Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শামীম রেজা

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, ৯ সদস্যের কমিটি ঘোষণা

স্টক নিউজ বিডি May 9, 2026

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ঢাকা-১৭-এর যৌথ উদ্যোগে এক প্রাক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে ২০২৬) বিকাল ৫টায় ঢাকার বনানীস্থ ব্লক-কে, ২৮ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক এ.কে.এম. শরিফুল ইসলাম খান।

সভায় শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানস্থল নির্ধারণ, আলোচ্য বিষয়বস্তু প্রণয়ন, অতিথি আমন্ত্রণ এবং আহ্বায়ক কমিটির বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সেলিমা তালুকদার, শেখ মোস্তাফিজুর রহমান, শেখ শরিফ উদ্দিন মিঠু, মাহমুদ, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর শিকদার, শামীম রেজা, হেলাল উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভা শেষে ‘সরিষাবাড়ী আমার স্বপ্ন আমার প্রেরণা’ গ্রন্থের লেখক সেলিমা তালুকদার সম্মাননা স্মারক হিসেবে তার রচিত বইটি সভার সভাপতি এ.কে.এম. শরিফুল ইসলাম খানের হাতে তুলে দেন। এ সময় শেখ মোস্তাফিজুর রহমান, শেখ শরিফ উদ্দিন মিঠু, শামীম রেজাসহ উপস্থিত নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

পরিশেষে অনুষ্ঠান উদযাপন উপলক্ষে ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এতে সেলিমা তালুকদার আরোণীকে যুগ্ম আহ্বায়ক, আরিফুল ইসলামকে সদস্য সচিব এবং হেলাল উদ্দিনকে যুগ্ম সদস্য সচিব করা হয়। কমিটি ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সভাপতি এ.কে.এম. শরিফুল ইসলাম খান।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজশাহী ৩ আসনে বিভিন্ন জনমত জরিপে জয়ের দ্বারপ্রান্তে আসাদুজ্জামান আসাদ

স্টক নিউজ বিডি January 6, 2024

স্টাফ রিপোর্টার : আগামীকাল ৭ জানুয়ারী রোজ রোববার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৩ আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

আওয়ামী লীগের পদপ্রার্থী সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ (নৌকা মার্কা) নির্বাচনে ভোটযুদ্ধে বিভিন্ন জনমত জরিপে এগিয়ে আছেন বলে মনে করছেন সাধারন মানুষ, ভোটার ও এলাকাবাসি। ভোটার ও সাধারন মানুষের ভাবনা, শেষ মুহুত্বে অন্যান্য প্রার্থীদের তুলনায় নৌকা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

আসাদুজ্জামান আসাদ বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে রাজশাহী ৩ আসনে আসনকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসাবে গড়ে তুলবো। এছাড়া আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। এই আসন জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ। আমি জনগণের সেবক হতে চাই। আমার অঙ্গীকার।

তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হলে রাজশাহী ৩ আসনের নাগরিকদের সিটি কর্পোরেশনের মত সকল সুযোগ-সুবিধা সুনিশ্চিত করা হবে। জরুরি ভিত্তিতে ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশনের পদক্ষেপ গ্রহণ, রাস্তা উন্নয়ন, নির্মাণ ও সংস্কার করা, সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা উন্নয়ন করা হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন ও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও বিনামূল্যে ওয়ার্ডভিত্তিক ধর্মীয় শিক্ষা প্রদান করা হবে। মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, মাদক থেকে দূরে থাকার জন্য শিশু, কিশোর ও যুবকদের মাঝে ক্রীড়া সরঞ্জাম প্রদান করা হবে। চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন, দরিদ্রদের মাঝে চিকিৎসা সহায়তা ও স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান। কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বেকার যুব সমাজের বেকারত্ব দূরীকরণ করা হবে। রাজশাহী ৩ সংসদীয় আসনে একটি বয়স্ক পূর্নবাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, কলেজ, স্থাপন ও উন্নয়নে কাজ করা হবে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসাদুজ্জামান আসাদ বলেন, আমি এমপি নির্বাচিত হলে সর্বাগ্রে এ সব সমস্যার সমাধানের চেষ্টা করব।সব ধরনের চ্যালেঞ্জ নিয়েই নির্বাচনে নেমেছি। সাধারণ মানুষের মাঝেই আছি। কোনো অপশক্তি জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • ঢাকা-১৯ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ক্ষমতার লড়াইয়ে বড় দুই শিবির, ব্যালট বিপ্লবের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধের আহ্বান

  • পরিবেশ রক্ষা ও তিস্তাসহ অভিন্ন নদীর অবাধ পানি প্রবাহের দাবীতে গণ-সমাবেশ ও বিক্ষোভ প্রকাশ অনুষ্ঠিত হয়

  • সাভার ও আশুলিয়া কি সালাউদ্দিন বাবুর পারিবারিক সম্পত্তিতে পরিনত হয়েছে?

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য