Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

মেট্রোরেল

এবার খুলেছে মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মেট্রোরেলের আরও একটি স্টেশন যাত্রীদের চলাচলের জন্যে পুরোপুরি প্রস্তুত।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে উত্তরা সেন্টার স্টেশন যাত্রী চলাচলের জন্যে উন্মুক্ত হয়েছে। এ নিয়ে উত্তরা (দিয়াবাড়ী), আগারগাঁও ও পল্লবী স্টেশনের পরে মেট্রোরেলের চতুর্থ স্টেশন হিসেবে খুলছে এই মেট্রো স্টেশনটি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএন ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আজ আমাদের অপারেশন টিম উত্তরা সেন্টার স্টেশন খুলে দেবে। আমরা আগেই বলেছিলাম পর্যায়ক্রমে মেট্রোরেলের স্টেশনগুলো খুলে দেওয়া হবে। প্রথমে দুটি স্টেশন খুলে দেওয়ার মাধ্যমে মেট্রোরেল চলাচল শুরু হয়। মানুষ মেট্রোরেল ব্যবহারে ইতিমধ্যে অভ্যস্ত হয়ে গেছে।” মিরপুর-১০ স্টেশন আগামী ১ মার্চ থেকে খুলে দেওয়া হবে বলে জানান তিনি।

ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যরে প্রথম মেট্রোরেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। সরকার এ প্রকল্প হাতে নেয় ২০১২ সালে। গত ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে কর্র্তৃপক্ষের। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিপিএলের ফাইনাল আজ

স্টক নিউজ বিডি February 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিপিএলের নবম আসরের ফাইনাল আজ বৃহস্পতিবার। মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। ফাইনালের আগে অনুষ্ঠিত হয়েছে অফিশিয়াল ফটোশুট, ট্রফি প্রদর্শনীর চিত্র ধারণ করা হয়েছে স্বপ্নের মেট্রোরেলে। তবে ফটোশুটে ছিলেন না সিলেটের অধিনায়ক মাশরাফী।

বিপিএলের শিরোপা নির্ধারণী শেষ লড়াইয়ের পূর্বে ট্রফি হাতে মেট্রোরেলে দেখা মেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস ও সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটার মুশফিকুর রহিমকে। তবে ব্যস্ততার জন্য সিলেটের নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা আসতে পারেননি ফটোশুটে, তার বদলে ট্রফি হাতে দেখা মেলে মুশফিকুর রহিমকে।

তবে ফটোশুটে না আসলেও এবারের বিপিএলে মূল লড়াই কিন্তু ইমরুল কায়েসের সাথে মাশরাফীরই। মাশরাফী আছেন অধিনায়ক হিসেবে পঞ্চম শিরোপা জয়ের দৌঁড়ে, আর ইমরুল কায়েস আছেন তৃতীয় শিরোপার খোঁজে। অধিনায়ক হিসেবে ইমরুল কুমিল্লাকে শিরোপা জিতিয়েছেন দুবার, ২০২২ ও ২০১৯ সালে। বিপরীতে মাশরাফী শিরোপা জিতেছেন ভিন্ন চারটি দলের হয়ে। ঢাকা গ্ল্যাডিয়েটর্স ২০১২, ২০১৩, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫ ও রংপুর রাইডার্স ২০১৭।

শুধু ব্যক্তিগত নয়, লড়াইটা দলীয়ও। সিলেট যখন যখন ছুটছে প্রথম বিপিএল শিরোপা জয়ের লক্ষ্যে, কুমিল্লা তখন অপেক্ষায় হালি পূরণের। এর আগে ২০১৫, ২০১৯ ও ২০২২ সালে শিরোপা জেতে দলটি। যেখানে কুমিল্লাকে একবার শিরোপা এনে দেন এবারে সিলেটের নেতৃত্বে থাকা মাশরাফীই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেট্রোরেল

১৬ ডিসেম্বর চালু হবে মেট্রোরেল

স্টক নিউজ বিডি July 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ঢাকার যানজট থেকে মুক্তির স্বপ্ন নিয়ে বহুল প্রতীক্ষিত মেট্রোরেল চলাচলের সময় নিয়ে আলাপ আলোচনা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হবে মেট্রোরেল। চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত।

মঙ্গলবার (১৯ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন।

একনেক সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে বলেন, ডিসেম্বর মাসে উত্তরা থেকে আগারগাঁও পযর্ন্ত মেট্রোরেল চলবে। প্রতিটি ল্যান্ডিং স্টেশনে পার্কিং স্পেস করতে বলেছেন। এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট রেলস্টেশন পর্যন্ত আন্ডারপাস করতে বলেছেন প্রধানমন্ত্রী।

এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ সংশ্লিষ্ট সচিব উপস্থিত ছিলেন।

উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের কাজ প্রায় শেষ। চলতি বছরের ডিসেম্বরে এ অংশে মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে। কাজ চলছে প্রকল্পের বাকি অংশেও। তবে মতিঝিল ছাড়িয়ে মেট্রোরেলের রুট কমলাপুর পর্যন্ত নেওয়ায় প্রকল্পের কাজ বেড়ে গেছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য ১ দশমিক ১৬ কিলোমিটার ধরে মেট্রোরেলের রুট দাঁড়াচ্ছে ২১ দশমিক ২৬ কিলোমিটার। কাজ বাড়ার কারণে বেড়েছে ব্যয়ও। ডিপিপির দ্বিতীয় সংশোধন প্রস্তাবে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭১ কোটি টাকা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
metro rail

ব্যয় বাড়ল মেট্রোরেল প্রকল্পের

স্টক নিউজ বিডি July 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ মতিঝিল থেকে কমলাপুর বাড়তি অংশ যোগ করায় ব্যয় বেড়েছে মেট্রোরেল প্রকল্পের। এই প্রকল্পের মূল ব্যয় ছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। প্রকল্প ব্যয় ১১ হাজার ৪৯৬ কোটি ৯২ লাখ টাকা বাড়িয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একনেক বৈঠকে এটিসহ মোট ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ১৫ হাজার ৮৫৬ কোটি ৮০ লাখ টাকা।

এর মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৪৪৪ কোটি ২৫ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৩ হাজার ২৭৭ কোটি ৯৮ লাখ টাকা এবং অর্থনৈতিক সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৩৪ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় করা হবে।

বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এ সময় তিনি জানান, মেট্রোরেলের গুরুত্বপূর্ণ স্টেশনে পার্কিং ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে কমলাপুর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত ইন্টারলিংক ট্রেন সার্ভিস এবং প্রয়োজনে আন্ডারপাস নির্মাণের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগের আওতায় নির্মিত সড়কের মান রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য