Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

সৌদি আরব

ইউক্রেনকে ৪শ’ মিলিয়ন ডলারের দেবে সৌদি আরব

স্টক নিউজ বিডি October 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসপিএ এই তথ্য জানিয়েছে।

সে প্রতিবেদনে বলা হয়েছে যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে শুক্রবার ফোনেও কথা বলেছেন।

এই ফোনালাপে রাশিয়ার সাথে সংঘাত বন্ধে সমঝোতা আলোচনায় মধ্যস্থতা করতেও চেয়েছে সৌদি আরব। সাথে উত্তেজনা কমাতে সবধরনের সহায়তা দেওয়ার কথাও বলেছেন যুবরাজ।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে কয়েকবার সমঝোতা আলোচনায় বসলেও এখনও উত্তেজনা নিরসনে তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

সৌদি আরব এই সংঘাতে রাশিয়ার পক্ষ না নিলেও এখন পর্যন্ত বিপক্ষে কোনো কথা বলেনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইয়েমেনের কয়েকটি শহরে সৌদি আরবের ভয়াবহ বোমা হামলা

ইয়েমেনের কয়েকটি শহরে সৌদি আরবের ভয়াবহ বোমা হামলা

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সৌদি আরবের যুদ্ধবিমানগুলো ইয়েমেনের রাজধানী সানাসহ কয়েকটি শহরে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির গভীর অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী হামলা চালানোর পর সৌদি আরব এই বোমাবর্ষণ করল।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গতকাল সোমবার রাজধানী সানার মাইন জেলার লিব্বি এলাকায় সৌদি বিমান থেকে বোমাবর্ষণে অন্তত ১২ জন নিহত এবং ১১ জন আহত হয়। আল-মাসিরা টেলিভিশনের রিপোর্টার সানা থেকে জানিয়েছেন, সৌদি হামলায় আরো পাঁচটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। রাজধানী সানার সেপ্টেম্বর ১১ নামের একটি পার্কেও সৌদি বিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে।

আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, ২৪ ঘন্টায় সৌদি আরব ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের বিভিন্ন স্থানে ৫০টিরও বেশি অভিযান চালিয়েছে। এই প্রদেশের আল-ওয়াদি, জুবাহ এবং হারিব এলাকায় ৩১ বার বিমান হামলা চালায়। অন্যদিকে, শাবওয়া প্রদেশের আইন এলাকায় আটবার বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এছাড়া, সাত দফা বিমান হামলা চালিয়েছে বাইদার প্রদেশের সাওমা এলাকায়।

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জাওফ প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে দুই দফা করে বিমান হামলা চালানো হয়। হুদাইদা বন্দরনগরীর আল-জাররাহি এবং উত্তরাঞ্চলীয় হাজ্জা প্রদেশের হাজারা এলাকায়ও সৌদি আরব বিমান হামলা চালিয়েছে।

সূত্র: পার্সটুডে

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদির ৩০ কোম্পানি

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদির ৩০ কোম্পানি

স্টক নিউজ বিডি November 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সৌদি আরবের সরকারি ও বেসরকারি কোম্পানিগুলো বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, বন্দর, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রী প্রকৌশলী সালেহ বিন নাসের আল-জাসের।

রোববার (২৮ নভেম্বর) গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে সৌদি মন্ত্রী এ কথা বলেন বলে প্রধানমন্ত্রী প্রেস উইং জানিয়েছে।

সাক্ষাতকালে সৌদি মন্ত্রী শেখ হাসিনাকে খাদেমুল হারামাইন শরিফাইন বাদশাহ সালমানের শুভেচ্ছা পৌঁছে দেন।এ সময় প্রধানমন্ত্রী সৌদি মন্ত্রীর বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান।

সৌদি মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতা দেখে তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছেন।বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে সৌদি আরবকে বাংলাদেশের সমর্থনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এ সময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের জন্য বিনিয়োগের দুয়ার উন্মুক্ত করেছে।সাক্ষাতকালে বাংলাদেশ সরকারের নীতির প্রশংসা করেন সৌদি মন্ত্রী।

সৌদি মন্ত্রী বলেন, সৌদি আরবের কিছু প্রধান কোম্পানি নির্মাণ ও বিদ্যুৎ খাতে খুব ভালো কাজ করছে। ৩০টিরও বেশি সৌদি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়।

বাংলাদেশের উন্নয়নে গতিশীল ভূমিকার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সৌদি মন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

শেখ হাসিনা আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন, বাংলাদেশে অংশগ্রহণের জন্য মন্ত্রী ও তার প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।আগামী দিনে উভয় দেশই তাদের পারস্পরিক উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি সরকার

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি সরকার

স্টক নিউজ বিডি November 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শর্ত দিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। আগামী ৪ ডিসেম্বর থেকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে সৌদি সরকার। এক ডোজ টিকা নেওয়া যেকোনো দেশের পর্যটক সরাসরি দেশটিতে প্রবেশ করতে পারবেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ ঘোষণা দেয়। খবর আল জাজিরা’র।

শর্ত অনুযায়ী সৌদিতে প্রবেশের পর পর্যটকদের তিনদিন বাধ্যতামূলত কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে কোন ভ্যাকসিন নেওয়া লোকজন ঢুকতে পারবেন সেটি সুনির্দিষ্ট করেনি মন্ত্রণালয়।

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় গত অক্টোবর থেকে সৌদিতে ওমরাহ ও ভ্রমণ নিষেধাজ্ঞায় শিথিল করার সিদ্ধান্ত হয়। এদিকে মুসল্লিদের জন্য মসজিদে নববী খুলে দিয়েছে সৌদি আরব। করোনা মহামারির পরিপ্রেক্ষিতে এতদিন মদিনার মসজিদটিতে ইবাদত বন্দেগি ও সফর দেশ-বিদেশের মুসল্লিদের জন্য সীমিত ছিল।
এর আগে ছয় দেশের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সৌদি আরব। গত বৃহস্পতিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম, মিসর, ও ভারতের নাগরিকদের মধ্যে যারা করোনার টিকার পূর্ণ ডোজ নিয়েছেন তারা সৌদি ভ্রমণ করতে পারবেন। ১ ডিসেম্বর থেকে এই নীতি কার্যকর হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
kaba shorif

বিদেশীদের ওমরা ও হজ পালনের অনুমতি দিল সৌদি আরব

স্টক নিউজ বিডি November 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সৌদি আরবের তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্তৃপক্ষের সহযোগিতায় দেশটির ওমরা ও হজ মন্ত্রণালয় বিদেশীদের দু’পবিত্র মসজিদে যাওয়ার অনুমতি দিয়েছে। এর ফলে বিদেশীরা ওমরা হজ পালন ও ইবাদতের জন্য মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববিতে যাওয়ার অনুমতি পাবেন। এছাড়া হযরত মোহাম্মদ সা:-এর রওজাতেও যেতে পারবেন তারা। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আরব নিউজ।

সৌদি আরবের ওমরা ও হজ মন্ত্রণালয় জানিয়েছে, ইটমার্না ও তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে এ সেবা দেয়া হবে। কুদ্দুম ব্যবস্থার মাধ্যমে নিবন্ধনের পরই মূলত এ সেবা প্রদান করা হবে। সৌদি কর্তৃপক্ষ ও দেশটির হজ মন্ত্রণালয় এসব অ্যাপকে আপডেট করারও পরামর্শ দিয়েছে।

১৬ অক্টোবর তারিখে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে (করোনাকালীন) সকল ধরনের বিধি-নিষেধ শিথিল করেছে। বিশেষ করে (ওমরা হজ পালন ও ইবাদতের জন্য) মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে অবস্থান করার বিষয়ে করোনাকালীন সময়ে যে সকল কঠোর বিধি-নিষেধ ছিল তা তুলে নেয়া হয়েছে। এখন ধারণ ক্ষমতা অনুসারে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

সূত্র : আরব নিউজ

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য