Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

যুবলীগ

বিএনপি’র নৈরাজ্যের বিরুদ্ধে দেশব্যাপী যুবলীগের বিক্ষোভ

স্টক নিউজ বিডি February 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি’র নৈরাজ্যের বিরুদ্ধে দেশের ৫ শতাধিক থানায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ।

গত ১০ ফেব্রুয়ারি গাজীপুর ও ১১ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, যশোরসহ অনেক জেলায় বিএনপি-জামাত ‘পদযাত্রা’র নামে সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। সমাবেশ থেকে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী বুধবার (১৯ ফেব্রুয়ারি) দেশের ৫ শতাধিক থানায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে যুবলীগের নেতা-কর্মীরা বলেন, আন্দোলনের নামে, পদযাত্রার নামে বিএনপি-জামাত যদি সন্ত্রাস, গাড়ী ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ, জনগণ ও পুলিশের ওপর হামলা করে তাহলে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে রাজপথেই তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

তারা আরও বলেন, সাধারণ জনগণের জানমাল ও নিরাপত্তার সার্থেই যুবলীগ সবর্দা রাজপথে থাকবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

১১ নভেম্বরের পর রাজপথ থাকবে যুবলীগের দখলে: শেখ পরশ

স্টক নিউজ বিডি November 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ১১ নভেম্বরের পর রাজপথ যুবলীগের দখলে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনারা মিছিল সমাবেশ করছেন, যত পারেন করে নেন। কারণ ১১ নভেম্বর যুবলীগের সুবর্ণজয়ন্তী প্রতিষ্ঠা বার্ষিকীর পর থেকে রাজপথ থাকবে আমাদের দখলে। তখন বোঝা যাবে কত ধানে কত চাল।

শনিবার রংপুর জেলা যুবলীগের সম্মেলন উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যারা ২১ আগস্ট সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৫জন বিরোধী মতাদর্শী নেতাকর্মীদের হত্যা করে, তারা আবার সমাবেশ করার অধিকার কোন মুখে বলে আমি বুঝি না।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তারা তো একটা সমাবেশ করতে পেরেছে। তাও তারা নাকে কান্না করে। তাদের আমলে আমাদের কিন্তু সমাবেশ করতে দেওয়া হতো না। আমাদের সমাবেশে পুলিশের লাঠিচার্জ ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার।

শেখ ফজলে শামস পরশ বলেন, ৩ নভেম্বর জেলাখানা ভিতর বিনা বিচারে যারা হত্যাযজ্ঞ চালিয়ে কালো আইন প্রতিষ্ঠা করে তারা আজকে মানবাধিকার লংঘেনর বক্তৃতা দেয়। ভন্ডামি করার একটা সীমা থাকে, কিন্তু এদের কোনও লজ্জা নেই।

বিএনপি ভণ্ড- প্রতারকদের দল উল্লেখ করে যুবলীগের চেয়ারম্যান বলেন, তারা শুরু থেকে এদেশের মানুষের সাথে প্রতারণা মিথ্যাচার করে আসছে। জনগণের অধিকার খর্ব করাই তাদের প্রধান কাজ। আজকেও তারা এদেশের সাধারণ মেহনতি মানুষের অধিকার হনন করার জন্য মাঠে নেমেছে। আবারও এদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে চায়। অনেক দিন খোলাখোলি দুর্নীতি করতে পারছে না বলে তাদের ভীষণ অসুবিধা হচ্ছে।

সম্মেলনে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শ্রী রমেশ চন্দ্র সেন এমপি, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মো. শাজাহান খান এমপি, বীর মুক্তি যোদ্ধা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য অ্যাড. হোসনে আরা লুতফা ডালিয়া এমপি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিএনপিকে রাজপথ দেখিয়ে দেওয়া হবে: শেখ পরশ

স্টক নিউজ বিডি October 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, রাজপথ কার, বিএনপিকে তা দেখিয়ে দেয়া হবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশের আয়োজনকে সফল করার লক্ষ্যে শনিবার (২২ অক্টোবর) এক বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি-জামাত ক্ষমতায় যেতে চায়। ওদের এই নৈরাজ্যের জবাব সংগঠন হিসেবে যে আগামীতে যুবলীগ একলাই দিতে পারে, তা ১১ নভেম্বর এই যুব মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করবো ইনশাল্লাহ।

এছাড়াও তিনি মহাসমাবেশকে সফল করতে ১০টি উপ-কমিটির নাম ঘোষণা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

সঞ্চালকের বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আদর্শ যুবলীগের নেতা-কর্মীরা ধারণ করেন। প্রতিটি জেলা-মহানগর-উপজেলা-পৌরসভায় যে শক্তিশালী নেতৃত্ব রয়েছে, তাদের নিয়েই আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের যুব মহাসমাবেশ সফল হবে।

এছাড়াও বর্ধিত সভায় উপস্থিত ছিলেন-যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা-মহানগর-উপজেলা থেকে আগত সকল শাখার নেতৃবৃন্দ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যুবলীগ চেয়ারম্যানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

স্টক নিউজ বিডি October 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ এর রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার যোহর নামাজবাদ হযরত শাহ নূরী (রহঃ) মাদ্রাসা ও এতিমখানায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন সজীব এর আয়োজনে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাইফুল হক, ওয়ার্ড যুবলীগ নেতা হেলাল খান, ইকবাল গাজী, হাতিরঝিল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন অপু, ঢাকা মহাঃ দক্ষিণ ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক সৈয়দ মোক্তাদির সাদ, উপ ক্রিড়া সম্পাদক আকিব, ঢাকা মহাঃ উত্তর ছাত্রলীগের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা আল নাফিস সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পরে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি’র সুযোগ্য সন্তান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ এর রোগ মুক্তি, আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হযরত শাহ নূরী (রহঃ) মাদ্রাসা ও এতিমখানার ইমাম হাফেজ নোমান সিদ্দিকী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কোভিড আক্রান্ত যুবলীগ চেয়ারম্যানের আরোগ্য কামনায় দোয়া

স্টক নিউজ বিডি October 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান শহীদ শেখ ফজলুল হক মণি’র সুযোগ্য সন্তান শেখ ফজলে শামস্ পরশ এর আশু আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি গত ২৯ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

শনিবার (১ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা শেখ ফজলে শামস্ পরশ করোনায় আক্রান্ত। আমি তাঁর আশু আরোগ্য কামনায় যুবলীগের সকল স্তরের নেতা-কর্মী ও দেশবাসীর নিকট দোয়া চাই।

তিনি আরও বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীতে অসাম্প্রদায়িক বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অসাম্প্রদায়িক বাংলাদেশে প্রতিবারের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। গত বছরের চেয়েও এবারও সারাদেশে আরও অধিক সংখ্যক পূর্জামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে।

তিনি বলেন, অসম্প্রদায়িক এই বাংলাদেশে সাম্প্রদায়িক গোষ্ঠী দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে বিশৃঙখলা সৃষ্টি করতে পারে।। এক্ষেত্রে যুবলীগের প্রতিটি নেতা-কর্মী ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সাম্প্রদায়িক গোষ্ঠীকে মোকাবিলা করার জন্য প্রয়োজনে মন্দির পাহারায় থাকবে এবং শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীরা যাতে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারে সেটির জন্য যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা সোচ্চার থাকবে এবং এই উৎসবের সাথে শরীক হবেন।

এসময় উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ হাবিবুর রহমান পবন, মোঃ নবী নেওয়াজ, মোঃ এনামুল হক খান, মোঃ মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সুব্রত পাল, সাংগঠনিক কাজী মোঃ মাজহারুল ইসলাম, মোঃ সাইফুর রহমান সোহাগ, মোঃ জহির উদ্দিন খসরু, মোঃ সোহেল পারভেজ, আবু মুনির মোঃ শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।

কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ জহুরুল ইসলাম মিল্টন, ত্রাণ ও সমাজল্যাণ সম্পাদক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাভেল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মোঃ মহিউদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হারিছ মিয়া শেখ সাগর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাড. মোঃ হেমায়েত উদ্দিন মোল্লা, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল হাসান সুপ্ত, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া শামীম, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য, সহ-সম্পাদক আবির মাহমুদ ইমরান, গোলাম ফেরদৌস ইব্রাহিম, মোঃ মাইদুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম, আলমগীর হোসেন শাহ জয়, মোঃ রাশেদুল ইসলাম সাফিন, মোঃ মনিরুজ্জামান পিন্টু, কার্যনির্বাহী সদস্য প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলম, কায়কোবাদ ওসমানী, অ্যাড. মোঃ নাজমুল হুদা নাহিদ, মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, অ্যাড. মোঃ গোলাম কিবরিয়া, প্রফেসর ড. মোঃ আরশেদ আলী আশিক, রাজু আহমেদ ভিপি মিরান, গিয়াস উদ্দিন আজম, মোঃ মুজিবুর রহমান, ইঞ্জি. মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল, মানিক লাল ঘোষ, মোঃ নূর হোসেন সৈকত, মোঃ মুজিবুর রহমান মুজিব, মোঃ তারিক আল মামুন, এ বি এম আরিফ, মোঃ ওলিদ হোসেন, মোঃ বজলুর করীম মীর, ডাঃ মোঃ আওরঙ্গজেব আরু, মোঃ আসাদুজ্জামান সুমনসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত যুবলীগ: শেখ পরশ

স্টক নিউজ বিডি September 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চতুর্থ শিল্পবিপ্লবের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ কন্যা, বাঙালির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর, গণতন্ত্রের মানসকন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে রাজধানীর উত্তরায় ফ্রেন্ডস্ ক্লাব মাঠে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে আলোচনা সভা ও অসহায় দুঃস্থদের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সভাপতিত্ব করেন-ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সঞ্চালনা করেন-সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।

যুবলীগ চেয়ারম্যান এ সময় বলেন, বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে শিল্প বিপ্লবের ফলে। বর্তমান বিশ্বও টিকে আছে শিল্পভিত্তিক অর্থনীতির উপর। এখন পর্যন্ত বিশ্বজুড়ে তিনটি শিল্পবিপ্লব ঘটেছে। যা বদলে দিয়েছে বিশ্বের গতিপথ, বিশ্ব অর্থনীতির গতিধারা। চতুর্থ শিল্পবিপ্লব হচ্ছে ম্যানুয়াল জগৎ ছেড়ে ভার্চুয়াল জগতের আরও বিস্তৃত পরিসর। যেখানে মানুষের আয়ত্তে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অব থিংস। যা সম্পূর্ণরূপেই মানব সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে। প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল বিপ্লবকেই বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার প্রযুক্তি নির্ভর ও দুরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশও রয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে। চতুর্থ শিল্পবিপ্লবের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ প্রস্তুত রয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমে যুবলীগের ডাক্তারদের সমন্বয়ক টিম প্রায় ৬০০ মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বের কারণেই করোনা মহামারি সফলভাবে মোকাবিলা করতে পেরেছে বাংলাদেশ। করোনা মহামারিকালে আর্থিক খাতকে সচল রাখতে তিনি বেশ কিছু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। তিনি খাদ্য উৎপাদনকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা তার মানবিক গুণাবলি দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরেছেন। বঙ্গবন্ধু যেমন আজীবন শোষিত-বঞ্চিত মানুষের জন্য সংগ্রাম করেছেন। ঠিক একইভাবে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা শোষিত-বঞ্চিতদের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের মনে রাখতে হবে, আমরা এমন এক নেত্রীকে অনুসরণ করি যিনি আজীবন এদেশের মানুষের জন্য ত্যাগ-তিতিক্ষা করে যাচ্ছেন। আমাদের প্রজন্মের তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি আশা করি এদেশের যুবসমাজ জননেত্রী শেখ হাসিনার দেখানো পথ অনুসরণ করে জনগণের অধিকার আদায়ের প্রশ্নে সর্বদা সোচ্চার থাকবে। এটাই হোক বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিনে আমাদের অঙ্গিকার।

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, এদেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য একটি মানুষ দিনরাত পরিশ্রম করছেন। তারই অক্লান্ত পরিশ্রমের ফলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। আজকে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন। জন্মদিন পালন তো দূরের কথা, তিনি কখনো জন্মদিন বিষয়টা নিয়ে ভাবেন না। অথচ এদেশের আর একজন নেত্রী আছেন, যিনি এতিমের টাকা আত্মসাৎকারী, দুর্নীতিবাজ সেই নেত্রী ৫টি ভূয়া জন্মদিন পালন করে। জন্মদিনে কেক কেটে জাতির সাথে তামাশা করেন। তারা খুনি, মিথ্যাবাদী। এদেশের জনগণের উপর জুলুম-অত্যাচার করা যাদের নেশা।

তিনি উপস্থিত সুবিধাবঞ্চিতদের উদ্দেশ্যে বলেন, জিয়াউর রহমান যেমন ছিলেন বঙ্গবন্ধু হত্যাকারী, তার ছেলে তারেক রহমানও ২১ শে আগস্টের হত্যাকারী। এদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। যেন বাংলার বুকে আর কোন আগুন সন্ত্রাস, জ্বালাও-পোড়াও করার সুযোগ না পায়। তারা যেখানেই জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে যুবলীগের নেতা-কর্মীরা সেখানেই তাদের প্রতিহত করবে।

এছাড়াও বক্তব্য রাখেন-ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাবিব হাসান এমপি। আরও উপস্থিত ছিলেন-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলী, মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, ডাঃ হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফরিদ রায়হান, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ মাহফুজার রহমান উজ্জ্বল, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণা বৈদ্য, সহ-সম্পাদক আবির মাহমুদ ইমরান, আব্দুর রহমান জীবন, আলমগীর হোসেন শাহ জয়, আহতাসামুল হাসান ভূইয়া রুমি, ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, নির্বাহী সদস্য রাজু আহমেদ ভিপি মিরান, ইঞ্জি. মুক্তার হোসেন চৌধুরী কামাল, কেন্দ্রীয় সদস্য সৌরিং আরেং সেং, ডাঃ মফিজুর রহমান জুম্মা, নাজমুল হাসান, মোঃ কাইফ ইসলাম, মোঃ রিপন শেখ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের কাজী জহিরুল ইসলাম মানিক, মুজিবুর রহমান বাবুল, আক্তারুজ্জামান আক্তার, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বিশ্বাস, মোহাম্মদ মামুন সরকার, শাহাদাত হোসেন সেলিম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এম এইচ পাটোয়ারী বাবু, উপ-দপ্তর সম্পাদক এইচ এম কামরুজ্জামানসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ডসমূহের নেতৃবৃন্দ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তৈমুরকে রাস্তায় নামতে দেয়া হবে না: যুবলীগ সম্পাদক

তৈমুরকে রাস্তায় নামতে দেয়া হবে না: যুবলীগ সম্পাদক

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে রাস্তায় নামতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল।

মঙ্গলবার বিকেলে নগরীর বাঁধন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে দেশ আজ উন্নতির চরম শিখরে। অথচ আজকে তাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। বিএনপি-জামায়াত চক্র ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। দেশে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে পেট্রোল দিয়ে ১৬৫ জন মানুষকে হত্যা করেছে। আর এই বিএনপি-জামায়াতের প্রার্থী হচ্ছে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তাকে রাস্তায় নামতে দেওয়া হবে না।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী, ষড়যন্ত্রকারীদের হাতে কি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হাতে ক্ষমতা তুলে দেবে নারায়ণগঞ্জবাসী? নগরবাসীর কি উচিত নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করা। এ সময় ২৭টি ওয়ার্ডের প্রায় ২০০টি কেন্দ্রের জন্য ২ জন করে সদস্যকে মনোনীত করা হয়, যারা কেন্দ্র পরিচালনা করবে। সভা থেকে ঘোষণা করা হয়, যারা নৌকার জন্য কাজ করবে তারাই ভবিষ্যতে যুবলীগের দায়িত্ব পালন করবে।

সমাবেশের শেষ পর্যায়ে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী যোগদান করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য