্রামের মৃত কফির উদ্দিনের ছেলে। আহত মোস্তাফিজুর রহমান উপজেলার হাতিয়র কাজীপাড়া গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে।

ওসি এস এম মঈনুদ্দীন জানান, আহত মোস্তাফিজুর রহমান মাছ নিয়ে শ্যালোচালিত ভটভটিতে করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন। পথে কুসুমসারা এলাকায় আসার পর ভটভটির চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালকসহ তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক চালক আবদুল মোমিনকে মৃত ঘোষণা করেন।

আহত মোস্তাফিজুর রহমানকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাবি শিক্ষার্থীর মৃত্যু ঘটনা তদন্তে হল প্রশাসনের কমিটি গঠন

স্টক নিউজ বিডি October 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী গোলাম মোস্তফা শাহরিয়ারের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে শহীদ হবিবুর রহমান হল প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দিতে বলা হয়েছে।

আজ শনিবার (২২ অক্টোবর) সকালে হল প্রশাসনের এক জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করে হল প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, ‘শাহরিয়ারের মৃত্যুর বিষয়টি তদন্ত করতে হল প্রশাসনের পক্ষ থেকে আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হলের আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক গৌতম দত্তকে তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন, আবাসিক শিক্ষক সহকারী অধ্যাপক মো. আনাম শাহরিয়ার রাব্বি ও সহযোগী অধ্যাপক মো. আশিক শাহরিয়ার।’

উল্লেখ্য, গত বুধবার রাত ৮টার দিকে হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন শাহরিয়ার। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৭

স্টক নিউজ বিডি October 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৭ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৭৪ জন এবং সংক্রমণ বেড়ে ২১ হাজার ৮৭০ জনে পৌঁছেছে।

২৪ ঘণ্টায় নতুন ৬৭৭ জন রোগী নিয়ে বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ২ হাজার ৪৯৩ জন। গত ৮ অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ ৭১২ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল।

মঙ্গলবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৭৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৬২ জন এবং ঢাকার বাইরে ২১৫ জন।

এতে আরও বলা হয়, নতুন ৬৭৭ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২১ হাজার ৮৭০ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৩০৩ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৭৪ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জনে গিয়ে পাহাড়ি ঢলে ৮ জনের মৃত্যু

স্টক নিউজ বিডি October 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন করতে গিয়ে পাহাড়ি ঢল ভেসে গিয়ে ৮ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় দুর্গা প্রতিমা বিসর্জন চলছিল মাল নদীতে। বিসর্জন দেখতে নদীর ধারে বহু দর্শনার্থী ভিড় জমিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমা বিসর্জন চলাকালীন আচমকা নদী ফুলে ওঠে। পাহাড় থেকে পানির স্রোত নেমে আসে। কিছু বুঝে ওঠার আগেই নদীতে পড়ে যান বহু মানুষ। পানির স্রোতে ৩০ থেকে ৪০ জন দর্শনার্থী ভেসে যান। নদীতে আটকে পড়ে বিসর্জনের গাড়িও।

ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে এনডিআরএফের দল এবং রাজ্য পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের স্থানীয় মালবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে মালের বিধায়ক বুলু চিকবরাইক বলেন, “প্রতি বছর মাল নদীতে বিসর্জন হয়। আচমকাই এ দুর্ঘটনা ঘটল। নিখোঁজদের সঠিক খবর আমাদের কাছে নেই। ঘটনার সময় নদীর পাড়ে কমপক্ষে ৯-১০ হাজার মানুষ ছিল। পাহাড়ি ঢল থেকেই এ বিপত্তি।”

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে দুর্গোৎসবের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাই।”

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য