Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

স্বাস্থ্য অধিদপ্তর

আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৭

স্টক নিউজ বিডি October 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৭ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৭৪ জন এবং সংক্রমণ বেড়ে ২১ হাজার ৮৭০ জনে পৌঁছেছে।

২৪ ঘণ্টায় নতুন ৬৭৭ জন রোগী নিয়ে বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ২ হাজার ৪৯৩ জন। গত ৮ অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ ৭১২ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল।

মঙ্গলবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৭৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৬২ জন এবং ঢাকার বাইরে ২১৫ জন।

এতে আরও বলা হয়, নতুন ৬৭৭ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২১ হাজার ৮৭০ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৩০৩ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৭৪ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ১৬৭

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে তিনজন মারা গেছেন। মৃতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩১৯ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৬৭ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১০ হাজার ৪৯০ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৮৯ শতাংশ।

বুধবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে তিনজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩১৯ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৬৭ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১০ হাজার ৪৯০ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৮৯ শতাংশ।

বুধবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে চার হাজার ২৮৯টি নমুনা সংগ্রহ ও চার হাজার ২৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ১৯ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নভেম্বরের পর টিকার প্রথম-দ্বিতীয় ডোজ বন্ধ ঘোষণা

স্টক নিউজ বিডি July 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার মেয়াদ নভেম্বরে শেষ হবে। এই সময়ের পর থেকে কেউ চাইলেও প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবে না। এছাড়া নতুন করে টিকা কেনার সম্ভাবনাও কম।

মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে বর্তমানে প্রথম ও দ্বিতীয় ডোজের দেড় কোটি টিকা মজুত আছে। যারা এখনো এই দুই ডোজ গ্রহণ করেন নি, দ্রুত তাদের নিয়ে নেওয়া উচিত। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার মেয়াদ নভেম্বরে শেষ হবে। কোনো টিকা ২১, কোনো টিকা ২৩, কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর ব্যবহার করা যাবে না।

সচিবের দেয়া তথ্য মতে, দেশে এখনো ৩৩ লাখ মানুষ প্রথম ও ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজের টিকা নেননি। তবে বুস্টার ডোজের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের গড়িমসি লক্ষ করা গেলেও বুস্টার ডোজ কার্যক্রম চলমান থাকবে। এখনো সাড়ে ৬ কোটি মানুষ বুস্টার ডোজ নেননি। টিকা গ্রহণে মানুষের সাড়াও কম মিলছে বলে জানান তিনি।

এই কর্মকর্তা আরও জানান, আগস্ট থেকে শুরু হবে ৫ থেকে ১১ বছর বসয়সীদের টিকা কার্যক্রম। এজন্য নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে টিকা পাবে ৪ কোটি ২০ লাখ শিশু।

এর আগে ৭৫ লাখ বুস্টার ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণে ১৯ জুলাই বুস্টার ডোজ দিবস পালন করে সরকার। তবে সেই লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয় স্বাস্থ্য বিভাগ। দিবসটিতে সকাল ৯টা থেকে সারাদিনে বুস্টার ডোজ নেন ৫৬ লাখ ৩৭ হাজার ৩ জন, যা লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
coronavirus

দেশে ৬ মাস পর একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত

স্টক নিউজ বিডি January 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৩ জনের। যা প্রায় ৬ মাস পর একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। গত বছরের ২৮ জুলাই একদিনে ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন।

দেশে করোনায় এ পর্যন্ত ২৮ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জন। একই সময়ে ৪৯ হাজার ৬৯৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪৯ হাজার ৪৯২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
corona

২৪ ঘণ্টায় দেশে আরও ১০ হাজার ৯০৬ জনের করোনা শনাক্ত

স্টক নিউজ বিডি January 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ৯০৬ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনে। দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ২৮ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ২৯ শতাংশে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৮২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন। গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৮৫৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ।

আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
coronavirus

দেশে এক সপ্তাহে করোনা রোগী বেড়েছে ২২৮ শতাংশ : স্বাস্থ্য অধিদপ্তর

স্টক নিউজ বিডি January 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশে গত এক সপ্তাহে করোনা রোগী বেড়েছে ২২৮ শতাংশ। এ সময় করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু বেড়েছে ১৮৫ শতাংশ। এমন পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল বুলেটিনে সাম্প্রতিক করোনা পরিস্থিতির চিত্র তুলে ধরে এসব তথ্য জানান অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।

বুলেটিনে জানানো হয়, গত এক সপ্তাহে বাংলাদেশে ২৭ শতাংশের বেশি পরীক্ষা বেড়েছে। সাত দিনে ২ লাখ ৩ হাজার ১২২টি পরীক্ষা হয়েছে। রোগী শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৪০৫ জন। এর আগের সপ্তাহের তুলনায় গত ৭ দিনে দেশে প্রায় সাড়ে ১০ হাজার রোগী বেশি শনাক্ত হয়েছে।

আরও জানানো হয়, গত এক সপ্তাহে করোনায় সংক্রমিত ৫৭ জনের মৃত্যু হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৩৭ জন বেশি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য