Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

লংকাবাংলা ফাইন্যান্স

LankaBangla Finance Limited

লংকাবাংলা ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি July 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড গত ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ১৭ পয়সা। গত বছর একই সময়ে ১৫ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৮ পয়সা। গত বছরও একই সময়ে ৫৮ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৫৩ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লংকাবাংলা ফাইন্যান্স

লংকাবাংলা ফাইন্যান্স এবং ডানা ফিনটেক-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

স্টক নিউজ বিডি November 27, 2022

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সিএমএসএমই এবং রিটেইল গ্রাহকদের জন্য ওয়ান স্টপ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম চালু করতে এমবেডেড ফাইন্যান্স ফিনটেক কোম্পানি “ডানা ফিনটেক”-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করে।

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খাজা শাহরিয়ার এবং ডানা ফিনটেক-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব গাজী ইয়ার মোহাম্মদ সম্প্রতি এলবিএফের প্রধান কার্যালয়ে চুক্তিটিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব রিটেইল বিজনেস জনাব খুরশেদ আলম, হেড অব আইসিটি জনাব শেখ মোহাম্মদ ফুয়াদ, হেড অব স্মল বিজনেস জনাব মোঃ নুরুল ইসলাম, হেড অব রিটেইল ক্রেডিট জনাব আরিফ হাসান, হেড অব ব্র্যান্ড এন্ড মার্কেটিং জনাব মোঃ রাজিউদ্দিন এবং ডানা ফিনটেক-এর পক্ষ হতে উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার জনাব জিয়া হাসান সিদ্দীক, হেড অব স্ট্র্যাটেজিক পার্টনারশিপ জনাব সৈয়দ এম হাসান ফারুক এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই অংশীদারিত্বের অধীনে, ডানা-এর ঋণ প্রযুক্তি ব্যবহার করে লংকাবাংলা অনগ্রসর সিএমএসএমই এবং রিটেইল গ্রাহকগণ ডিজিটাল ঋণ সুবিধা প্রসারিত করবে যার আওতায় থাকবে উল্লেখিত সেবাসমূহ- ডিজিটাল আন্ডাররাইটিং, মাইক্রো ডিপোজিট, বিএনপিএল, ডিজিটাল ক্রেডিট কার্ড অনবোর্ডিং এবং আর্নড ওয়েজ ইঞ্জিন। লংকাবাংলা ডানা-এর নেটওয়ার্ক পার্টনার যেমন- ডিজিটাল মার্কেটপ্লেস এবং ডিজিটাল ওয়ালেট ব্যবহারকারীদের অর্থায়ন করবে। ডানা গ্রাহকদের সেবা দিতে ব্র্যান্ড, ডিজিটাল ওয়ালেট এবং মার্কেটপ্লেসগুলিকে তাদের অ্যাপে এপিআই এবং এসডিকে-এর মাধ্যমে ঋণ পরিষেবাগুলি প্রদান করে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দেশব্যাপী লংকাবাংলা ফাইন্যান্স-এর ব্রাঞ্চ অফিসসমূহে ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন

দেশব্যাপী লংকাবাংলা ফাইন্যান্স-এর ব্রাঞ্চ অফিসসমূহে ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন

স্টক নিউজ বিডি November 7, 2022

স্টাফ রিপোর্টার:- এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের অন্যতম শীর্য়স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড-এর ব্রাঞ্চ অফিসসমূহ সম্প্রতি প্রতিষ্ঠানটির ২৫বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করেছে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজারগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, লংকাবাংলা ফাইন্যান্স ব্রাঞ্চ অফিসের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তাবৃন্দ ও প্রচার মাধ্যমের প্রতিনিধিরা।

ব্রাঞ্চ ম্যানেজারগণ আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। উক্ত বক্তব্যে তারা ব্রাঞ্চ অফিস কর্মকর্তাদের ধন্যবাদ জানান স্থানীয় গ্রাহকদের কাছে কাঙিক্ষত আর্থিক পণ্য ও সেবা পৌঁছে দেয়ার জন্য। এছাড়াও বিগত বছরগুলোতে লংকাবাংলাকে সহযোগিতা করার জন্য আমন্ত্রিত অতিথিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লংকাবাংলা ফাইন্যান্স দেশব্যাপী ২৭টি শাখার মাধ্যমে এর কর্মকান্ড পরিচালনা করে আসছে। সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তির সহায়তায় লংকাবাংলা গ্রাহকদের দ্বারপ্রান্তে মানসম্পন্ন আর্থিক সেবা পৌঁছে দিচ্ছে। হাজারো গ্রাহকের আস্থা ও নির্ভরতা পুঁজি করে লংকাবাংলা দক্ষতার সাথে আর্থিক ব্যবস্থাপনা পরিচালনা করছে, যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটি নিশ্চিত করছে গ্রাহকদের বিনিয়োগকৃত অর্থের টেকসই, নিরাপদ রিটার্ন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
LBF-Celebrates-25-years-of-its-glorious-journey_Pictures

লংকাবাংলা ফাইন্যান্স-এর গৌরবময় ২৫ বছর উদযাপন

স্টক নিউজ বিডি October 31, 2022

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি ঢাকার বনানীতে এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করেছে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব এ. মঈন, চেয়ারম্যান, বোর্ড অব ডিরেক্টরস্; জনাব খাজা শাহরিয়ার, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড; জনাব নাসির ইউ চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড; লংকাবাংলা’র আওতাধীন অন্য প্রতিষ্ঠানগুলোর প্রধানগণ; লংকাবাংলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও এর প্রাক্তন ও বর্তমান কর্মকর্তাগণ।

১৯৯৭ সালে ভানিক ক্রেডিট কার্ড প্রবর্তনের মধ্য দিয়ে লংকাবাংলা বাংলাদেশে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। অল্প কিছুদিনের মধ্যেই গ্রাহক-কেন্দ্রিক আর্থিক পণ্য ও সেবা প্রবর্তনের মাধ্যমে এর গ্রাহক সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। লংকাবাংলার এসএমই লোন হাজারো গ্রামীণ নারীদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিতের মাধ্যমে সমাজে সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকাকে আরো সুসংহত করতে বিশেষ অবদান রাখতে সক্ষম হয়েছে। এর শিখা প্ল্যাটফর্ম আলোকবর্তিকা হয়ে নারীদের সমাজ সংস্কারের ভূমিকায় প্রতিষ্ঠিত করতে ইতিবাচক অবদান রেখেছে।

আয়োজিত অনুষ্ঠানে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে লংকাবাংলা ফাইন্যান্স-এর চেয়ারম্যান জনাব এ. মঈন বলেন, ”আমি কৃতজ্ঞতা জানাই নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার, লংকাবাংলার কর্মকর্তাবৃন্দ ও প্রচার মাধ্যমকে যারা আমাদের আজকের এই আয়োজন সাফল্যমন্ডিত করেছেন”। জনাব খাজা শাহরিয়ার, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড তাঁর বক্তব্যে বলেন, “এই উদযাপনে অংশগ্রহণ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমাদের সম্মানিত গ্রাহকদের জন্যই মূলত এটি সম্ভব হয়েছে যারা আমাদের অনুপ্রেরণার মূল উৎস। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের কর্মকর্তাদেরও যারা আগামী দিনগুলোতে আমাদের বেড়ে ওঠার মূল চালিকাশক্তি।

লংকাবাংলা দেশব্যাপী ২৭ টি শাখার মাধ্যমে এর কর্মকান্ড পরিচালনা করে আসছে। সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তির সহায়তায় লংকাবাংলা গ্রাহকদের দ্বারপ্রান্তে মানসম্পন্ন আর্থিক সেবা পৌঁছে দিচ্ছে। হাজারো গ্রাহকের আস্থা ও নির্ভরতা পুঁজি করে লংকাবাংলা সাফল্যের সাথে ১৬ হাজার কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনা পরিচালনা করে আসছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি নিশ্চিত করছে গ্রাহকদের বিনিয়োগকৃত অর্থের টেকসই, নিরাপদ রিটার্ন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
LankaBangla Finance Limited

লংকাবাংলা ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২৮ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৯৬ পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৮৬ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ৬৭ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৬৭ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বোর্ড সভা

আজ ২০ কোম্পানির বোর্ড সভা

স্টক নিউজ বিডি July 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০ কোম্পানির পরিচালনা বোর্ডের সভা আজ বুধবার ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ৩০ জুন,২০২২ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

লংকাবাংলা ফিন্যান্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ফার্স্ট ফিন্যান্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিবিএইচের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

রিলায়েন্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ইস্টার্ণ ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।

রবি আজিয়াটার বোর্ড সভা ২৭ জুলাই বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

পূবালী ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

পিপলস ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

সোস্যাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

গ্লোবাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

ইউনাইটেড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

লিন্ডেবিডির বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লংকাবাংলা ফাইন্যান্স ও ইম্পেরিয়ান হোটেল এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

লংকাবাংলা ফাইন্যান্স ও ইম্পেরিয়ান হোটেল এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

স্টক নিউজ বিডি June 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিঃ এর হেড অফ রিটেইল বিজনেস, খোরশেদ আলম এবং ইম্পেরিয়ান হোটেল এর অপারেশন ম্যানেজার, কামরুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তির মাধ্যমে লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণ ইম্পেরিয়ান হোটেল থেকে হোটেল পরিষেবা ক্ষেত্রে সর্বোচ্চ ৫০% ডিসকাউন্ট এবং প্রতি শনিবার বুফেট ডিনারের ক্ষেত্রে বাই ওয়ান, গেট ওয়ান সুবিধা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স এর হেড অফ কার্ডস, মোঃ মিনহাজ উদ্দিন, স্ট্রাটেজিক বিজনেস এলায়েন্স ম্যানেজার, মোঃ আব্দুল জলিল খান এবং ইম্পেরিয়ান হোটেল এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মোঃ কামাল হোসাইন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এসএমই ফাউন্ডেশন ও লংকাবাংলা ফাইন্যান্সের যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

এসএমই ফাউন্ডেশন ও লংকাবাংলা ফাইন্যান্সের যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

স্টক নিউজ বিডি June 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সম্প্রতি এসএমই ফাউন্ডেশন ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আয়োজন করা হয় একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

উক্ত আয়োজনে ৩০ জন নারী উদ্যোক্তাকে এসএমই ফাউন্ডেশন প্রাঙ্গণে ফাইন্যান্সিয়াল লিটারেসি ও ডিজিটাল মার্কেটিং এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান করা হয়। ৩ দিন ব্যাপি এই প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স এর কর্মকর্তাগণ।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ; লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর হেড অফ এসএমই – জনাব মোঃ কামরুজ্জামান খান; হেড অফ স্মল বিজনেস – জনাব নুরুল ইসলাম; নারী উদ্যোক্তা ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান – হানিয়াম মারিয়া চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক অগ্রযাত্রা ও আত্মপ্রত্যয়ী হিসাবে গড়ে তোলাই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
lankabangla

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভায় নগদ ১০% লভ্যাংশ অনুমোদন

স্টক নিউজ বিডি May 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ৩১ মে, ২০২২ ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ এ. মঈন সভাটির সভাপতিত্ব করেন এবং সম্মানিত শেয়ারহোল্ডারদের বার্ষিক সাধারণ সভাতে যোগদানের জন্য স্বাগত জানান।

সম্মানিত শেয়ারহোল্ডাররা ডিসেম্বর ৩১, ২০২১ সমাপ্ত অর্থ বছরে প্রতিষ্ঠানটির নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং নগদ ১০% লভ্যাংশ অনুমোদন করে। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, জনাব খাজা শাহরিয়ার প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা, কর্মপরিকল্পনা ও পারফরম্যান্স নিয়ে শেয়ারহোল্ডারদের অবহিত করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
lankabangla

লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি May 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ শনিবার (১৪ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ৪৩ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৪১ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৬ পয়সা। গত বছর একই সময়ে একক ইপিএস হয়েছিল ৮ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ২৫ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য