Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

মেঘনা ইন্স্যুরেন্স

মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

মেঘনা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি November 1, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

সূত্রে জানায়, বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির আয় ছিল ২৪ পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির আয় হয়েছে ১ টাকা ০৮ পয়সা। গতবছর একই সময়ে ৪৭ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৪২ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

মেঘনা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩১ অক্টোবর

স্টক নিউজ বিডি October 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩১ অক্টোবর বিকাল ৩ টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১০ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

মেঘনা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.০৯ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ২৯ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৯৩।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

মেঘনা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ অক্টোবর

স্টক নিউজ বিডি October 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্সের লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৩৩ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

মেঘনা ইন্স্যুরেন্স ১৮ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় বেশি দেখিয়েছে

স্টক নিউজ বিডি September 20, 2022

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে বিভিন্ন ধরনের বীমার বিপরীতে ব্যবস্থাপনা ব্যয় বেশি দেখানো হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটির নিরীক্ষক ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

তথ্য অনুসারে, আলোচ্য হিসাব বছরের বিভিন্ন ধরনের বীমার বিপরীতে কোম্পানিটি ৪১ কোটি ১১ লাখ ৩০ হাজার ৬৩০ টাকা ব্যবস্থাপনা ব্যয় দেখিয়েছে। কিন্তু ব্যবস্থাপনা ব্যয়ের সীমা অনুসারে সর্বোচ্চ ২২ কোটি ২৫ লাখ ৬৪ হাজার ৯৬ টাকা ব্যয় দেখাতে পারত কোম্পানিটি। এক্ষেত্রে কোম্পানিটি ১৮ কোটি ৮৫ লাখ ৬৬ হাজার ৫৩৪ টাকা অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় দেখিয়েছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছিল ১৭ টাকা ৮৮ পয়সায়। যা আগের হিসাব বছর শেষে ছিল ২৬ টাকা ৪ পয়সায়।

এদিকে আলোচ্য হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২২ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২৪ অক্টোবর।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মেঘনা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১০ পয়সা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

মেঘনা ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি September 13, 2022

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৯৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৮৮ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ অক্টোবর।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স

স্টক নিউজ বিডি July 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫৯.৫৫ শতাংশ।

সাপ্তাহিক দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২. ৫৫ শতাংশ।

সাপ্তাহিক দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রাইম টেক্সটাইল। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯. ৯৭ শতাংশ।

সাপ্তাহিক দর বাড়ার তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– সোনারগাঁও টেক্সটাইল, হামিদ ফেব্রিক্স, এমবি ফার্মা, নাভানা সিএনজি, ক্রাউন সিমেন্ট, অলটেক্স এবং আজিজ পাইপস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

দর বাড়ার শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স

স্টক নিউজ বিডি June 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৯৫ শতাংশ।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৭৭ শতাংশ।

দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৭৬ শতাংশ।

দর বাড়ার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- অ্যাপোলো ইস্পাত, ইস্টার্ন কেবলস, দেশবন্ধু পলিমার, এমবি ফার্মা,অলিম্পিক এক্সেসিরজ, বেঙ্গল উইন্ডসোর এবং জিবিবি পাওয়ার লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স

স্টক নিউজ বিডি June 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬০.০ শতাংশ।

সাপ্তাহিক দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩.৪৬ শতাংশ।

সাপ্তাহিক দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১.৩৩ শতাংশ।

সাপ্তাহিক দর বাড়ার তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– আল-হাজ্ব টেক্সটাইল, ফাইন ফুডস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস, গ্লোবাল হেভি, ইনটেক ও প্রিমিয়ার ব্যাংক লিমটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

দর বাড়ার শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স

স্টক নিউজ বিডি June 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৯০ শতাংশ।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুড। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৪.৯৭ শতাংশ।

দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কেডিএস এক্সসোসরিজ। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৩.৩৭ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনারগাঁও টেক্সটাইল, জেএআই হসপিটাল, হাক্কানি পাল্প, ন্যাশনাল ব্যাংক, ক্রাউন সিমেন্ট, ইস্টার্ন লুব্রিকেন্টস ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য