Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শ্রীলঙ্কা

আজ ঢাকা আসছেন হাথুরুসিংহে

স্টক নিউজ বিডি February 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দ্বিতীয় বার বাংলাদেশের কোচ হিসেবে আজ ঢাকা আসছেন শ্রীলঙ্কার সাবেক এ ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে। আগামী দুই বছরের জন্য জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন হাথুরু।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) এক কর্মকর্তা।

বাংলাদেশের কোচ হিসেবে এটি হবে হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০১৪ থেকে-২০১৭ সাল পর্যন্ত দলের দায়িত্ব পালন করেছেন তিনি। তার অধীনে ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী দলে পরিণত হয় বাংলাদেশ।

বাংলাদেশের কোচ হিসেবে বিদায়টা ভালো ছিলো না হাথুরুসিংহের। কিন্তু খেলাটির অন্য দুই ফর্মেট টেস্ট ও টি-টোয়েন্টি দলের পারফরমেন্সের প্রত্যাশায় আগামী দুই বছরের জন্য তাকে কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় অধ্যায়ে হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজটি। আগামী মাসে থ্রি লায়ন্সের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

ইংল্যান্ড ছাড়া ২০১৫ সাল থেকে ঘরের মাঠে দ্বিপাক্ষীক সিরিজ হারেনি বাংলাদেশ। ২০১৬ সালে একমাত্র ইংল্যান্ড দলই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছিল।

প্রথম মেয়াদে হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ বেশ কিছু সাফল্য পেয়েছে। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারিয়েছে। ২০১৫ সালে বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলেছিল। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিল সেমিফাইনাল।

এছাড়া অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২২

স্টক নিউজ বিডি August 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

চলতি বছর গ্যাসের মূল্য দ্বিগুণ হবে: রাশিয়া

চলতি বছর অর্থাৎ ২০২২ সালেই নিজেদের রপ্তানিযোগ্য গ্যাসের মূল্য দ্বিগুণ হবে বলে পূর্বাভাস দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, প্রতি এক হাজার ঘন মিটার গ্যাসের গড় মূল্য বেড়ে ৭৩০ ডলারে দাঁড়াতে পারে। এদিকে পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস রপ্তানি কমিয়েছে পুতিন প্রশাসন।

অনুব্রত ও তার স্বজনদের বিপুল টাকার সন্ধান

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবং তার আত্মীয়দের বিপুল সংখ্যক টাকার সন্ধান পেয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। বুধবার (১৭ আগস্ট) তৃণমূল নেতা ও তার মেয়েসহ একাধিক আত্মীয়ের ফিক্সড ডিপোজিটের সন্ধান মেলে। যেখানে অন্তত ১৭ কোটি টাকা রয়েছে বলে জানিয়েছে সিবিআই। এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বোলপুরের শাখায় এই টাকাগুলো ছিল।

বিশ্বের শীর্ষ অস্ত্র সরবরাহকারী দেশ হতে চায় দ. কোরিয়া

অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশগুলোর কাতারে নাম লেখাতে চায় দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল বুধবার (১৭ আগস্ট) বলেছেন, অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষ চারটি দেশের মধ্যে থাকার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া। ক্ষমতা গ্রহণের ১০০ দিন পূর্তিতে এসব কথা জানান তিনি।

জরুরি অবস্থার মেয়াদ বাড়াবে না শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, তার দেশে রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হবে না। জরুরি অবস্থার আওতায় বর্তমানে যেসব বিধিনিষেধ কার্যকর রয়েছে আগামীকাল (বৃহস্পতিবার) তা উঠে যাবে। শ্রীলঙ্কার স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়া থেকে ফের জ্বালানি তেল আমদানি শুরু জাপানের

রাশিয়া থেকে ফের জ্বালানি তেল আমদানি শুরু করেছে জাপান। দেশটির অর্থমন্ত্রণালয় জানিয়েছে, জুলাই থেকে আমদানি শুরু হয়েছে। এর আগে রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ রাখে জাপান। রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা ছিল এর অন্যতম কারণ। তাছাড়া ইউক্রেনে হামলাকে কেন্দ্র করে জাপানও রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার (১৭ আগস্ট) রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বেড়ে ১৯৮২ সালের পর সর্বোচ্চ

যুক্তরাজ্যে লাফিয়ে বাড়ছে মানুষের জীবনযাত্রার ব্যয়। কারণ কোনোভাবেই দেশটির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। চলতি বছরের জুলাই মাসে দেশটির মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ১ শতাংশে, যা ১৯৮২ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। তাছাড়া জুনে মূল্যস্ফীতির এই হার ছিল ৯ দশমিক ৪ শতাংশ। বুধবার (১৭ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০১৯ সালে ঢাকায় বায়ুদূষণে ২২ হাজারের বেশি মৃত্যু

বায়ুদূষণের কারণে ২০১৯ সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সম্প্রতি এক বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক দুই সংস্থা-হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের মধ্যে শীর্ষ শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম।

ভারতের রুশ তেল কেনা মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র: জয়শঙ্কর

ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার বিষয়ে সমালোচনার কঠোর জবাব দিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, জ্বালানির বাড়তি দাম কমাতে সব দেশই চেষ্টা করে সম্ভাব্য সেরা চুক্তিটি করার। ভারতও সেটাই করেছে। আর নিম্নআয়ের একটি দেশের মন্ত্রী হিসেবে জনগণের কাছে সম্ভাব্য সর্বনিম্ন দামে জ্বালানি পৌঁছানো তার নৈতিক দায়িত্ব।

সিরিয়ার সীমান্ত পোস্টে তুরস্কের বিমান হামলা, নিহত ১৭

সিরিয়ার বেশ কয়েকটি সীমান্ত পোস্টে মঙ্গলবার বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এতে ১৭ যোদ্ধা নিহত হয়েছেন। একটি পর্যবেক্ষক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ওই হামলার পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দামেস্ক।

বিশ্ববাজারে তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক বাজারে আরও কমলো অপরিশোধিত তেলের দাম। এর মধ্যে গত জানুয়ারির পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম। অয়েল প্রাইস ডটকমের তথ্যমতে, মঙ্গলবার (১৬ আগস্ট) পূর্ব-দেশীয় সময় (ইটি) দুপুর ২টা ২৪ মিনিটে ডব্লিউটিআইয়ের দাম কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ১৩ মার্কিন ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ২৮ ডলার বা ৩ দশমিক ৬৭ শতাংশ কম।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হওয়ার কোনও সম্ভাবনা নেই

স্টক নিউজ বিডি August 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ থাইল্যান্ড থেকে প্রকাশিত ‘ব্যাংকক পোস্ট’ এর এক প্রতিবেদনে বাংলাদেশ ও শ্রীলঙ্কার অর্থনীতির তুলনামূলক বিচার করেছেন ভারতের কর্ণাটকভিত্তিক গবেষক ও বিশ্লেষক জন রোজারিও। প্রতিবেদনে তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার অর্থনীতির তুলনামূলক বিচার করেছেন।

এতে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে চাপে থাকলেও শ্রীলঙ্কার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা একেবারেই নেই।

শ্রীলঙ্কার অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় গত কয়েক মাস ধরে আলোচনায়। এই আলোচনার মধ্যে বিশ্লেষকরা বিকাশমান অর্থনীতির দেশগুলোতে একই সঙ্গে সংকটের ইঙ্গিত খুঁজছেন। বাংলাদেশের মতো এমন অর্থনীতির কয়েকটি দেশকে অন্যদের সঙ্গে তুলনা করা হচ্ছে, যেগুলোতে একটি ঋণ সংকট বা খারাপ পরিস্থিতি হয়তো দেখা দিতে পারে।

ব্লুমবার্গের তথ্যের ভিত্তিতে ভিজুয়াল ক্যাপিটালিস্ট সম্প্রতি ঋণ ঝুঁকিতে থাকা ২৫টি দেশের একটি তালিকা প্রকাশ করেছে। রাশিয়া, জাম্বিয়া, সারিনেম, লেবানন ও কয়েকটি দেশ ইতোমধ্যে ঋণ পরিশোধে পিছিয়ে রয়েছে। দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে বেলারুশ। ১২টি অপর দেশ মূল্যস্ফীতি, ঋণ ও উচ্চ ঋণ ব্যয়ের তালিকায় রয়েছে। এগুলো হলো- আর্জেন্টিনা, ইউক্রেন, তিউনিসিয়া, ঘানা, মিসর, কেনিয়া, ইথিওপিয়া, এল সালভাদর, পাকিস্তাান, বেলারুশ ও ইকুয়েডর। এই তালিকায় নেই বাংলাদেশ।

কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ অর্থনীতিকে সমান গতিতে রাখতে পদক্ষেপ নিয়েছে। সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর সীমিত করা হয়েছে, মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্য কমানো হয়েছে, বিদেশ থেকে আসা রেমিট্যান্সে নগদ উপহার দেওয়া হচ্ছে, বিলাসবহুল পণ্যে করারোপ করা হয়েছে। এসব উদ্যোগ নেওয়া হয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গড়ে তুলতে। যার ফলে আমদানির চাহিদা সহজে মেটানো যায়। এরই মধ্যে সরকার রফতানি বৃদ্ধি এবং আমদানি কমানোর নীতি নিয়েছে অর্থনীতির পুনরুদ্ধারে সহযোগিতায়।

অর্থনীতিতে কোভিড-১৯ মহামারির প্রভাব, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আরও প্রসারিত হয়েছে– তা অস্বীকার করার উপায় নেই। বৈশ্বিক সংকট বাড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

অর্থনীতি পুনরুদ্ধারে সহযোগিতায় দেশটিকে অবশ্যই রফতানি-আমদানি অনুপাতের উন্নতির সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সমান অগ্রাধিকার দিতে হবে।

যদিও ন্যূনতম তিন মাসের চেয়ে বেশি দিন আমদানি ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত বৈদেশিক রিজার্ভ রয়েছে। অর্থনৈতিক অবস্থা আরও দুর্বল হলে রিজার্ভের অবক্ষয় উদ্বেগের কারণ হতে পারে। অর্থনীতি নিয়ন্ত্রণ ও পুনরুদ্ধারে একটি ব্যাপক পরিকল্পনার অংশ হিসেবে বাজেট ব্যবস্থাপনার সব স্তরে কৌশলগত হস্তক্ষেপ গ্রহণ প্রয়োজন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যয় কমানোর ওপর গুরুত্বারোপ করে আসছেন। মন্ত্রী ও বিভাগগুলোকে পরামর্শ দিচ্ছেন কীভাবে বিদেশ গমনের ব্যয় ছাড়াই উন্নয়ন প্রকল্প চালিয়ে যাওয়া সম্ভব। দেশবাসীকে জ্বালানি ও বিদ্যূৎ সাশ্রয়ের পরামর্শ দিয়ে যাচ্ছেন, যাতে দেশে কোন প্রকার সংকট দেখা না দেয়।

অর্থনীতির ওপর চাপ কমাতে তিনি শুধু গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়ন এবং কম গুরত্বপূর্ণ প্রকল্পগুলো স্থগিতের ওপর গুরুত্বারোপ করতে জোর দিয়েছেন। বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা সংস্থাগুলোও বারবার বলে আসছে, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির তুলনা করার যৌক্তিক কোনও কারণ নেই।

প্রথমত, শ্রীলঙ্কার অর্থনীতি প্রধানভাবে পর্যটনের ওপর নির্ভরশীল। মহামারির কারণে এই খাতে ধস নামে। এর ফলে দেশটির রিজার্ভ কমতে শুরু করে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানিকৃত জ্বালানি ও ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে রিজার্ভ একেবারেই কমে যায়। গুরুত্বপূর্ণ আমদানি প্রায় একসঙ্গে স্থগিত করা হয়। জনগণের মধ্যে ক্ষোভ জন্ম দেয় এবং ক্ষোভ বিস্ফোরিত হয় ও পদত্যাগ করেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

বিপরীতে, বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ হলো গার্মেন্টস এবং বিদেশ থেকে পাঠানো বাংলাদেশি কর্মীদের রেমিট্যান্স। দক্ষিণ এশিয়ার অপর দেশগুলোর তুলনায় দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক বেশি শক্তিশালী।

মহামারির শুরুর দিকে অনেকেই আশঙ্কা করেছিলেন যে অনেক প্রবাসী কাজ হারানোর ফলে রেমিট্যান্স প্রবাহ কমবে। যদিও সরকারের কূটনৈতিক প্রচেষ্টার সফলতায় অনেক বাংলাদেশি বিদেশে তাদের কর্মক্ষেত্রে ফিরেছেন এবং প্রাক-মহামারি সময়ের হারে দেশে টাকা পাঠাচ্ছেন।

শ্রীলঙ্কায় জনগণের ব্যাপক ক্ষোভের আরেকটি বড় কারণ ছিল ক্ষমতাসীন রাজাপাকসের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের ব্যাপক দুর্নীতি। বাংলাদেশেও দুর্নীতি একটি ইস্যু হলেও এখন পর্যন্ত প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এমন কোনও অভিযোগ ওঠেনি। এর ফলে এটি নিশ্চিতভাবে বলা যায়, অদূর ভবিষ্যতে বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার একেবারে কোনও সম্ভাবনাই নেই।

মহামারি পরবর্তী সময়ে দেশটির গতি দেখলে জানা যায়, সরকার ও বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে কিছু আর্থিক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে।

তবুও স্বল্পমেয়াদি কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, মূল্যস্ফীতির চাপ বেড়েছে, মহামারির দুই বছরে মন্থর গতির কারণে রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের কমে নেমে এসেছে এবং বিদ্যুৎ সরবরাহ এবং জ্বালানির মূল্য সহনশীল রাখতে সরকার চাপে রয়েছে। কিন্তু সাময়িক সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ কার্যকর হওয়া উচিত।

সংকট মোকাবিলায় সরকার সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। বাস্তবে এছাড়া কোনও উপায় নেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব যতদিন থাকবে, ততদিন মিতব্যয়ী হতে হবে।

অর্থনীতির নিরিখে সাধারণ ধারণা হলো, কোনও দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৭০ শতাংশ বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা-যোগ্য এবং অর্থনৈতিক দুরাবস্থার ঝুঁকি কম। বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ জিডিপির ৪৪ শতাংশ। যদিও বৈদেশিক ঋণ ২১.৮ শতাংশ বৃদ্ধি, বৈশ্বিক নিম্নমুখিতায় আমদানি ব্যয় বেড়েছে ৪৪ শতাংশ বৃদ্ধি এবং রিজার্ভ কমে যাওয়ার পরও বাংলাদেশ এখনও বিশ্বের ৪১তম বৃহত্তম অর্থনীতি। বিশ্বের বৃহত্তম অর্থনীতির ৫০টি দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে শুধু বাংলাদেশ ও ভারত রয়েছে।

রিজার্ভের কথা বলতে গেলে ৪০ বিলিয়ন ডলার কম মনে হলেও মনে রাখতে হবে যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময়ের তুলনায় তা এখন দ্বিগুণ। ওই সময় তিন মাস আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ ছিল। অথচ এখন রয়েছে সাত মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ।

সংকটকালে আমরা নিজেরা যেমন পরিবারের ব্যয় কমাই, দেশকেও ব্যয় কমাতে হয়। শ্রীলঙ্কা নিজের সামর্থ্যরে চেয়ে বেশি ঋণ নিয়েছে। ভুল নীতির কারণে শস্যের উৎপাদন হ্রাস পেয়েছে। এ ধরনের এমন কোনও সংকট নেই বাংলাদেশে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

লঙ্কানদের ঘূর্ণিতে দিশাহারা পাকিস্তান

স্টক নিউজ বিডি July 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ গল টেস্টের প্রথম দিনেই উইকেট থেকে বড়তি সুবিধা পেয়েছেন স্পিনাররা। দ্বিতীয় দিনে তারা যে আরও বেশি টার্ন পাবেন সেটা অনুমিতই ছিল। ৬ উইকেটে ৩১৫ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা ৩৭৮ রানে অলআউট হয়েছে। এরপর ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান তোলেছে পাকিস্তান।

আগের দিনের ৬ উইকেটে ৩১৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথম দিনে ব্যাটিংয়ে দাপট দেখালেও এদিন খুব একটা সুবিধা করতে পারেননি লঙ্কান ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। আগের দিনের অপরাজিত ব্যাটার দুনিথ ওয়েলালাগে ১১ রানে সাজঘরে ফিরেন। এরপর রমেশ মেন্ডিসকে নিয়ে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিলেন নিরোশান ডিকওয়েলা। তবে এই উইকেটকিপার ব্যাটার হাফ সেঞ্চুরি করার পরপরই সাজঘরে ফিরেছেন। আর শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে মেন্ডিসের ব্যাট থেকে এসেছে ৩৫ রান।

শেষ পর্যন্ত ১০৩ ওভারে ৩৭৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন নাসিম শাহ এবং ইয়াসির শাহ। এরপর ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খায় পাকিস্তান। আগের টেস্টের সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ শফিক এদিন ডাক মেরে সাজঘরে ফেরেন। এরপর বাবর আজমও দ্রুতই ফিরেছেন। পাকিস্তানের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১৬ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। ইমাম উল হক, মোহাম্মদ রিজওয়ান কিংবা ফাওয়াদ আলম তাদের কেউই থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি।

মিডল অর্ডারে আগা সালমান এদিন পাকিস্তানের বিপর্যয় সামাল দেন। তাবে তিনিও সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি করে। তার ব্যাট থেকে এসেছে ৬২ রান। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৯১ রান তোলে দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে এখনও ১৮৭ রানে পিছিয়ে আছে তারা। লঙ্কানদের হয়ে ৪২ রানে ৩ উইকেট শিকার করেছেন রমেশ মেন্ডিস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শ্রীলঙ্কায় বিক্ষোভ

শ্রীলঙ্কায় বিক্ষোভ অব্যাহত, কারফিউ জারি

স্টক নিউজ বিডি April 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অর্থনৈতিকভাবে কার্যত অচল হয়ে পড়েছে শ্রীলঙ্কা। পরিস্থিতি এতোটাই খারাপ যে রাজধানী কলম্বোসহ সারাদেশে শুরু হয়েছে বিক্ষোভ। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের কাছে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। এরপর রাতেই কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়।

এক বিবৃতিতে বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক সিডি বিক্রমরত্নে জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে কলম্বোর বেশিরভাগ জেলায়।

জানা গেছে, টানা ১৩ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় লোকজন সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। তারা রাজাপাকসের বাসভবন ঘেরাওয়ের চেষ্টা চালায়। এক পর্যায়ে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়।

তবে বিক্ষোভ চলাকালে রাজাপাকসে তার বাসভবনে ছিলেন কিনা সেটি স্পষ্ট হওয়া যায়নি। দেশটির পুলিশও এ বিষয়ে মন্তব্য করতে নারাজ।

বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস ও পানির তীব্র সংকট, খাদ্য সংকট, প্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামসহ নানা সমস্যার বেড়াজালে আটকা পড়েছে শ্রীলঙ্কার মানুষ। গত বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার বাণিজ্য ঘাটতি দ্বিগুণ হয়ে এক দশমিক এক বিলিয়ন ডলারে দাঁড়ায়। গত মাসে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল দুই দশমিক তিন বিলিয়ন ডলার। তাছাড়া জুলাইয়ে বন্ড পরিশোধে ব্যয় হয় এক বিলিয়ন ডলার। শ্রীলঙ্কার নাগরিকরা বলছেন, ১৯৪৮ সালে স্বাধীনতার পর এমন বিপর্যয়ের মুখে পড়েনি দেশটির অর্থনীতি।

সূত্র: আল-জাজিরা

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নিউজিল্যান্ডের সাথে খেলবে না অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের টি-টোয়েন্টি দল ঘোষণা, নেই ওয়ার্নার-মার্শ

স্টক নিউজ বিডি January 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে বিশ্রাম দিয়েছে। আগামী ১১ থেকে ২০ ফেব্রুয়ারি সিরিজটি মাঠে গড়াবে। ম্যাচগুলো সিডনি, ক্যানবেরা ও মেলবোর্নে গড়াবে।

অজি দলে ডাক পেয়েছেন সদ্য শেষ হওয়া অ্যাশেজে সিরিজ সেরা হওয়া ট্রাভিস হেড। এছাড়া স্কোয়াডে ঢুকেছেন মইসেস হেনরিকেস, ঝাই রিচার্ডসন ও বেন ম্যাকডারমট। চলতি বিগ ব্যাশ লিগে দারুণ পারফর্মের পুরস্কারটাই যেন পেয়েছেন বেন ম্যাকডারমট।

অস্ট্রেলিয়ার স্কোয়াড:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মেইসেস হেনরিকেস, জশ ইংলিস, বেন ম্যাকডারমট, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শ্রীলঙ্কাকে এক ডজন গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে এক ডজন গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

স্টক নিউজ বিডি December 20, 2021

স্টক নিউজ বিডি প্রতিবেদন: সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা এক ডজন গোল দিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

রবিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ০-১২ গোলে হারিয়েছে বাংলাদেশ।

দলের বড় জয়ে হ্যাটট্রিক উপহার দিয়েছেন আফিদা খন্দকার প্রান্তি ও শাহেদা আক্তার রিপা। এছাড়াও জোড়া গোল করেন ঋতুপর্না চাকমা, আনুচিং মোগিনী। বাকি দুই গোলদাতা হলেন আঁখি খাতুন ও উন্নতি খাতুন।
টুর্নামেন্টে নেপালের বিপক্ষে ড্র দিয়ে শুরু করা বাংলাদেশ পরবর্তী দুই ম্যাচে ভূটানকে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করার পর ভারতকে হারিয়েছে ১-০ ব্যবধানে।

৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে ফাইনালে উঠল বাংলাদেশ। দিনের অন্য ম্যাচে নেপালকে ০-১ গোলে হারানো ভারত ৯ পয়েন্ট নিয়ে উঠেছে ফাইনালে। আগামী বুধবার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

স্টক নিউজ বিডি.কম/ এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Rajkot: Bangladesh captain Mahmudullah addresses a press conference ahead of the second T20I match against India at the Saurashtra Cricket Association Stadium in Gujarat's Rajkot on Nov 6, 2019. (Photo: Surjeet Yadav/IANS)

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন না মাহমুদউল্লাহ

স্টক নিউজ বিডি October 12, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আইসিসি টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটিতে খেলবেন না বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

কাঁধের ব্যথা বড় হয়ে দেখা না দিলেও ব্যাক পেইন তথা পিঠের ব্যথা পোড়াচ্ছে মাহমুদউল্লাহকে। তাই আজকের ম্যাচেও বিশ্রামে থাকবেন অভিজ্ঞ এ ক্রিকেটার।

গতকাল আবুধাবিতে অনুশীলনের পর এমন তথ্য জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। দলের সঙ্গে থাকা এ নির্বাচক সোমবার ইনজুরির চিন্তা নিয়ে বলেছেন, ‘খুব বেশি চিন্তা নেই। রিয়াদের হালকা ব্যাক পেইন আছে। সামনে যখন আমাদের টুর্নামেন্ট শুরু হবে তখন খুব একটা বিশ্রামের সুযোগ নেই।’

‘আমাদের ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে হবে। যার জন্য আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। ওকে হয়তো কালকের (আজ) ম্যাচেও বিশ্রাম দেয়া হবে। যেহেতু আমাদের পরীক্ষিত প্লেয়ার ওকে একটু বিশ্রাম দিলে এবং ম্যাচের আগে প্রস্তুত করতে পারলে ভালো। সেটাই করছি আমরা।’ বলেন হাবিবুল বাশার সুমন।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য