Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শ্রমিক

মিরপুরে পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যাচেষ্টা

স্টক নিউজ বিডি December 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জ শহরের মিরপুরে মো. আলম (২৪) নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে মিরপুর শ্রমকল্যাণ কেন্দ্রের সামনের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।

আহত মো. আলম মিরপুর বিড়ালা কুটি এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

হাসপাতাল থেকে আহত আলম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার রাতে মিরপুর গ্রামের কাওসারের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী অস্ত্রসস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা বেদম মারপিটের পর ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে একটি মোটরসাইকেল চলে আসলে তারা পালিয়ে যায়।

তবে হামলাকারীদের মধ্যে কাওসার ও মিরপুর প্রাথমিক বিদ্যালয়ের নাইটগার্ড আশরাফুল ইসলামকে চিনতে পেরেছেন বলেও জানান তিনি।

মোটরসাইকেলযোগে আসা একই এলাকার ইব্রাহিম হোসেন বাবু বলেন, আমরা দুজন মোটরসাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সেখানে আলমকে কয়েকজন মারপিট করছিল। তাদের মধ্যে কাওসারকে আমরা চিনতে পেরেছি। আমাদের দেখে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আলম একজন হতদরিদ্র ও এতিম ছেলে। পূর্ব শত্রুতার জেরে তাকে মারপিট করা হয়েছে। ঘটনাটি ন্যাক্করজনক বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আরজু বলেন, আলম নামের ওই ছেলেটি অত্যন্ত ভালো। ওকে এলাকার সবাই মাছি বলে ডাকে। ছেলেটির বাবা মারা গেছে, মা অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। পূর্ব শত্রুতার জেরে ছেলেটিকে মারপিট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আমি চা-শ্রমিকের মেয়ে, বাগান থেকে আমার উঠে আসা

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শ্রাবণী গুপ্তা বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেতন-ভাতা বাড়লেও বাড়েনি শুধু চা-শ্রমিকদের মজুরি। আমি নিজে একজন চা শ্রমিকের মেয়ে। চা বাগান থেকে আমার উঠে আসা, আমি তাদের কষ্ট সম্পর্কে জানি।’

সারাদেশে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শনিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জালালাবাদ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

এ শিক্ষার্থী আরও বলেন, ‘চা-শ্রমিকরা সব ক্ষেত্রেই অবহেলিত। বর্তমানে ১২০ টাকা মজুরি দিয়ে কী হয়? কীভাবে কষ্ট করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে হয়েছে তা শুধু আমি ও আমার পরিবার জানে। চা-শ্রমিকদের একমুঠো ভাত জোগাড় করতে হিমসিম খেতে হয়। তাদের নিজস্ব জমির অধিকারটুকুও নেই। মালিকপক্ষ তাদের দাবি মানতে রাজি নয়। চা-শ্রমিকদের মতো অসহায় কেউ নেই। আমরা তাদের সঙ্গে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচিতে দাঁড়িয়েছি।’

‘আমি চা-শ্রমিকের মেয়ে, বাগান থেকে আমার উঠে আসা’

এসময় ‘বৈষম্য নিপাত যাক ৩০০ টাকা মজুরি পাক’, ‘চা শ্রমিকদের ৭ দফা দাবি মানতে হবে’, ‘রুটি রুজির দাবি, মানতে হবে মানতে হবে’, ‘চা শ্রমিকদের পেটে যদি না থাকে ভাত, দেশের অর্থনীতি হবে কুপোকাত’, ‘বাঁচাতে হলে দেশের অর্থনীতি বাড়াতে হবে চা-শ্রমিকদের মজুরি’ এমন স্লোগান সম্বলিত পোস্টার প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিবাদ জানান।

সংগঠনের কোষাধ্যক্ষ এম কামিল আহমেদের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে সংগঠনের সভাপতি মহিবুল হাসান রনি, ‘৩০০ টাকা মজুরির দাবিতে চা-বাগানের মালিকপক্ষের সঙ্গে ১২ দফায় বৈঠক হয়েছে। কিন্তু কোনো সুফল আসেনি। বাধ্য হয়ে আন্দোলন করছেন চা-শ্রমিকরা।’

শিক্ষার্থীরা বলেন, শ্রমিকদের দাবি বেশি নয়। ৩০০ টাকা মজুরি চান তারা। চা-বাগানের মালিকদের খবর নিয়ে দেখেন তারা একেকজন শত কোটি টাকার মালিক। এ শত কোটি টাকা এসেছে শ্রমিকদের শ্রম-ঘামে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

স্টক নিউজ বিডি August 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে শাহাদাত হোসেন ওরফে সাগর (২৩) ও মো. রোকন উদ্দিন (৩২) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আগারগাঁও পানির ট্যাংকি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন। তাদের দুজনের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুরে। বর্তমানে ওই ভবনেই থাকতেন তারা।

নিহতদের সহকর্মী কবির হোসেন জানান, নির্মাণাধীন ১৪তলা ভবনে কাজ করার সময় হঠাৎ সাগর ও মো. রোকন নিচে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘চা শ্রমিকদের সঙ্গে তামাশা বন্ধ করুন’

স্টক নিউজ বিডি August 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মজুরি নিয়ে চা শ্রমিকদের সঙ্গে তামাশা বন্ধ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ঔপনিবেশিক যুগ থেকে চা শ্রমিকরা বংশ পরম্পরায় এখানে কাজ করেন। যারা চা শিল্পের মালিক তারা সেই মধ্যযুগীয় মনোভাব পোষণ করেন এখনও। ১২০ টাকা থেকে ১৪৫ টাকা মজুরি, এটি এক রকম দাসত্ব। অথচ এই চা শিল্পে আমরা পৃথিবীতে দশম স্থানে।

রোববার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা এসব কথা বলেন। তারা বলেন, একজন চা শ্রমিক দিনে মাত্র ১২০ টাকা মজুরি পান। এখন এটা বাড়িয়ে ১৪৫ টাকা করার কথা বলা হচ্ছে। এটা কোনোভাবেই মানবিক নয়। তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে।

নেতারা অবিলম্বে চার শ্রমিকদের ৩০০ টাকা মজুরি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, চা বাগানের শ্রমিকদের ছুটি বৈষম্য দূর করা, রেশনের মান ও পরিমাণ বাড়ানো, প্রতিটি বাগানে মানসম্মত চিকিৎসা কেন্দ্র, পর্যাপ্ত খাবার পানি ও শৌচাগার স্থাপন করতে হবে।

তারা বলেন, চা শ্রমিকের সন্তানদের ভবিষ্যৎ জীবন নিশ্চিত করতে প্রত্যেক বাগানে প্রাথমিক স্কুল ও প্রত্যেক ভ্যালিতে উচ্চ বিদ্যালয় স্থাপনেরও দাবি জানানো হয়। চা শ্রমিকের শিক্ষিত সব সন্তানের চাকরির নিশ্চয়তা এবং সব জাতি-গোষ্ঠীর সাংস্কৃতিক বিকাশ ঘটনোর জন্য পরিকল্পনা ও বাস্তবায়ন করতে হবে।

নেতারা আরও বলেন, দুঃখজনক হলেও সত্য যে, আজকে চা শ্রমিকদের জিম্মি করে তাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। চায়ের দেশ বাংলাদেশ। অথচ সেই দেশের চা শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। চা শ্রমিকদের বঞ্চিত করতে সিন্ডিকেট গড়ে উঠেছে। যে কোনো মূল্যে সরকারের উচিত এই সিন্ডিকেট ভেঙে দেওয়া।

তারা বলেন, চা শ্রমিকদের শ্রমটা শুষে নিয়ে মালিক-রাষ্ট্র মুনাফার হিসাব কষছে। কিন্তু শ্রমিকদের অধিকার নিয়ে কোনো মাথাব্যথা নেই। বাংলাদেশে এখন সর্বনিম্ন মজুরি পান চা শ্রমিকরা। ফলে চা শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানে দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, তাতে একজন শ্রমিকের ১২০ টাকা বা ১৪৫ টাকা দৈনিক মজুরি পরিহাস মাত্র। এই টাকা দিয়ে জীবনধারণ একেবারে অসম্ভব এবং কল্পনাও করা যায় না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শ্রমিক কল্যাণ তহবিলে ৭ কোটি টাকা দিলো চার কোম্পানি

স্টক নিউজ বিডি August 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এক বছরের নির্দিষ্ট লভ্যাংশ হিসেবে ছয় কোটি ৯৫ লাখ টাকা জমা দিয়েছে চার কোম্পানি। কোম্পানিগুলো হলো- মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জ হোলসিম, বিএসআরএম ও লিন্ডে বাংলাদেশ।

বুধবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে কোম্পানি চারটির প্রতিনিধিদল ছয় কোটি ৯৫ লাখ ৭৪ হাজার চার টাকার চেক তুলে দেন।

লাফার্জ হোলসিমের পক্ষে চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এবং মানবসম্পদ পরিচালক আসিফ ভূঁইয়ার নেতৃত্বে দুই কোটি ২৫ লাখ ৯২ হাজার ২৭ টাকা, বিএসআরএমের পক্ষে হেড অব করপোরেট অ্যাফেয়ার্স সৌমিত্র কুমার মুৎসুদ্দির নেতৃত্বে এক কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ২৯৩ টাকা, মেঘনা পেট্রোলিয়ামের পক্ষেসহকারী জেনারেল ম্যানেজার জসিম উদ্দিন এক কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৬৮৪ টাকা এবং লিন্ডে বাংলাদেশের পক্ষে মানবসম্পদ বিভাগের সহযোগী পরিচালক সাইকা মাজেদের নেতৃত্বে ৭৮ লাখ ৬৫ হাজার টাকার চেক জমা দেওয়া হয়।

দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ২৬৫টি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের নিদিষ্ট অংশ নিয়মিত এ তহবিলে জমা দিয়ে আসছে। এখন পর্যন্ত এ তহবিলে জমার পরিমাণ প্রায় ৭৪৭ কোটি টাকা। শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সরকার ফাউন্ডেশন তহবিল গঠন করে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়। এখন পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, বিএসআরএমের আইআর ও এমপ্লোয়ি এনগেজমেন্ট সিনিয়র ম্যানেজার মো. ইসমাইল, মেঘনা পেট্রোলিায়ামের সহকারী জেনারেল ম্যানেজার জসিম উদ্দিন আহমেদ এবং লিন্ডে বাংলাদেশের আইআর ও অ্যাডমিনের সহযোগী জেনারেল ম্যানেজার সুফিয়া ওয়াহেদ উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য