Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দ. কোরিয়ায় ৫ জন নিহত

স্টক নিউজ বিডি November 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলীয় গংউন প্রদেশের উপকূলীয় ইয়াজিয়াং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ। খবর সিনহুয়ার।

ইয়োন হাপ জানায়, দমকল বাহিনীর কর্মীরা হেলিকপ্টারের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখান থেকে পাঁচটি লাশ উদ্ধার করেছে। খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০ টা ৫০ মিনিটের দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং তাতে আগুন ধরে যায়। বনভূমির দাবানল নিয়ন্ত্রণে অভিযান চালানোর সময় ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সেনাবহরে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক দুই হেলিকপ্টার

সেনাবহরে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক দুই হেলিকপ্টার

স্টক নিউজ বিডি October 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চট্টগ্রামে আর্মি অ্যাভিয়েশন ফরোয়ার্ড বেইজ স্থাপনের পাশাপাশি সেনাবাহিনীর বহরে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র থেকে আনা দুটি অত্যাধুনিক বেল ফোর জিরো সেভেন জিএক্সআই হেলিকপ্টার।

সোমবার (১১ অক্টোবর) সকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

চট্টগ্রামের পতেঙ্গায় স্থাপন করা আর্মি অ্যাভিয়েশন ফরোয়ার্ড বেইজ। ভোরের আলো না ফুটতেই একের পর এক সেনা হেলিকপ্টার অবতরণ করছে। সর্বশেষ হেলিকপ্টারের আসলেন সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ।

যে কোনো ইস্যুতে বৃহত্তর চট্টগ্রাম স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এত দিন এখানে সেনাবাহিনীর কোনো অ্যাভিয়েশন বেইজ যেমন ছিল না, তেমনি ছিল না বিশেষায়িত কোনো হেলিকপ্টার। অথচ তিন পার্বত্য জেলার দুর্গম অঞ্চলে গুরুত্বপূর্ণ সব কাজ করতে হয় সেনাবাহিনীকে। ২০৩০ সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের অংশ হিসেবে এই হেলিকপ্টার কেনা এবং ফরোয়ার্ড অ্যাভিয়েশন বেইজ স্থাপন।

সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা অত্যাধুনিক বেল ফোর জিরো সেভেন জিএক্সআই হেলিকপ্টার দুটি নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে আকাশ থেকে ভূমিতে অনুসন্ধান, পর্যবেক্ষণে কাজ করবে হেলিকপ্টার দুটি।

তিনি জানান, এই হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকায় চিকিৎসা সহায়তা, মিশন পরিচালনা ও সীমিত আকারে জরুরি রসদও সরবরাহ করতে পারবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে সেনা সদস্যদের সহায়তা দিতে চট্টগ্রাম ছাড়াও উত্তরের জনপদ লালমনিরহাটে আর্মি ফরোয়ার্ড বেইজ প্রতিষ্ঠা করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫ কোটি টাকা

  • ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য