Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

যমুনা অয়েল

যমুনা অয়েল

যমুনা অয়েলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি February 1, 2024

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৮৬ পয়সা। গত বছর একই সময়ে ৯ টাকা ২৯ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ টাকা ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১৫ টাকা ২৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২৩ টাকা ৯৪ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
যমুনা অয়েল

যমুনা অয়েলের বোর্ড সভা ৩১ জানুয়ারি

স্টক নিউজ বিডি January 29, 2024

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেড বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩১ জানুয়ারি বিকাল ৪ টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
যমুনা অয়েল

যমুনা অয়েলের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি November 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

রবিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩০ টাকা ৮৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৬ টাকা ৮৭ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০৫ টাকা ৪৯ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
যমুনা অয়েল

যমুনা অয়েলের বোর্ড সভা ১২ নভেম্বর

স্টক নিউজ বিডি November 5, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল লিমিটেডের বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
যমুনা অয়েল

যমুনা অয়েলের মুনাফা বেড়েছে ৬৩ শতাংশ

স্টক নিউজ বিডি November 12, 2022

সর্বশেষ হিসাব বছরে মুনাফা কমলেও চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভালো মুনাফা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি তথা পেট্রোলিয়ামজাত পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পাটি লিমিটেডের। সর্বশেষ ২০২১-২২ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৭ শতাংশের বেশি। তবে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে প্রায় ৬৩ শতাংশ। বৃহস্পতিবার একই দিনে প্রকাশিত কোম্পানিটির নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে কাজ করে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাপনার মাধ্যমে সহজতর উপায় ও সুলভ মূল্যে ভোক্তা পর্যায়ে অকটেন, পেট্রল, ডিজেল, ফার্নেস অয়েল, কেরোসিন, জুট ব্যাচিং অয়েল সরবরাহ নিশ্চিত করা কোম্পানিটির কার্যক্রমের আওতাভুক্ত। এর বাইরে লুব অয়েল, গ্রিজ, বিটুমিন ও এলপিজি বাজারজাতের কাজ করে যমুনা অয়েল। এ বছরের আগস্টে দেশে পরিশোধিত জ্বালানি তেলের রেকর্ড পরিমাণ দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। মূলত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত প্রান্তিকের মুনাফায় যোগ হয়েছে।

নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, সর্বশেষ হিসাব বছরে যমুনা অয়েলের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৮৬ কোটি ৩৪ লাখ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ২০১ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১৫ কোটি ৭ লাখ টাকা বা ৭ দশমিক ৪৮ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৮৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৮ টাকা ২৪ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৯ টাকায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮০ টাকা ৮৪ পয়সায়। মুনাফা কমলেও সর্বশেষ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ কমায়নি কোম্পানিটির পর্ষদ। সর্বশেষ হিসাব বছরেও আগের বছরের ধারাবাহিকতায় ১২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী বছরের ২৮ জানুয়ারি বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২০ ডিসেম্বর।

এদিকে অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে যমুনা অয়েলের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৬ কোটি ৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪০ কোটি ৫৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৫ কোটি ৪৯ লাখ টাকা বা ৬২ দশমিক ৮৬ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৬৭ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯৩ টাকা ৭৭ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২০ শতাংশ নগদ দিয়েছে যমুনা অয়েল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০১ কোটি ৪০ লাখ টাকা। এর আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ২০০ কোটি ১৮ লাখ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ টাকা ২৪ পয়সা, যা আগের বছরে ছিল ১৮ টাকা ১৩ পয়সা। এর আগের ২০১৯-২০ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল যমুনা অয়েল। ২০১৮-১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৭-১৮ হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ দেয় তারা। এছাড়া ২০১৬-১৭ হিসাব বছরে ১১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০০৭ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১০ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৪৯ কোটি ৭১ লাখ টাকা। কোম্পানিটির মোট ১১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০টি শেয়ার রয়েছে। এর মধ্যে ২ দশমিক ৯০ শতাংশ উদ্যোক্তা ও পরিচালক, ৬০ দশমিক শূন্য ৮ শতাংশ সরকার, ২৮ দশমিক ৪৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ২৭ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৮ দশমিক ৩১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গত বৃহস্পতিবার যমুনা অয়েল শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৬৭ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১৫৫ টাকা ৪০ পয়সা থেকে ১৯২ টাকার মধ্যে ওঠানামা করেছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Jamuna Oil Company Limited

যমুনা অয়েলের বোর্ড সভা ১০ নভেম্বর

স্টক নিউজ বিডি November 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল লিমিটেডের পরিচালনা বোর্ডোর বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১০ নভেম্বর, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবদন পরযালোচনা ও প্রকাশ করবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
যমুনা অয়েল

যমুনা অয়েলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি January 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েলে লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৫৭ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জুলাই,২১-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯ টাকা ৬৪ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৯০ টাকা ৯২ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
যমুনা অয়েল

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে যমুনা অয়েল

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামীকাল ১৯ জানুয়ারি, বুধবার স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২০ জানুয়ারি, বৃহস্পতিবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জানুয়ারি, রোববার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
যমুনা অয়েল

যমুনা অয়েলের বোর্ড সভা ৩০ ডিসেম্বর

স্টক নিউজ বিডি December 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ডের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩০ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। একই সভায় ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য