Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

সোনালী পেপার

সোনালী পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ৭০ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭১ টাকা ২৩ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সোনালী পেপারের বোর্ড সভা ২৬ অক্টোবর

স্টক নিউজ বিডি October 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড

সোনালী পেপারের রাইট শেয়ার বিওতে প্রেরণ

স্টক নিউজ বিডি July 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের রাইট শেয়ার বরাদ্দ পাওয়াদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির রাইট শেয়ার মঙ্গলবার (১৯ জুলাই) শেয়ারহোল্ডারদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে। কোম্পানিটির রাইট শেয়ারে গত ৭ জুন থেকে ২৮ জুন পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৩ মে।

গত ২০ এপ্রিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২১তম সভায় কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।

শেয়ারবাজার থেকে ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা উত্তোলনের জন্য সোনালী পেপার ১:২ অনুপাতে প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭২৯টি রাইট শেয়ার ইস্যু করে।

যন্ত্রপাতি ক্রয় করতে কোম্পানিটি রাইটের মাধ্যমে এই পরিমাণ শেয়ার ইস্যু করে।

সোনালী পেপারের এ রাইট শেয়ারে ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, কোম্পানিটি আগামী পাঁচ বছর কোনো বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াতে পারবে না। এছাড়া তিন বছর কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার লক ইন থাকবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড

দর কমার শীর্ষে সোনালী পেপার

স্টক নিউজ বিডি May 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ১.৯৯ শতাংশ কমেছে।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিডি ল্যাম্পস। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ১.৯৯ শতাংশ কমেছে।

দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ১.৯৯ শতাংশ কমেছে।

দর কমার তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে – বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেএমআই হসপিটাল, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এসিআই ফর্মূলেশন, দেশ গার্মেন্টস, ইফাদ অটোস এবং জিলবাংলা সুগার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড

সাপ্তাহিক দর কমার শীর্ষে সোনালী পেপার

স্টক নিউজ বিডি May 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২৪.৯৮ শতাংশ।

সাপ্তাহিক দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বঙ্গজ। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৫.০ শতাংশ।

সাপ্তাহিক দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আরডি ফুড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৫ শতাংশ।

সাপ্তাহিক দর কমার তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আমান ফিড, এনআরবিসি ব্যাংক এবং ঢাকা ইন্স্যুরেন্স।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড

সোনালী পেপারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি April 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বুধবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১৯ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ টাকা ৭২ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৯১ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৪৯ টাকা ৯৯ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সোনালী পেপার

সোনালী পেপারের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন

স্টক নিউজ বিডি April 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় শর্ত সাপেক্ষে এ অনুমোদন দেয়া হয়।

সোনালী পেপার ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭৩১টি রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। এর মাধ্যমে ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি।

সোনালী পেপার ও বোর্ড মিলস লিমিটেড তাদের মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের জন্য রাইটের মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যবহার করবে।

বিএসইসির দেওয়া শর্ত অনুসারে, আগামী ৫ বছর কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। অন্যদিকে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ারে ৩ বছরের লক-ইন থাকবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সোনালী পেপার

লেনদেনের শীর্ষস্থান সোনালী পেপারের দখলে

স্টক নিউজ বিডি March 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান সোনালী পেপার লিমিটেডের দখলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি আজ ৭১ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটি আজ ৬২ কোটি ৫৬ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটি আজ ৫৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের তালিকায় শীর্ষে অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে– বেক্সিমকো, জিপিএইচ ইস্পাত, ড্রাগন সোয়েটার, প্রিমিয়ার ব্যাংক, লাফার্জ হোলসিম, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও জিএসপি ফাইন্যান্স লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সোনালী পেপার

সোনালী পেপারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি February 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১৩ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ২০ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১ টাকা ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪৬ টাকা ৯৫ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সোনালী পেপার

সপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান সোনালী পেপারের দখলে

স্টক নিউজ বিডি January 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বছরের শেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শির্ষস্থান সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের দখলে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের ব্যাবধানে কোম্পানিটি ৩৪০ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। বিগত সপ্তাহে কোম্পানিটি ৩৭ লাখ ৫৩ হাজার ৬২৭টি শেয়ার লেনদেন করেছে।

সপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ৭৪১টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২৭৭ কোটি ৬১ লাখ টাকা।

সপ্তাহিক লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৫৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৫১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা।

সপ্তাহিক লেনদেনের তালিকায় অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা ও ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য