Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

যুক্তরাষ্ট্র

আজই চুক্তি স্বাক্ষর দাবি ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

স্টক নিউজ বিডি June 14, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইরানের সঙ্গে আলোচিত শান্তিচুক্তি আজ ১৪ জুন স্বাক্ষরিত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো চূড়ান্ত নয়,  স্বাক্ষরের কোনো সম্ভাবনাও নেই।

শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তিটি আগামীকাল (রোববার) সই হওয়ার কথা রয়েছে। 

তার মতে, চুক্তি সম্পন্ন হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার উন্মুক্ত হবে।

ট্রাম্প দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এবং দেশটির সরকার আর এমন অস্ত্র চায় না। তিনি আরও জানান, এই পর্যায়ে ইরানের ইউরেনিয়ামের মজুত ফিরিয়ে নেওয়া হবে না।

তিনি বলেন, যথাযথ সময়ে, যখন সবকিছু শান্ত হবে, তখন আমরা সেখানে গিয়ে গভীরে সমাহিত পারমাণবিক ধুলাবালি উদ্ধার করবো। এ সময় তিনি ইরানের কাছে থাকা শত শত কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রসঙ্গ উল্লেখ করেন।

ভবিষ্যতে ইরান ও সমগ্র মধ্যপ্রাচ্যের সঙ্গে কাজ করার প্রত্যাশার কথাও জানান ট্রাম্প। একইসঙ্গে সতর্ক করে তিনি বলেন, এই প্রক্রিয়া দ্রুত ও সহজভাবে সম্পন্ন না হলে যুক্তরাষ্ট্রের কাছে ‘চূড়ান্ত বিকল্প’ রয়েছে, যা তিনি আবার ব্যবহার করতে চান না।

অন্যদিকে তেহরান ইঙ্গিত দিয়েছে, দুই পক্ষ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। তবে স্বাক্ষরের সময়সূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা শুক্রবার জানান, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে তা বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে নতুন করে ৬০ দিনের আলোচনা শুরু হবে।

আইআরজিসি এক বিবৃতিতে ট্রাম্পের ঘোষণাকে প্রশ্নবিদ্ধ করে বলেছে, ইরানের আলোচকরা স্পষ্ট করেছেন যে সমঝোতা স্মারক এখনো চূড়ান্ত হয়নি এবং রোববার স্বাক্ষরের প্রশ্নই ওঠে না। তাদের ভাষ্য, এই ঘোষণা ইরানের আলোচক দলের জন্য এক ধরনের ‘পরীক্ষা’।

টেলিগ্রামে প্রকাশিত বার্তায় আইআরজিসি দাবি করে, ১৪ জুন ট্রাম্পের জন্মদিন হওয়ায় তিনি প্রতীকীভাবে ওই দিনটিকে ব্যবহার করতে চাইছেন। কিছু পর্যবেক্ষকের ধারণা, ব্যক্তিগত প্রচারণার উদ্দেশ্যে ট্রাম্প এ তারিখকে গুরুত্ব দিচ্ছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমঝোতা স্মারক সইয়ের নির্দিষ্ট তারিখের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে সেটি রোববার হবে না।

তিনি আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যে এটি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে অপর পক্ষের অর্থাৎ যুক্তরাষ্ট্রের দ্বিধার কারণে এ বিষয়ে মন্তব্য করতে আমাদের সতর্ক থাকতে হবে। 

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার হয়েছে। তবে সম্ভাব্য চুক্তির শর্ত ও সময় নির্ধারণ নিয়ে দুই পক্ষের অবস্থানে এখনো অমিল রয়ে গেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর মার্কিন হামলা

স্টক নিউজ বিডি November 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইরান সমর্থিত গোষ্ঠীকে লক্ষ্য করে ইরাকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। এর জবাব দিতেই পাল্টা হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার (২১ নভেম্বর) ইরাকে দুইটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে চালানো ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীর হামলার সরাসরি জবাব এটি।

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, বাগদাদের দক্ষিণে আল আনবার ও জুরফ আল সাকারের কাছে একটি কাতায়েব হিজবুল্লাহ অপারেশন সেন্টার এবং কাতায়েব হিজবুল্লাহ কমান্ড অ্যান্ড কন্ট্রোল নোডকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে চারদিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় তাদের মধ্যে এই সমঝোতা হয়েছে। যুদ্ধবিরতির চুক্তির অধীনে ৫০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস এবং ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।

ছয় সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে তীব্র সংঘাত চলছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। সে সময় প্রায় ২০০ ইসরায়েলি নাগরিককে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এছাড়া হামাসের হামলায় ১২০০ জন নিহত হয়। এরপরেই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। এখন পর্যন্ত নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে পাঁচ হাজারের বেশিই শিশু। গাজার চারদিকে অবস্থান করছে ইসরায়েলি বাহিনী। ফলে সেখানকার সাধারণ মানুষ মানবেতর জীবন-যাপন করছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্বেগ

স্টক নিউজ বিডি November 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: উত্তর কোরিয়া দাবি করেছে যে, তারা সফলভাবে মহাশূন্যে একটি গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করেছে। চলতি বছর এর আগে আরও দুবার তাদের এ ধরনের প্রচেষ্টা ব্যর্থ হবার পর তৃতীয় বারের প্রচেষ্টায় সফল হলো পিয়ংইয়ং।

অবশেষে মহাকাশে সফলভাবে গোয়েন্দা উপগ্রহ পাঠালো উত্তর কোরিয়া। চলতি বছর এর আগে আরও দু’বার তাদের এ ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। তৃতীয়বারের প্রচেষ্টায় এবার সফল হয়েছে বলে দাবি করেছে পিয়ংইয়ং। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উত্তর কোরিয়া দক্ষিণ অভিমুখে একটি রকেট ছুঁড়েছে। এটি মহাকাশে একটি গুপ্তচর উপগ্রহ প্রতিস্থাপনের জন্য ছোঁড়া হয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমও এই খবর স্বীকার করেছে। তারা জানিয়েছে, মঙ্গলবার রকেটটি উৎক্ষেপণ করার সময় রাষ্ট্রের প্রধান কিম জং উন নিজে উপস্থিত ছিলেন।

উত্তর কোরিয়া এ ঘোষণা দেওয়ার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ বলেছে, তারা এই উপগ্রহ উৎক্ষেপণের তীব্র বিরোধিতা করছে। এই ঘটনা ওই অঞ্চলে শক্তিসাম্যে প্রভাব ফেলবে।

উত্তর কোরিয়া অবশ্য আগেই জাপানকে জানিয়েছিল, তারা হলুদ সাগর ও কোরিয়া সাগরের অভিমুখে একটি সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করবে। ১ ডিসেম্বরের মধ্যে উপগ্রহটি উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছিল তারা।

এর আগে, গত মে এবং আগস্ট মাসে দুবার মহাকাশে সামরিক উপগ্রহ পাঠানোর চেষ্টা করেছিল উত্তর কোরিয়া। কিন্তু দুইবারই তা ব্যর্থ হয়। সেসময় টোকিও এবং ওয়াশিংটন একাধিকবার উত্তর কোরিয়াকে বলেছিল, তারা যেন এই ধরনের পরীক্ষা আর না করে। করলে আরও বেশি নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে কিম জং উনকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সৌদি সফরে ইরানি প্রেসিডেন্ট, গুরুত্ব পাবে গাজা ইস্যু

স্টক নিউজ বিডি November 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও ভয়াবহ হত্যাযজ্ঞ এবং যুদ্ধাপরাধের বিষয়টি সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে।

শনিবার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সৌদি আরবে পৌঁছেছেন বলে প্রেসটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ওআইসি’র বিশেষ এই শীর্ষ সম্মেলনে যোগদানকারী দেশগুলোর নেতারা গাজার নিপীড়িত অসহায় মানুষের জন্য মানবিক ত্রাণ পাঠানোর উপায় নিয়েও আলোচনা করবেন।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজার নিরপরাধ মানুষের ওপর ভয়াবহ বোমা হামলা শুরুর পর থেকে ইরানের প্রেসিডেন্ট বিশ্বের বিভিন্ন দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ওআইসি’র বিশেষ সম্মেলন ডাকার আহ্বান জানিয়েছিলেন।

দখলদার সেনাদের বর্বর হামলায় এ পর্যন্ত গাজার ১১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যার মধ্যে ৪ হাজার ৫০০র বেশি শিশু রয়েছে। এছাড়া, ইসরায়েলি হামলায় ২৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এই ভয়াবহ হত্যাযজ্ঞের পাশাপাশি ইহুদিবাদী সরকার অবরুদ্ধ গাজা উপত্যকায় পানির সরবরাহ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং খাদ্য, বিদ্যুৎ এবং ওষুধসহ নিত্যপণ্যের জন্য মারাত্মক রকমের সংকট দেখা দিয়েছে।

গাজা যুদ্ধের ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি গত সোমবার সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন, বর্ণবাদী ইসরাইল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার মূল পরিকল্পনাকারী হচ্ছে যুক্তরাষ্ট্র।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

লেবানন-কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্লিঙ্কেনের সাক্ষাৎ

স্টক নিউজ বিডি November 4, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জর্ডানে সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এই সফরে তিনি মধ্যপ্রাচ্যের শীর্ষ নেতা এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এই সফরের শুরুতেই তিনি লেবানন এবং কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর বিবিসির।

লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এই শীর্ষ মার্কিন কর্মকর্তা। লেবাননের প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে যে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির গুরুত্ব সম্পর্কে ব্লিঙ্কেনকে জোর দিয়েছেন নাজিব মিকাতি।

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রাহমান আল থানির সঙ্গেও সাক্ষাৎ করেছেন ব্লিঙ্কেন। এই সফরে সৌদি আরব, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর।

এর আগে শুক্রবার গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানান ব্লিঙ্কেন। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, হামাসের হাতে বন্দী সব জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় হামলা বন্ধ হবে না।

এদিকে গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানকার আল শিফা হাসপাতালের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যাম্বুলেন্সের একটি বহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এসব অ্যাম্বুলেন্সে করে আহত ফিলিস্তিনিদের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা ক্রসিংয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ইসরায়েলি বাহিনী সেগুলো লক্ষ্য করে বর্বর হামলা চালিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ফের ইসরায়েল সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন

স্টক নিউজ বিডি November 1, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংঘাতের মধ্যেই ফের ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এই সংঘাতের মধ্যেই এর আগেও তিনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশটিতে সফর করেছেন। মার্কিন পররাষ্ট্র বিভাগ জানিয়েছে, আগামী শুক্রবার তিনি ইসরায়েল সফরে যাচ্ছেন। খবর বিবিসির।

এই সফরে ইসরায়েলি সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ব্লিঙ্কেন। এছাড়াও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে তার সফরের কথা রয়েছে। তবে তার এই সফরে তিনি ফিলিস্তিনি কোনো কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন কি না তা এখনো স্পষ্ট নয়।

গত তিন সপ্তাহের মধ্যে এটা হবে ব্লিঙ্কেনের মধ্যপ্রাচ্যে তৃতীয় বারের মতো সফর। এর আগে ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমে ব্লিঙ্কেনের সম্ভাব্য সফরের খবর প্রকাশ করা হয়।

এদিকে অবশেষে রাফা ক্রসিং খুলে দেওয়া হয়েছে। ফলে এই ক্রসিং দিয়ে বিদেশি নাগরিক এবং গুরুতর অসুস্থ ফিলিস্তিনিরা মিশরে প্রবেশের সুযোগ পাচ্ছেন। এর আগে এই ক্রসিং দিয়ে খাবার ও ত্রাণসামগ্রী বহনকারী ট্রাক ঢুকতে দেওয়া হলেও বিদেশি নাগরিকদের এবারই গাজা ত্যাগের সুযোগ দেওয়া হলো।

বুধবার রাফাহ ক্রসিং দিয়ে গুরুতর অসুস্থ রোগী ও বিদেশি নাগরিকদের গাজা থেকে মিশরে প্রবেশ করতে দেওয়া হয়। মিশর থেকে অ্যাম্বুলেন্স গাজায় প্রবেশ করে রোগীদের রাফাহ ক্রসিংয়ের কাছাকাছি একটি মিশরীয় ভ্রাম্যমাণ হাসপাতালে নিয়ে এসেছে। বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে গাড়ির সারি গাজা থেকে মিশরে প্রবেশ করছে।

মিশরীয় সোর্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার রাফাহ ক্রসিং দিয়ে ৫০০ বিদেশি নাগরিককে মিশরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে কতজন ফিলিস্তিনি গাজা ত্যাগের সুযোগ পাচ্ছেন তা পরিষ্কার নয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত দুপক্ষের মধ্যে সংঘাত চলছেই। সংঘাত বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইসরায়েলে কী কী অস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র?

স্টক নিউজ বিডি October 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলা শুরুর পরপরই ইসরায়েলের প্রতি ‘অটল সমর্থন’ পুনর্ব্যক্ত করে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রতিশ্রুতি অনুসারে এরই মধ্যে সামরিক সহায়তার প্রথম চালান পৌঁছে গেছে ইসরায়েলে।

হামাসের হামলার মুখে ইসরায়েলের কাছাকাছি একটি বিশাল বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। এর বাইরেও বিপুল সংখ্যক সমরাস্ত্র পাঠিয়েছে তারা।

একনজরে দেখে নেওয়া যাক ইসরায়েলকে কী কী সাহায্য দিলো যুক্তরাষ্ট্র-

নৌবাহিনীর জাহাজ
ইসরায়েলের সমর্থনে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো পূর্ব ভূমধ্যসাগরে নিয়ে যাওয়া হচ্ছে। ইউএসএস ফোর্ড হলো মার্কিন নৌবাহিনীর সবচেয়ে উন্নত ও বিশ্বের অন্যতম বৃহত্তম বিমানবাহী রণতরী। এতে একটি গাইডেড মিসাইল ক্রুজার এবং চারটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে।

পাশাপাশি অত্যাধুনিক যুদ্ধাস্ত্রে সজ্জিত গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস নরম্যান্ডি এবং ডেস্ট্রয়ার ইউএসএস থমাস হাডনার, ইউএসএস রামেজ, ইউএসএস কার্নি এবং ইউএসএস রুজভেল্টকেও ইসরায়েলের দিকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

ওই অঞ্চলে এফ-১৫, এফ-১৬, এ-১০’র পাশাপাশি বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেট এফ-৩৫’র সংখ্যা বাড়াচ্ছে পেন্টাগন।

যুক্তরাষ্ট্রের পাঠানো রণতরীগুলোতে প্রায় পাঁচ হাজার নাবিক রয়েছেন বলে জানা গেছে।

অস্ত্র-গোলাবারুদ
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন গত রোববার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র-গোলাবারুদ সরবরাহ করবে।

তবে সেগুলো ঠিক কী ধরনের অস্ত্র তা এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, ইন্টারসেপ্টর এবং নির্ভুল-নির্দেশিত অস্ত্র পাঠাতে অনুরোধ করেছে ইসরায়েল। ইন্টারসেপ্টরগুলো মূলত ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য।

সূত্র জানিয়েছে, প্রায় ২০০ কোটি ডলারের মার্কিন যুদ্ধাস্ত্র ইসরায়েলের ছয়টি ভিন্ন স্থানে আগেই সরবরাহ করা হয়েছিল, যা জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হতে পারে।

কত সাহায্য পায় ইসরায়েল
ইসরায়েলকে প্রতি বছর বিনাশর্তে প্রায় ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় প্রাপক হলো ইসরায়েল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইসরায়েল-হামাস সংঘাতে রাশিয়ার লাভ, দুশ্চিন্তায় ইউক্রেন

স্টক নিউজ বিডি October 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ থেকে লাভবান হওয়ার বড় সম্ভাবনা রয়েছে রাশিয়ার। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে হচ্ছে পশ্চিমাদের। ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নজর ইউক্রেন থেকে ইসরায়েলের দিকে ঘুরে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেটি হলে আখেরে লাভ হবে রাশিয়ারই। তাছাড়া, ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে জ্বালানি তেলের দাম বাড়লে তাতে আরও ফুলেফেঁপে উঠবে মস্কোর অর্থভাণ্ডার।

বিষয়টি স্বীকার করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে নজর দেওয়ায় যদি ইউক্রেনের কাছে অস্ত্র সরবরাহের গতি কমে যায়, তাহলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য অর্জন দ্রুততর হবে।

বিশেষজ্ঞরা বলছেন, তেল-আবিবের কাছে বর্তমানে প্রচুর অস্ত্রশস্ত্র মজুত রয়েছে। তারা যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছে মূলত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র, গাইডেড যুদ্ধাস্ত্র এবং গোলাবারুদ। তবে গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করলে অস্ত্র ভাণ্ডারে চাপ পড়বে ইসরায়েলের।

সাবেক ইউএস মেরিন কর্নেল ও বর্তমানে স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টারের উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান বলেন, সেই সময় ইসরায়েল ব্যাপকভাবে যুদ্ধাস্ত্র ব্যবহার শুরু করবে। যদিও তাদের কাছে অস্ত্রের বড় মজুত রয়েছে, তবে তা দীর্ঘ অভিযানের জন্য যথেষ্ট না-ও হতে পারে।

ক্যানসিয়ানের মতে, শহুরে অঞ্চলে যুদ্ধের জন্য ইসরায়েল গাইডেড যুদ্ধাস্ত্রের দিকে ঝুঁকবে। তবে ইউক্রেনেরও আরও অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন, কারণ তারা এখন রুশ সামরিক ঘাঁটির মতো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চায়।

‘কিন্তু সমস্যা হলো, আমরা অল্প সময়ের মধ্যে সেগুলো উৎপাদন করতে পারবো না। তাই যুক্তরাষ্ট্রকে বিদ্যমান মজুত থেকেই অস্ত্রগুলো বের করতে হতে পারে। আর তার ফলে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ পুরোপুরি বন্ধ না হলেও অন্তত গতি কমে যেতে পারে।’

পুতিনের পোয়াবারো
লন্ডনভিত্তিক থিংক ট্যাংক চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী ব্রনওয়েন ম্যাডক্স ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রকে যদি ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হয়, তাহলে তাৎক্ষণিকভাবে তারা ইসরায়েলকেই নেবে। যদিও এই মুহূর্তেই যুক্তরাষ্ট্রকে এমন কঠোর কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে না। তবু বুঝতে পারি, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চিন্তিত হতেই পারেন এবং তিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মনোযোগ ধরে রাখতে প্রাণপণ চেষ্টা করছেন।

কিছুদিন আগেই সরকারি শাটডাউন এড়াতে সাময়িকভাবে ইউক্রেনের জন্য নতুন সহায়তা পরিকল্পনা বাদ দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। ভবিষ্যতে কিয়েভকে সহায়তা দেওয়ার বিষয়টি এখন আরও বেশি নড়বড়ে হতে পারে।

গত ৫ অক্টোবর রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাহায্যই ইউক্রেনকে অর্থনৈতিক ও সামরিকভাবে টিকিয়ে রেখেছে। যদি অস্ত্র দেওয়া আগামীকাল থেকে বন্ধ হয়, তাহলে এক সপ্তাহের মধ্যেই কিয়েভের সব গোলাবারুদ ফুরিয়ে যাবে।

শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থনও দিনদিন নড়বড়ে হয়ে উঠছে। সম্প্রতি শস্যচুক্তি নিয়ে বিরোধের জেরে ইউক্রেনকে নতুন করে আর কোনো সহায়তা দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে পোল্যান্ড। আপত্তি ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে স্লোভাকিয়া থেকেও। কারণ, দেশটিতে ক্ষমতায় ফিরতে চলা নেতা রবার্ট ফিকো বরাবরই রুশপন্থি হিসেবে পরিচিত।

তেলের দাম বাড়লেও রাশিয়ার লাভ
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। এর ফলে রাশিয়ার রপ্তানি আয় আরও ফুলেফেঁপে উঠতে পারে।

র‌্যান্ড করপোরেশনের নীতি গবেষক অ্যান মেরি ডেইলি বলেন, তেলের দাম বাড়লে এটি তাদের (রাশিয়া) অস্ত্র উৎপাদনে ব্যয় অব্যাহত রাখার সুযোগ দেয় এবং বাজেট ঘাটতি পূরণে সহায়তা করে। অর্থাৎ, রাশিয়া এটি থেকে নিশ্চিতভাবেই অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চীমাউইতে ভয়াবহ দাবানল, এখনো নিখোঁজ ৮৫০

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নজিরবিহীন দাবানলে পুড়ে তছনছ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপ। সেখানকার মেয়র জানিয়েছেন, এ ঘটনায় এখনো ৮৫০ জন নিখোঁজ রয়েছেন।

ফেসবুকে পোস্ট করা নিয়মিত আপডেটে মাউই কাউন্টির মেয়র রিচার্ড বিসেন বলেন, আনুষ্ঠানিকভাবে ৮৫০ জন নিখোঁজ রয়েছেন বলে মনে করা হচ্ছে।

তিনি বলেন, ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১১৪ জন। তাদের মধ্য এখন পর্যন্ত ২৭ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

ভয়াবহ দাবানলটির সূত্রপাত হয়েছিল গত ৮ আগস্ট। পরে সেটি হারিকেন ডোরার প্রভাবে তৈরি হওয়া প্রচণ্ড বাতাসে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।

ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে সেখানকার কয়েক হাজার ঘরবাড়ি। এতে কয়েকশ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের।

মাউই দ্বীপের কর্তৃপক্ষ বলেছেন, এই দাবানলে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক বছর ও শত শত কোটি ডলার লাগবে। গভর্নর গ্রিন বলেছেন, এটিই সম্ভবত হাওয়াই দ্বীপের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়।

এদিকে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের ঘটনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় শোক জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এ প্রাকৃতিক বিপর্যয়ে নিহত ও আহতদের পরিবার এবং এতে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এবার ইমরান খানের বিরুদ্ধে গোপন নথি ফাঁসের অভিযোগ

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পাকিস্তানের রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে নতুন একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় ইমরান খানসহ তার তিন সহযোগী জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানি একটি শীর্ষ নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত বছরের শুরুর দিকে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত একটি গোপন নথি ইসলামাবাদে পাঠান। অভিযোগ উঠেছে, ইমরান খান সেটি ফাঁস করেছিলেন।

ইমরান খান সে সময় অভিযোগ করেছিলেন, ইউক্রেনে অভিযান শুরুর আগে রাশিয়া সফর করেছিলেন ইমরান খান। এ কারণে তাকে ক্ষমতা থেকে সরাতে পাকিস্তান সেনাবাহিনীকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর ২০২২ সালের অনাস্থা ভোটে ক্ষমতা হারান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এ নেতা। অন্যদিকে, ইমরানের অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সেনাবাহিনী।

ইমরান খান বর্তমানে তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের সাজা ভোগ করছেন। এর পাশাপাশি তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি করা থেকে নিষিদ্ধ করা হয়েছে।

তদন্তের দায়িত্বপ্রাপ্ত পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আমরা সরকারি গোপনীয়তা ফাঁসের অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে মামলা করা জন্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছি।

এ বিষয়ে পিটিআইয়ের তথ্যসচিব রউফ হাসানকে প্রশ্ন করা হলেও কোনো মন্তব্য করেননি। আস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকেই পাকিস্তানি রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইমরান খান। সর্বশেষ তার গ্রেফতার কেন্দ্র করে দেশব্যাপী প্রতিবাদ করেছেন কর্মী-সমর্থকরা। বর্তমানে ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে।

তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট ইমরান খানকে তিন বছর কারাদণ্ডের রায় দেন আদালত। রায় ঘোষণার পরপরই তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য