Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাষ্ট্রদূত

বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে চীন: রাষ্ট্রদূত

স্টক নিউজ বিডি November 7, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও অন্যান্য ক্ষেত্রে চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। চীন সরকারের পক্ষ থেকে কিট দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

চীনা রাষ্ট্রদূত বলেন, এবছর বাংলাদেশে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ। পরিস্থিতি এখনো চ্যালেঞ্জিং। চীন সরকার ও জনগণ বাংলাদেশি জনগণের দুর্ভোগে গভীরভাবে প্রভাবিত।

তিনি আরও বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি বছরের আগস্টের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে ব্যক্তিগতভাবে ঘোষণা দেন যে, চীন বাংলাদেশকে ২৫ মিলিয়ন আরএমবি ডেঙ্গু প্রতিরোধী সহায়তা দেবে। তারপর থেকে, দুই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগাযোগ বজায় রেখেছে এবং চীন থেকে ডেঙ্গু প্রতিরোধী জরুরি সরবরাহ নিশ্চিতে সহযোগিতা করেছে।

বাংলাদেশকে চীনের প্রকৃত বন্ধু উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ-চীনের মধ্যে সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন এবং এর বাইরেও বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে চীন। সব স্তরে সব ক্ষেত্রে ক্রমবর্ধমান নিয়মিত বিনিময়ের মাধ্যমে আমাদের দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ক্রমাগত সুসংহত হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আন্তর্জাতিক মহলের কোনো চাপ অনুভব করছি না: কাদের

স্টক নিউজ বিডি August 3, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মহল থেকে কোনো ধরনের চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে কোথাও তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, নির্বাচন কমিশনের পদত্যাগ এসব বিষয়ে কিছু বলেননি। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চেয়েছেন তিনি। আমরাও সেটা বলেছি। আমরা কোনো ধরনের চাপ অনুভব করছি না। চাপ হলো আমাদের বিবেকের।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর পৌনে ১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। এরআগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় বৈঠক হয় আওয়ামী লীগ নেতাদের।

যুক্তরাষ্ট্রের মনোভাবের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আমাদের অফিসে এসেছেন আলোচনার জন্য। এর আগে কখনো তারা আসেননি।

আন্তর্জাতিক মহল থেকে কোনো চাপ অনুভব করছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, কোনো ধরনের চাপ অনুভব করছি না। চাপ হলো আমাদের বিবেকের।

বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বৈঠকে আগামী নির্বাচন নিয়ে কথা হয়েছে। আমরা সব সময়ই যা বলি, নির্বাচন নিয়ে আমাদের যেই বক্তব্য আমরা স্পষ্টভাবেই বলি। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এটা আমাদের কমিটমেন্ট। গণতন্ত্র আওয়ামী লীগেরই দীর্ঘ সংগ্রামের ফসল। শেখ হাসিনার নেতৃত্বে দুটি নির্বাচনের মাধ্যমে কিছুটা শক্তিশালী হয়েছে।

বৈঠকে পিটার হাসের সঙ্গে রাজনৈতিক সংঘাত নিয়ে কোনো আলোচনা হয়নি, এবং নিরপেক্ষ নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত কোনো পরামর্শ দেননি বলে জানান ওবায়দুল কাদের।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. ফারুক খান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. সাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য ও ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নাথাল চুয়ারড

অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশার কথা ইসিকে জানালেন ১৪ রাষ্ট্রদূত

স্টক নিউজ বিডি July 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ জনগণের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশার কথা ইসির কাছে তুলে ধরেছেন দেশের উন্নয়ন সহযোগী ১৪ দেশের কুটনীতিক। রোববার বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয় ইউনিয়নের হাইকমিশনের নেতৃত্বে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টভুক্ত (ওইসিডি) ১৪টি দেশের রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালসহ ইসি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠক শেষে প্রতিনিধি দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথাল চুয়ারড।

বাংলাদেশের আগামী নির্বাচনের বিষয়ে নাথাল চুয়ারড বলেন, নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত, দেশের গণতন্ত্র আরও কার্যকর ও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টির মাধ্যমে গণমাধ্যম ও সুশীল সমাজের কার্যকর ভূমিকা নিশ্চিতে সহায়ক অবস্থা তৈরি এবং সকল অংশীজনের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা নির্বাচন কমিশনকে যেকোনো প্রকার সহযোগিতা দিতে প্রস্তুত। গণতান্ত্রিক ধারাকে আরও শাণিত করার মধ্য দিয়ে নাগরিকদের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে সহায়তা করতে চায় ওইসিডি সদস্য দেশগুলো।

বৈঠকের বিষয়ে সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন, ‘উনারা এসেছেন, এটা একটা ট্রাডিশন। আগেও এসেছেন তারই ধাবাবাহিকতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আইন-কানুন, আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা আমাদের কার্যক্রমগুলো জানিয়েছি। উনার সাধারণত গণতান্ত্রিক মূল্যবোধের ওপর জোর দিয়ে থাকেন। সেজন্যই উনারা ইলেকশনটা যদি ইনক্লুসিভ, একসেপ্টবল, ফ্রি এবং ফেয়ার হয়, তাহলে উনারাও খুশি হবেন, পুরো দেশবাসী খুশি হবেন এই আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা আমাদের দিক থেকে ইলেকশন কমিশন হিসেবে আমাদের যা যা করণীয় আমরা করবো। উনারা প্লিজড। বলেছি ভবিষ্যতেও যখন প্রয়োজন হয়, আসবেন।’

রোববার বেলা তিনটায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠকে উপস্থিত ছিলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব, রাশিদা সুলতানা ও মো. আলমগীর। বিশ্বের ৩৮টি দেশ ওইএসডি’র সদস্য হলেও আজ ১৫টি দেশের প্রতিনিধিদের আসার কথা ছিল। তবে অষ্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর আসেননি। যার ফলে বৈঠকে ১৪টি দেশের প্রতিনিধি ছিলেন।

যেসব রাষ্ট্রদূত আজ বৈঠকে ছিলেন তারা হলেন- ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস, কানাডার হাইকমিশনার লিলিও নিকোলস, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ফ্রান্সের সহকারী রাষ্ট্রদূত গুইলাম অড্রেন ডি কেরড্রেল, জার্মানির রাষ্ট্রদূত আছিম ট্রস্টার, ইতালির রাষ্ট্রদূত এনরিকোনুনজিয়াটা, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এনি গিয়ার্ড ভ্যান লিউয়েন, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিটেজ সালাস, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তোরান ও জাপানের হেড অব মিশন ইয়ামায়া হিরোয়ুকি।

বৈঠকে সহযোগিতার বিষয়ে প্রতিনিধিরা কিছু বলেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন- ওনারা যেটা বলেছেন সহযোগিতা করার কথা। আমরা চট করেই নিজেরা কিছু বলিনি। আমরা বলেছি আমরা নিজেদের মধ্যে আলোচনা করে দেখবো। কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যদি প্রয়োজন হয়, তাহলে আমরা তাদের জানাবো।

কী ধরনের সযোগিতা করবে, এই প্রশ্নের জবাবে সিইসি বলেন- আমরা বলেছি সেটা আমরা বিবেচনা করে দেখবো। আমরা এখনো সহযোগিতা চাইনি।

সক্ষমতা বাড়ানোর সহযোগিতা নাকি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ইলেকশন রিলেটেড। সেটা হতে পারে ভোটার এজুকেশন, ইসির সক্ষমতা বৃদ্ধি বিষয় হতে পারে। আমি তো বলেছি আমরা ওনাদের জানাইনি এখনও। আমরা যদি মনে করি কোনো রকম সহযোগিতা বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বা ট্রেনিং প্রয়োজন হবে, তখন তাদের জানাবো। এজন্য নিশ্চিত করে বলতে পারছি না কী ধরনের সহযোগিতা ওনারা দেবেন বা আমরা কী ধরনের সহযোগিতা চাইবো। তারা পর্যবেক্ষকের কথা বলেছেন-আমরা বলেছি আমাদের দিক থেকে কোনো বাধা নেই। তবে এ বিষয়ে ডিপ্লোম্যাটিকলি আলোচনা করে দেখতে পারেন। ফরেন অবজারভারদের বিষয়ে আপনারা ফরেন মিনিস্ট্রিতে একটু কথা বলে দেখতে পারেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্বের বিষয়ে কোনো কথা বলেছেন কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ওনারা তেমন কিছু বলেননি। তারাও খুব ভালো করেই জানেন এখনও কিছু কিছু দল ঘোষণা দিয়ে যাচ্ছে তারা নির্বাচনে অংশ নেবে না। ওনারাও বিশ্বাস করেন, আমরাও চেষ্টা করে যাব, যেন ঐক্যমত প্রতিষ্ঠিত হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাতিসংঘে ক্ষমতাচ্যুত আফগান সরকারের রাষ্ট্রদূত পদত্যাগ করলেন

জাতিসংঘে ক্ষমতাচ্যুত আফগান সরকারের রাষ্ট্রদূত পদত্যাগ করলেন

স্টক নিউজ বিডি December 18, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জাতিসংঘে ক্ষমতাচ্যুত আফগান সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রদূত তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) হাতে পাওয়া এক চিঠিতে জাতিসংঘের সহকারি মুখপাত্র ফারহান হক এএফপি’কে বলেন, গোলাম ইসাকজাই ১৫ ডিসেম্বর পদত্যাগ করেছেন। খবর ভয়েস অব আমেরিকা’র।

কূটনীতিকরা জানান, গত আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান আর্থিক সংকটের মুখে পড়ায় জাতিসংঘে দেশটির মিশন ধরে রাখার চেষ্টা চালানো হয়। এ ব্যাপারে মন্তব্যের জন্য জাতিসংঘে আফগান মিশনের কাউকে পাওয়া যায়নি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য